এবার ভারতীয় সংগীত পরিচালকের গান ‘চুরি’, ফের বিতর্কে নোবেল

ঢাকা: বিতর্ক যেন পিছু ছাড়ে না বাংলাদেশের গায়ক মঈনুল আহসান নোবেলের (Mainul Ahsan Noble)। কখনও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আবার কখনও বিয়ে নিয়ে পোস্ট করে আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন তিনি। এবার তাঁর বিরুদ্ধে উঠল ভারতীয় সংগীত পরিচালকের গান চুরির অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় গান ‘চুরি’র কথা শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন সংগীত পরিচালক সৈকত চট্টোপাধ্যায়। Developed Reporter Samrat Ghosh

অজ্ঞাত পরিচয় মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

Web Desk:উত্তর ২৪ পরগনা বনগাঁ থানার ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মনিগ্রাম ধাবাড়ি এলাকায় একটি পাট ক্ষেতের মধ্যে সকালে চাষিরা মাঠে কাজ করতে যাবার সময় একটি মৃতদেহ দেখতে পায়, স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে বনগাঁ থানায় খবর দেয় ওই চাষীরা। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ এসে পাট খেতের মধ্যে থেকে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করে। এলাকার মানুষের দাবী এই এলাকা ফাঁকা হওয়ার কারণে এর আগেও এই এলাকা থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Reporter Aniruddha Benerjee

বালী সমবায় ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার সেয়ার ক্রয় ও প্রভৃতি বিষয়ে জরুরী সভা

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ও নির্দেশে সু- প্রাচীন গর্বের বালী সমবায় ব্যাঙ্ক গতকাল সকলের আন্তরিকতায় এক নতূন প্রভাতের দিশারী হয়ে★ ৩৯ লক্ষ টাকা ব্যয়ে ব্যাঙ্কের পরিকাঠামো উন্নতি★ গ্রাহক পরিসেবায় অন্যন্য নজির স্থাপন★ প্রায় ৯ কোটি টাকা গ্রাহকদের প্রদান★ স্বর্ণ ঋৃন চালু ★ প্রতিদিন পেটিএমের মাধ্যমে কেস সংগ্রহ ★ লোনীদের নিকট হইতে বকেয়া আদায় ★ নতূনভাবে গ্রাহক বৃদ্ধি ও শেয়ার সহ প্রভৃতিতে এই সমবায় ব্যাঙ্কের এফ ডি ২ কোটি টাকা অধিক পরিমাণে।★ সালকিয়া পর্যন্ত বিশ্রিত হয়েছি।

অপেক্ষার অবসান! মিলেছে সবুজ সংকেত, সেপ্টেম্বরে চলতে পারে যুবভারতী থেকে ফুলবাগান মেট্রো

Web Desk:মিলল সবুজ সংকেত। কলকাতা ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল পরিষেবার অন্তর্গত সল্ট লেকের যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রোপথে বাণিজ্যিক পরিষেবা চালু করার সবুজ সংকেত দিলেন রেল নিরাপত্তা কমিশনার। কমিশনের অনুমোদন পাওয়ার পরে এবার সাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে মেট্রো রেলের ফুলবাগান স্টেশন, জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। 

জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে সল্ট লেক স্টেডিয়াম থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচলের জন্য কমিশনারের শর্ত মেনে এই বিষয়ে সমস্ত রকম প্রস্তুতি সারতে হবে মেট্রো রেল কর্তৃপক্ষকে।  কোনও কারণে ১৬ সেপ্টেম্বর পরিষেবা চালু করতে না পারলে অনুমোদনের শংসাপত্র ফের বৈধকরণ করতে হবে মেট্রোরেল কর্তৃপক্ষকে। এমনটাই জানিয়েছেন রেল নিরাপত্তা কমিশন।
Reporter Aniruddha Benerjee

করোনায় আক্রান্ত শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য,তিন দিন বন্ধ পুরসভার কাজ

Web Desk:মারন ভাইরাস করোনার থাবায় এবার শিলিগুড়ি পৌরসভার প্রাক্তন মেয়র তথা বর্তমান প্রশাসক অশোক ভট্টাচার্য। মঙ্গলবার তাঁকে ভর্তি করা হয় মাটিগাড়ার উত্তরায়নের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

জানা গেছে, গত সপ্তাহে তীব্র জ্বর দেখা দেয়। এরপরেই তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট নেগেটিভ আসে। এরপরেই তিন দিন পর ফের নেওয়া হয় লালা রসের নমুনা। মঙ্গলবার ফের অসুস্থ বোধ করেন অশোকবাবু। জ্বর ছাড়াও ইউরিন ইনফেকশন এবং নিউমেনিয়ায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে ভর্তি হন বেসরকারী হাসপাতালে। রিপোর্ট পজিটিভ আসায় বুধবার তাঁকে ভর্তি করা হল কাওয়াখালির কোভিড স্পেশাল হাসপাতালে। তাঁর সংস্পর্শে আসা পরিবারের লোকেদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে। এদিকে তাঁর রিপোর্ট পজিটিভ আসায় বৃহস্পতিবার থেকে টানা তিন দিন বন্ধ থাকবে শিলিগুড়ি পুরসভা। পুরসভার কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া জানান, পুরসভা স্যানিটাইজ করার জন্য প্রধান ভবন বন্ধ থাকবে। তবে জরুরী পরিষেবা জারি থাকবে। প্রশাসকের সংস্পর্শে যারা এসেছে তাদের চিহ্নিত করে তালিকা তৈরী করা হচ্ছে। প্রত্যেককেই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সকলেরই লালা রসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হবে।
Reporter Aniruddha Benerjee

অনূর্ধ্ব-১৯ এক ক্রিকেটারের ঝুলন্ত দেহ উদ্ধার!

Web Desk: পর্দার ধোনির আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই অনূর্ধ্ব-১৯ এক ক্রিকেটারের ঝুলন্ত দেহ উদ্ধার হল।  ক্রিকেটারটির নাম অয়ন্তি রিয়েঙ্গ। ত্রিপুরার অনূর্ধ্ব-১৯ মহিলা দলের ক্রিকেটার ছিলেন তিনি।
মঙ্গলবার রাতে অয়ন্তির দেহ উদ্ধার করে পুলিস। নিজের বাড়িতে ফ্যান থেকে ঝুলন্ত দেহটি উদ্ধার করে পুলিস। ১৬ বছর বয়সী অয়ন্তির আত্মহত্যার কারণ অবশ্য এখনও জানা যায় নি।  ত্রিপুরার রাজ্য দলের অনূর্ধ্ব-২৩ পর্যায়েও টুর্নামেন্টেও খেলেছেন তিনি।
ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৪০ কিলোমিটার দূরে তাইনানি গ্রাম থেকে ক্রিকেটার হিসেবে উঠে আসেন অয়ন্তি। প্রতিভাবান এমন এক ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব তিমির চন্দ।      
Reporter Aniruddha Benerjee

সেনা সূত্র

Webdesk: Pic ANI
চীনা সেনাদের সাথে সহিংস মুখোমুখি হওয়ার পরে গুরুতর আহত হওয়া চার সেনা সদস্য এখন স্থিতিশীল: সেনা সূত্র।Developed Reporter Samrat Ghosh

পশ্চিমবঙ্গে আজ 391 টি নতুন # COVID19 কেস

Webdesk: Pic ANI
পশ্চিমবঙ্গে আজ 391 টি নতুন # COVID19 কেস এবং 11 জন মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট মামলা 11,999 এবং মৃতের সংখ্যা 506 জন: রাজ্য স্বাস্থ্য বিভাগ।Developed Reporter Samrat Ghosh

মহারাষ্ট্র: আজ রাতে থানার সাকেত বস্তি এলাকায় আগুন লেগেছে।

Webdesk: Pic ANI
মহারাষ্ট্র: আজ রাতে থানার সাকেত বস্তি এলাকায় আগুন লেগেছে। পুলিশ আধিকারিকরা, মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থা লিমিটেডের (এমএসইডিসি) আধিকারিকরা, ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে ১ টি ফায়ার ইঞ্জিন, ১ টি উদ্ধারকারী গাড়ি এবং ১ টি জলের ট্যাঙ্কার নিয়ে উপস্থিত রয়েছে .Developed Reporter Samrat Ghosh 

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারত ও চীনের মধ্যে মধ্যস্থতা করবেন

Webdesk: Pic ANI
এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক পরিকল্পনা নেই: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারত ও চীনের মধ্যে মধ্যস্থতা করবেন কিনা জানতে চাইলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কালেহি ম্যাকেনি, Developed Reporter Samrat Ghosh