একগুচ্ছ বিধিনিষেধ মেনে ১০০ দিনের বেশি সময় পর খুলছে তাজমহল

Web Desk: করোনা ভাইরাস আবহে ১০০ দিনের বেশি সময় পর কাল সোমবার থেকে খুলছে তাজমহল। পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে একটি  ভালোবাসার স্মৃতিসৌধ তাজমহল। করোনা মহামারীর কারণে তিন মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে তাজমহল।  কাল সোমবার দর্শনার্থীদের জন্য খুলছে ।

 তবে করোনা আবহে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে  ঢোকার আগে। যেমন তাজমহল ঘুরে দেখার সময় পর্যটকরা মাস্ক খুলতে পারবেন না। এছাড়া  মারবেলে হাত দিয়ে ছোঁয়া যাবে না এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। একদিনে কেবল পাঁচ হাজার পর্যটক  ভ্রমণ করতে পারবেন।
Reporter Aniruddha Benerjee

মহানন্দার জল বাড়ায় জলমগ্ন বেশ কিছু ওয়ার্ড

Web Desk: মহানন্দার জল বাড়ায় মালদা শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের নদী তীরবর্তী বস্তি এলাকা প্লাবিত হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেই প্লাবিত এলাকার শতাধিক বাসিন্দাদের খোলা আকাশের নিচেই এখন ঠাসাঠাসি করে আশ্রয় নিতে হচ্ছে বলে অভিযোগ । যার কারণে করোণা সংক্রামন পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। এনিয়ে প্লাবিত এলাকার বাসিন্দারা পুরসভা এবং প্রশাসনের কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছেন। ইংরেজবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের মহানন্দা নদী পাড়ের বস্তি সংলগ্ন এলাকা জল ঢুকে প্লাবিত হয়েছে একশোরও বেশি পরিবার। নিজেদের ঘর-বাড়ি ছেড়ে খোলা মাঠের নিচে আশ্রয় নিয়েছেন প্লাবিত এলাকার বাসিন্দারা। একই পরিস্থিতি তৈরি হয়েছে মালদা শহরের ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের। ওইসব ওয়ার্ডের মহানন্দা নদী সংলগ্ন বস্তি এলাকায় জল ঢুকে প্রচুর ঘরবাড়ি ডুবে গিয়েছে । খেটে খাওয়া দিনমজুর পরিবারগুলি এখন ঘর বাড়ির আসবাবপত্র সরিয়ে ফাঁকা মাঠেই আশ্রয় নেওয়ার চেষ্টা শুরু করেছেন। যার ফলে করোণা সংক্রামন নতুন করে ছড়ানোর আশঙ্কা করছে পুরসভা এবং প্রশাসন কর্তৃপক্ষ । এই পরিস্থিতিতে প্লাবিত এলাকার বাসিন্দাদের সংশ্লিষ্ট এলাকার সরকারি স্কুলগুলিতে আশ্রয়ের ব্যবস্থার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পুরসভা এবং প্রশাসন কর্তৃপক্ষ।
Reporter Aniruddha Benerjee

বাংলাদেশ সীমান্ত থেকে দীঘা বাস পরিষেবা চালু হলো

Web Desk: বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর থেকে বেসরকারি বাস পরিষেবা চালু হল। হাকিমপুর থেকে দিঘা পর্যন্ত প্রায় ৩০০ কিলোমিটার এই পথ সরাসরি সীমান্ত সঙ্গে পর্যটনের নতুন যোগা সূত্র তৈরি হল। সীমান্তের মানুষের কাছে এই বাস পরিষেবার মধ্য দিয়ে ভ্রমণ পিপাসু হয়ে উঠবে। আজ শনিবার দুপুর বেলা হাকিমপুর সীমান্তে বেসরকারি বাসের উদ্বোধন করেন উত্তর ২৪ পরগনা জেলার পরিষদে কর্মদক্ষ কার্যকরী সভাপতি নারায়ণ গোস্বামী স্থানীয় তৃণমূল নেতা আবুল কালাম আজাদসহ গ্রামবাসীরা ।আজকের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্টজনেরা। নারায়ন গোস্বামী বলেন, এর মধ্য দিয়ে সীমান্তের সঙ্গে দীঘা পর্যটনের এক নতুন দিগন্ত খুলে দিল, খুশি সীমান্ত পারের মানুষ ,পাশাপাশি বাংলাদেশ থেকে আসা পর্যটকরা সরাসরি বাসে উঠে দীঘা ভ্রমণে যেতে পারবেন, প্রতিদিন সকাল দশটা থেকে এই বাস দীঘার উদ্দেশ্যে রওনা হবে।
Reporter Aniruddha Benerjee

নদীপথে নজরদারি বিএসএফের

Web Desk: চোরাচালান বন্ধ করতে এবারে নদীপথে নজরদারি শুরু করল বিএসএফ। ইংরেজবাজার জহুরা তলা, কুমারপুর এবং মসিনপুর সীমান্তবর্তী এলাকায় মহানন্দা নদীতে স্পিড বোর্ডের মাধ্যমে নজরদারি শুরু করেছে বিএসএফ। উল্লেখ্য এই সময় মহানন্দা নদীর জল অনেক বেড়ে যায়। এই সুযোগে পাচারকারীরা কলার ভেলায় মহানন্দা নদীতে গরু ভাসিয়ে দিয়ে বাংলাদেশে পাচার করে থাকে। তাই বিএসএফ এর উদ্যোগে নদীপথে এই নজরদারি বলে জানা গেছে।
Reporter Aniruddha Benerjee

আমফানের ক্ষত সারিয়ে সুন্দরবনের ভাটা শিল্প বাঁচানোর লড়াই

Web Desk: বসিরহাট মহকুমার সন্দেশখালি ১ নম্বর ব্লকের ধামাখালি থেকে সরবেড়িয়া পর্যন্ত প্রায় বারোটা ইটভাটা রয়েছে। সেগুলি লকডাউন ও আমফানের ক্ষতিগ্রস্ত হওয়ার পর ।স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে ভাটা শিল্প। বাঁচানোর লড়াইয়ে ডাক সন্দেশখালি ব্লক সভাপতি শেখ শাহাজান।  একদিকে যেমন ভাটা শিল্প বাঁচানোর লড়াই অন্যদিকে এই শিল্প সঙ্গে লক্ষাধিক শ্রমিক ও তার পরিবার দৈনন্দিন জীবনের তাদের রুজি-রোজগার দুবেলা খাবারের বন্দোবস্ত করছেন। যাতে শিল্পটাকে বাঁচানো যায় ।তার সব রকম চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে শুরু করে দিনমজুর। একদিকে তৈরি করা অন্যদিকে লোডিং আনলোডিং এর কাজ করা সব মিলিয়ে এই শিল্প আজ বাঁচানোর লড়াইয়ে সুন্দরবন মানুষের। একদিকে লকডাউন যে এই শিল্প  প্রায় মুখ থুবড়ে পড়েছিল । এখানকার ভাটার ইট রাজ্যের বিভিন্ন প্রান্তে যেত  কখনো নদীপথে, কখনো সড়কপথে সেগুলি আজ বন্ধ। তারপর এখন সুন্দরবন মানুষের আমফান এরবিভীষিকা ও প্রলয় ঘটিয়েছে ।স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্লক সভাপতি শেখ শাহাজান। সবরকম চেষ্টা করছে সন্দেশখালি ভাটা শিল্প বাঁচানোর জন্য গত তিন মাস ধরে যেভাবে লকডাউন চলছে প্রচুর শ্রমিক তাদেরকে রেখে তাদের দুবেলা খাবারের বন্দোবস্ত করেছে। পাশাপাশি আর্থিক সুবিধা দিচ্ছে যাতে শিল্পটাকে বাঁচানো যায় ।তার ওপর আমফানে এর জেরে প্রায় ১ কোটি ৫০ লক্ষ কাঁচা ইট তৈরি করা হয়েছিল ভাটাগুলোতে তা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর্থিক অনটনে পড়েছে ভাটা শিল্পের মালিকরা সঙ্গে যুক্ত ভোটার বিভিন্ন কাজের কর্মকাণ্ডের যুক্ত লক্ষাধিক ভাটা শ্রমিক। তিনি সুন্দরবনের এই শিল্পকে বাঁচানোর জন্য দুবেলা তাদের অন্য জোচ্ছেন সবমিলিয়ে বাংলার বহু প্রাচীন এই ভাটা শিল্প বাঁচাতে সংকল্প নিয়েছেন।
Reporter Aniruddha Benerjee

লকডাউনের মাঝেই ভর সন্ধ্যেবেলায় শ্যুট-আউটের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার ইছাপুর মায়াপল্লি এলাকায়

Web Desk: নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হলেন তৃনমূলের বিদায়ী মহিলা কাউন্সিলর চম্পা দাস। প্রাক্তন এই কাউন্সেলরের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।অল্পের জন্যে প্রাণে বাঁচলেন চম্পা দেবী। দুষ্কৃতীদের ছোড়া গুলি লাগে তাঁর বাঁ পায়ে। গুলিবিদ্ধ অবস্থায় চম্পা দেবীকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর বি,এন,বসু মহাকুমা হাসপাতালে সেখা্নকার চিকিৎসকেরা তাঁকে কলকাতার সরকারি হাসপাতালে স্থানান্তরিত করলে তাঁর পরিবারের লোকজন কলকাতা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃনমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ব্যারাকপুরের চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের উত্তম দাস বলেন, ‘চম্পা দাস আগে নির্দল হয়ে জিতেছিল কিন্তু পরে আমাদের তৃণমূল কংগ্রেসে আসার তৃণমূলেরই কাউন্সেলর হিসেবেই পরিচিত ছিল।আমি শুনেছি যে তাঁর পায়ে গুলি লেগেছে। তবে যে বাঁ যারা গুলি করেছে তারা দুষ্কৃতী। আজ একে গুলি করেছে কাল আরও একজনকে করবে, তাই প্রশাসনের কাছে একটাই দাবি দুষ্কৃতীকে ধরতে হবে। কেন এই আক্রমণ জানতে চাওয়া হলে তিনি বলেন, বিজেপির পক্ষ থেকে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তৃণমূলকে আক্রমণ করার চেষ্টা করছে, ওদের নেতারাই ত বলছে মেরে দাও, ভেঙ্গে দাও,তুলে দাও, তাই সুযোগ পেয়েছে এটা করেছে।’
পাশাপাশি, নোয়াপাড়া বিধানসভার বিধায়ক বিজেপির সুনিল সিং বলেন, ‘আমরা গুন্ডাগ্যারদি বিশ্বাস করি না, ওখানে তৃনমূলের নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে বহুদিন ধরেই ঝামেলা- দ্বন্দ চলছে বলে আমার কাছে খবর আছে। দিন চারেক আগেই পুরসভার সকল কাউন্সেলরদের উপস্থিতিতেই ৩ নং ওয়ার্ডের কাউন্সেলর এবং ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সেলর যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন তাঁদেরকে চেয়ার তুলে মারতে গিয়েছিলেন এই চম্পা দাস। কে কোথায় সিমেন্ট বালি ফেলবে, কে কত কাটমানি খাবে সেই নিয়েই ওদের নিজেদের মধ্যে গণ্ডগোল, ওদের গিয়ে জিজ্ঞেস করুন ওরাই বলে দেবে কে গুলি করেছে।’
এদিকে, সবদিক খতিয়ে দেখতে তদন্তে নেমেছে নোয়াপাড়া থানার পুলিশ। তবে, এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
Reporter Aniruddha Benerjee

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

Web Desk: কালিয়াচক-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিকে চোর বলে আক্রমণ করলেন তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। পাল্টা তার বিরুদ্ধে হাইকোর্টে মানহানি মামলা করার হুমকি দিলেন কালিয়াচক-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি টিংকুর রহমান বিশ্বাস। উল্লেখ্য গত ২৬ জুন টিঙ্কুর রহমান বিশ্বাসকে শোকজ করে দল। একাধিক অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। তারপর শুরু হয়েছে প্রকাশ্য কাঁদা ছোড়াছুড়ি। তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি অভিযোগ তুলে বলেন, তিনি দল বিরোধী কোনো কথা বলেননি। তিনি দলের কোনো নেতা নন। মালদা জেলার মানুষ এবং মোথাবাড়ি এলাকার মানুষ বলছে টিংকুর রহমান বিশ্বাস চোর। সেই সুরে তিনিও তাকে চোর বলেন। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে টিঙ্কুর রহমান বিশ্বাস হাইকোর্ট কেন সুপ্রিম কোর্টেও যেতে পারেন। সামনাসামনি ডিলিট হলে সমস্ত টাইপ পরিষ্কার করে দিবেন তিনি। কালিয়াচক-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি টিংকুর রহমান বিশ্বাস বলেন, দলের উপর আস্থা রয়েছে তার। নরেন্দ্রনাথ তিওয়ারি তার বাবার বয়সী। তিনি বলেন, যে বর্বর ভাষায় তিনি আক্রমণ করেছেন সেই ভাষায় আমরা আক্রমণ করতে পারবোনা। মমতা বন্দ্যোপাধ্যায় তা সেখাননি। তাকে শোকজ করেছে দল সেটা দলের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু নরেন্দ্র বাবু কেন থাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে তা তিনি বুঝে উঠতে পারছেন না। শনিবার তিনি জানান, আগামী সোমবার নরেন্দ্রনাথ তিওয়ারির বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা করবেন। দলীয় নেতৃত্ব এবং পঞ্চায়েত মন্ত্রীকেউ চিঠি দিয়ে জানাবেন বিষয়টি।
Reporter Aniruddha Benerjee

টোটো বিস্ফোরণকাণ্ডে তদন্তে মালদায় এলেন ফরেনসিক টিম

Web Desk: ইংরেজবাজার শহরের ঘোড়াপীর ঘোষপাড়া এলাকায় টোটো বিস্ফোরণের ঘটনার পাঁচদিন পর আজ সকালে কলকাতা থেকে ফরেনসিক দলের দুই প্রতিনিধি আসলেন । তারা প্রথমে ঘটনাস্থলে যান এবং সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখেন পাশাপাশি নমুনা সংগ্রহ করেন। ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি হেডকোয়াটার প্রশান্ত দেবনাথ, সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিকে ঘটনার পর থেকেই এলাকায় এলাকাবাসীর মধ্যে কিন্তু রীতিমত একটি আতংক সৃষ্টি হয়েছে। কারণ ঘটনার বিষয় নিয়ে এখনও অবধি কিন্তু পরিষ্কার হয়ে উঠেনি টোটোর ব্যাটারি থেকে বিস্ফোরণ না কোনো শক্তিশালী বোমার বিস্ফোরণ থেকেই এই ঘটনাটি ঘটেছে।
জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন প্রাথমিকভাবে আমাদের তদন্ত অনুযায়ী ব্যাটারি থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে অনুমান তবে ফরেনশীপ দলের প্রতিনিধি নমুনা সংগ্রহ করেছেন । তাদের রিপোর্ট পাশাপাশি মৃতদেহের পোসমাডাম রিপোর্ট অনুযায়ী সঠিক তথ্য উঠে আসবে । এই বিষয়ে এখনও কিছু বলা সম্ভব না।
Reporter Aniruddha Benerjee

দুষ্কৃতীদের গুলিতে জখম মহিলা তৃনমূল কাউন্সিলর!

Web Desk: অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর জখম তৃনমূল কাউন্সিলর। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার  উত্তর ব্যারাকপুর পুরসভা এলাকায়। জানা গেছে, উত্তর ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর চম্পা দাস রাজবংশী শনিবার রাত সাড়ে আটটা নাগাদ গুলিবিদ্ধ হন। তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে কিভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে ধন্দে স্থানীয়রা। 

আহত ওই কাউন্সিলরের বউমা জানান, তিনি ঘরে রান্না করছিলেন। বাড়ির গেটের সামনে দেখলাম শ্বাশুড়ির পা-থেকে রক্ত ঝরছে। সঙ্গে সঙ্গেই শ্বাশুড়িকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর বেশি কিছুই জানি না। স্থানীয় বাসিন্দারা জানান,  হঠাৎ দুবার পটকা বাজি ফাটার মত দুবার আওয়াজ শুনতে পাই। এরপরেই চম্পার ছেলে ছুটে এসে জিজ্ঞেস করেন বাইক দুটো কোনদিকে গেল। স্থানীয় ওই‌ বাসিন্দা জানান দুটো বাইকে চারজন দুষ্কৃতী হানা দিয়েছিল। ওদের সকলের মুখ ঢাকা ছিল, তাই চেনা যায়নি। যদিও তৃনমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কান্ড ঘটিয়েছে।  
Reporter Aniruddha Benerjee

৩ তলার কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত এক!

Web Desk: কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালাতে গিয়ে তিন তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রামপুরে। জানা গেছে, রামপুরের একটি কোয়ারেন্টাইন সেন্টারে পর্যবেক্ষনে ছিলেন ওই ব্যাক্তি। এর আগেও তিনি পালানোর চেষ্টা করছিলেন। তবে সে বার ধরা পড়েছিলেন নিরাপত্তারক্ষীদের হাতে। কিন্তু এবার জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে তিনতলা থেকে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই হাসপাতালে মৃত্যু হয়।
Reporter Aniruddha Benerjee