ভক্তদের জন্যে বিশেষ স্যানিটাইজিং গেট দক্ষিণেশ্বরে!! Developed Reporter Samrat Ghosh
Category Archives: Uncategorized
করোনা রুখতেই বিশেষ উদ্যোগ লাল-হলুদ ক্লাবের। জেনে নিন কীভাবে পাবেন।East Bengal FC
করোনা মোকাবিলায় শক্লাবের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহেই সাংবাদিক সম্মেলন করে ভক্তদের এ খবর জানানো হবে। প্রাথমিকভাবে ৫০ হাজার থেকে এক লক্ষ মস্ক তৈরি করা হবে। প্রতিটিতেই থাকবে শতবর্ষের লোগো। ২০ জুন থেকে লাল-হলুদ সমর্থকদের জন্য খুলে দেওয়া হবে ক্লাবের গেট। সেখান থেকেই এই মাস্ক সংগ্রহ করতে পারবেন তাঁরা। এর জন্য আলাদা করে কোনও টাকাও দিতে হবে না ফ্যানদের। আসলে করোনা থেকে সদস্য-সমর্থকদের সুরক্ষিত রাখতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছেন কর্তারা। তবে শুধু কলকাতার ভক্তরাই নন, শহরের বাইরে যাঁরা থাকেন তাঁদেরও কুরিয়র করে মাস্ক পাঠিয়ে দেবে ক্লাব। সেক্ষেত্রে ই-মেলে নিজের নাম-ঠিকানা পাঠাতে হবে। তাহলে বাড়িতে বসেই প্রিয় ক্লাবের লোগো দেওয়া মাস্ক পেয়ে যাবেন তাঁরা। তবে কুরিয়র সার্ভিসের খরচটুকু দিতে হবে ক্রেতাকে।তবর্ষে নয়া উদ্যোগ ইস্টবেঙ্গলের। এবার শতবর্ষের লোগো লাগানো মাস্ক ও স্যানিটাইজার তৈরি করছে লাল-হলুদ ক্লাব। বিনামূল্যেই সমর্থকরা পেয়ে যাবেন সেই বিশেষ মাস্ক। স্যানিটাইজারও মিলবে খুবই সস্তায়।Developed Reporter Samrat Ghosh
প্রথম দিনেই ‘বাংলার যুবশক্তি’ ছুঁল ৪২ লক্ষ মানুষকে, নাম নথিভুক্ত করলেন প্রায় ১২ হাজার
প্রথম দিনেই বাংলার যুবশক্তি ছুঁল ৪২ লক্ষ মানুষকে। বৃহস্পতিবার ফেসবুক লাইভ করে দলের নতুন কর্মসূচি ঘোষণা করেছিলেন যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক মাসে এক লক্ষ যুবক যুবতীকে সেই কর্মসূচির দায়িত্ব দেওয়া হবে। তার রেজিস্ট্রেশন পর্ব চালু হয়েছে। প্রথম দিনেই ভিডিও দেখেছেন ১১ লক্ষ মানুষ। তাঁদের মধ্যে সদস্য হিসাবে নামের রেজিস্ট্রেশন করেছেন প্রায় ১২ হাজার। Developed Reporter Samrat Ghosh
পুরনো যন্ত্র ও অদম্য জেদই সম্বল, করোনা টেস্টে নাইসেডকে পিছনে ফেলে প্রথম উত্তরবঙ্গ মেডিক্যাল
পুরনো যন্ত্র আর অদম্য জেদই সম্বল। তাতেই কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানকে কয়েক যোজন দূরে ফেলে দিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ভাইরোলজি রিসার্চ অ্যান্ড ডায়গনস্টিক ল্যাবরেটরি। ১২ জুন প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রাজ্যের সমস্ত ল্যাবরেটরিকে পিছনে ফেলে করোনা সংক্রমণ নির্ণয়ে সবচেয়ে বেশি লালারসের নমুনা পরীক্ষা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। তৃতীয় স্থানে নাইসেড।Developed Reporter Samrat Ghosh
করোনা আবহেই ডেঙ্গুর আতঙ্ক, নমুনা পরীক্ষার জন্য বাড়তি পরিকাঠামোর ব্যবস্থা রাজ্যের
গৌতম ব্রহ্ম: একদিকে নিজের দাপট দেখিয়ে চলেছে নোভেল করোনা ভাইরাস (coronavirus)। প্রতিদিনই সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। আর অন্যদিকে এই আবহেই রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মশাবাহিত এই রোগ নির্ধারণের জন্য অত্যন্ত জরুরি নমুনা পরীক্ষা। কিন্তু মারণ ভাইরাসের প্রকোপের জেরে চূড়ান্ত ব্যস্ত শহর তথা রাজ্যের সমস্ত ল্যাবরেটরি। তবে এই পরিস্থিতিতেও যাতে কোনওভাবেই ডেঙ্গু উপেক্ষিত না হয়, তার জন্য তৎপর রাজ্য সরকার। ডেঙ্গুর নমুনা পরীক্ষা সচল রাখতে একাধিক সিদ্ধান্ত নিল স্বাস্থ্যভবন। Developed Reporter Samrat Ghosh
ছেলে বটি দিয়ে কোপাল বাবাকে

Web Desk:উত্তর ২৪ পরগনা জেলায় আয়ড়া মাঠপাড়ার এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রের জানা যায় , শুক্রবার রাতে ছেলে সুরজিৎ সরকার বয়স ২৫বছর, হাবড়া বাজার থেকে ঘুরে গিয়ে বাবার কাছে টাক চায়, বাবা বছর-পঞ্চাশ এ কার্তিক সরকার, টাকা দিতে অস্বীকার করায় সেই নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে বাবা ও ছেলে এই ঝামেলা চরমে উঠে যায় তারপর ওই অভিযুক্ত ছেলে হঠাৎই রান্নাঘর থেকে বটি নিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে বেশ কিছু সময় পর মাটিতে লুটিয়ে পড়ে বাবা কার্তিক সরকার। বেগতিক বুঝে বাড়ি থেকে পালিয়ে যায় ছেলে সুরজিৎ সরকার ।সেই সময় বাড়িতে পরিবারের অন্য সদস্যরা না থাকার জন্য, নিজেকে কোনরকম টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে জানলা দিয়ে পাশের প্রতিবেশীকে ডাক দেয়। তাদের সহযোগিতায় হাবরা স্টেট জেনারেল হসপিটালে নিয়ে আসার পর আশঙ্কা জনক অবস্থায় কোলকাতার আরজি করে হস্তান্তর করা হয়। অভিযুক্ত ছেলেকে হাবরা থানা পুলিশ গ্রেফতার করে বারাসাত আদালতে পাঠানো হয়। পুলিশ হেফাজতে নেওয়ার জন্য। শুধুই কি টাকার জন্য ছেলে বাবাকে কোপালো? না সম্পত্তির লোভে এমন কাজ করেছে? না অন্য কোনো কারণ আছে? তার পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।Reporter Aniruddha Benerjee
অভিনব কায়দায় সোনা পাচার রুখল বিএসএফ উদ্ধার হয় বৈদেশিক মুদ্রা

Web Desk:বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ভারত-বাংলাদেশ গবোর্ড্ডা সীমান্তের ঘটনা। গতকাল শুক্রবার সন্ধ্যেবেলা স্থানীয় যুবক বছর ২৮ এর পরেশ রায়, একটি মোটর সাইকেলের চাকার মধ্যে প্রায় ৩০ পিস সোনার বিস্কুট নিয়ে আসছিল, ওই বিস্কুট গুলির ওজন ওজন সাড়ে ৪ কেজি,যার বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। সেগুলি নিয়ে সীমান্ত থেকে স্বরুপনগরের দিকে আসছিল।বিএসএফের ১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হয়, ওই যুবককে থামাতে মোটরসাইকেলের চাকা খুলতেই চক্ষু চড়কগাছ সীমান্তরক্ষী বাহিনীর, বাইকের দুটো চাকার মধ্যে প্রায় ৩০ পিস সোনার বিস্কুট উদ্ধারের পাশাপাশি বেশ কিছু বিদেশি মুদ্রা উদ্ধার হয়। বিএসএফ সূত্রে জানা যায় ওই মুদ্রাগুলি মালয়েশিয়ার ১০০০, টাকা ও ভারতীয় ১০০০, টাকার নোট উদ্ধার করেছে বিএসএফ। সূত্রের খবর পরেশ রায়ের সঙ্গে আন্তর্জাতিক সোনা পাচারের যোগসুত্র আছে বলে মনে করছে সীমান্তরক্ষী বাহিনী। মোটরবাইক টিকে বাজেয়াপ্ত করা হয়েছে, সবমিলিয়ে ওই যুবককে গ্রেফতার করে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত সোনা পাচারকারীকে আজ শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।
Reporter Aniruddha Benerjee
করোনা কলার টিউনে যার কণ্ঠস্বর ভারতবাসীকে সতর্ক করছে, তার পিছনে লুকিয়ে কোন নাম?

Web Desk:করোনা ভাইরাস ইয়া কোভিড ১৯ সে আজ পুরা দেশ লড় রহা হ্যায়। পর ইয়াদ রহে হামে বিমারি সে লড়না হ্যায়, বিমার সে নেহি…”- চেনা চেনা লাগছে? নিশ্চয়ই! কারণ বিগত প্রায় তিন মাস ধরে এই কথাগুলোই আমরা শুনে আসছি কাউকে ফোন করার সময়। তা নিয়ে তো মানুষের অভিযোগের শেষ নেই। রীতিমত বিরক্তির কারণও হয়ে দাঁড়িয়েছে কিছু মানুষের কাছে এই কোভিড-১৯ কলারটিউন। কিন্তু কেন এই কলারটিউন? কারণটা অবশ্যই সচেতনতা বৃদ্ধি। আর এই সচেতনতার নেপথ্যে কে রয়েছে জানেন? যাঁর কন্ঠস্বর প্রতি মুহূর্তে ভারতবাসীকে সতর্কবার্তা দিচ্ছে, তিনি বিশিষ্ট ভয়েস ওভার শিল্পী দিল্লি নিবাসী জ্যাসলিন ভাল্লা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের করণীয় কী, তা আমরা এই ৩০ সেকেন্ডের কলার টিউনে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। এই নিয়ে সোশ্যাল মিডিয়া হয়েছিল সরগরম। তৈরি হয়েছিল বেশকিছু মিম, কমিক ভিডিও। তবে এসব বেশ ভালোভাবেই উপভোগ করেছেন জ্যাসলিন।
বর্তমানে একজন পেশাদার ভয়েস ওভার শিল্পী জসলিন তাঁর কর্মজীবন শুরু করেন ক্রীড়া সাংবাদিক হিসেবে। তবে গত দশ বছরেরও বেশি সময় আগে তিনি বেছে নিয়েছিলেন তাঁর বর্তমান পেশাকেই। দিল্লি বিমানবন্দর, ইন্ডিগো এবং স্পাইসজেট বিমান পরিষেবা, পেটিএম, মেক মাই ট্রিপ, এমনকি গুগল অ্যাডস- এর জন্যও কন্ঠ দিয়েছেন জসলিন। তাঁর কথায়, অন্যান্য দিনের মতোই এক স্টুডিওর প্রোডিউসার তাঁকে ফোন করেন এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে দেওয়া কোভিড-১৯ সতর্কবার্তার একটি সংক্ষিপ্তসার দেন। তাঁকে ৩০ সেকেন্ডের মধ্যে এটি রেকর্ড করতে বলা হয়। বিষয়টি ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং গভীর। তাই মানুষের কাছে সহজ ভাষায় এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই দায়িত্ব দেওয়া হয়েছিল জ্যাসলিনকে। তাঁর দায়িত্ব তিনি নিপুণতার সাথে পালন করলেও তখনও তিনি জানতেন না যে তাঁর এই কাজটি কোটি কোটি ভারতবাসীর রোজকার সঙ্গী হতে চলেছে। প্রথমদিকে নিজের কন্ঠস্বর নিজের ফোনে শুনে তিনি অবাক ও খুশি দুই-ই হয়েছিলেন। তাঁর এটাও মনে হয়েছিল যে তিনি নিজেই নিজেকে সতর্ক করছেন।

পেশায় একজন দক্ষ ভয়েস ওভার শিল্পী হলেও জ্যাসলিন কবিতা এবং গানও লেখেন। কণ্ঠস্বর পরিচিত ও বিখ্যাত হলেও অন্যান্য ভয়েস ওভার শিল্পী যেমন প্রচারের অন্তরালেই থেকে যান, জ্যাসলিন ভাল্লার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে প্রচারের আড়ালে থাকা এই মহিলাও একজন করোনা-যোদ্ধা। দীর্ঘ হোক তাঁর কর্মজীবন। ‘ডেইলি নিউজ রিল’এর তরফে তাঁর এই লড়াইকে কুর্নিশ।
Reporter Aniruddha Benerjee
করোনা মোকাবিলা কোনপথে? ১৭ জুন মোদী – মমতা বৈঠক

Web Desk:করোনা পরিস্থিতি ও লক ডাউনের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত নিতে সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আগামী ১৬ ও ১৭ জুন,দু-দফায় এই বৈঠক হবে।১৭ জুন মোদী – মমতার বৈঠকের সম্ভাবনা রয়ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।কেন্দ্রের ঘোষিত চলতি লক ডাউনের মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন।যদিও, আশঙ্কাজনক ভাবে গোটা দেশেই বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যা।গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৫৬ জন।মোট আক্রান্তের সংখ্য প্রায় ৩ লাখ।অন্যদিকে আমাদের রাজ্যেও গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪০ জন।এ পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার।চিকিৎসকদের মতে আগামী দু মাস গোটা দেশেই করোনা সংক্রমণের হার বাড়বে।সেপ্টেম্বরের পর এই হার কমতে পারে।এই পরিস্থিতিতে দেশের কিছু রাজ্য চাইছে, চলতি লক ডাউনের মেয়াদ আবার বাড়ানো হোক।সূত্রের মতে, অগাষ্ট মাস থেকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়, কলেজ ও শেষে স্কুল চালু করার কথা ভাবছে কেন্দ্র।১০০% কাজ চালু করার কথাও ভাবা হচ্ছে।এই পরিস্থিতিতে সংক্রমণের হার যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে উদ্বিগ্ন কেন্দ্র ও রাজ্য সরকার।চলতি লকডাউনের মেয়াদ শেষ হবে ৩০ জুন।তারপর, লকডাউন এর মেয়াদ ও করোনা মোকাবিলা করতে পরবর্তী পদক্ষেপ কী হবে,তা নিয়ে রাজ্যগুলির মত জানতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই বৈঠক করবেন প্রধানমন্ত্রী।রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রেলের কাছে আরও ২৩ টি ট্রেন চেয়ে রেলকে চিঠি দিল রাজ্য।নবান্ন সূত্রে জানা গিয়েছে, মূলত মহারাষ্ট্র ও গোয়ায় আটকে থাকা এ রাজ্যের বাকি শ্রমিকদের ফেরাতেই এই ট্রেন চাওয়া হল৷এরমধ্যে ৫টা ট্রেন আসবে মহারাষ্ট্র থেকে, ৩টে গুজরাত, ১১টা কেরল এবং চারটে ট্রেন তামিলনাড়ু এবং অন্যান্য রাজ্য থেকে৷১১টা ট্রেন ১৪ তারিখের মধ্যে রাজ্যে ঢুকে যাবে বলে জানা গিয়েছে৷Reporter Aniruddha Benerjee
আজ সকালে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমনে মারা গেছে

Web Desk:আজ সকালে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমনে মারা গেছে।
দঃ 24 পরগনা কুলতলী ব্লকের দেউলবাড়ী গ্রাম পঞ্চায়েতে দঃ দূর্গাপুর গ্রামে গরীব যুবক নাম গোষ্ট নাইয়া পিতা নকুল নাইয়া বয়স 35। আজ সকালে দেউল বাড়ী গ্রামের পাশে 40ফুটের মত নদী চওড়া অপর পারে চিতুরী জঙ্গল ও বনবিভাগের অফিস।
অভাবের তাড়নায় এই ছোট নদী পার হয়ে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে পড়ে ও বাঘে টেনে নিয়ে চলে যায়। সঙ্গীরা ডাকাডাকি ও খোঁজাখুজি করে রক্তের দাগ দেখে সেদিকে এগিয়ে গিয়ে গোষ্টর মৃত দেখতে পায়।
লোকজনের চিৎকার শুনে বাঘ সরে গেলে সঙ্গীরা মূত দেহ বাড়ীতে
ফিরিয়ে আনে।Reporter Aniruddha Benerjee




