এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে করোনা ভাইরাসের থাবা, আতঙ্কে দাদার পরিবার

Web Desk: প্রতিদিন রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথাসাধ্য চেষ্টা করছে প্রশাসন। কিন্তু তারপরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি। মারণ ভাইরাসের কবল থেকে রেহাই পাচ্ছে না কেউই। এবার করোনা ভাইরাসের থাবা স্বয়ং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে।
সৌরভের বাড়িতে করোনা ভাইরাসের থাবার খবর চাউর হতে ছড়িয়েছে চাঞ্চল্য। সূত্রের খবর, সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ও শাশুড়ি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে বর্তমানে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী বেহালার বীরেন রায় রোডের বাড়িতে ছিলেন না। বর্তমানে তিনি রয়েছেন তার বাপের বাড়িতে। জানা গিয়েছে সেখানেই করোনা আক্রান্ত হয়েছেন স্নেহাশিসের স্ত্রী ও তার মা। তবে পরিবারের সদস্যের করোনা আক্রান্তের খবরে আতঙ্ক গ্রাস করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারকে।
করোনা ভাইরাস প্রকোপ বাড়ার পর থেকেই মারণ ভাইরাসের মোকাবিলায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৫০ লক্ষ টাকার চাল দেওয়ার ঘোষণা করেছিলেন সৌরভ। এরপর বেলুর মঠ ও ইস্কনের মন্দিরে গিয়েও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বিসিসিাই প্রেসিডেন্ট। সকলকে সচেতন ও সুস্থ থাকার পরামর্শ দিয়েছিলেন তিনি। কিন্তু এবার তার পরিবারে করোনা ভাইরাসের থাবার খবরে উদ্বিগ্ন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়।
Reporter Aniruddha Benerjee

ফের মৃত্যু,চলে গেলেন জনপ্রিয় পরিচালক

Web Desk: নিজস্ব প্রতিবেদন : ​ফের মৃত্যু। চলে গেলেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক কে আর সচিদানন্দন। থ্রিসুরের একটি হাসপাতালে মৃত্যু হয় সচিদানন্দনের। বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় সচিদানন্দনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
রিপোর্টে প্রকাশ, সম্প্রতি হাঁটুতে অস্ত্রোপচার হয় সচিদানন্দনের। অস্ত্রোপচারের পর মঙ্গলবার হৃদযন্ত্র বিকল হয় যায় দক্ষিণের ওই পরিচালকের। এরপরই থ্রিসুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে ভর্তির পরপরই তাঁর অবস্থা বিগড়তে শুরু করে। বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় সচিদান্দনের।
আইনজীবী সচিদানন্দনের ফিল্মি কেরিয়ার শুরু হয় ২০০৭ সালে। ওই সালে চকোলেট সাফল্য পায় এক অন্য মাত্রায়। সচিদানন্দনের মৃত্যুতে দক্ষিণী সিনেমা জগতে শোকের ছায়া নেমে এসেছে।
সম্প্রতি মৃত্যু হয় দক্ষিণের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিবী সরজার। চিরঞ্জিবী সরজার মৃত্যুর পর শোকের ছায়া নেমে আসে গোটা কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে।
Reporter Aniruddha Benerjee

১১ ঘন্টার ম্যারাথন জেরার মুখে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী

Web Desk:টানা ১১ ঘন্টা পুলিশের ম্যারাথন জেরা সুশান্তের বান্ধবী রিহা চক্রবর্তীকে। কেন আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত? সুইসাইড নোট মেলেনি,তাই এই বলিউড তারকার মৃত্যুর জট খুলতে ঘুম ছুটছে মুম্বই পুলিশের।

সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে বৃহস্পতিবার বান্দ্রা থানায় তলব করেছিল তদন্তকারী অফিসাররা। সকাল সাড়ে ১১টা নাগাদ এদিন হাজির হন রিয়া। এরপর দিনভর দফায় দফায় রিয়া চক্রবর্তীকে জেরা করে পুলিশ, প্রায় ১১ ঘন্টা ধরে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। রাত সাড়ে দশটা থানা থেকে বেরিয়ে যান রিয়া। এদিন রিয়ার সঙ্গে তাঁর বাবা-মা’ও পুলিশ স্টেশনে হাজির ছিলেন। সাংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়লেও কোনও কথা বলেননি রিয়া। হাত জোড় করে সেখান থেকে বেরিয়ে যান।
Reporter Aniruddha Benerjee

টিভি চালাতে গিয়ে প্রাণ গেলো এক ব্যাক্তির।

Web Desk: খেজুরী, পূর্ব মেদিনীপুর। বাড়িতে টিভি চালাতে গিয়ে টিভি ইলেকট্রিক শক খেয়ে মারা গেলেন এক ব্যক্তি ।
ঘটনাটি ঘটেছে গতকাল রাতে খেজুরী-২ নং ব্লকের কশাড়িয়া এলাকায়। মৃত ব্যক্তির নাম রামকৃষ্ণ মন্ডল বয়স আনুমানিক আঠাশ বছর। সূত্র মারফত জানা যায়, সন্ধ্যে সাড়ে সাতটার দিকে রামকৃষ্ণ বাবু বাড়ির টিভিতে ইলেকট্রিক সাপ্লাই দিতে গিয়ে অজ্ঞাত কারণ বশত ইলেকট্রিক তারের সংস্পর্শ চলে আসেন । বাড়ির লোকেরা দেখতে পেয়ে স্থানীয়দের জানান। সবাই মিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয়েছিলো পুলিশে, খেজুরী থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনার জেরে কশাড়িয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।Reporter Aniruddha Benerjee

চিনা খাবার বিক্রি নিষিদ্ধ করার দাবি‌ করলেন কেন্দ্রীয় মন্ত্রী,পারবে কি খাদ্য রসিক ভারতবাসী!

Web Desk: লাদাখে ইন্দো-চায়না সীমান্তে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহীদ হওয়ার পর থেকেই‌ উত্তেজনা চরমে। গর্জে উঠেছে দেশবাসী। অলিখিত ভাবে বয়কটের ডাক দিয়েছে। পাশাপাশি ভারতে চিনা পন্য ব্যাবসা কিছুটা হলেও‌ মুখ থুবড়ে পড়েছে। কারন গুগলে খুঁজে খুঁজে ইতিমধ্যেই চিনা পন্য বর্জন করতে শুরু করেছে দেশবাসী। এমন পরিস্থিতিতে এবার সেই আঁচ পড়তে চলছে খাদ্য রসিক মানুষদের খাদ্যে। কেন্দ্রীয় মন্ত্রী চিনা খাবার বিক্রির উপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন।

 কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। এবার চিনের সঙ্গে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ নিয়েও নিজের মতামত দিলেন। তিনি জানান যে সবাইকে আবেদন  করব চিনা খাবার বয়কট করতে। যে সব রেস্তোরাঁ চিনের খাবার পরিবেশন করে, সেগুলি বন্ধ করে দিতেও আবেদন করেছেন রাজ্য সরকারদের কাছে। 

বহুলোক চিনা দ্রব্য বয়কট করার ডাক দিয়েছেন। কিন্তু চিনা খাবার বয়কট করার ডাক বোধহয় এই প্রথম করলেন কেন্দ্রীয় মন্ত্রী আঠাওয়ালে। এর আগে গো করোনা গো মন্ত্র দিয়ে লোকের মন জয় করেছিলেন তিনি। 
Reporter Aniruddha Benerjee

আজ ১৮ জুন চন্দননগরের এসডিও-র কাছে ডেপুটেশন দিলো AISA ও AIPF

Web Desk: গত ১০ ও ১২ মে তেলিনিপাড়ার সাম্প্রদায়িক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার সুরক্ষিত করতে প্রাথমিক সহায়তা হিসাবে ছাত্রপিছু এককালীন ১০০০০ টাকা দেওয়ার, নষ্ট হওয়া উচ্চমাধ্যমিকের এডমিট সহ সমস্ত নথিপত্র পুনরুদ্ধার, স্কুলড্রেস সহ পড়াশোনার যাবতীয় উপকরণ সরবরাহ, চলতি শিক্ষাবর্ষের টিউশন ফি মুকুব সহ একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে আজ ১৮ জুন চন্দননগরের এসডিও-র কাছে ডেপুটেশন দিলো AISA ও AIPF
Reporter Aniruddha Benerjee

বিজেপির পক্ষ থেকে কয়েক দফা দাবি নিয়ে আলোচনা সভা বিডি ওর সাথে

Web Desk:পূর্বস্থলী ১নং ব্লকের ব্লক অফিসে বিজেপির পক্ষ থেকে কয়েক দফা দাবি-দাওয়া নিয়ে বিডিও নিতিশ বালার সাথে আলোচনা সভা হয়। বিগত দিনের বিধংসী আমফান ঘূর্ণীঝড় ও তার পরবর্তী সময়ে যে ঘূর্ণী ঝড় হয়েছে পূর্বস্থলী ১নং ব্লকে যে সকল মানুষ ক্ষতিগ্ৰস্থ হয়েছে,সরকারী ঘোষনা আছে প্রত‍্যেক ক্ষতিগ্ৰস্থ মানুষ কুড়ি হাজার টাকা অনুদান পাবে।‌ সেই অর্থ কারাকারা পাচ্ছে তার তালিকা ও কোন কোন অঞ্চল থেকে ত্রিপল বিলি করা হয়েছে তার তালিকা বিডিও নিকট চাওয়া হয়েছে। এদিনের এই আলোচনায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক বিধান ঘোষ, সুরজিৎ কর্মকার সহ আরো অনেকে।
Reporter Aniruddha Benerjee

বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করলেন অনুব্রত মন্ডল

Web Desk:কেতুগ্রাম ১নং ব্লকের ও অঞ্চলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল কান্দরা ১নং ব্লক কৃষাণমান্ডিতে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অভিজিৎ সিনহা,বোলপুর লোকসভার কেন্দ্রর সংসদ অসিত কুমার মাল,কেতুগ্ৰাম বিধানসভার বিধায়ক সেখ শাহনেওয়াজ,জেলা পরিষদ সদস্য তরুণ কুমার মুখার্জী। একেবারে অন্য কৌশলে ২০২১ শের বিধানসভা নির্বাচন হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল।
Reporter Aniruddha Benerjee

শহীদ জওয়ানদের স্মরণ চিনা দ্রব্য বর্জন জিং পিং কুশপুতুল দাহ এবিভিপির

Web Desk:বসিরহাট মহকুমার এবিভিপির সভাপতি কৃষ্ণপদ মন্ডল, রাজ্য কমিটির সদস্য সমর পাইন, বিজেপি নেত্রী অয়ন্তিকা ব্যানার্জি এর নেতৃত্বে মুখে কালো ব্যাচ পরে ছাত্র-ছাত্রীরা ।বসিরহাট টাউন হলে ইটিন্ডা রোডে শহীদ জওয়ান দের স্মরণ করে চিনা প্রধানমন্ত্রী শি জিং পিং কুশপুতুল দাহ, চিনা খেলনা পড়ানো, প্রতিবাদ আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ।এর ছাত্র ছাত্রীরা। ভারত চীন সীমান্তের লাদাখ গাড়োয়াল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ জমি দখলের প্রতিবাদে কয়েকবার সম্মুখসমরে দুই দেশের সীমান্তে সেনা জওয়ান রা গত ১৬ ই মার্চ ভোররাতে ভারতীয় জওয়ানদের নৃশংস ভাবে হত্যা করে শহীদ হন কুড়ি জন বীর জওয়ান সীমান্ত বিধি লঙ্ঘন করে এই কাণ্ডকারখানা ঘটিয়েছে চিন সারাদেশে রব উঠেছে চিনা দ্রব্য বর্জন করার পাশাপাশি চীনা ভাইরাস থেকে মার্কস ভাইরাস যেভাবে জাঁকিয়ে পড়েছে গোটা পৃথিবীতে তার নিন্দায় সরব হয় এই ছাত্র সংগঠন। সবমিলিয়ে তাদের এই আন্দোলন লাগাতার চলবে বলে জানিয়েছে ছাত্রসংগঠন, যেভাবে চীনা সৈন নিশংস ভাবে হত্যা করেছে সীমান্তে জনদের তার ধিক্কার ও নিন্দার পাশাপাশি আওয়াজ উঠেছে গোটা দেশজুড়ে সঙ্গে চিনার যেকোনো কিছু দ্রব্য বর্জন করার আহ্বান জানিয়েছে ভারতবাসীকে,তাদের মধ্যে থেকে একটাই আওয়াজ ভেসে আসছে বদলা চাই।
Reporter Aniruddha Benerjee

চীনের হামলায় ভারতীয় সেনা মৃত্যুতে বিক্ষোভ বিজেপির

Web Desk:চীনের হামলায় ভারতীয় সেনার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখাল বিজেপি। বৃহস্পতিবার কৃষ্ণনগরে বিক্ষোভ দেখায় তারা। চীন যেভাবে ষড়যন্ত্র করে ভারতীয় সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা করে তারা। তাদের দাবি চিনা দ্রব্য অবিলম্বে ভারতবাসীকে বন্ধ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।  এর পাশাপাশি চীন প্রেসিডেন্টের কুশপুতুল দাহ করা হয় এই বিক্ষোভের মধ্য দিয়ে।
Reporter Aniruddha Benerjee