২০২০ সালে আছড়ে পড়লেও আমফানের নামকরণ হয়েছিল ১৬ বছর আগে ২০০৪ সালে৷

Reported by Anieudhha Banerjee

ঘূর্ণিঝড় “#আমফান” সম্পর্কে…..

🔴২০২০ সালের প্রথম ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে আমফান৷ আগামী বুধবার বিকেলের দিকে পশ্চিমবঙ্গের দিঘা এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপপুঞ্জের মধ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে এই সুপার সাইক্লোন৷#আমফাননামকরণটিকরেছে #থাইল্যান্ড৷ কিন্তু ২০২০ সালে আছড়ে পড়লেও আমফানের নামকরণ হয়েছিল ১৬ বছর আগে ২০০৪ সালে৷

🔴ক্রান্তীয় অঞ্চলের আটটি দেশ প্রথমবার ২০০৪ সালে ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য ৬৪টি নামের একটি তালিকা প্রকাশ করেছিল৷ সেই তালিকার শেষ নামটি ছিল আমফান৷

🔴প্রথম তালিকা শেষ হয়ে যাওয়ার পর আবারও একটি নতুন নামের তালিকা তৈরি হয়েছে৷ এবারের তালিকায় ১৩টি দেশ মিলিয়ে ১৬৯টি নাম দিয়েছে৷

🔴এই ১৩টি সদস্য দেশের মধ্যে থেকে ঘূর্ণিঝড়ের আগাম পূর্বাভাস জারি করার জন্য ৬টি আঞ্চলিক আবহবিজ্ঞান কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে৷ তার মধ্য ভারতীয় আবহবিজ্ঞান বিভাগও রয়েছে৷ কারণ গত কয়েক বছরে ভারতীয় আবহবিজ্ঞান বিভাগ বার বারই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এবং তার গতিবিধির সঠিক পূর্বাভাস দিয়ে এসেছে৷

🔴শনিবার দিঘার থেকে প্রায় ১২২০ কিলো দূরে ছিল এই ঝড়ের কেন্দ্রস্থল৷ সোমবার পশ্চিমবঙ্গের উপর আঁছড়ে পড়ার সময় এর গতিবেগ ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার থাকতে পারে, যা পরবর্তীতে ৮৫ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে৷

🔴ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মলদ্বীপ, মায়ানমার এবং ওমান প্রাথমিক ভাবে এই আটটি দেশ বঙ্গোপসাগরের উপর ঘণীভূত ঘূর্ণিঝড়গুলির নামকরণ করত৷ এই আটটি দেশের সঙ্গে এবার যোগ দিয়েছে ইরান, সৌদি আরব, কাতার, ইয়েমেন এবং সংযুক্ত আরব আমিরশাহি৷

আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ে গতি সর্বোচ্চ 185 কিলোমিটার হবে। আরো শক্তি বৃদ্ধি করল ঘূর্ণিঝড় আমফান।

File pic: (Reported By Anirudhha Banerjee)

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ে গতি সর্বোচ্চ 185 কিলোমিটার হবে। গতকাল জানিয়েছিল সর্বোচ্চ 155 কিলোমিটার।

আমফানে দুঃখ আছে কপালে। আইলার থেকেও আমফান আরও শক্তিশালী হচ্ছে।

Old file pic(Reported by Anirudhha Banerjee)

আইলা যাদের মনে আছে, তাঁদের জন্য বলি, আমফান তার থেকে আরও শক্তিশালী হচ্ছে। বঙ্গোপসাগরের ওপর দিয়ে সরাসরি এরকম ঝড় সাম্প্রতিক অতীতে আসেনি। বাংলায় ডিরেক্ট এফেক্ট পড়তে পারে। দীঘার ওদিকে যাঁরা থাকো, তাঁদের আরও সাবধান হতে হবে। উপকূলবর্তী এলাকার পরিস্থিতি খুব খারাপ হতে চলেছে। সাধারণত এরকম সাইক্লোন বাংলাদেশের মাউথ অফ গ্যাঞ্জেস মানে বাংলার কোল ঘেঁষে গিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। তার আগে ইস্ট কোস্টের স্থলভাগে শক্তি হারাতে হারাতে যায়। ওড়িশা ক্ষতিগ্রস্ত হয়। আমফান এবার বাংলায় সরাসরি হামলে পড়তে পারে।

ঝড়ের গতিবেগের একটা প্রেডিকশন থাকে। সে প্রেডিকশন অনেক সময়েই একটু ওদিক এদিক হয়ে যায়। সেটা হলেই বাংলার জন্য ভালো। নয়তো কপালে দুঃখ আছে।

দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া আর অবশ্যই কলকাতা। সাবধানে থাকতে হবে। আমফানকে বলা হচ্ছে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন। ফণী যে ক্যাটাগরিতে ছিল। আরও এর শক্তি কত বাড়বে জানি না। প্রে করুন, শক্তি যাতে কমে যায়..

করোনা ‌সারাতে ব্যর্থ হাইড্রক্সিক্লোরোকুইন, ট্রাম্পের সব আশায় জল ঢাললেন গবেষকরা

Reported by: ANIRUDHHA BANERJEE

দুটি গবেষণায় দেখা গেল,হাইড্রক্সিক্লোরোকুইন করোনা মোকাবিলায় কোনও কাজেই আসছে না।ফলে এককথায় বলা চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমস্ত আশায় জল ঢেলে দিলেন গবেষকরা।এই ওষুধ নিয়েই ভারতের সঙ্গে প্রায় সম্পর্কের তিক্ততা বাড়িয়ে ফেলেছিলেন ট্রাম্প।কিন্তু সেই ওষুধই কোনও কাজের নয় বলে জানিয়েছেন গবেষকরা।সাধারণত হাইড্রক্সিক্লোরোকুইন ব্যথা জাতীয় নানা কাজে ব্যবহার করা হয়।প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল এটির ফলে করোনা মোকাবিলায় সুবিধা হতে পারে।গবেষণাগারে নাকি ইতিবাচক ফলও মিলেছিল।কিন্তু তারপর একাধিক গবেষণা পুরো বিষয়টি নিয়ে তলিয়ে ভাবতেই দেখা গিয়েছে করোনা মোকাবিলায় এটি কোনও কাজে লাগবে না।দুটি পৃথক গবেষণার প্রথমটি প্রকাশিত হয়েছিল ১৪ মে।ফ্রান্সে ১৮১ জন অসুস্থ রোগীর ওপর এই ওষুধের পরীক্ষা করা হয়েছিল।পরেই দেখা যায় এটি কাজের বিশেষ নয়।এই রোগীদের অর্ধেকের ওপর ওষুধ প্রয়োগ করা হয় বাকি অর্ধেকের ওপর করা হয় না।এই ওষুধের প্রয়োগের ফলে শরীরে রোগের প্রকোপ কমেনি একটুও।তাই গবেষকরা মনে করছেন এই আবিষ্কার স্পষ্ট করে দিয়েছে যে হাসপাতালে বা আইসিইউ–তে থাকছেন যাঁরা, সেই রোগীদের ওপর হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ করে বিশেষ লাভ নেই।

নিজের নাবালিকা মেয়েদের লাগাতার ধর্ষণ, মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বাবা।

Reported by: Aniruddha Banerjee


ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানার অন্তর্গত ৪ নম্বর ধান খেতি এলাকার। যেমনটা জানা গেছে উমেশ মাহাতো নামে ৪২ বছর বয়সী এক যুবকের সঙ্গে বিয়ে হয় বেবী দেবী নামে বাটানগর,উলূডাঙ্গার বাসিন্দা এক মহিলার সঙ্গে। প্রায় ২০ বছর আগে এদের বিবাহ হয়। বছর দেড়েক হল বিবাহ বিচ্ছেদের মামলা চলায় বেবি বাপের বাড়িতেই তার মেয়েদের নিয়ে ছিল। কিন্তু মাস ছয়েক হলো বাবা কোর্টের রায়ে মেয়েদেরকে তার হেফাজতে নিয়ে যায়।

গত পরশুদিন বড় মেয়ে এবং মেজ মেয়ে কাঁদতে কাঁদতে মাকে ফোনে ধর্ষণের কথা জানালে গতকাল অর্থাৎ রবিবার রাতে রবীন্দ্রনগর থানায় স্বামীর নামে লিখিত অভিযোগ করলে রবীন্দ্রনগর থানার পুলিশ পকসো আইনে মামলা রুজু করে আজ সোমবার আলিপুর কোর্টে পাঠিয়েছে। পুলিশের জেরায় উমেশ স্বীকার করেছে ৬ মাস ধরেই সে তার দুই মেয়ের সঙ্গে এই সম্পর্ক রেখেছিল। প্রথম প্রথম ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক করলেও পরবর্তী সময়ে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে এই কাজ সে করত। প্রসঙ্গত উল্লেখ উমেশ এবং বেবির চার চারটি মেয়ে সন্তান রয়েছে। সবচেয়ে ছোট মেয়ের বয়স ৮ বছর এবং বড় মেয়ের বয়স ১৬ বছর ৬ মাস।

সূত্রের খবরখানাকুলের মধ্যারঙ্গ এলাকায় সম্পত্তি বিবাদের জেরে একপক্ষ অপরপক্ষকে অ্যাসিড মারাই আহত হলেন 6 ব্যক্তি।আহতদের গুরুতর জখম অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।পুরো এলাকাজুড়ে চাঞ্চল্য

মদের দোখানে এবার কুপোন বিলি নিয়ে কালোবাজারি। মদের দোকান খুলে গেলেও কালোবাজারিদের থেকে রেহাই নেই মদ প্রেমিদের। “লাইনে দাড়াতে রোদে পারছেন না??? বা কুপোন না পাবার সম্ভবনা??? বা লাইন ফাকা কিন্তু এগিয়ে গিয়ে দেখছেন “দাদারা” মানে কালোবাজারি দাদারা এসে বলছে “লাইনে ২০জন আছেন কিন্তু লাইন ফাকা। আপনি ফাকা লাইনে দাঁড়াতে চাইলে লাগবে ৫০-১৫০ টাকা”। “একেই নুন আনতে পান্তা ফুরোচ্ছে মদ প্রমিদের। আগের দিয়ে এমনিতে দাম বেরেছে, উল্টে আরও বারতি কুপোনের পয়সা, নেশা হলেও পকেট খালি হয়ে যাচ্ছে” খোব সুরা প্রেমিদের

Old pic