তিন তালাক আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে প্রথম মামলা মুসলিম মহিলার!

Web Desk: মুসলিম নারীদের স্বাধীনতা ফিরিয়ে দিতে তিন তালাক আইন কার্যকর করে কেন্দ্রীয় সরকার। এবার সেই তিন তালাক আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্ট প্রথম কোনো মহিলা মামলা দায়ের করলেন। তাঁর দাবি স্বামীদের জেলে পাঠালে নারীর নিরাপত্তা সুনিশ্চিত করা যায় না।

সোমবার বিচারপতি এন ভি রামনের নেতৃত্বাধীন এবং বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি কৃষ্ণ মুরারিকে নিয়ে গড়া সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নূরবীণা রশিদ নামে ওই মহিলার আবেদনের প্রেক্ষিতে একটি নোটিশ জারি করেছে। এবার আবেদনটির মুসলিম নারী (বিবাহ অধিকারের সুরক্ষা) আইনের বিরুদ্ধে আরও নয়টি সমগোত্রীয় আবেদনের সঙ্গেই শুনানি হবে।
Reporter Aniruddha Benerjee

স্যাটের রায়ে অস্বস্তিতে মমতা সরকার! বকেয়া DA দিতেই হবে

Web Desk: স্যাটের রায়ে বেশ কিছুটা চাপে পড়েছে রাজ্য সরকার।  বুধবার কর্মচারী সংগঠনগুলির দায়ের করা মামলায় শুনানির পর  বিচারপতি রঞ্জিতকুমার বাগ ও প্রশাসনের প্রতিনিধি সুবেশকুমার দাসের রায়ে জানিয়েছেন বকেয়া মহার্ঘ ভাতা দিতেই হবে রাজ্য সরকারকে। তবে সরকারকে সাময়িক স্বস্তি দিয়ে স্যাটের রায়ে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে এই মুহূর্তে বকেয়া DA দেওয়া সম্ভব না হলে তা নিয়ে আলোচনা করা যেতে পারে। প্রসঙ্গত ২০১৯ সালের ২৬ জুলাই  কর্মচারীদের বকেয়া ডিএ দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল স্যাট। কিন্তু রাজ্য সরকার বকেয়া মেটায়নি। এর পর ফের আদালতে মামলা করে কর্মী সংগঠনগুলি। ওদিকে রায় পুনর্বিবেচনার জন্য স্যাটের দ্বারস্থ হয় রাজ্য সরকার। গত ৩ মার্চ সেই আবেদনের শুনানি শেষ হয়। অবশেষে আজ বুধবার রাজ্য সরকারকে বকেয়া মেটানোর রায় দিয়েছে।
Reporter Aniruddha Benerjee

মহামারির মাঝেই খোঁজ মিললো মানুষের মগজ খেকো অ্যামিবার!

Web Desk: মারন ভাইরাস করোনা সংক্রমণের মাঝেই খোঁজ মিলল মগজ খেকো অ্যামিবার! এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তারা জানিয়েছেন ফ্লোরিডাতে এমন এক বিরল জাতের ধরনের অ্যামিবা খুঁজে পেয়েছেন যেগুলো মানুষের মাথায় ঢুকে মগজ খেয়ে ফেলে।

মুলত এই আণুবীক্ষণিক এক-কোষী অ্যামিবা মগজে সংক্রমণ ঘটিয়ে থাকে এবং এটা সাধারণত প্রাণঘাতী হয়। লাইভ সায়েন্স এই আণুবীক্ষণিক এক-কোষী অ্যামিবা মগজে সংক্রমণ ঘটিয়ে থাকে। উষ্ণ মিঠাপানিতে বাসকারী অ্যামিবাটি নাকের ভেতর দিয়ে মানুষের দেহে ঢোকে তবে এটা একজন থেকে আরেকজনের দেহে ছড়ায় না বলে কর্মকর্তারা বলছেন।এ বিষয়ে ফ্লোরিডা স্বাস্থ্য বিভাগ বলছে, ইতিমধ্যেই একজন ব্যক্তি “নিগলেরিয়া ফাওলেরি” নামের এই এককোষী প্রাণীর সংস্পর্শে এসেছেন।
Reporter Aniruddha Benerjee

ফাইনাল সেমেস্টারের পরীক্ষা অনলাইনে না অফলাইনে ?

Web Desk: সব জল্পনা উড়িয়ে দিয়ে অবশেষে  সব পড়ুয়াদের ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমেস্টারে পরীক্ষা দিতে হবে, এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। কিন্তু করোনা ভাইরাস মহামারিতে পরীক্ষার কথা জানালেও কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্য তৈরি হয়েছে বিভ্রান্তি।

ইউজিসি নির্দেশ দিয়েছে যে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলিকে পরীক্ষার প্রক্রিয়া শেষ করতে হবে। ছাত্রদের স্বাস্থ্য ও ভবিষ্যত, উভয়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ইউজিসি। এবার প্রশ্ন হচ্ছে, পুরো পরীক্ষাটি কি অনলাইন হবে? এর আগে ইউজিসি যখন বলেছিল যে ৩১ জুলাইয়ের মধ্যে রেজাল্ট বার করতে হবে, অধিকাংশ ইউনিভার্সিটি বলেছিল তাহলে অনলাইন পরীক্ষা নিয়ে নেব। কিন্তু এটা নিয়ে আপত্তি করে ছাত্রছাত্রীরা।  

সেপ্টেম্বরের শেষের মধ্যে পরীক্ষা করতে বললেও কীভাবে তা নিতে হবে, সেই চয়েসটি বিশ্ববিদ্যালয়ের ওপরেই ছেড়েছে মানবসম্পদ ও বিকাশ মন্ত্রক। তারা জানিয়েছে যে অনলাইন, অফলাইন বা মিশ্র প্রক্রিয়া ( কিছুটি অনলাইন, কিছুটা অফলাইন), যেটিতেই হোক, চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। তবে এই সিদ্ধান্ত নিয়ে যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পড়ুয়াদের বিবাদ হবে, তা কার্যত বলাই যায়। কারণ দেশে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই অনেকেই বাড়ি থেকে বেরোতে চাইছেন না। অন্যদিকে সবার উপযুক্ত প্রযুক্তিগত সাপোর্ট নেই, অনলাইন পরীক্ষা দেওয়ার জন্য। এই সবের কথা মাথায় রেখেই অবশ্য ইউজিসি বলেছে যে ছাত্ররা দুটি সুযোগ পাবেন ফাইনাল পরীক্ষা দেওয়ার। যারা কোনও কারণে ৩০ সেপ্টেম্বরের মধ্যে দিতে পারবেন না, তাদের জন্যে যত তাড়াতাড়ি সম্ভব আবার পরীক্ষা সংগঠিত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। শুধু ২০১৯-২০ শিক্ষাবর্ষের জন্যেই এই সুযোগটি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। 
Reporter Aniruddha Benerjee

স্মরণে জ্যৌতি বসু,জন্মবার্ষিকীতে মাল্যদান!

Web Desk: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৭ তম জন্মবার্ষিকীতে তাঁর  ছবিতে মালা দিলেন।

আজ ৮’ই জুলাই বিধানসভায় তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

শিবপুর সৃষ্টির উদ্যোগে আমফান বিদ্ধস্তদের ত্রাণ বন্টন

Web Desk: প্রাকৃতিক দুর্যোগ আম্ফানের ফলে সমুদ্র ও নদী উপকূলবর্তী অঞ্চলের গ্রামীণ মানুষ এবং পাশাপাশি মফস্বল ও শহরতলিরও বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেই দূর্যোগের সম্মুখীন মানুষের কথা মনে করে হাওড়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা শিবপুর সৃষ্টি এগিয়ে আসে। সারাবছর ধরে নানা ধরনের সেবামূলক ও সামাজিক কাজে করে চলেছে তারা। আর তাই ঠিক আম্ফানের ফলে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এবারও ঝাঁপিয়ে পরেছে শিবপুর সৃষ্টির সকল সদস্যরা।২৫ শে মে শিবপুর সৃষ্টি, প্রাথমিক সাহায্য পর্বে হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের পার্শ্ববর্তী বস্তি সংলগ্ন এলাকার প্রায় ৬০ টি পরিবারের হাতে ৪ দিনের রেশন সামগ্রী তুলে দিয়েছে।কলকাতা ফেস্টিভালের সাথে যৌথ উদ্যোগে ৩ রা জুন ৬০০০ লিটার জল,মুড়ি,ছাতু,ওআরএস সহ শুকনো খাদ্য পৌঁছে দিয়েছে হিঙ্গলগঞ্জের সাহেবখালী এবং মিনাখাঁ অঞ্চলের প্রায় ৩০০ পরিবারের হাতে। এই পর্যায়ে কাজে সেপিয়েন্স ওয়েলফেয়ার, অন্তর্ধ্বনির মত স্বেচ্ছেসেবী সংগঠনরাও তাদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল।পরবর্তী সময়ে কলকাতা ফেস্টিভ্যালের সহযোগিতায় ৭ই জুন “জলই জীবন”- এই প্রকল্প কে মাথায় রেখে আবারও ৩০০০ লিটার জল ,ত্রিপল,শুকনো খাদ্য সামগ্রী নিয়ে আবারও তারা রওনা দেয় মথুরাপুর এর রায়দিঘীর উদ্দেশ্যে।সেখানের প্রায় ১৫০ টি পরিবারের হাতে তারা এই সামগ্রী তুলে দেয়।১৩ই জুন শিবপুর সৃষ্টি রওনা হয় খেজুরির রসুলপুর এর উদ্দেশ্যে, যেখানে প্রায় ১৫০ স্থানীয় মানুষের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দিয়ে আসে।এইভাবেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তারা আশার আলো দেখিয়েছে ক্ষতিগ্রস্থ মানুষদের এবং এক আলাদা নজির স্থাপন করছে।শিবপুর সৃষ্টির প্রধান কর্মকর্তা ও সমস্ত সদস্যদের দাবি তারা মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করেছে এই অঙ্গীকার নিয়ে এবং ভবিষ্যতেও এরকম আরো অনেক সেবামূলক কাজ তারা করে যেতে চায় সকলের ভালোবাসা নিয়ে
Reporter Aniruddha Benerjee

ডানকুনি, হুগলির দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের দেবাশীষ মুখার্জির নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ

Web Desk: ডানকুনি, হুগলির দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দেবাশীষ মুখার্জির নেতৃত্বে ডানকুনি হাউজিং চৌমাথায় অবস্থান বিক্ষোভ শেষ হলো এক বিশাল মঞ্চে।হুগলি জেলার বড় বড় নেতাদের মধ্যে সান্তনু ব্যানার্জীসহ আরও অনেকে উপস্থিত চলো।এই বিক্ষোভ সমাবেশে পার্টি কর্মী থেকে সাধারণ মানুষের যোগদান চোখে পড়ার মত ছিল।
Reporter Aniruddha Benerjee

করোনা মুক্ত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়!

Web Desk: মারন ভাইরাস করোনা বেশিদিন স্থায়ী হল না। মাত্র সাত দিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বিজেপি সাংসদ অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। আজ বুধবার তিনি হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। চিকিৎসকেরা ১০ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশে দিয়েছেন।

 গত শুক্রবার লকেট চট্টোপাধ্যায় ট্যুইটার পোষ্টে নিজেই জানিয়েছিলেন, তিনি করোনা আক্রান্ত। এর পর বিজেপির অন্দরে আতঙ্ক সৃষ্টি হয়। মিটিং মিছিল বন্ধ করে দেন দলের শীর্ষনেতারা। দিলীপ ঘোষ স্বীকার করেন, পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ ছড়ানোর পিছনে বিজেপিরও দায় রয়েছে। তবে বেশিদিন ‘লড়াকু নেত্রী’ লকেটকে কাবু করে রাখতে পারল না করোনা। উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করানোর প্রায় ১ সপ্তাহ আগেই নিজেকে হোম আইসোলেশনে রেখেছিলেন লকেট। 
Reporter Aniruddha Benerjee

পথ নিরাপত্তা কর্মসূচি ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ একটি অনুষ্ঠানে হাজরা মোড়ে দুটি বাইক র‍্যালির শুভ সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উপস্থিত ছিলেন নগরপাল শ্রী অনুজ শর্মা।

রাজ্যে ফের কড়া লকডাউনের ঘোষণা সব কনটেনমেন্ট এলাকায়!

Web Desk: মারন ভাইরাস সংক্রমণে লাগাতার বৃদ্ধিতে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের। মানছে না বিধিনিষেধ। শিকেয় উঠেছে সামাজিক দূরত্ব। এই পরিস্থিতিতে ভাইরাস সংক্রমণ ঠেকাতে ফের লকডাউনের পথ বেছে নিলেন রাজ্যে সরকার। সব কনটেনমেন্ট এলাকায় ফের কঠোর ভাবে লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সব জেলার জেলাশাসকদের উদ্দ্যেশ্যে এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন। আগামী কাল বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পাঁচটা থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কন্টেনমেন্ট জোনে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি নয় এমন সব পরিষেবা বন্ধ রাখা হবে। তাছাড়া যে কোনও ধরনের জমায়েতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিল্প সংস্থা, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাজারও বন্ধ রাখা হবে । কন্টেনমেন্ট জোনে যে কোনও ধরনের গণ পরিবহণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, কন্টেনমেন্ট জোনের বাসিন্দারা সরকারি বা বেসরকারি অফিসে হাজিরার ক্ষেত্রে ছাড় পাবেন। তাঁদের যা দরকার স্থানীয় প্রশাসন তা বাড়িতে পৌঁছে দেবে।
Reporter Aniruddha Benerjee