Hyffx
vxgudghghttps://www.newbally.in/post/চ-ক-ত-কর-ফ-লল-ব-র-ট-ন-সরক-র-কর-ন-ভ-ইর-স-র-ভ-য-কস-ন-ত-র-হব-ছ-ক-ট
gxgfxfhdyi
Ghiycch
Hfddd
https://www.newbally.in/post/চ-ক-ত-কর-ফ-লল-ব-র-ট-ন-সরক-র-কর-ন-ভ-ইর-স-র-ভ-য-কস-ন-ত-র-হব-ছ-ক-ট
yuiutsdghuuif
ঘুম উড়েছে চিনের, সাংহাইয়ের আকাশে চক্কর কাটছে মার্কিন যুদ্ধবিমান!

Web Desk: যত দিন গড়াচ্ছে ততই কোনঠাসা হচ্ছে চিন। সর্বদিক থেকেই অবস্থা শোচনীয়। গালওয়ান সীমান্তে রক্তক্ষয় সংঘর্ষের ঘটনার পর থেকে একের পর এক স্ট্রাইকে মূর্ছা যাচ্ছে বেইজিং। এবার তারই মাঝে চীনের সাংহাইয়ের কাছে চক্কর কাটছে মার্কিন যুদ্ধবিমান,এতে বেজায় চিন্তিত বেইজিং!
করোনার তাণ্ডবের মধ্যেই যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণ চীন সাগর এলাকায়। দূতাবাস বন্ধ করা নিয়ে উত্তেজনার মধ্যেই এবার চীনের আকাশসীমার কাছে ঘুরতে দেখা গেল মার্কিন যুদ্ধবিমানকে। বিষয়টিকে কেন্দ্র করে বেইজিংয়ের অন্দরমহলে উত্তেজনা তৈরি হলেও এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি শি জিনপিং প্রশাসন।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই দক্ষিণ চীন সাগরের কাছে অবস্থিত গুয়াংজং এলাকার লেউঝউ উপদ্বীপে সামরিক মহড়া চালাচ্ছে চীন। এর মধ্যেই রবিবার রাতে সাংহাইয়ের কাছে অবস্থিত ওই এলাকার ১০০ কিলোমিটারের মধ্যে চক্কর কেটে যায় দুটি মার্কিন যুদ্ধবিমান।
এর মধ্যে একটি আবার সাংহাই থেকে ৭৬ কিলোমিটার দূরে ছিল বলেও জানা গেছে। এই ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। যদিও বেইজিংয়ের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। পাশাপাশি আরও জানা গেছে, ওই দুটি মার্কিন যুদ্ধবিমানের মধ্যে একটি পি ৮এ অ্যান্টি সাবমেরিন বিমান। অন্যটি ইপি-৩ ই যুদ্ধবিমান। দুটিতে মিসাইল ধ্বংসকারী আধুনিক অস্ত্রও ছিল। এই নিয়ে মোট ১২ দিন চীনের সামরিক মহড়া চলার জায়গার কাছ দিয়ে চক্কর কাটতে দেখা গেল মার্কিন যুদ্ধবিমানকে। চীন কী করছে তা দেখার জন্য আমেরিকা এভাবে নজরদারি চালাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Reporter Aniruddha Benerjee
ভিডিও কলে কথা হোক রোগী ও আত্মীয়দের, করোনা চিকিৎসায় নয়া নির্দেশিকা রাজ্যের

Web Desk: রোগ ছড়ানোর আশঙ্কার প্রবল। চিকিৎসক বা নার্স ছাড়া স্বজনদের প্রবেশ নিষেধ COVID ওয়ার্ডে। এক মুহূর্তের জন্যও প্রিয়জনের দেখা না পেয়ে করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে কাটানো কষ্টের। অন্যদিকে, প্রিয়জনের শারীরিক অবস্থা জানতে উৎকণ্ঠায় ভুগছেন আত্মীয়রাও। তাঁদের সকলকে স্বস্তি দিতে জারি হল সরকারি নির্দেশিকা। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন করোনা রোগীর সঙ্গে আত্মীয়দের ভিডিও কলিংয়ের (Video Calling) মাধ্যমে কথা বলানোর ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকেই। শুধু তাই নয়, নির্দেশিকায় জানানো হয়েছে, রোগীর পরিবারের মানসিক চাপ কাটাতে প্রতিনিয়ত তাঁদের কাউন্সেলিং করতে হবে। এই মুহূর্তে আক্রান্তের শরীরের অবস্থা ঠিক কেমন, কতদিনে তিনি সুস্থ হবেন – এসব সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হবে রোগীর পরিবারকে।
জনগণের মানসিক স্বাস্থ্যের ওপর মহামারীর প্রভাব ইতিমধ্যেই মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। করোনার জন্য একদিকে সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার ভয়, অন্যদিকে পরিবারের সদস্যকে হারানোর আশঙ্কায় ক্রমশ মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পরছেন রোগীর পরিবারের সদস্যরা। এও পরোক্ষে বড়সড় সমস্যাই।
করোনা আক্রান্তদের চিকিৎসায় সরকারি প্রোটোকল ঠিকমতো মানা হচ্ছে কি না, তা দেখতে টিম গঠন করেছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। জেলার কোভিড হাসপাতালগুলি ঘুরে রিপোর্ট দিয়েছে সেই মনিটরিং টিম। তাতে দেখা গিয়েছে, প্রোটোকল মানছে না বেশ কয়েকটি হাসপাতাল। তাই শুক্রবার প্রতিটি সরকারি কোভিড হাসপাতালের সুপার, বেসরকারি হাসপাতালের ডিরেক্টর অথবা সিইও এবং প্রত্যেক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে নয়া নির্দেশনামা পাঠানো হয়েছে।
COVID পজিটিভ রোগী ও তাঁর আত্মীয়দের টেনশন এবং মানসিক চাপ কাটাতে নয়া নির্দেশিকায় ভিডিও কলিংয়ে জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে সংক্রমণ ঠেকাতে কোভিড এবং নন কোভিড রোগীদের মধ্যে সঠিক সামাজিক দূরত্ব ঠিকমতো মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এমন অনেক হাসপাতাল রয়েছে যেখানে করোনার সঙ্গে সঙ্গেই অন্যান্য রোগীদেরও চিকিৎসা চলছে। নির্দেশিকায় বলা হয়েছে, এই সমস্ত হাসপাতালের জরুরি বিভাগ-সহ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
Reporter Aniruddha Benerjee
বিয়ে করে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে জখম নববধূ সহ ১১

Web Desk: করোনা ভাইরাস মহামারি আবহে নিয়ম মেনে বিয়ে করে বাড়ি ফেরার পথে পথ দূর্ঘটনায় জখম হলেন নববধু সহ ১১ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার নেকুড়সেনী এলাকায়। পুলিশ জানিয়েছে, ৬০ নং জাতীয় সড়কে সদ্য বিবাহিত নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জন শিশুও রয়েছে। প্রত্যক্ষদশীরা জানিয়েছেন গাড়িটি দ্রুত গতিতে লেন পরিবর্তন করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চালক পলাতক।
Reporter Aniruddha Benerjee
ফের স্বমহিমায় পুলিশ,লকডাউন অমান্য করায় কান ধরে উঠবস!

Web Desk: রাজ্য জুড়ে চলছে সাপ্তাহিক দুই দিনের লকডাউনের দ্বীতিয় সপ্তাহ। এরই মধ্যে নবান্নের নির্দেশ অনুযায়ী জেলাশাসকেরা রাজ্যের বিভিন্ন জেলায় কনটেইনমেন্ট জোনে লকডাউন জারি করেছে। কোথাও এলাকাভিত্তিক তো আবারও কোথাও পৌরসভার বা পঞ্চায়েত ভিত্তিক লকডাউন জারি রয়েছে।
অতিমারির মাঝে একসপ্তাহ লকডাউন চলছে কোচবিহার শহরে। আজ থেকে শুরু হল এই ঘরবন্দী অবস্থা। আগামী রবিবার পর্যন্ত একদিন পরপর এই সম্পূর্ণ লকডাউন চলবে। বাকি দিনগুলিতে আংশিক ছাড় দেওয়া হয়েছে। সকাল থেকে রাস্তাঘাট শুনশান, বন্ধ দোকানপাট। লকডাউন সফল করতে পথে নামে পুলিশ। পুরনো ফর্মে স্বমহিমায় লাঠি হাতে দেখা গিয়েছে পুলিশের। বিনা কারণে বাইরে বেরোনো মানুষদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, কোথাও কোথাও জটলা সরাতে লাঠিচার্জ করে পুলিশ। আবারো কোথাও ইচ্ছাকৃত ভাবে বাইরে বের হওয়ার জন্য
Reporter Aniruddha Benerjee
মারন ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন সেনকো গোল্ডের কর্ণধার শঙ্কর সেন

Web Desk: মারন ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন সেনকো গোল্ডের কর্ণধার শঙ্কর সেন। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। করোনায় আক্রান্ত হয়ে টানা দশদিন তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল। কিন্তু শেষরক্ষা হল না। মঙ্গলবার সকালে হার্ট অ্যাটাক হয় তাঁর। তারপরই মৃত্যু হয় তাঁর।
বাঙালি শিল্পোদ্যোগী হিসেবেই শুধু নন, শঙ্কর সেন সারা ভারতের গয়নাশিল্পে ছিলেন পরিচিত মুখ। নয়ের দশকে বাবার তিনটি ছোট সোনার দোকান থেকে ব্যবসার হাল ধরেছিলেন শঙ্কর সেন। সেখান থেকে সেনকো গোল্ডের বাৎসরিক টার্নওভার এখন আকাশছোঁয়া। দেশের একশোটিরও বেশি ব্রাঞ্চ রয়েছে সেনকো গোল্ডের। সারা দেশের ১৪টি রাজ্যে বিস্তৃত সেনকোর ব্যবসা। সংস্থার প্রধান মানুষটাই এভাবে আকস্মিক চলে যাওয়ায় বিপর্যস্ত সেনকো গোল্ডের কর্মীরা।
Reporter Aniruddha Benerjee
প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করলেন সুশান্তের বাবা কেকে সিং

Web Desk: বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন অভিনেতার বাবা কেকে সিং।
আজ মঙ্গলবার বিহারের পটনার রাজীব নগর থানায় তিনি রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনেন।
কেকে সিং জানিয়েছেন, ‘রিয়া সুশান্তের কাছ থেকে প্রচুর পরিমাণ টাকা নিয়েছিল এবং সেখান থেকেই জোর করে সুশান্তকে আত্মহত্যার মুখে ঠেলে দেয়’। রিয়ার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেন তিনি। সুশান্ত এবং রিয়া একবছরেরও বেশি সময় ধরে ডেটিং করছিলেন। সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটেই থাকতেন রিয়া। ১৪ জুন সুশান্ত আত্মহত্যা করার একসপ্তাহ আগেই তিনি ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যান। অন্যত্র থাকতে শুরু করেন। পটনা পুলিশ খুব শীঘ্রই মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবে এমনটাই জানিয়েছেন কেকে।
Reporter Aniruddha Benerjee
