করোনা আক্রশনিবার রাতে কোলাঘাট ব্লকের তিনজন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। রবিবার সকাল ছটা নাগাদ কোলাঘাট ব্লকের গোপালনগর থেকে দুই করোনা আক্রান্ত রোগীকে পাঁশকুড়া কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সেই সময়েই ঘটল বিপত্তি। কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ৬ নম্বর জাতীয় সড়কে কোলিশ্বরের কাছে একটি লরির পিছনে ধাক্কা মারে করোনা আক্রান্ত বহনকারী অ্যাম্বুল্যান্স। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুল্যান্স চালক রাজু মণ্ডলের। জানা গিয়েছে, কোলাঘাট ব্লকের একমাত্র করোনা রোগী বহনকারী অ্যাম্বুল্যান্স চালাতেন রাজু। তিনি কোলাঘাটের গোপালনগর এলাকার বাসিন্দা। ান্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিপত্তি। পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক অ্যাম্বুল্যান্স চালকের। রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের গোপালনগর এলাকায়। দুই করোনা রোগীও এই পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন। পাঁশকুড়ার কোভিড হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদেরগুরুতর জখম হন দুই করোনা রোগীও। রাস্তায় পড়ে দীর্ঘক্ষণ যন্ত্রণায় ছটফট করেন তাঁরা। তবে অভিযোগ, করোনা আক্রান্ত হওয়ায় কেউ উদ্ধারে এগিয়ে আসেননি। পরে অবশ্য দুর্ঘটনার খবর পান স্বাস্থ্যকর্মীরা। পাঁশকুড়া করোনা হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। জখম দু’জনকে উদ্ধার করেন তাঁরা। ওই দুই করোনা আক্রান্ত রোগীকে গুরুতর জখম অবস্থায় পাঁশকুড়া কোভিড হাসপাতালে ভরতি করেন। Developed Reporter Samrat Ghosh
Category Archives: Uncategorized
করোনা সন্দেহে ভরতি রোগীর মৃত্যুর পর লালারস পরীক্ষা নয়, নয়া সিদ্ধান্ত NRS-এর
বর্তমান পরিস্থিতিতে অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে, করোনা সন্দেহে ভরতি রোগীর নমুনা পরীক্ষার জন্য পাঠানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন তিনি। কিন্তু সেক্ষেত্রে দেহ আটকে রাখা হচ্ছে নমুনা পরীক্ষার জন্য। সেই রিপোর্ট এলে তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর এই গোটা পদ্ধতি যথেষ্ঠ সময় সাপেক্ষ। এতে মর্গে জমছে একাধিক দেহ। রিপোর্ট আসা পর্যন্ত ভয়ংকর আতঙ্কের প্রহর কাটাতে হয় পরিবারের সদস্যদেরও। এই সমস্ত দিক বিবেচনা করেই এনআরএস হাসপাতালের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামীতে নমুনা পরীক্ষার আগেই করোনা সন্দেহে ভরতি কোনও রোগীর মৃত্যু হলে তাঁর সোয়াব টেস্ট হবে না। বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানিয়েছেন রোগীকল্যান সমিতির চেয়ারম্যান সাংসদ শান্তনু সেন। নমুনা পরীক্ষার আগেই করোনা (CoronaVirus) আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভরতি কোনও রোগীর মৃত্যু হলে আর তাঁর সোয়াব টেস্ট করা হবে না। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীকল্যাণ সমিতির বৈঠকে গৃহীত হয়েছে এমনই সিদ্ধান্ত। এতে অকারণ ভোগান্তি কমবে মৃতের পরিবারের, মনে করা হচ্ছে এমনটাই।Developed Reporter Samrat Ghosh
বিরামহীন বৃষ্টিতে দার্জিলিংয়ে ধস, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা একই পরিবারের ৪ জনেরবিরামহীন বৃষ্টিতে দার্জিলিংয়ে ধস, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা একই পরিবারের ৪ জনের
শিলিগুড়ি: বঙ্গে পা রেখেছে বর্ষা। শুরু থেকে বেশ জমিয়ে ব্যাটিং করছে বর্ষা। তার ফলে বিধ্বস্ত কলকাতা-সহ গোটা রাজ্য। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গও। প্রায় এক সপ্তাহ ধরে একটানা বৃষ্টি চলছে পাহাড়েও। তার ফলে নেমেছে ধস। দার্জিলিং পাহাড়ে ক্ষতিগ্রস্ত বহু বাড়ি। তবে প্রাণহানির কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কখনও হালকা। আবার কখনও মাঝারি। তো আবার কখন ভারি। বৃষ্টি দেখেই আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠছে পাহাড়। ঠিক তেমনই ঘুমোতে যাওয়ার সময়েও দেখছে বৃষ্টি। সমতলে শনিবার থেকে বৃষ্টি শুরু হলেও দার্জিলিংয়ে গত এক সপ্তাহ থেকেই দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। বিরামহীন বৃষ্টির হাত থেকে রবিবারও রেহাই মেলেনি পাহাড়বাসীর। চলছে অঝোর বৃষ্টি। তার জেরে দার্জিলিং পাহাড়ের একাধিক জায়গায় নেমেছে ধস। তুংসুং, মংপু-সহ একাধিক এলাকায় ধস নেমেছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিকের একাধিক জায়গায় মাটি আলগা হয়ে রয়েছে বলে জানানো হয়েছে। জেলা প্রশাসনের তরফে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। একাধিক জায়গায় বাড়িঘরের ক্ষতি হয়েছে। দার্জিলিং পুর এলাকায় ধস নেমে প্রমোদ থাপা নামে এক ব্যক্তির বাড়ি ভেঙে পড়ে। তবে ওই পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন। সাবিনা থাপা নামে আরও একজন বলেন, “রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ আমার বাড়িতে ধস নামে। ওই সময় আমি বাড়িতে ছিলাম না। তবে বাড়িতে আমার পরিবারের চারজন ছিলেন। তাঁরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।”তবে কোথাও এখনও পর্যন্ত কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ধসের জেরে বেশ কয়েকটি পরিবারকে অন্যত্র নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দার্জিলিংয়ের জেলাশাসকের দপ্তর থেকে সেকথাই জানানো হয়েছে।Developed Reporter Samrat Ghosh
এয়ার ইন্ডিয়ার উড়ন্ত বিমানে মৃত যাত্রী! প্রশ্নের মুখে বিমানবন্দরের থার্মাল স্ক্রিনিং
মাঝ আকাশে এয়ার ইনলাগোস (Lagos) থেকে মুম্বই আসছিলেন ৪২ বছরের এক ব্যক্তি। কিন্তু বিমানটি অবতরণের আগেই মাঝ আকাশে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। জানা যায়, বিমানের মধ্যেই ওই যাত্রীকে জ্বরে কাঁপতে দেখেন অনেকে। তাঁকে জিজ্ঞাসা করা হলে এয়ার ইন্ডিয়ার ক্রু-দের তিনি জানান যে, তাঁর ম্যালেরিয়া হয়েছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বলে ওই যাত্রীকে ক্রু-রা অক্সিজেনও দিয়েছিলেন বলে দাবি সূত্রের। তবে এতেও শেষ রক্ষা হল না। বিমানের মধ্যেই প্রাণ হারালেন সেই যাত্রী। বিমানের মধ্যেই যাত্রীর মুখ থেকে রক্ত বের হয়ে আসে বলে জানা যায়। রবিবার ভোর ৩.৪০ নাগাদ মুম্বইয়ে অবতরণ করে সেই বিমান। তারপরেই প্রকাশ্যে আসে এই ঘটনা। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।্ডিয়ার (Air India) বিমানের মধ্যেই মধ্যেই মারা গেলেন এক যাত্রী। ব্যক্তি লাগোস থেকে মুম্বইয়ে আসছিলেন বলে জানা যায়। যাত্রীর গায়ে জ্বর থাকা সত্ত্বেও তাকে কীভাবে উড়ানের অনুমতি দেওয়া হয় তাই নিয়েই উঠছে প্রশ্ন।Developed Reporter Samrat Ghosh
মুকেশ ভাট বললেন, “সুশান্ত যে এরকম কিছু একটা করতে চলেছেন, তা আগেই বুঝেছিলাম।”
“নভেম্বরেই বিয়ের বৃহস্পতিবার বেলায় সুশান্তের আত্মহত্যার খবর পেতেই গুরগাঁও থেকে তড়িঘড়ি মুম্বইতে চলে আসেন অভিনেতার বোন এবং আরও দুই তুতো ভাই। তাঁদেরই একজন এদিন সংবাদ মাধ্যমের কাছে বলেন চলতি বছরেরই নভেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল সুশান্ত সিং রাজপুতের। পাত্রী কে? সেকথা অবশ্য খোলসা করতে চাননি তাঁদের কেউই!কথা ছিল সুশান্ত সিং রাজপুতের। খানিক হলেও তোড়জোড় তো চলছিলই। বাড়ির লোকেরাও প্রস্তুতি নিচ্ছিলেন সেই বুঝে।”, বিস্ফোরক তথ্য দিলেন অভিনেতার তুতো ভাইকিন্তু প্রশ্ন যে, সম্প্রতি সুশান্তের সঙ্গে বঙ্গতনয়া বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও সুশান্ত কিংবা রিয়ার কেউই তাঁদের সম্পর্কের কথা অফিশিয়ালি ঘোষণা করেননি কখনও। কিন্তু অবাক করার মতো ব্যাপার, সুশান্তের মৃত্যুর পরও সোশ্যাল মাধ্যমে স্বাভাবিকভাবেই সক্রিয় কোনওরকম মন্তব্য করেননি রিয়া। উপরন্তু সোশ্যাল মিডিয়াতেও শোকবার্তাও জ্ঞাপন করেননি।তাহলে কার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছিলেন অভিনেতা? সেই উত্তর কিন্তু অধরাই। তাহলে কি ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরের কেউ? কাজের কোনও অভাব ছিল না সুশান্তের! অর্থনৈতিক সংকটেও যে ভুগছিলেন এমনটা নয়, জানিয়েছেন তাঁর বোন খোদ। তবে কি ব্যাক্তিগত জীবনে সমস্যার জেরেই এমন চরম সিদ্ধান্ত নিলেন? উঠছে প্রশ্ন।একের পর এক সম্পর্ক ভেঙেছে সুশান্তের জীবনে। কেরিয়ারের গোড়া থেকেই হাসিমুখে মন জয় করে নেওয়া ছেলেটির প্রেমে পড়েছিলেন অনেক নায়িকাই। একাধিক নারীর সংস্পর্শে এসেছিলেন সেই সূত্রেই। কিন্তু ভাগ্যের ফেরে টেকেনি একটাও সম্পর্ক! লোখাণ্ডে, কৃতি শ্যানন, রিয়া চক্রবর্তীর মতো একাধিক নায়িকার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল বলিউডে। ‘কেদারনাথ’-এর সময় সারা আলি খানের সঙ্গে ঘন ঘন এদিক-এদিক করতে দেখে অনেকে ভ্রু কুঁচকেছিলেন।Developed Reporter Samrat Ghosh
ছাদে খেলা অপছন্দ,২ শিশুকে ছুঁড়ে ফেলল প্রৌঢ়, নীচে পড়ে মৃত্যু একজনের, তারে জড়িয়ে রক্ষা অন্য শিশুর

Web Desk: নৃশংস! ছাদে খেলা অপছন্দ, ছুড়ে ফেলে শিশু খুন! মর্মান্তিক এই ঘটনা কলকাতার বড়বাজারে। সেখানে বহুতল থেকে প্রতিবেশীর ২ শিশুকে ছুড়ে ফেলল প্রৌঢ়। নীচে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর।তারে জড়িয়ে কোনওক্রমে রক্ষা ৬ বছরের অপর শিশুর।
আহত শিশুর অবস্থাও আশঙ্কাজনক।অভিযুক্ত শিবকুমার গুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ।বড়বাজারের নেতাজি সুভাষ রোডের ঘটনা।
এলাকার বাসিন্দাদের বিষয়টি নজরে পড়ার পর শিশু দুটিকে সঙ্গে সঙ্গে এনআরএস হাসপাতালে নিয়ে যান। সেখানে দুই বছরের শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়।
Reporter Aniruddha Benerjee
বাগবাজারে সঞ্জীবনী হাসপাতালে নার্স-স্বাস্থ্যকর্মী সহ ৭ জন করোনা আক্রান্ত, রোগী ভর্তি বন্ধ

Web Desk:বাগবাজারে সঞ্জীবনী হাসপাতালে করোনা সংক্রমণ।নার্স-স্বাস্থ্যকর্মী সহ ৭ জন করোনা আক্রান্ত। রোগী ভর্তি বন্ধ করা হল হাসপাতালে।হাসপাতাল জীবাণমুক্ত করা পর্যন্ত বন্ধ হাসপাতাল।করোনা আক্রান্তরা ভর্তি বেলেঘাটা আইডি, এম আর বাঙুরে।Reporter Aniruddha Benerjee
আকস্মিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে হতবাক বলিউড

Web Desk:রবিবার সকালে এমন খবর শুনবে হয়ত কেউ আশাও করেননি। আকস্মিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে হতবাক বলিউড থেকে শুরু করে তাঁর অগণিত মানুষ। মানসিক অবসাদের কারণেই সুশান্ত আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে। এসব আলোচনার মাঝেই উঠে এসেছে সুশান্ত সিং রাজপুতের শেষ ইনস্টাগ্রাম পোস্ট। যেখান থেকে মনে হচ্ছে শেষদিকে তিনি তাঁর মাকেই বেশি করে মনে করছিলেন।
সুশান্তের মা মারা যান অল্প বয়সেই। ২০০২ সালে যখন সুশান্তের মা মারা যান, তখন সুশান্ত ১২ ক্লাসে পড়েন। গত ৩ জুন নিজের অনুভূতি ব্যক্ত করে মায়ের ছবি দিয়েই শেষ ইনস্টাগ্রাম পোস্ট করেন সুশান্ত। লিখেছিলেন, ”চোখের জলে অস্পষ্ট হয়ে যাওয়া অতীত। অন্তর্নিহিত স্বপ্নগুলি হাসির সিন্দুক খোদাই করেছে। ক্ষণস্থায়ী জীবন নিয়ে দুজনের মধ্য়ে আলোচনা, মা… ”

সুশান্তের এই পোস্ট থেকে অনুমান করা যায়, তাঁর মধ্যে যে কোনও কারণেই ভীষণ দ্বন্দ্ব চলছিল। হতে পারে মানসিক অবসাদের কারণে নিজের জীবনের সবথেকে কাছের মানুষ মায়ের কথাই বারবার মনে করছিলেন সুশান্ত, যিনি তাঁকে অল্প বয়সেই ছেড়ে গিয়েছেন। ২০১৬ সালে সুশান্ত মায়ের মৃত্যুবার্ষিকীতে একটি ট্যাটুও করান। যেখানে ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের ছবি। আর সেইসঙ্গেই রয়েছে শিশু কোলে এক মায়ের ছবি। যেটি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন ‘মাদার অ্যান্ড মি’।
প্রসঙ্গত, সুশান্ত মুম্বইতে একাই থাকতেন। সুশান্তের গোটা পরিবার প্রথমদিকে পাটনাতে থাকতেন, পরে দিল্লিতে চলে আসেন।Reporter Aniruddha Benerjee
সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট থেকে মিলেছে অবসাদ কাটানোর ওষুধ

Web Desk:সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট থেকে মিলেছে অবসাদ কাটানোর ওষুধ। তবে কোনও সুইসাইড নোট মেলেনি, আত্মহত্যার খবর নিশ্চিত করে জানাল পুলিস। মানসিক অবসাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই সুশান্তের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভাবা হাসপাতালে পাঠিয়েছে পুলিস। ময়নাতদন্তের পর ফরেন্সিক টেস্টের জন্যও পাঠানো হবে বলে মুম্বই পুলিসের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই সুশান্তের বাড়ির পরিচারিকা ও বন্ধুদের বয়ান নিয়েছে পুলিস। অভিনেতার কল রেকর্ডও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। এদিকে সুশান্তের মৃত্য়ুর খবর, মিলতেই তাঁর বান্দ্রার ফ্ল্য়াটের নিজে ভিড় করেন তাঁর অগণিত ভক্ত।Reporter Aniruddha Benerjee
সুশান্তর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের শোক প্রকাশ




