
Webdesk:চৌত্রিশেই শেষ।আত্মঘাতী বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার পরিচারক দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।চৌত্রিশেই শেষ।আত্মঘাতী বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত Reporter: Shrinjoy Ghosh








সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:ফের জম্মু-কাশ্মীরের বারামুলায় সংঘর্ষবিরতি চুক্তিলঙ্ঘন। পাক সেনার হামলায় নিহত এক জওয়ান, গুরুতর আহত ৩। শনিবার রাত থেকেই পাক সেনার গুলি বর্ষণের প্রত্যুত্তর দিতে ব্যস্ত হয়ে পড়ে ভারতীয় সেনা। রবিবার সকালে চলতে থাকে সেই লড়াই।Developed Reporter Samrat Ghosh

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:ফের জম্মু-কাশ্মীরের বারামুলায় সংঘর্ষবিরতি চুক্তিলঙ্ঘন। পাক সেনার হামলায় নিহত এক জওয়ান, গুরুতর আহত ৩। শনিবার রাত থেকেই পাক সেনার গুলি বর্ষণের প্রত্যুত্তর দিতে ব্যস্ত হয়ে পড়ে ভারতীয় সেনা। রবিবার সকালে চলতে থাকে সেই লড়াই।Developed Reporter Samrat Ghosh

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:ফের জম্মু-কাশ্মীরের বারামুলায় সংঘর্ষবিরতি চুক্তিলঙ্ঘন। পাক সেনার হামলায় নিহত এক জওয়ান, গুরুতর আহত ৩। শনিবার রাত থেকেই পাক সেনার গুলি বর্ষণের প্রত্যুত্তর দিতে ব্যস্ত হয়ে পড়ে ভারতীয় সেনা। রবিবার সকালে চলতে থাকে সেই লড়াই।Developed Reporter Samrat Ghosh

Web Desk: করোনা আক্রান্তকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স। চালকের মৃত্যু। গুরুতর জখম ২ করোনা আক্রান্ত। এদিন দুই করোনা আক্রান্তকে নিয়ে পাঁশকুড়ার কোভিড হাসপাতালে যাওয়ার পথে, সকাল ৭টা নাগাদ মেচোগ্রামের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুল্যান্স চালকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুই করোনা আক্রান্ত। ট্রাকের চালক ও খালাসি পলাতক।
Reporter Aniruddha Benerjee


ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজের রিসার্চ টিম জানাচ্ছে কটকের মহানদীতে তারাই প্রথম এই মন্দিরের চূড়া আবিষ্কার করে। সূত্রের খবর গোপীনাথ দেবের প্রাচীন মন্দিরটিই ভেসে উঠেছে জলের তলা থেকে। যে গ্রামে এই মন্দিরটি ছিল, সেটি সমেত জলের তলায় চলে যায় গোটা গ্রাম। ১৫-১৬ শতকে তৈরি হয় মন্দিরটি।
জানা গিয়েছে পদ্মাবত গ্রামের বৈদেশ্বরের মাঝামাঝি এলাকাতে মন্দিরটি ছিল। জলের গভীরে প্রত্নতাত্তিকরা এর চূড়া খুঁজে পান। প্রজেক্ট অ্যাসিসট্যান্ট দীপক কুমার রাণা জানান, মন্দির ৬০ফুট উঁচু।Developed Reporter Samrat Ghosh

করোনার মহামারীর মতো চরম পরিস্থিতিতে রেলের সঙ্গে গাঁটছড়া বেঁধে দু’টি ভেন্টিলেটর পাঠাল ডাক বিভাগ। চব্বিশ ঘন্টার মধ্যে আটশো কিলোমিটার পাড়ি দিয়ে প্রাণদায়ী মেশিনটি একেবারে হাসপাতালে পৌঁছে দেওয়ার রেকর্ড গড়ল দুই সরকারি সংস্থা।রেল সূত্রে খবর, নাগপুরের বাজাজনগর থেকে থানের মানসিক হাসপাতালে জোগান দেওয়া হয় ভেন্টিলেটর দু’টি। ১৩৪ কিলোগ্রাম ওজনের এই অতীব প্রয়োজনীয় যন্ত্রটি এই মুহূর্তে অত্যাবশ্যকীয় সামগ্রী। পশ্চিম রেল সূত্রে বলা হয়েছে, লকডাউনের কড়া নিয়মের মধ্যেও ডাক বিভাগের সঙ্গে তারা গাঁটছড়া বাঁধে। লাভের দিকটায় নজর দেওয়া হয়নি। শুধু দক্ষতার সঙ্গে প্রয়োজন মেটাতেই এই বন্ধন ঘটানো হয়। ইন্ডিয়ান পোস্ট এই অর্ডার সংগ্রহ করে, রেল তা পার্সেল ভ্যানে পৌঁছে দেয়। Developed Reporter Samrat Ghosh

Web Desk:রাজভবন নবান্ন সংঘাতে নয়া মোড়। এবার খোদ রাজ্যপালের বিরুদ্ধে ফেক নিউজ ছড়ানোর চাঞ্চল্যকর অভিযোগ করল তৃণমূল। একযোগে ট্যুইট সাংসদ তথা প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী এবং তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জির। ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহল।
সম্প্রতি গড়িয়া শ্মশানে কিছু দাবিদারহীন মৃতদেহ নিয়ে উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে করোনায় মৃতদের দেহ সৎকার হচ্ছিল। একটি ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দাবি করা হয়, এভাবেই সকলের চোখের আড়ালে করোনায় মৃতদের দেহ পোড়ানো হচ্ছে। এই ঘটনা নিয়েও যথারীতি ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
পরে কলকাতা পুলিশ জানায় এই ভিডিওটি ফেক। স্বাস্থ্য দফতর জানিয়ে দেয়, করোনাভাইরাসের সঙ্গে এই মৃতদেহগুলোর কোনও সম্পর্কই নেই। এই প্রসঙ্গে কলকাতার নগরপালকে একটি চিঠিও দেন এনআরএস হাসপাতালের প্রিন্সিপাল প্রফেসর শৈবালকুমার মুখার্জি। সেই চিঠিতে শৈবাল মুখার্জি আবেদন করেন, করোনায় মৃতদের দেহ বলে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা সম্পূর্ণভাবে ভুয়ো। মৃতদের সঙ্গে করোনাভাইরাসের কোনও সম্পর্ক নেই। তাঁর আবেদন, এই ভিডিওটি কিংবা ভিডিওতে যে বার্তা দেওয়া হয়েছে, তা ছড়াচ্ছেন যাঁরা, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

এবার সেই সূত্রেই সরাসরি রাজ্যপাল ধনখড়ের দিকে ফেক নিউজ ছড়ানোর মত গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। শনিবার দুপুরে প্রাক্তন রেলমন্ত্রী নিজের ভেরিফায়েড হ্যান্ডেল থেকে সরাসরি জগদীপ ধনখড়কে উদ্দেশ্য করে লেখেন, বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড় ফেক নিউজ এবং ভুল তথ্য ছড়াতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গিয়েছেন। তারপর তিনি লিখেছেন, আপনি যে দায়িত্বপূর্ণ পদে রয়েছেন, তাতে এই কাজ করার পর আপনার নিজের উপরই লজ্জা হওয়া উচিত। তাৎপর্যপূর্ণভাবে দীনেশ ত্রিবেদী এই ট্যুইটে ব্যবহার করেছেন হ্যাশট্যাগ বিজেপি ম্যালাইনস বেঙ্গল।

রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি রাজ্যপালের উদ্দেশে ট্যুইট করে ২৯ মে কলকাতা পুর সংস্থার জারি করা একটি নির্দেশনামা এবং এনআরএস হাসপাতালের প্রিন্সিপালের চিঠি শেয়ার করেন। ট্যুইটে পার্থ চ্যাটার্জি লেখেন, পশ্চিমবঙ্গ সরকার প্রতিনিয়ত বাংলার মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে। এই পরিস্থিতিতে মহামান্য রাজ্যপাল যেন ফেক নিউজ শেয়ার না করেন।
পদে বসার পর থেকেই বিভিন্ন কারণে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে চলেছেন জগদীপ ধনখড়। অনেকেই রাজভবনের এমন অভূতপূর্ব কর্মকাণ্ডে বিশেষ রাজনৈতিক প্রভাব আছে বলে অভিযোগ করেছেন। বিভিন্ন সময় জগদীপ ধনখড়কে নিয়ে সমালোচনার সুর শোনা গিয়েছে কংগ্রেস-সিপিএমের গলাতেও। একমাত্র বিজেপি বরাবর রাজ্যপালের পাশে দাঁড়িয়েছে। এই প্রেক্ষিতে ফেক নিউজ ছড়ানোর অভিযোগ উঠে গেল রাজ্যপালের বিরুদ্ধে। রাজভবন থেকে কী জবাব আসে, এখন সেটাই দেখার।Reporter srinjoy ghosh