আমফান বিধ্বস্ত সুন্দরবনের গোসাবা ব্লকে বিপ্লব মন্ডলের উদ্যোগে বহু সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিল

Web Desk:নিজেদের সীমিত সামর্থ ও সাধ্য নিয়ে আমফান বিধ্বস্ত সুন্দরবন বাসীর পাশে দাঁড়াল কয়েক জন যুবক। বাঁধভাঙা জলোচ্ছ্বাসে ভেসে গেছে আশ্রয় , খোলা আকাশের নীচে অনিদ্রা ,অনাহারে কাটছে দিন। তার উপরে মহামারীর প্রকোপে মানুষের স্বাভাবিক জীবন বিপন্ন। ঠিক এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ালো সহৃদয় যুবক বিপ্লব মন্ডল। মূলত বিপ্লব মন্ডলের উদ্যোগে অয়ন গায়েন,গৌরাঙ্গ দাস, গৌতম নস্কর, গুরুপদ মান্না, সুব্রত পাল, উদয় মন্ডল, তমাল দেবনাথ, অপু মন্ডল, তুহিন মন্ডল, বিদেশ মন্ডল সহ বেশ কয়েক জনের সাহায্যে একটি টীম নিয়ে প্রত্যন্ত সুন্দরবনের গোসবা ব্লকের কুমিরমারী, পুঁইজালি, কালিদাসপুর, হেতালবাড়িয়া, সুকুমারী, বিনাপানীর প্রায় ৮৫০ পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েন।
সুন্দরবনবাসীর কাছে গিয়ে তাদের সমস্যা ও বিপন্নতায় তাদের পাশে থাকতে পেরে এবং মাটির সাথে মিশে কাজ করার যে আনন্দ -তা বারবার উল্লেখ করেছেন বিপ্লব মন্ডল ও তার সহযোগিরা। পাশাপাশি তারা অন্যান্য এনজিও সংস্থা ও সহৃদয় ব্যক্তিদের কাছে বার বার আবেদন করেছেন বিপন্ন এই সুন্দরবনবাসীর পাশে থাকার জন্য।Reporter Aniruddha Benerjee

ভান্ডার টিকুরি কুমোরটুলির মৃৎশিল্পীরা সমস্যার সম্মুখীন

Web Desk:বাঙালির শ্রেষ্ঠ শারোদৎসব আসতে আর মাত্র কয়েক মাস, কিন্তু এবছর করোনা আবহে সত্যিই কি হবে পুজো? এই নিয়ে দোটানায় সমস্ত ক্লাব থেকে বনেদি বাড়ি গুলি। আর তারই ছাপ পড়েছে পূর্বস্থলী ১নম্বর ব্লকের ভান্ডারটিকুরি মৃদ শিল্পীদের মধ্যে। তাদের দাবি প্রতি বছর বৈশাখ মাসের পর থেকে ক্লাব ও বনেদি বাড়ি গুলো ঠাকুর তৈরি বরাত দিয়ে যায়। কিন্তু এবছর চৈত্র মাসের পর থেকে বিক্রি নেই কোন ঠাকুরের। এখনো পর্যন্ত মেলেনি বরাত দুর্গা ঠাকুরের। অনেক মৃদ শিল্পী বাইরে কাজের জন্য আগেভাগেই ঠাকুর তৈরি করে ফেলেন। কিন্তু করোনার এবছর পুজোর জন্য বাইরের রাজ্যে ঠাকুর তৈরি কি তারা কাজ পাবে! এখনো তাই ভেবেই হতাশ শিল্পীরা। তাদের কথায় কাটোয়া থেকে ব্যান্ডেল প্রায় প্রতিটি জায়গাতেই তাদের তৈরি ঠাকুর পাড়ি দেয়। সেই মতন আগে থেকে মৃৎশিল্পীরা তৈরি করে রাখে ঠাকুর, ক্লাব কর্তারা এসে পছন্দ মতন ঠাকুর দেখে বায়না দিয়ে যান। কিন্তু এবছর আষাঢ় মাস পড়ে গেলেও এখনো পর্যন্ত ঠাকুরের একটি বায়না হয়নি। যদিও মৃৎশিল্পীরা জানাচ্ছেন আগের তুলনায় তিন ভাগের এক ভাগ ঠাকুর তৈরি করছেন তারা। এটা ধরে নিয়ে করোনার প্রভাব পুজোতেও পড়বে।Reporter Aniruddha Benerjee

চলন্ত গাড়িতে আগুন

Web Desk: চলন্ত গাড়িতে আগুন। মুহূর্তে ভষ্মিভূত হয়ে গেল একটি ছোট গাড়ি। রাস্তার উপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়ি। ঘটনাটি ঘটেছে মালদা জেলা গাজোল ব্লকের হাতিমারি এলাকায় আলমপুর একলাখি সংযুক্ত সড়কে। ঘটনার জেরে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে পুরো গাড়ি পাশাপাশি ভস্মীভূত হয়ে গিয়েছে গাড়িতে থাকা সামগ্রী। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে ব্যর্থ হয়ে পিছু হটে। অবশেষে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায় মালদা থেকে টিভি ফ্রিজ সহ বৈদ্যুতিন সামগ্রী বোঝাই করে একলাখি যাওয়ার পথেই শর্টসার্কিটের ফলে গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই ইঞ্জিন থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা গাড়িতে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে ব্যর্থ হয় অবশেষে ঘন্টা খানেক পর মালদা থেকে দমকল এসে আগুন নেভানোর কাজে হাত দেওয়ার আগেই পুড়ে ছাই হয়ে যায় সমস্ত জিনিস। অবশেষে দমকলের ইঞ্জিন পুরো আগুন নিয়ন্ত্রণে আনে। যার ফলে সব মিলিয়ে প্রায় ৩৫-৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।Reporter Aniruddha Benerjee

ভক্তদের ‌কথা মাথায় রেখে ২৩ জুন পুরীর রথযাত্রায় নিষেধাজ্ঞা জারি করলেন সুপ্রিম কোর্টের!

Web Desk:করোনা ভাইরাস মহামারিরতে ভক্তদের কথা মাথায় রেখে আগামী ২৩ জুন পুরীর রথযাত্রায় স্থগিতাদেশ দিলেন দেশের শীর্ষ আদালত। আজ বৃহস্পতিবার পুরীর রথযাত্রায় স্থগিতাদেশ দিয়ে শুনানিতে এমনটা জানাল সুপ্রিম কোর্ট। ২৩ জুনের প্রস্তাবিত রথযাত্রা পিছিয়ে দিতে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানি এদিন ছিল প্রধান বিচারপতি এসএ বোবদের বেঞ্চে। শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, “ভক্তদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত।”

প্রধান বিচারপতি বলেন, “এই করোনা আবহে এত বিপুল সংখ্যক মানুষের জমায়েত অনুমতি দেওয়া যাবে না। যেখানে চিকিৎসকদের অভিমত এখন সামাজিক দূরত্ব বজায় আর শ্বাসপ্রশ্বাসের ড্রপলেট এড়িয়ে চলা বাঞ্ছনীয়। তাই বিপুল জমায়েত এই স্বাস্থ্যবিধি লঙ্ঘন হতে পারে।” নাগরিক নিরাপত্তা ও জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এবছর রথযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হল।
Reporter Aniruddha Benerjee

তুমি রবে নীরবে’, ফেসবুকে সুশান্তকে শ্রদ্ধা জানিয়ে আত্মঘাতী উত্তরপাড়ার তরুণী

Web Desk: কয়েকদিন আগে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। বলিউডের এই প্রণোচ্ছ্বল অভিনেতার মৃত্যু মেনে নিতে পারেনি অনেকে। শোকাহত তাঁর ফ্যানেরাও। যেন একটু বেশিই। কারণ এই সবে তো কেরিয়ার শুরু হয়েছিল সুশান্তের। এর মধ্যেই তিনি চলে গেলেন! অভিনেতার এই মৃত্যু সহ্য করতে না পেরে তাঁরই মতো আত্মহত্যা করলেন এক অনুরাগী। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার উত্তরপাড়ায়। বৃহস্পতিবার দুপুরে তিনি গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন।
উত্তরপাড়ার ঘড়িবাড়ি আবাসনে থাকতেন ৩২ বছরের ওই তরুণী। নাম অরুন্ধতী দাস। আইটি সেক্টরে চাকরি করতেন তিনি। লকডাউনে চাকরি চলে গিয়েছিল। তা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। এরই মধ্যে ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর পান তিনি। গত ১৬ জুন সুশান্তকে নিয়ে একটি পোস্টে লেখেন- ‘তুমি রবে নীরবে’। অভিনেতার মৃত্যু তাঁকে ভিতর থেকে নাড়া দিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার বাড়িতে মাংস রান্না করে অরুন্ধতী স্নান করতে যান। কিন্তু অনেকটা সময় কেটে গেলেও তিনি বাথরুম থেকে বেরোননি। ডাকাডাকি করেও কোনও লাভ হয়নি। দরজা ভেঙে দেখা যায় শৌচালয়ে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি।
শুধু পেশাগত জীবন নয়, অরুন্ধতীর ব্যক্তিগত জীবনও সুখের ছিল না। বছর চারেক আগে বিয়ে হয় তাঁর। কিন্তু ২ বছরের বেশি সংসার করতে পারেননি। বছর দুই আগে বিচ্ছেদ হয় তাঁর। এর উপর লকডাউনে কাজ হারানোর হতাশা তিনি নিতে পারেননি। যদিও হতাশায় একেবারে চুপচাপ হয়ে যাননি তিনি। বৃহস্পতিবার সকালে মায়ের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয় তাঁর। তিনিও মেয়ের আচরণে অন্য রকম কিছু লক্ষ্য করেননি। কেন অরুন্ধতী আত্মঘাতী হলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শোকাহত গোটা পরিবার। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ওই তরুণীর ময়নাতদন্ত হবে।
Reporter Aniruddha Benerjee

Webdesk: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের পরিবার আজ পাটনার গঙ্গায় তাঁর আস্তি নিমজ্জিত করলেন। ১৪ ই জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসায় আত্মহত্যা করে তিনি মারা যান।Reporter: Shrinjoy Ghosh(Developed from ANI)

কাঁটা লাগানো এই লোহার রডেই চিনা হামলা, পাল্টা নয়া বর্মের পরিকল্পনা সেনার

প্রায় চার ফুট লম্বা লোহার রড। তার মাথার দিকে এক থেকে দেড় ফুট অংশে সারি সারি পেরেকের মতো ধারাল কাঁটা লাগানো। এ রকমই বেশ কিছু কাঁটা লাগানো লোহার রড উদ্ধার হয়েছে গলওয়ানের সংঘর্ষস্থল থেকে। সেনা সূত্রে খবর, ওই অস্ত্র দিয়েই চিনা বাহিনী আক্রমণ করেছিল ভারতীয় সেনাদের। সেনা কর্তাদের দাবি, ‘‘ক্লোজ কমব্যাট’ বা হাতাহাতি-র পর্যায়ে এ ধরনের রডের আঘাত আগ্নেয়াস্ত্রর থেকেও বেশি প্রাণঘাতী। Developed Reporter Samrat Ghosh

বজ্র আঁটুনিতেও করোনার থাবা কলকাতার যৌনপল্লিতে, থার্মাল স্ক্রিনিং ছাড়া খদ্দেরদের ‘নো এন্ট্রি’

পেটের টানে খদ্দেরের ডাকে বাইরে গিয়েই বিপত্তি প্রায় নিঃশব্দে নানা সুরক্ষার পাঁচিল সত্ত্বেও করোনা প্রথম থাবা বসাল কলকাতার যৌনপল্লিতেও। স্বাস্থ্যদপ্তরের গাইডলাইন মেনে আগামী ৩০ জুন পর্যন্ত যৌনব্যবসা পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েও কোভিডকে কিছুতেই আটকানো গেল না মহানগরের নিষিদ্ধ পল্লিতে। দক্ষিণ কলকাতার চেতলার রাখাল দাস আড্য রোডের যৌনপল্লিতে একসঙ্গে চার যৌনকর্মীর শরীরে মারণ করোনা ধরা পড়ায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে কালীঘাট, সোনাগাছিতেও। উদ্বিগ্ন পুরসভা ও পুলিশের শীর্ষকর্তারা যৌনকর্মীদের মাধ্যমে শহরে গোষ্ঠী সংক্রমণ রুখতে যৌনপল্লির ঘরে ঘরে প্রচার চালিয়ে মেয়েদের ‘বাইরে যাওয়া বন্ধ’ করতে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের নিয়োগ করেছেন। যৌনপল্লিতে করোনা সংক্রমণ রুখতে না পারলে খদ্দের মারফত রাজ্যের অনত্র ছড়িয়ে পড়ারও সম্ভাবনা রয়েছে বলে মঙ্গলবার স্বীকার করেন নারী ও শিশুকল্যাণমন্ত্রী ডাঃ শশী পাঁজা। চেতলার ঘটনার জেরে এদিন সোনাগাছিতে সিদ্ধান্ত হয়েছে, ১ জুলাই থেকে সমস্ত খদ্দেরকেই থার্মাল স্ক্রিনিং করে তবেই মেয়েদের কাছে যেতে দেওয়া হবে।

Webdesk:চাইনিজ খাবার বিক্রি করা রেস্তোঁরাগুলিকে নিষিদ্ধ করা উচিত। আমি চাইনিজ খাবার বর্জন করার জন্য লোকদের কাছে আবেদন করছি: কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে. Reporter: Shrinjoy Ghosh(Developed from ANI

আগ্রাসনের জবাব, ৩০০০ চিনা পণ্য বয়কট করার ডাক ভারতীয় ব্যবসায়ীদের

২০২১ সালের মধ্যে চীন থেকে প্রায় ১ লক্ষ কোটি টাকার পণ্য আমদানি কমিয়ে ফেলার লক্ষমাত্রা নিয়েছে সংগঠনটি।লাদাখে ভারতের পিঠে ছুরিকাঘাত করেছে চিন। তাই সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ‘ড্রাগন’কে জবাব দিতে তৈরি দেশের বণিকরাও। অর্থনীতির ময়দানে বেজিংকে কুপোকাত করতে এবার ৩ হাজার চিনা পণ্য বয়কট করার ডাক দিয়েছে ‘The Confederation of All India Traders’ (CAIT)।লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC)লাল ফৌজের আগ্রাসনের নিন্দা করেছে ব্যবসায়ীদের সংগঠনটি। CAIT-এর জেনারেল সেক্রেটারি প্রবীণ খান্ডেলওয়াল বলেন, “লাদাখে চিনা আগ্রাসনের আমরা তীব্র নিন্দা করছি। তাই আমরা এর জবাবে চিনা পণ্য বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। ৫০০-র বেশি সামগ্রীর একটা সূচি তৈরি হয়েছে তার থেকে প্রায় ৩০০০ পণ্য তৈরি হয়ে ভারতের বাজারে আসে৷” জানা গিয়েছে, বয়কট করা জিনিসের এই তালিকায় রয়েছে–টেক্সটাইল, বিল্ডার হার্ডওয়্যার, ফুটওয়্যার, গারমেন্টস, রান্নাঘরের জিনিস, লাগেজ, হ্যান্ড ব্যাগ, কসমেটিক্স , গিফট, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স জিনিসপত্র ইত্যাদি। বর্তমানে চিন থেকে ভারতে প্রতি বছর ৫ লক্ষ ২৫ হাজার কোটি টাকার পণ্য আমদানি করা হয় ৷ ভারতে সস্তা জিনিসের বাজারের কথা মাথায় রেখে এই পণ্য বিক্রি করা হয়৷ ২০২১ সালের মধ্যে চীন থেকে প্রায় ১ লক্ষ কোটি টাকার পণ্য আমদানি কমিয়ে ফেলার লক্ষমাত্রা নিয়েছে সংগঠনটি। এই বিষয়ে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানিয়েছে CAIT।Developed Reporter Samrat Ghosh