ইতিমধ্যেই অনেক রোগীর থেকে অভিযোগ পেয়েছে স্বাস্থ্যদপ্তর। কোভিড রোগীদের চিকিৎসায় মাত্রাতিরিক্ত বিল পাঠালে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থার সুপারিশ করবে কলকাতা পুরসভা। করোনা বিষয়ে রাজ্য সরকারের তরফে পুরসভার নোডাল অফিসারই বিল পরীক্ষা করে এবং চিকিৎসার গাফিলতির তথ্য খতিয়ে দেখে রেগুলেটরি কমিটির কাছে শাস্তির জন্য পাঠাবেন।শুক্রবার পুরসভা সূত্রে খবর, যদি কোনও রোগীর কিডনি, হাড়ভাঙা বা অন্য কোনও চিকিৎসা করাতে গিয়ে হাসপাতাল থেকেই শরীরে করোনা ভাইরাস (Coronavirus) প্রবেশ করে, তাহলেও দায় ওই চিকিৎসা প্রতিষ্ঠানেরই। শুধু তাই নয়, অন্য অসুস্থতা বাদ দিয়ে ওই রোগীর করোনা সংক্রান্ত চিকিৎসাও ওই হাসপাতালেরই করা উচিত বলে দাবি পুরসভার।Developed Reporter Samrat Ghosh
Category Archives: Uncategorized
বেকায়দায় ‘ড্রাগন’, ভারতকে স্বস্তি দিয়ে চিনের বিরুদ্ধে বিল পাশ করল আমেরিকা
ভারতকে কিছুটা স্বস্তি দিয়ে চিনের উপর চাপ সৃষ্টি করল আমেরিকা। বুধবার (মার্কিন সময়) চিনে উইঘুর মুসলিম নির্যাতন নিয়ে একটি বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ওয়াশিংটনের এই পদক্ষেপে বেজিং অনেকটাই চাপে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চিনের পশ্চিম জিনজিয়াং প্রান্তে উইঘুর মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর নজরদারি চালানো এবং তাঁদের উপর নির্যাতন চালানোর জন্য চিনা আধিকারিকদের উপর নিষেধাজ্ঞা জারির কথা উল্লেখ রয়েছে নয়া আইনে। এছাড়াও, উইঘুরদের উপর চলা চিনা নির্যাতন ফের আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়েছে আমেরিকার এই পদক্ষেপে। লাদাখে চিন-ভারত সীমান্তে সংঘাতের আবহে চিনের (China) উপর চাপ বাড়ায় কিছুটা স্বস্তি পেয়েছে নয়াদিল্লি।Developed Reporter Samrat Ghosh
ঘোড়ায় চেপে বিয়ে করতে যাওয়ার দিন শেষ! সরকার আনছে নতুন নিয়ম

Web Desk: তাহলে কি এবার আর ঘোড়ায় চেপে বিয়ে করতে যেতে পারবে না বর? সেরকমই আশঙ্কা তৈরি হচ্ছে সারা দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে বহু দেশের চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, করোনাভাইরাসের প্রকোপ কমলেও আমাদের দৈনন্দিন জীবন আর আগের মতো থাকবে না। আমাদের রোজকার জীবনে অনেক কিছুই বদল আসবে। ঠিক যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষের জীবন আমূল বদলে গিয়েছিল। এবার ভাইরাস হানার পরও সেরকমই কিছু একটা হবে। ইতিমধ্যে আমরা সবাই বুঝতে পারছি যে পরিস্থিতি আর আগের মতো নেই। এখন অনেক কিছুই বদলে গিয়েছে।
করোনার প্রকোপ কবে কমবে তা নিয়ে চিকিৎসকমহল পাকাপাকি কিছু জানাতে পারছে না। আর এই প্রাণঘাতী ভাইরাসের প্রভাবে বিভিন্নভাবে প্রভাব ফেলতে শুরু করেছে মানুষের জীবনে। ৫০ জন অতিথির বেশি নিয়ে এখন বিয়ের আয়োজন করা যাবে না। এমন নিষেধাজ্ঞা সরকার আগেই দিয়েছিল। এবার বিয়ের ব্যাপারে আরও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করতে চলেছে সরকার।
সারা দেশে বিয়ের আসরে বর আর হয়তো ঘোড়ায় চেপে বিয়ের আসরে পৌঁছাতে পারবে না। গোটা দেশে এমনই নির্দেশিকা জারি হতে চলেছে। স্থানীয় প্রশাসনের কাছে এই নিয়ে নির্দেশিকা আসবে কিছুদিনের মধ্যে। হাতি, ঘোড়ার মতো কোনও প্রাণীকেই বিয়ের আসরে নিয়ে যাওয়া চলবে না। এছাড়া ৬৫ বছরের বেশি বয়সী ও ১০ বছরের কম বয়সের বাচ্চাদের বিয়ের অনুষ্ঠানে যোগদানের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। এছাড়া কোনো গর্ভবতী মহিলা তাঁর একেবারে নিকট আত্মীয়ের বিয়েতেো সাক্ষী হিসেবে থাকতে পারবেন না।রাত নটার পর বরযাত্রী বা কন্যাযাত্রী যেতে পারবে। আবার ভোর পাঁচটার আগে ফিরে আসতে হবে।
বিয়েতে পাত্র-পাত্রী দুই তরফেই ৩০ জন করে অতিথি হাজির থাকতে পারবেন। এর বেশি সংখ্যক অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে না। সরকারি নির্দেশের অবমাননা করলে ২০০৫ সালে প্রণয়ন হওয়া আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। অর্থাৎ পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বিয়ের আসল মজাটাই চলে যেতে পারে। একসঙ্গে অনেক অতিথি মিলে এক জায়গায় হৈ-হুল্লোড় করার সুযোগ হয়তো আর থাকবে না। আর পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তাও এখন জানাতে পারছে না প্রশাসন।
Reporter Aniruddha Benerjee
হোয়াটসঅ্যাপে এই অপশন অন করেছেন? না হলেই বিপদ

Web Desk: দৈনন্দিন জীবনযাত্রায় আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে আছে হোয়াটসঅ্যাপ। কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনার সব তথ্য সাবাড় করে নিতে পারে হ্যাকাররা। কিংবা আর্থিক তছরূপের ঘটনাও ঘটতে পারে।
দিল্লি পুলিসের সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, অভিনব উপায়ে হোয়াটসঅ্যাপের সব তথ্য নিয়ে নিচ্ছে হ্যাকাররা। প্রথমে হোয়াটসঅ্যাপের লোগো ব্যবহার করে হ্যাকাররা মোবাইল নম্বরে আসা ৬ সংখ্যার পিন কোড চাইছে। কেউ সেটাকে হোয়াটসঅ্যাপের প্রযুক্তি দলের বার্তা হিসেবে ভেবে পিন কোড দিয়ে দিলেই হোয়াটসঅ্যাপ চলে যাচ্ছে হ্যাকারদের হাতের মুঠোয়।
যে কেউ সহজেই ভাবতে পারেন যে হোয়াটসঅ্যাপ কোম্পানি এই পিন কোড চাইছে। কিন্তু আদপে কোনও এক অসাধু ব্যক্তি কলকাঠি নেড়ে হোয়াটসঅ্যাপ হাতের মুঠোয় নিয়ে নিচ্ছে। এর থেকে বাঁচার একমাত্র উপায় “টু স্টেপ ভেরিফিকেশন” অন করে রাখা। এছাড়া খুব সাবধানে পিন কোড ব্যবহারে জোর দিতে বলছেন দিল্লি পুলিসের আধিকারিকরা।
Reporter Aniruddha Benerjee
‘ভারতীয় ভূখণ্ডে চিনা সেনা আসলে কবে ঢোকে?’, ২০ জওয়ানের মৃত্যুতে মোদীকে প্রশ্ন সোনিয়ার

Web Desk: লাদাখে চিনের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে শুরু হয়েছে সর্বদলীয় বৈঠক। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে সেই বৈঠকে যোগ দিয়েছেন সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, নীতিশ কুমার, উদ্ধব ঠাকরে, কেসিআর, মায়াবতী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। যদিও এই বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পাননি অরবিন্দ কেজরিওয়াল ও আসাদউদ্দিন ওয়াইসিরা।
বৈঠকের শুরুতেই বক্তব্য রাখেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। লাদাখের গালওয়ান উপত্যকায় চিনাবাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার ঘটনায় কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তোলেন কংগ্রেস সভানেত্রী। প্রধানমন্ত্রীর কাছে তাঁর স্পষ্ট প্রশ্ন, “কবে থেকে চিনা সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকতে শুরু করে? আগ্রাসনের কথা কবে জানতে পারে সরকার? সরকার কি ভারতীয় সীমান্তের উপগ্রহ চিত্র আগে পায়নি? LAC-তে চিনা সেনার সন্দেহজনক গতিবিধি নিয়ে কি কোনও গোয়েন্দা রিপোর্ট ছিল না? সরকারকে কি আগাম সতর্ক করা হয়নি? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এক্ষেত্রে কি আগাম সতর্ক করতে ব্যর্থ?”
এই মুহূর্তে লাদাখের কি পরিস্থিতি তা দেশবাসী জানতে চায় বলে প্রধানমন্ত্রীকে বলেন সোনিয়া গান্ধী। একইসঙ্গে চিনের সঙ্গে মোকাবিলার জন্য যে মাউন্টেন স্ট্রাইক কর্প গঠন করা হয়েছিল, তা বর্তমানে কী অবস্থায় আছে? তা নিয়েও প্রশ্ন করেন কংগ্রেস সভানেত্রী। চলতি বছরের এপ্রিল থেকে এখনও পর্যন্ত লাদাখে পর্যায়ক্রমে কী ঘটেছে না ঘটেছে, সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিরোধীদের অবগত করার দাবি জানান তিনি। লাদাখের পরিস্থিতি নিয়ে প্রতিদিন বিরোধীদের ‘ব্রিফ’ করার কথা বলেন সোনিয়া গান্ধী।
সোনিয়া গান্ধী আরও বলেন, “আরও আগেই এই বৈঠক ডাকা উচিত ছিল। ৫ মে যখন বিভিন্ন রিপোর্টে লাদাখে চিনা সেনার সন্দেহভাজন গতিবিধি সামনে আসতে শুরু করে, তখনই এই বৈঠক ডাকা উচিত ছিল। এরপর ৬ জুন সীমান্তে দুই বাহিনীর কম্যান্ডার বৈঠক করে। এর মাঝে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। ৬ জুনের পরেও রাজনৈতিক ও কূতনৈতিক স্তরে চিনের নেতৃত্বের সঙ্গে সরাসরি কথা বলা উচিত ছিল। কিন্তু তা হয়নি। লাদাখে ২০ জন জওয়ান শহিদ হয়ে গিয়েছেন। এটা কাম্য ছিল না।”
একইসঙ্গে কংগ্রেস সভানেত্রী স্পষ্ট জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় কংগ্রেস ও সব বিরোধী দল ঐক্যবদ্ধভাবে ভারতীয় সেনাবাহিনীর পাশে আছে। দেশের জন্য যেকোনও রকম আত্মত্যাগে কংগ্রেস প্রস্তুত। সাম্প্রতিক পরিস্থিতিতে সারা বিশ্বের কাছে এখন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভারতের প্রতিচ্ছবি তুলে ধরা-ই সরকারের প্রথম দায়িত্ব। তাই দেশবাসী ও বিরোধীদের সবকিছু সম্পর্কে অবগত করা কেন্দ্রীয় সরকারের প্রাথমিক কাজ।
Reporter Aniruddha Benerjee
আর মাত্র ৭০০ মিটার, পাতালে শিয়ালদা পৌঁছতে বউবাজারে কাজ শুরু মেট্রোর

Web Desk: বউবাজারে ফের কাজ শুরু ইস্ট-ওয়েস্ট মেট্রোর। লকডাউনের সময় থমকে গিয়েছিল মেট্রোর ভূগর্ভস্থ কাজ। যাবতীয় বিধি মেনে সেই কাজই ফের শুরু হল।
Reporter Aniruddha Benerjee
আমদাবাদের ফাঁকা ফ্ল্যাট থেকে উদ্ধার ৪ শিশু-নাবালক সহ একই পরিবারের ৬ জনের ঝুলন্ত দেহ

Web Desk: ফাঁকা ফ্ল্যাটে একই পরিবারের ৬ জনের রহস্যমৃত্যু। মৃতদের তালিকায় ২ শিশু ও ২ নাবালক রয়েছে — যাদের বয়স ৭ থেকে ১২-র মধ্যে। সকলকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুজরাতের আমদাবাদ শহরে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে অমৃশ পটেল (৪২) ও গৌরং পটেল (৪০) ও তাঁদের চার সন্তানের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। অমৃশ ও গৌরং সম্পর্কে ভাই। যে ফ্ল্যাট থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়, তা ওই পরিবারের।
পুলিশ জানিয়েছে, শহরের ভিন্ন প্রান্তে বসবাস করতেন পটেল ভাই-রা। গত ১৭ তারিখ, অর্থাৎ বুধবার সন্তানদের নিয়ে নিজ নিজ বাড়ি থেকে বের হন। স্ত্রী-দের বলে যান, একটু ঘুরতে যাচ্ছেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত না ফেরায়, খোঁজ করতে স্ত্রীরা যান ওই ফাঁকা ফ্ল্যাটে। কিন্তু, তা ভেতর থেকে তালা দেওয়া ছিল। এরপর, মহিলারা পুলিশের দ্বারস্থ হন।
পুলিশের অনুমান, চার সন্তানকে ঘুমের ওষুধ মেশানো খাবার খাইয়ে তাদের মেরে সিলিং থেকে ঝুলিয়ে দেন অমৃশ ও গৌরং। পরে, নিজেরাও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ ২ ভাইয়ের দেহ বসার ঘর থেকে উদ্ধার করে। ২ কন্যা কীর্তি(৯) ও সনভি(৭)-এর দেহ রান্নাঘর ও ১২ বছরের আরও ২ সন্তান ময়ূর ও ধ্রুবের দেহ শোয়ার ঘর থেকে উদ্ধার করে।
দেহগুলিকে পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। পুলিশ গোটা বিষয়টির তদন্ত করে দেখছে।
Reporter Aniruddha Benerjee
গড়িয়া শ্মশানের ‘বর্বরোচিত ঘটনার’ তথ্য জানাতে ব্যর্থ ফিরহাদ হাকিম’, কটাক্ষ রাজ্যপালের

Web Desk: গড়িয়া শ্মশানকাণ্ডে ফের রাজ্যকে নিশানা রাজ্যপালের। ট্যুইটারে তিনি লিখেছেন, চেয়ারপার্সন বিস্তারিত তথ্য দিতে ব্যর্থ হয়েছেন। পচাগলা মৃতদেহগুলি নির্মমভাবে আংটা দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, মানুষের আবেগ বুঝতে আমাদের উভয়ের জনতার কাছে ক্ষমা চাওয়া উচিত। এই বর্বরোচিত ঘটনার জন্য সমাজে উদ্বেগ, রাগ, নিন্দা ব্যাপকভাবে ছড়িয়েছে। এই ঘটনা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। পাহাড়প্রমাণ ভুল কলকাতা পুরসভার। বোর্ড চেয়ারপার্সন ফিরহাদ হাকিম ব্যর্থ। তিনি যে বলা সত্ত্বেও আমাকে তথ্য জানাননি তাও উপেক্ষা করা যায় না।
Reporter Aniruddha Benerjee
ফি বৃদ্ধি নিয়ে নেতাজিনগরে স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের, রাস্তা অবরোধ

Web Desk: নেতাজিনগরে অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলে বিক্ষোভ। স্কুলের ফি নিয়ে বিক্ষোভ, রাস্তা অবরোধ। টিউশন ফি ছাড়া অন্য ফি মকুবের দাবি। স্কুলের সামনে বিক্ষোভে অভিভাবকদের। ‘ফি মকুব সম্ভব নয়। মাসিক ফি থেকে ২০ শতাংশ কমানো যেতে পারে। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ২০ শতাংশ কমানো যেতে পারে’, জানাল স্কুল কর্তৃপক্ষ
Reporter Aniruddha Benerjee
বালি,মোবাইল ক্যামেরা নেই, হচ্ছিল না অনলাইন ক্লাস’, অবসাদে আত্মঘাতী ছাত্রীমোবাইল ক্যামেরা নেই, হচ্ছিল না অনলাইন ক্লাস’, অবসাদে আত্মঘাতী ছাত্রী

Web Desk: বালি নিশ্চিন্দায় স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী, দাবি পরিবারের। ‘মোবাইল ফোন খারাপ, হচ্ছিল না অনলাইন ক্লাস’। অনলাইন ক্লাস করতে না পেরে অবসাদ, দাবি পরিবারের। লকডাউনে বিহারের বাড়িতে গিয়ে আটকে পড়েন মা-বাবা।
Reporter Aniruddha Benerjee

