ফের পুরীর মন্দিরে ঘটল অঘটন

ফের পুরীর মন্দিরে ঘটল অঘটন

Pix Courtesy Google

ফের পুরীর জগন্নাথ মন্দিরে অঘটন ঘটলো ।সোমবার দুপুরের পর পুরীর মন্দিরের পান্ডারা দেখেন, মন্দিরের মাথায় যে ধ্বজা টি সব সময় উড়তে দেখা যায় তা নেই ।এরপর হইচই পড়ে যায় মন্দির প্রাঙ্গণে ।
কারণ মন্দিরের নিয়ম অনুযায়ী ধ্বজা না থাকলে জগন্নাথের সেবা করা যায় না। নতুন করে মন্দিরের মাথায় উঠে ধ্বজা লাগানো হয়
এদিনের এই ঘটনাকে কেউ কেউ অশনি সংকেত বলে মনে করছেন। এদিকে সোমবার দুপুরে পর পুরীতে খুব জোরে হাওয়া বইছিল না । তাই হঠাৎ ধ্বজা কি করে উড়ে গেল , তা নিয়ে কোন ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না মন্দির কর্তৃপক্ষ ।
এর আগে পুরীর মন্দিরের মাথায় ধ্বজা পুড়ে যাওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল ।

ঠিক বঙ্গোপসাগরে যখন আম ফান চোখ রাঙাচ্ছে , ঠিক সেই সময় পুরীর মন্দিরের এই ঘটনায় বড় কোন দুর্যোগ আসছে বলে মনে করছে পান্ডারা।

আমফানের আগেই নদীর ওপরেই লঞ্চের মধ্যে কর্মী দের স্বাস্থ্য পরীক্ষা করা হলো!

NEWS BY ANIRUDDHA BANERJEE

তাদের দিনরাত সবই কাটে নদীতে জল
-জঙ্গলের উপর দিয়ে। লঞ্চের মধ্যেই অথবা ছোটো বোটে সেখানেই রান্না ,খাওয়া, স্নান এবং ঘুম সবটাই নদী বক্ষে হয়ে থাকে তাদের। পরিবার- পরিজন ছেড়ে এই ভাবেই বছরের পর বছর জলে- জঙ্গলে পর্যটক এবং সরকারি কর্মী, আধিকারিকদের পরিষেবা দিয়ে চলছেন তারা। এবার নদীতে তাদের লঞ্চের মধ্যেই তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো। এদিন সকাল 10টা নাগাদ সুন্দরবনের সরকারি- বেসরকারি বিভিন্ন লঞ্চের চালক এবং কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য চাম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েল ফেয়ার সোসাইটি এবং diabetes Awareness day নামে দুটি সংস্থার উদ্যোগে কোলকাতা এবং বারুইপুরের ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীদের একটি দল বিভিন্ন সরঞ্জাম নিয়ে পৌচ্ছে যায় সুন্দরবনের বিভিন্ন নদীতে এবং সেখানে নদীর ওপরেই একের পর এক লঞ্চের কর্মীদের বিশেষ কিছু শারীরিক পরীক্ষা করা হলো এবং বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরামর্শ দেওয়া হলো । সবশেষে এই কঠিন পরিস্থিতিতে তারা যেন মানসিক ভাবে ভেঙে না পরে তার জন্য মানসিক বিশেষজ্ঞ দ্বারা তাদের কাউন্সিলিং করা হলো এবং মাক্স এবং স্যানিটাইজারও প্রদান করা হয় । চাম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েল ফেয়ার সোসাইটির এক কর্মকর্তা প্রসেনজিৎ মিস্ত্রি বলেন:করোনার থাবায় এমনিতেই জেরবার তার ওপর আবার ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় আমফান!
তাই সুন্দরবনের লঞ্চের চালক থেকে কর্মী রা দিনরাত এক করে এই দুই এর সঙ্গে লড়াই করে যাচ্ছে অথচ হাসপাতাল অথবা অন্যত্র গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করার সময় এবং সুযোগ কোনটাই এই মুহূর্তে সম্ভব নয়।
তাই আমরা তাদের কাছে গিয়ে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছি।
সুন্দরবন নদীর এক লঞ্চ কর্মী বিশ্বনাথ পানিকরাই বলেন এই সময় বিভিন্ন রাজ্যে থেকে পরিয়ায়ি শ্রমিকরা ফিরে আসছেন সুন্দরবনে তাদের কে লঞ্চ অথবা বোটে করে সুন্দরবনের বিভিন্ন দ্বিপে ফিরিয়ে দিচ্ছে আমাদের মতো লঞ্চ লঞ্চের কর্মীরা এই কঠিন পরিস্থিতিতে আমাদের স্বাস্থ্য পরীক্ষা করা খুবই জরুরী ছিলো কিন্তু আমারা কখনো ভাবতে পারিনি এই ভাবে আমাদের নদীর ওপরে লঞ্চের মধ্যেই এসে স্বাস্থ্য পরীক্ষা হবে!
সুন্দরবনের নদীতে আর এক প্রশাসনের লঞ্চ চালক দীনেশ মিস্ত্রি বলেন কোরোনা আবহে আমদের বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় সরকারি আধিকারিকদেরপৌচ্ছে দিতে হচ্ছে এমনিতেই সময় হচ্ছে না স্বাস্থ্য পরীক্ষা করার আবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতে আবার আমাদের দিনরাত এক করে সুন্দরবনের বিভিন্ন নদীতে কাজ করতে হবে তাই এই সময় আমাদের স্বাস্থ্য ঠিক থাকাটা জরুরী কিন্তু আমারা কখনো ভাবতে পারিনি এই ভাবে আমাদের পাশে এই ভাবে কেউ পাশে দাঁড়াবে।

১৮ই মে ভোর 5টা ISTতে রিক্টার স্কেল”3.0″ মৃদু ভূমিকম্পে কেপে উঠলো হিমাচল অঞ্চলের, লাহুল ও স্পিটি: , ঘটেছে: 18-05-2020, 05:54:08 IST, লাত: 32.7 এন ও দীর্ঘ: 76.7 ই, গভীরতা: 5 কিমি, অঞ্চল: লাহুল ও স্পিটি, হিমাচল অঞ্চল।সূত্র: এনসিএস, নয়াদিল্লি, এমওইএস

দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন অংশে # সাইক্লোনআ্যামফান থেকে সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনা করতে স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ) এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন।