ফের ডিজিটাল স্ট্রাইক মোদি সরকারের। রবিবার দেশে নিষিদ্ধ করা হল মোট ৪০টি ওয়েবসাইট। তবে চিনকে কোণঠাসা করার জন্য নয়। এবার উদ্দেশ্য ভিন্ন।এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, ‘শিখ ফর জাস্টিস’ (Sikh For Justice) নামে খালিস্তানপন্থী গ্রুপের মোট ৪০টি ওয়েবসাইট ভারতে ব্যবহার করা যাবে না। বিচ্ছিন্নতাবাদীদের ‘শবক’ শেখাতেই এই সিদ্ধান্ত কেন্দ্রর বলে মনে করছে ওয়াকিবহাল মহল।কারা এই শিখ ফর জাস্টিস (SFJ)? ২০০৭ সালে তৈরি হয় এই গ্রুপ। মূলত মার্কিন মুলুকে থাকা শিখরাই এই গ্রুপটি বানিয়েছিলেন। স্বাধীনতার দাবি তুলে ভারত থেকে পাঞ্জাবকে আলাদা করতে উসকানিও দিয়ে থাকে এই গ্রুপ। সেই কারণেই এর ৪০টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হল। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র বলেন, “বেআইনি কার্যকলাপ সুরক্ষা আইন (UAPA) অনুযায়ী শিখ ফর জাস্টিস একটি বেআইনি সংগঠন। সমর্থক জোগাড় করতে নানা ধরনের প্রচার চালায় এরা। সেই কারণেই তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৩ এ নম্বর ধারায় এদের ৪০টি ওয়েবসাইট ব্লক করে দেওয়া হল। স্বরাষ্ট্রমন্ত্রক এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (MEITY) যৌথ সুপারিশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”উল্লেখ্য গত বছরই বিচ্ছিন্নতাবাদের প্রচার ও সেই সংক্রান্ত কাজে উসকানি দেওয়ার অভিযোগে SFJ-কে ভারতে নিষিদ্ধ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। এবার তাদের দ্বারা পরিচালিত ৪০টি ওয়েবসাইটও এ দেশে বন্ধ করে দেওয়া হল।
Category Archives: Uncategorized
করোনা আবহে বদলে গেল চেনা ছবি, গুরু পূর্ণিমায় শুনশান বেলুড় মঠ

Web Desk: করোনা-আবহে গুরু পূর্ণিমায় কার্যত অচেনা বেলুড় মঠ। বৃষ্টিবিঘ্নিত দিনে গুটিকয়েক দর্শনার্থী এলেও, তাঁরা দীক্ষাগুরুর আশীর্বাদ নিতে পারেননি। করোনা সতর্কতার মধ্যে মঠ দর্শন করেই তাঁদের সন্তুষ্ট তাকতে হয়।Reporter Aniruddha Benerjee
ফের নিম্নচাপ, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারি বৃষ্টি!

Web Desk: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। তার ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। ফলে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, এখন সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা. হাওড়া, হুগলি, মেদিনীপুরের মত জেলাগুলিতে ভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
কলকাতার আকাশ মেঘলাই থাকবে এবং আগামী দুই দিন বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Reporter Aniruddha Benerjee
মার্চ মাস থেকে কনডম বিক্রি আকাশছোঁয়া, বিক্রি বেড়েছে মহিলা, পুরুষদের সেক্সটয়েরও! দাবি সমীক্ষায়

Web Desk: করোনার গ্রাসে বিশ্বের শতাধিক দেশ। ভারতেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে কতটা নিরাপদ যৌন সঙ্গম? এই সময় সেক্স কি কোনও ভাবে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে? এই আতঙ্কের গ্রাসে এখন সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ। এই পরিস্থিতিতে অনেকটাই বেড়ে গিয়েছে কনডম, গর্ভনিরোধক ওষুধ আর সেক্সটয়ের চাহিদা! সাম্প্রতিক একটি সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
সম্প্রতি একটি ই-কমার্স সাইট ‘লাভনেস লুশ’-এর করা সমীক্ষায় দাবি করা হয়েছে, মার্চ মাস থেকে কনডম, গর্ভনিরোধক ওষুধ আর সেক্সটয়ের অনলাইন বিক্রি অনেকটাই বেড়ে গিয়েছে। বিশ্বজুড়ে প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি দেখিয়েছে এই সব পণ্যের চাহিদা। জানা গিয়েছে, বিগত মাস তিনেকে বিভিন্ন ই-কমার্স সাইটগুলিতে মহিলাদের সেক্সটয়ের অনুসন্ধান প্রায় ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ওই সমীক্ষার দাবি, অনলাইনে পুরুষদের প্রয়োজনীয় সেক্সটয়ের কেনাকাটা প্রায় ৬০ শতাংশ এবং মহিলাদের সেক্সটয়ের কেনাকাটা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওই সমীক্ষার দাবি, ইতালিতে কনডম, গর্ভনিরোধক ওষুধ আর সেক্সটয়ের চাহিদা প্রায় ৬০ শতাংশ, ফ্রান্সে ৪০ শতাংশ, হংকংয়ে ৭১ শতাংশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। মার্কিন বিশেষজ্ঞদের মতে, করোনা আতঙ্কের আবহে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সেক্সটয়ের ব্যবহার অনেকটাই বেড়ে গিয়েছে।
Reporter Aniruddha Benerjee
বিয়ের আগেই গ্রেফতার বর! বৌমাকে ঘরে আনতে গিয়ে জেলে শ্বশুরও

Web Desk: সামাজিক দূরত্ব শিকেয়, মুখে মাস্ক নেই, বর চলেছেন বিয়ে করতে। অগত্যা যা হওয়ার তাই, শ্রীঘরে স্থান বরের।
ওড়িশার গঞ্জম জেলায় বারহামে একেবারে কোভিড হটস্পটে সরকারি বিধির তোয়াক্বা না করেই নাচতে নাচতে বরকে বিয়ে করাতে নিয়ে যাচ্ছিল বরপক্ষ। ব্যাস পুলিসের কোপ,বরের বাবা, ভাই ছাড়াও দুই পক্ষ মিলিয়ে ৫ জনের নামে এফআইআর দায়ের হয়েছে। জরিমানা বাবদ নেওয়া হয়েছে ৫০ হাজার টাকা।
কোভিড স্বাস্থ্যবিধি অনুযায়ী বিয়ে বা অন্য যে কোনও অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনের জমায়েত করা যায়। সকলের মুখেই থাকতে হবে মাস্ক। কিন্তু এক্ষেত্রে ৫০ জনের বেশি বরযাত্রী তো ছিলই তার সঙ্গে সামাজিক দূরত্ব বিসর্জন দিয়ে উল্লাস নৃত্য। সকলকেই কোয়ারেন্টিনে পাঠিয়েছে প্রশাসন। ওই অঞ্চলের কালেক্টর বলেছেন, আমাদের আনন্দ যেন অন্যের কান্নার কারণ না হয়ে ওঠে।
ইতিমধ্যেই হাতকড়া পড়েছে বরের বাবা ও ভাইয়ের হাতে। বরযাত্রীদের নাচের একটি ভিডিয়ো পুলিসের হাতে আসে, সেখান থেকেই গ্রেফতার। এমনটাই জানিয়েছেন বারহামপুরের পুলিস সুপার পিনাক মিশ্র। অর্থাৎ বৌমাকে ঘরে আনতে শেষ পর্যন্ত শ্বশুর মশাই এখন জেলে।
Reporter Aniruddha Benerjee
প্রকৃতির রোষে বেকায়দায় চিন! বন্যায় নিখোঁজ ১০৬, ক্ষতিগ্রস্ত ১ কোটি ৫০ লক্ষ মানুষ

Web Desk: প্রকৃতির রোষে চিন। লাগাতার চলতে থাকা বৃষ্টির জেরে ভারী বন্যায় ভাসছে চিনের দক্ষিণ অংশ। প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১ কোটি ৫০ লক্ষ মানুষ। খুঁজে পাওয়া যাচ্ছেনা কমপক্ষে ১০৬ জনকে।
প্রবল বৃষ্টির জেরে নদীর জলেই ভাসছে চিনের একাংশ। এ বছর করোনাভাইরাসের জন্য বন্যার মোকাবিলা ঠিকমতো করতে পারছে না জিনপিং প্রশাসন। একথা বলছে খোদ চিনের কমিউনিস্ট পার্টির সংবাদপত্র।
টানা বৃষ্টিপাতের পরেও এখনই কালো মেঘ কেটে জাওয়ার কোনও সম্ভাবনা নেই । একথাও জানিয়েছে সে দেশের হাওয়া অফিস। বন্যার ধাক্বায় ব্যপক ক্ষতি হয়েছে হুবেই প্রদেশে। এই প্রদেশের রাজধানী উহান থেকেই করোনা ছড়িয়েছে সর্বত্র। এছাড়া হুবেই প্রদেশের একটি শহর সম্পূর্ণ ইয়াংতজে নদীর জলের তলায় চলে গিয়েছে।
একটি পর্যটন শহর ইয়াংশুরও বন্যায় বেহাল অবস্থা। প্রায় ১ হাজার হোটেল ও ৫ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার। এক দিকে লাগাতার ধেয়ে আসা পশ্চিমি বাক্য়বাণের আঘাত অন্য দিকে হংকংয়ে প্রতিবাদ, সীমান্তে ভারত তার উপর বন্য়া। ড্রাগনের দেশ খুব চাপে।
Reporter Aniruddha Benerjee
বালুরঘাটে মূক ও বধির যুবতীকে শ্রীলতাহানির অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে

Web Desk: বালুরঘাটে মূক ও বধির যুবতীকে শ্রীলতাহানির অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে। রবিবার শহরের ডাকবাংলো পাড়ার শিব মন্দির এলাকায় টোটো দাড় করিয়ে চালক যুবতীর গায়ে হাত দিতেই সে কান্নাকাটি করে। এরপর এলাকাবাসী বিষয়টি দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে। টোটো চালককে আটকে চলে মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। এরপর যুবতীকে উদ্ধার করে ও টোটো চালক উত্তম মহন্ত কে আটক করে বালুরঘাট থানায় নিয়ে যায় পুলিশ।
Reporter Aniruddha Benerjee
লকডাউনের মধ্যেই সপরিবারে সফর মুম্বই থেকে নাসিক, বিতর্কে অক্ষয় কুমার

Web Desk: লকডাউনের মধ্যেই মুম্বই থেকে নাসিক যাওয়ার অভিযোগ বলিউড তারকা অক্ষয় কুমারের বিরুদ্ধে। এবং এই ঘটনার জেরে বিতর্ক তৈরি হয়েছে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী ছাগন ভূজবল।মহারাষ্ট্রে লকডাউন চলাকালীনই হেলিকপ্টারে করে পরিবার নিয়ে মুম্বই থেকে উত্তর মহারাষ্ট্রের নাসিক উড়ে গিয়েছিলেন অক্ষয় কুমার। আর সেই খবর প্রকাশ্যে আসতেই অভিনেতাকে নিয়ে বিতর্ক শুরু হয়।
নাসিক জেলার ভারপ্রাপ্ত মন্ত্রী ছাগন ভূজবলের কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়ে অক্ষয় কুমারের বিরুদ্ধে। তাঁর আশ্বাস, এই লকডাউনের মাঝে অভিনেতা নাসিক গেলেন, তা খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে অভিনেতার মুখপাত্র কোনও মন্তব্য করেননি। তবে সূত্রের খবর, বিশেষ অনুমতি নিয়ে এক চিকিৎসককে দেখাতে বিমানে নাসিক গিয়েছিলেন অক্ষয় কুমার।
Reporter Aniruddha Benerjee
জোড়া ধর্ষণকাণ্ডে অভিযুক্তকে বাঁচাতে ৩৩ লক্ষ টাকা ঘুষ, গ্রেপ্তারির মুখে মহিলা পুলিশ অফিসার

Web Desk: রক্ষকই যখন ভক্ষক! ধর্ষণে অভিযুক্তকে বাঁচাতে ৩৩ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন। নিজের জালে জড়িয়ে ধরা পড়েই এখন গ্রেপ্তারির মুখে সেই মহিলা পুলিশ আধিকারিক। জোড়া ধর্ষণ মামলায় অভিযুক্তকে বাঁচাতে মোটা অঙ্কের ঘুষ নিয়ে ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টায় ছিলেন। এমনই অভিযোগ উঠেছে আহমদাবাদের (Ahmedabad) এক থানার মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে।
সূত্রের খবর, গ্যাপ (GAP) কর্প সায়েন্স নামে একটি বেসরকারি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কেনাল শাহের বিরুদ্ধে সম্প্রতি তাঁরই সংস্থার দুই মহিলা কর্মী থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অন্যদিকে, ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী যিনি সংশ্লিষ্ট সংস্থার সিকিউরিটি অফিসার, তাঁকেও কেনাল শাহ হুমকি দিয়েছিলেন বলে, তাঁর বিরুদ্ধে আলাদা একটি অভিযোগ দায়ের হয়। ওই দু’টি ধর্ষণের অভিযোগের মধ্যেই একটির তদন্তের দায়িত্বভার গিয়ে বর্তায় সাব-ইনপ্সেক্টর তথা থানার ইনচার্জ শ্বেতা জাদেজার উপর। সেই সুবাদেই অভিযুক্তের কাছে টাকা চেয়ে বসলেন তিনি।
শ্বেতার বিরুদ্ধে অভিযোগ, ধর্ষণ ও হুমকির দায়ে অভিযুক্ত কেনালকে তিনি গ্রেপ্তার করার বিনিময়ে ৩৩ লক্ষ টাকা ঘুষ চান। শুধু তাই নয়, দাবি মতো টাকা না দিতে পারলে জোড়া ধর্ষণের অভিযোগে তাঁকে সত্ত্বর গ্রেপ্তারের হুমকিও দেন। শ্বেতার বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চে দাখিল করা অভিযোগনামায় এমনটাই উল্অলেখ রয়েছে।
মাত্র ৪ বছর আগে পুলিশে যোগ দেন শ্বেতা জাদেজা। জানা গিয়েছে, অভিযুক্ত কেনাল শাহের দাদা ভবেশ শাহকে তিনি থানায় ডেকে পাঠিয়েই ঘুষের প্রস্তাব রাখেন। কথামতো কেনাল শাহর দাদা ওই টাকা শ্বেতার বলে দেওয়া ব্যক্তির অ্যাকাউন্টেও পাঠিয়ে দেন। এরপরই দ্বিতীয় মামলার প্রসঙ্গ তুলে টাকা চাওয়া হয়। এবং তার ভিত্তিতেই অভিযুক্তের দাদা উচ্চতর কর্তৃপক্ষের কাছে শ্বেতার বিরুদ্ধে অভিযোগ জানান। এরপরই ওই মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তদন্তে নেমে ক্রাইম ব্রাঞ্চ প্রমাণ জোগাড় করে। সূত্রের খবর, উপর মহল থেকে নির্দেশ এলেই যে কোনও সময়ে গ্রেপ্তার করা হতে পারে শ্বেতা জাদেজাকে।
Reporter Aniruddha Benerjee
করোনা পজেটিভ বাংলাদেশর অধিনায়ক মাশরাফী

Web Desk: মারন ভাইরাস করোনায় সংক্রমিত হলেন ক্রিকেটের মাশরাফী। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তথা সাংসদ মাশরাফী বিন মর্তুজা করোনা ভাইরাস পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে।
জানা গেছে, ১৪ দিন আগে তার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। এত দিন তিনি হোম কোয়ারেন্টাইনে থেকেই চিকিৎসা করছিলেন। শনিবার (৪ জুলাই) দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে। পরে মাশরাফিও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তাঁর নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসেনি।
Reporter Aniruddha Benerjee
