Web Desk: মন্দারমণির সমুদ্র সৈকতে উদ্ধার হল একটি বিশালাকৃতি মাছের মৃতদেহ। প্রাথমিকভাবে তিমি বলে অনুমান করছে বন দফতর। আজ সকালে সমুদ্র সৈকতে বিশাল ওই মাছটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। রাজ্য বন দফতর এটি তিমি বলে জানালেও, বিশেষত্রদের মধ্যে সংশয় রয়েছে। তাঁদের বক্তব্য, বঙ্গোপসাগরের পরিবেশ ও জীব বৈচিত্রের কারণে তিমি এখানে থাকে না। তারা থাকে ভারত মহাসাগরে। কীভাবে তিমি মাছটি এতদূরে চলে এল, তা বুঝতে পারছেন না তাঁরা। মৃতদেহটি সমুদ্রে ভেসে চলে এসেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে বন দফতর। মাছের ময়না তদন্ত করা হবে বলে জানা গিয়েছে। Reporter Aniruddha Benerjee
জামু ও কাশ্মীর: অনন্তনাগের খুলচোহর এলাকায় এনকাউন্টারে তিন অজ্ঞাত সন্ত্রাসী নিহত হয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে। তল্লাশি অভিযান চলছে। আরও বিশদ প্রতীক্ষিত: কাশ্মীর জোন পুলিশ।
Web Desk: চিনকে শায়েস্তা করতে আকাশ পথ, জল পথ ও স্থল পথে প্রস্তুত ভারত। ইতিমধ্যেই বেজিংকে শায়েস্তা করতে ভারতের হয়ে হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা ও জাপান। লাদাখে গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে কয়েক হাজার সেনাবাহিনী। ভারত-চিন দুপক্ষই সমর সজ্জায় খামতি রাখছে না।
দুপক্ষের মধ্যেই উত্তেজনা চরমে। এমন পরিস্থিতিতে ভারত মহাসাগরে রণতরী সাজিয়ে যৌথ নৌ-মহড়া সারলেন ভারত ও জাপান। টুইট করে সে কথা ঘোষণা করেছে দুদেশেরই নৌসেনা। শনিবার ভারত মহাসাগরে ভারত ও জাপানের দু’টি করে মোট চারটি যুদ্ধ জাহাজ মহড়ায় অংশ নিয়েছিল। ভারতের তরফে ছিল আইএনএস রানা ও আইএনএস কুলিশ। জাপানের তরফে ছিল জেএস কাশিমা ও জেএস সিমাইুকি। প্রসঙ্গত, রবিবার টুইট করে জাপানের তরফে এই মহড়ার কথা জানানো হয়। বলাই বাহুল্য, লালফৌজের সঙ্গে যুদ্ধের আবহে এই নৌ-মহড়া বিশেষ তাৎপর্যপূর্ণ। Reporter Aniruddha Benerjee
Web Desk: রবিবার দুপুর থেকে অবিরাম বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। কোথায় ভারী তো আবার কোথাও হাল্কা। আবারো কোথাও ইলশেগুঁড়ি। আজ রবিবার থেকে কাল সোমবার সারাদিন চলবে এই বৃষ্টিপাত। এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিস। শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া দপ্তর জানিয়েছেন, আগামী পাঁচদিনে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার ও মঙ্গলবার। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে পূর্বাভাস রয়েছে হালকা বৃষ্টিপাতের। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার। Reporter Aniruddha Benerjee
Web Desk: ঘটনাটি ঘটেছে আমডাঙা থানা এলাকার। পুলিশ জানিয়েছে শুক্রবার ওই নার্সিংহোমে অশোকনগর চাপড়া গ্রামের ১৯ বছরের প্রসূতি সাবান বিবি ভর্তি হন। শনিবার তিনি একটি বাচ্ছা ও প্রসব করেন । বাচ্ছা টির অবস্থা খারাপ থাকায় তাকে বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আবার কিছুখন পরে ওই পরিবারের কাছে ওই সদ্যজাত মায়ের অসুস্থতার খবর আসে ,তাকেও বারাসত হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঠিক একইভাবে বারাসত হাসপাতালে গেলে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। তারপরেই ক্ষুব্ধ হয়ে যায় ওই মহিলার পরিবার এবং গ্রামবাসী তাদের অভিযোগ ওই নার্সিংহোমে কোন গাইনো চিকিৎসক ছিল না নার্সিংহোমে অল্পবিস্তর কাজ জানা তারাই ওই প্রসূতিকে ডেলিভারি করে ভুল চিকিৎসার কারণে আমাদের শিশু এবং মায়ের মৃত্যু হয়েছে এই দাবিতে তারা হাবরা নৈহাটি রাস্তা অবরোধ করে এবং হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে আমডাঙা থানা বিশাল পুলিশ বাহিনী এসে তাদেরকে বুঝিয়ে অবরোধ তুলে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে আমডাঙা থানার পুলিশ। Reporter Aniruddha Benerjee
Web Desk: উত্তর ২৪ পরগনার আশারু গ্রাম পঞ্চায়েতের মালিপোতা গ্রামের সবজি বিক্রেতা কমল রায়, ২০১২ সালে রাজস্থানের আজমির জেলায় বাড়ি রেনু কুমারীকে বিয়ে করে নিজের গ্রামের বাড়িতে নিয়ে আসে। গত মঙ্গলবার অগ্নিদগ্ধ অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রেনু রায়কে, এবং শুক্রবার সন্ধ্যা ৭ টা নাগাদ মারা যায় রেনু রায়। রেনু রায়ের বাপের বাড়ির পক্ষ থেকে দাদা সুরেদরা চানদেল ইমেলের মাধ্যমে বোনকে ষড়যন্ত্র করে গায়ে আগুন লাগিয়ে মারার অভিযোগ দায়ের করে স্বামী কমল রায় ও দেওর অমল রায়ের বিরুদ্ধে ।অভিযোগ পেয়ে স্বামী ও দেওরকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ । ধৃতদের আজ বনগাঁ মহাকুমা আদালতে তোলা হয়েছে। এই মৃত্যুর খবর আসার গ্রামে আসতে ক্ষোভে ফেটে পড়ে গ্রামের মানুষ, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো বিষয়টি তদন্তে নেমেছে বাগদা থানার পুলিশ। Reporter Aniruddha Benerjee
Web Desk: বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের মডেল বাজার এলাকার ঘটনা। হাসনাবাদ ব্লক ও জেলার প্রভাবশালী তৃণমূল নেতা জেলা পরিষদের সদস্য বিরুদ্ধে একাধিক অভিযোগ। স্বয়ং তৃণমূলের দলের নেতা-কর্মী সমর্থকসহ গ্রামবাসীদের। বেশ কিছুদিন ধরে হাসনাবাদ ব্লকের ভবানীপুর এক নম্বর, দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের এই নেতার মদতে এলাকায় রাতের অন্ধকারে তৃণমূলের বাইক মিছিল। প্রতিবাদ করলে মার এর ভয় আতঙ্কে, গ্রামছাড়া তৃণমূলের নেতা ও কর্মী সহ প্রায় পঞ্চাশটি পরিবার। গ্রামে ঢুকতে পারে না। ওই প্রভাবশালী নেতার দুর্নীতি স্বজনপোষণ প্রতিবাদ করলেই। কপালে জুটবে মার, এর মধ্যে এক আইনজীবী মহিলা সহ তিনজনকে মারধর করে। বেশ কয়েকদিন বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি ছিলেন। রেয়াদ করা হয়নি কলেজের প্রথম বর্ষের ছাত্র রিপন মোল্লা কে, বসিরহাট মহকুমা আদালতের তৃণমূলের লিগাল সেলের আইনজীবী জিয়ারুল মোল্লা বলেন, ।দুর্নীতি সন্ত্রাস রাতের অন্ধকারে বাইক মিছিল এর প্রতিবাদ করেছিলাম ।আমাকে বেধড়ক মারধর করে এছাড়া ওই অঞ্চলের সুপারভাইজার মনিরুল মোল্লা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললেই তাকে মারধর করা হয়, মারের হাত থেকে রক্ষা পায়নি তার স্ত্রী রিনা বিবি ও বোন মিলি সরদার। তার বিরুদ্ধে অভিযোগ রাতের অন্ধকারে ওই প্রভাবশালী নেতার ভয়ে প্রায় পঞ্চাশটি পরিবার এলাকা থেকে গত তিন থেকে চার মাস গ্রাম ছাড়া। কেউ আত্মীয়র বাড়িতে, কেউ অন্যত্র চলে গেছে। এই বিষয়ে তৃণমূলের রাজ্য নেতৃত্ব জেলার কাছে জানানো হয়েছে, পাশাপাশি পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বাড়ূই,কে জানানো হয়েছে, তারা হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তৃণমূল সূত্রের খবর ইতিমধ্যে ওই প্রভাবশালী নেতার বিরুদ্ধে জেলা নেতৃত্ব পদক্ষেপ নিয়েছেন। তাকে হাসনাবাদ ও বসিরহাট উত্তর বিধানসভার সাতটি গ্রাম পঞ্চায়েতের পর্যবেক্ষকের পদ থেকে সরানো হয়েছে ।আগামী দিনে আরো বড় সিদ্ধান্ত নিতে পারে জেলা তৃণমূল নেতৃত্ব বলে জানা গেছে। জেলা পরিষদের সদস্য ওই প্রভাবশালী নেতা জানান আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করা হচ্ছে, এখানকার মানুষ সব জানে আসল তৃণমূল কংগ্রেস টা আমি করি, দলের বিরুদ্ধে কথা বলে তৃণমূল বিরুদ্ধে বদনাম করছে। Reporter Aniruddha Benerjee
Web Desk: শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার ওসি কাজল ব্যানার্জির নেতৃত্বে গোপালনগর হাটখোলা এলাকায় হানা দেয় পুলিশ ২২ কেজি ৭০০ গ্রাম একটি গাজা ভর্তি বস্তাসহ মনোরঞ্জন দাস ওরফে মনা দাস কে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ লক্ষ ৬৯ হাজার ৮৪০ টাকা উদ্ধার করে পুলিশ। ধৃতকে আজ বনগাঁ আদালতে তোলা হয়েছে। ধৃতকে মহামান্য আদালতের কাছে পুলিশ-হেফাজত চাইবেন যাতে করে এই চক্রের পেছনে কারা কারা জড়িত আছে এই বিপুল পরিমাণ গাঁজা এবং নগদ টাকা কোথা থেকে এলো এবং কোথায় যাবে সমস্ত বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে গোপালনগর থানার পুলিশ এটি একটি পুলিশের বড় সাফল্য বলে মনে করছে পুলিশ মহলে। Reporter Aniruddha Benerjee
কীভাবে গলায় ফাঁস, ধন্দে পরিবার। অবসাদেই কি আত্মঘাতী? উত্তর খুঁজছে পুলিস।
Web Desk: পূর্ব যাদবপুরে কিশোরীর রহস্যমৃত্যু। গলায় গামছা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার। বাড়িতে ওই সময় কিশোরীর বাবা-মা ছিলেন না। ফাঁস লাগা অবস্থায় বিছানায় পড়ে ছিল কিশোরীর নিথর দেহ। কীভাবে গলায় ফাঁস, ধন্দে পরিবার। ফাঁস লাগার পদ্ধতিই ভাবাচ্ছে পুলিসকে। অবসাদেই কি আত্মঘাতী? নাকি খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু উত্তর খুঁজছে পুলিস। কিশোরীর পরিবার সূত্রে খবর, কিছুদিনের আগেই মোবাইল কিনে দিয়েছিলেন বাবা। মোবাইল নিয়ে বেশ খুশিই ছিল কিশোরী। এমনকী আজ সকালেও ফোনের বিভিন্ন ফিল্টার ব্যবহার করে মজার ছবিও তোলে সে। তাঁর মৃত্যুর পর মোবাইলে তাঁর প্রাণচ্ছ্বল চবি মিলেছে। যেগুলো থেকে অনুমান এ দিন সকালেও স্বাভাবিকই ছিল কিশোরী। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিস। পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছুদিন আগেই একই দিনে শহরে পরপর ৭টি রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছিল। পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুও যথেষ্ট প্রভাব ফেলেছে সাধারণের মধ্যে। পরিসংখ্যান বলছে অবসাদ বাড়ছে মানুষের মধ্যে তার জেরেই বাড়ছে আত্মহত্যা। এই কিশোরীর মৃত্য়ুও কি আত্মহত্যাই? নাকি অন্য কোনও কারণ। আপাতত এই প্রশ্নই ভাবাচ্ছে পুলিসকে। Reporter Aniruddha Benerjee