দুর্গন্ধে জেরবার বোলপুর সিয়ান হাসপাতাল, বিক্ষোভে রোগীর আত্মীয়েরা

Web Desk:মর্গে পচছে মৃতদেহ, দুর্গন্ধে জেরবার রোগী, রোগীর আত্মীয়েরা।ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল বোলপুর সিয়ান হাসপাতাল।মর্গের পাশেই লেবার রুম,পচা দেহের দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত রোগী ও রোগীর আত্মীয়দের।অভিযোগ সুপারকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি।বোলপুর সিয়ান মহকুমা হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনদের অভিযোগ, হাসপাতালের পুরনো বিল্ডিংয়ে যে লেবার রুম রয়েছে তার পাশ দিয়ে দুর্গন্ধের কারণে যাওয়া যাচ্ছে না।তাঁদের দাবি, মর্গে দেহ পচে যাওয়ায় এই দুর্গন্ধ।হাসপাতাল সূত্রে খবর, মর্গের ভিতরে রয়েছে ১২টি দেহ।লকডাউন ও করোনা ভাইরাসের আতঙ্কে দেহগুলি ঠিক সময়ে ডিসপোজ করা যায়নি। মর্গের ফ্রিজগুলিও বিকল হয়ে গিয়েছে।কাজেই মৃতদেহ থেকে পচা গন্ধ ছড়াচ্ছে।রোগীর আত্মীয় পরিজনেদের অভিযোগ,এই বিষয়ে সুপারকে জানালেও কোনও সুরাহা মেলেনি। কাজেই বৃহস্পতিবার সকাল থেকেই হাসপাতাল গেটের সামনে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করে।
Reporter Aniruddha Benerjee

করোনা আতঙ্কের মাঝেই কলকাতায় ডেঙ্গির থাবা – আক্রান্ত এক কিশোর ও বৃদ্ধ

Web Desk:গত তিন মাস ধরে করোনা আতঙ্ক তাড়া করে বেরাচ্ছে এ রাজ্যের মানুষকে।রাজ্যে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ৯৩২৮ জন,করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩২ জনের।করোনা নিয়ে নানাবিধ সতর্কতা,সাবধানবাণী।আর এরই মাঝে নিঃশব্দে হানা দিল গত কয়েক বছরের অন্যতম ত্রাস ডেঙ্গি।খাস কলকাতায় ডেঙ্গি আক্রান্ত দু’জন।করোনা আবহে প্রায় সবাই বর্ষার মুখে ডেঙ্গির কথা ভুলেই বসেছিল।তবে সম্প্রতি আম ফান ঘূর্ণিঝড় ও প্রবল বৃষ্টির জন্য কলকাতা,উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর,নদীয়া,হুগলি জেলার বিস্তীর্ণ অংশে প্রচুর জল জমে।এর পরপরই প্রায় প্রতিদিনই বৃষ্টির ফলেও জল জমতে থাকে সর্বত্র।আর তারই ফাঁক গলে ডেঙ্গি হানা দিল মহানগর কলকাতায়।মধ্য কলকাতার থিয়েটার রোডের পাশেই মিডলটন স্ট্রিট এর বাসিন্দা এক ৭৮ বছর বয়সি বৃদ্ধ সম্প্রতি জ্বরে আক্রান্ত হন।তার সঙ্গে সারা শরীরে যন্ত্রণা,বমি হওয়া।মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালের বেলভিউ হাসপাতালে নিয়ে আসা হলে প্রথমে যথারীতি করোনা পরীক্ষা করা হয়,কিন্তু তাতে নেগেটিভ রিপোর্ট আসে।এরপরই সেখানকার মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা ওই বৃদ্ধের ডেঙ্গি পরীক্ষা এলাইজা টেস্ট করে।আর সেখানেই ডেঙ্গির অস্তিত্ব নিশ্চিত হয়।প্রথমে ডেঙ্গি আক্রান্ত বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আই সি ইউ তে ভর্তি করা হয়।তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।অন্যদিকে বালিগঞ্জের বাসিন্দা ১৩ বছর বয়সি এক কিশোরের সম্প্রতি তীব্র মাথা যন্ত্রণা শরীরে ব্যথা, চোখের যন্ত্রণা শুরু হওয়ায় পরিবারের তরফে তাকে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এ ভর্তি করা হয়।সেখানকার চিকিৎসকরাও তার করোনা পরীক্ষা করেন।কিন্তু করোনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ আসার পরই তার ডেঙ্গির পরীক্ষা করা হয়।আর সেই রিপোর্টে দেখা যায় ডেঙ্গিতে আক্রান্ত ওই কিশোর।ভর্তির পর থেকে কিশোরের প্লেটলেট দ্রুত কমতে শুরু করে।তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।বর্ষার মরশুমে ডেঙ্গি তো হবেই।তবে জমা জল নিয়ে সতর্কবার্তা দিয়েছেন চিকিৎসকরা।জ্বর,গায়ে ব্যথা থাকলে করোনা পরীক্ষার সঙ্গে ডেঙ্গি পরীক্ষাও করা উচিত বলে বলছেন আর এন টেগোর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ অরিন্দম বিশ্বাস।তাঁর মতে,এখন সারা বছরই ডেঙ্গির রোগী পাওয়া যায়।তবে বর্ষার প্রাক মুহূর্তে এই সময় ডেঙ্গি হওয়াটা খুব অস্বাভাবিক নয়।এই জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গির প্রাদুর্ভাব চলবে।তবে মানুষ যেনো সতর্ক,সচেতন থাকে।৪ দিনের বেশি জ্বর থাকলে দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হওয়া উচিত।আর কোনও মতেই অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ না খাওয়ার দিকে জোর দিয়েছেন চিকিৎসকরা।Reporter Aniruddha Benerjee

দিঘাপ্রেমীদের জন্য সুখবর,আজ থেকেই খুলছে সৈকতশহর

Web Desk:করোনা আবহের মধ্যেই দীর্ঘ লকডাউনের ধাক্কা সামলে আবারও ছন্দে ফেরার প্রয়াস। পর্যটকদের থাকার জন্য খুলে যাচ্ছে পর্যটন শহর দিঘা।দিঘা-শংকরপুর হোটেলিয়ারর্স অ্যাসোসিয়েশানের কর্মকর্তারা বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন।বৈঠকে ঠিক হয়েছে, আজ বৃহস্পতিবার থেকেই পর্যটকের জন্য খুলে দেওয়া হচ্ছে দিঘার হোটেল।ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে ৮ জুন থেকে হোটেল খোলার বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে।তা নিয়েই দিঘায় বৈঠক করেন হোটেলিয়ারর্স অ্যাসোসিয়েশানের কর্মকর্তারা।বৈঠকে বসে হোটেল মালিকদের এই সংগঠনের সদস্যরা সবাই এক মত হয়েই সেই বৈঠকে হোটেল খোলার বিষয়ে সম্মত হন।তবে হোটেল খোলার ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়ো করতে নারাজ মালিকদের একাংশ।এই মুহূর্তে দিঘা জুড়ে প্রায় সাড়ে ৫০০ থেকে ৬০০ ছোট বড় হোটেল রয়েছে।এর মধ্যে প্রথম সারির প্রায় ২০০ হোটেল মালিক এই সংগঠনের সঙ্গে যুক্ত।তাঁরাই এই সিদ্ধান্ত নিয়েছেন।নিজেদের আলোচনায় ঠিক হয়েছে, প্রথম ধাপে দিঘার অন্তত ৩০ শতাংশ হোটেল পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে।করোনার কঠিন সময়ের মধ্যেই কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে হোটেল মালিকরা।তবে পরিস্থিতি পুরোস্বাভাবিক না হওয়ায় এই মুহূর্তে কেবলমাত্র সমূদ্র ও শহর লাগোয়া ৩০ শতাংশ হোটেলকেই খুলতে চলেছে বলে খবর।এই হোটেলগুলি আবার তাদের ৩০ শতাংশ ঘর পর্যটকদের জন্য খুলে দেবে। কর্মীসংখ্যাও মোটামুটি থাকবে।গ্রামগঞ্জের দিকে হোটেলগুলি এখনই খুলতে নিষেধ করা হয়েছে।এদিকে হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশানের তরফ থেকে জানানো হয়েছে, হোটেল মালিকদেরই কর্মচারী ও পর্যটকদের সুরক্ষার দিকটি নিশ্চিত করতে হবে।হোটেলগুলিকে প্রতিনিয়ত স্যানিটাইজ রাখা এবং করোনা যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। ইতিপূর্বে জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র মন্দারমনি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। মান্দারমনিতে কম সংখ্যক হোটেল খোলার পর এবার দিঘাতেও একই ভাবে স্বল্প সংখ্যক হোটেলের দরজা খুলে যাচ্ছে পর্যটকদের জন্য।এই সিদ্ধান্ত পর্যটকদের কতটা উৎসাহিত করে সেটাই এখন দেখার।Reporter Aniruddha Benerjee

নীরব ও মেহুলের ১৩৫০ কোটি টাকার হিরে – সোনা দেশে ফিরিয়ে আনল ইডি

Web Desk:নীরব মোদি ও মেহুল চোকসির ২ হাজার ৩০০ কেজি পালিশ করা হিরে,মুক্তো ও গয়নাসহ মোট ১৩৫০ কোটি টাকার সম্পত্তি ভারতে ফেরালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)৷পিএনবি দুর্নীতি কাণ্ড ফাঁস হওয়ার পরে দেশ ছেড়ে পালানোর আগে এই সম্পত্তি কাকা-ভাইপো মিলে দুবাইয়ে পাচার করে দিয়েছিল বলে অভিযোগ৷সেই সব সম্পত্তি দেশে ফেরালো ইডি৷ইডি জানিয়েছে,হংকং থেকে প্রায় ১০৮ প্যাকেট ভর্তি গয়না ও রত্নও আনা হয়েছে ভারতে৷নীরব ও তার কাকা মেহুলের সংস্থার তৈরি ওই গয়না ও রত্নগুলি৷২০১৮ সালে দুজনেই প্ল্যান করেছিল, এই সব সম্পত্তি ওরা দুবাইয়ে পাচার করে দেবে হংকং থেকে৷ওদের পাচার করা সম্পত্তির মধ্যে ছিল,পালিশ করা হিরে,মুক্তো ও রুপোর গয়না ইত্যাদি৷ ২ হাজার ৩৪০ কেজিরও বেশি সামগ্রীর মোট আর্থিক মূল্য ১৩৫০ কোটি টাকা৷ওই প্যাকেটগুলি মুম্বইয়ে আনা হয়েছে৷একদা হিরে ব্যবসায়ী নীরব মোদির বিরুদ্ধে অভিযোগ,পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৫০০ কোটি টাকা চুরি করেছে।এই কাজে তার সঙ্গী ছিল কাকা মেহুল চোকসি।
Reporter Aniruddha Benerjee

করোনার এই সঙ্কটকেই সুযোগে বদলাতে হবে,বললেন মোদি

Web Desk:করোনা ভাইরাসের এই সঙ্কটকেই দেশের ঘুরে দাঁড়ানোর টার্নিং পয়েন্ট করতে হবে৷ বৃহস্পতিবার ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ৯৫ তম বার্ষিক প্লেনারি সেশনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷তাঁর কথায় দেশ বর্তমানে শুধু Covid-19-এর বিরুদ্ধেই লড়াই করছে না৷আরও একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি৷এই সঙ্কটকে সুযোগে বদলাতে হবে দেশের প্রতিটি নাগরিককে৷আত্মনির্ভর ভারত অভিযানের বিষয়ে জোর দিয়ে মোদি এদিন বলেন এই সঙ্কটের মুহূর্তকেই প্রতিটি ভারতবাসীকে সুযোগে পরিবর্তন করে ফেলতে হবে৷তা করতে গেলে প্রয়োজন আত্মনির্ভরতার৷গোটা বিশ্ব করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে৷ভারতও করছে৷করোনার পাশাপাশি অন্যান্য প্রতিকূল অবস্থাও তৈরি হচ্ছে৷পঙ্গপালের হামলার বিষয়ে প্রধানমন্ত্রী জানান দেশের একাধিক জায়গায় পঙ্গপাল হানা দিচ্ছে, ভূমিকম্পের খবর আসছে, সাইক্লোন হয়েছে৷করোনার সঙ্গেই এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে হচ্ছে৷তিনি বলেন, মনেই হার, মনেই জিত৷আমাদের ইচ্ছেশক্তিই আমাদের ভবিষ্যত্‍ গড়ে দেবে৷বিদেশের উপর নির্ভরতা কমিয়ে স্বদেশি পণ্যের ব্যবহার বাড়াতে হবে৷Reporter Aniruddha Benerjee

আয় নেই তাই বাবাকে তাড়িয়েছিল ছেলেই, খবর হতেই ঘরে ফিরলেন গঙ্গাধর

Web Desk:আয় নেই, তাই ঠাঁই হয়নি নিজের ছেলের সংসারে।বাড়ি ছাড়া হয়ে তাই মহিষাদল রাজ বাড়ির ভাঙাচোরা দালানেই ঠাঁই হয় ৮০ বছরের গঙ্গাধর সামন্তের।সেই খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই আশি বছরের গঙ্গাধরবাবুকে নিয়ে শুরু হয় হইচই।শেষমেশ স্থানীয় একদল মানুষ হস্তক্ষেপ করে‌ন।যাতে নিজের বাড়ি ফিরতে পারেন গঙ্গাধরবাবু, সেই চেষ্টা শুরু হয়।মহিষাদলের শিবু ভৌমিক,বিক্রম চ্যাটার্জি,রঞ্জন পানিগ্রাহীরা গঙ্গাধরের পরিবার পরিজনদের বুঝিয়ে তাঁকে বুধবার ফিরিয়ে দেন তাঁর বাড়িতে।সঙ্গে খাদ্য সামগ্রী এবং আনুসঙ্গিক বেশকিছু জিনিসপত্রও তাঁর হাতে তুলে দেন।আর্থিক সাহায্য আর প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করে দেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক চক্রবর্তী।যিনি আজ তাঁর বাড়িতেও গিয়েছিলেন।বাড়ির সবাইকে বুঝিয়ে আসেন।করোনা লকডাউনে সবকিছু বন্ধের কারণে আয় বন্ধ হয়েছে মহিষাদলের ফেরিওয়ালাদের।নিজের সংসারে নিজের ছেলে বৌমার কাছে ব্রাত্য হয়ে পড়া আশি বছরের মানুষটির জায়গা হয় রাজবাড়ির ভাঙাচোরা ঘুপচি এক দালানের পাশে,প্রায় না খেয়েই কোনও মতে দিন কাটছিলো তাঁর।লকডাউনের কঠিন সময়ে যখন বাজার হাট স্কুল কলেজ বন্ধ,তখন নিজের হকারিও।বাড়ি থেকে বেরিয়ে খিদে মেটাতে রাজবাড়ির কুলদেবতার মন্দিরের এক বেলার ভোগই ভরসা ছিলো তাঁর।যদিও মন্দির থেকে প্রতিদিন ভোগ লাভ হত না বলে তিনি জানান। উপায় বলতে পথচলতি লোকের দেওয়া খাবারই ভরসা হয়ে উঠেছিলো তাঁর।Reporter Aniruddha Benerjee

অস্ত্র ও গোলাবারুদ

Webdesk: Pic ANI
মণিপুর পুলিশসহ আসাম রাইফেলসের সৈন্যরা গতকাল মণিপুরের টেঙ্গনোপাল জেলার করঙ্গথেলের কাছে বিশাল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।Developed Reporter Samrat Ghosh

ছত্তিশগড়

Webdesk: Pic ANI
ছত্তিশগড়: এএসপি সিদ্ধার্থ তিওয়ারি, এসপি শালভ সিনহা এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর কর্মকর্তাদের সামনে পাঁচ জন নকশাল সুকমা জেলায় আত্মসমর্পণ করেছেন। পাঁচজন নকশালীর মধ্যে 2 জন মাথায় 5 লক্ষ টাকার পুরষ্কার বহন Developed Reporter Samrat Ghosh। 

অনিল দেশমুখ, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী

Webdesk: Pic ANI
জলগাঁয়ের ঘটনার গুরুতর দ্রষ্টব্য নেওয়া যেখানে টয়লেটে একটি লাশ পাওয়া গেছে। ইতিমধ্যে কয়েকজন এই ফৌজদারি অপরাধে মামলা করেছে। এই অমানবিক কাজের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্তও করা হচ্ছে: অনিল দেশমুখ, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী।Developed Reporter Samrat Ghosh

কর্ণাটক:

কর্ণাটক: ২০ ফেব্রুয়ারি      সিএএ-এন আর সি বিরোধী সমাবেশে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ার জন্য অমূল্য লিওনার জামিনের আবেদন বাতিল করেছিল বেঙ্গালুরু আদালত। (ফাইল পিক)