
বিশাখাপত্তনম: May মে স্টায়রিনের গ্যাস ফাঁস হওয়া ভেঙ্কটাপুরমের বাসিন্দারা এলজি পলিমারদের কাছে গ্রামের প্রতিটি পরিবারের চাকরির দাবিতে আজ বিক্ষোভ করেছেন। May মে গ্যাস ফুটোয় ১১ জন প্রাণ হারায়। # অন্ধ্রপ্রদেশ https://t.co/JYApUT08ZZ

বিশাখাপত্তনম: May মে স্টায়রিনের গ্যাস ফাঁস হওয়া ভেঙ্কটাপুরমের বাসিন্দারা এলজি পলিমারদের কাছে গ্রামের প্রতিটি পরিবারের চাকরির দাবিতে আজ বিক্ষোভ করেছেন। May মে গ্যাস ফুটোয় ১১ জন প্রাণ হারায়। # অন্ধ্রপ্রদেশ https://t.co/JYApUT08ZZ

আমরা লোকদের সরকারের নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করছি adm আমরা তাদের অনুরোধ করছি সরকারের প্রস্তুতি অনুসারে পদ্ধতি অনুসরণ করতে। পূর্ব মেদিনীপুরে ৪ টি দল প্রস্তুত। আমরা রাজ্য সরকারের সাথে সমন্বয় করে কাজ করছি: অভিষেক কেআর গৌরব, সহকারী কমান্ড্যান্ট, ২ য় বিএন এনডিআরএফ, কলকাতা https://t.co/Fm38ap4HHW

Web Desk:Reporter Aniruddha Benerjee
কোচবিহারে শিক্ষিকা ধর্ষণ কান্ডে অভিযুক্ত তৃণমূল নেতা নুর আলম হোসেনকে আগেই শো-কজ করেছিল দল। এবার দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করলেন। সোমবার এক সাংবাদিক বৈঠকে নুর আলম হোসনকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কারের কথা জানালেন দলের কোচবিহার জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন। এদিন বিনয়কৃষ্ণ বলেন, ‘গত ৯ মে অভিযুক্ত নুর আলম হোসেনকে শো-কজ করেছিল দল। সেই শো-কজের কোনও জবাব মেলেনি। ফলে তাঁকে বহিষ্কার করা ছাড়া অন্য কোনও পথ খোলা ছিল না দলের কাছে।
তিনি জানান, শিক্ষিকার দায়ের করা ধর্ষণের মামলায় নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত তাঁকে দলের সমস্ত পদ থেকে বহিষ্কার করা হল।‘ এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলার কার্যকরী সভাপতি পার্থপ্রতীম রায়। প্রসঙ্গত, গত ৫ মে দিনহাটার এক শিক্ষিকা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা নুর আলম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। দিন কয়েকের মধ্যে শিক্ষিকার পরিবারের বিরুদ্ধে পালটা মারধরের মামলা দায়ের করেন নুর আলম হোসেনের স্ত্রী। এর পর নুর আলম হোসেনকে শো কজ করে জেলা তৃণমূল। অভিযুক্ত তৃণমূল নেতাকে পুলিশ গ্রেফতার না করায় সরব হয়েছে দলের একাংশ। তাদের দাবি, এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এরপরেই দলের সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে।

Web Desk:Reporter Aniruddha Benerjee
করোনার জেরে দীর্ঘদিন ধরে গোটা বিশ্বেই বন্ধ সব ধরণের খেলা৷বন্ধ ক্রিকেটও৷ইউরোপে ধীরে ধীরে বিভিন্ন দেশে ফুটবলের লিগগুলি শুরু হলেও ক্রিকেট এখনও চালু হয়নি কোনও দেশেই৷তবে দর্শকবিহীন মাঠে ক্রিকেট চালুর একটা চিন্তাভাবনা করা হচ্ছে৷দর্শক ছাড়া খেলতে কেমন লাগবে,তা ভেবেই দিন কাটছে ক্রিকেটারদের৷প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারও দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পক্ষে নন৷শোয়েব বলেন খালি স্টেডিয়ামে ক্রিকেট খেলা হয়তো ক্রিকেট বোর্ডগুলোর পক্ষে সম্ভব এবং আর্থিক কারণে জরুরি।কিন্তু আমি মনে করি খালি স্টেডিয়ামে ক্রিকেট খেলা আর কনে ছাড়া বিয়ে একই কথা।খেলার জন্য দর্শক জরুরি।আমি আশা করি এক বছরের মধ্যেই করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

Web Desk:Reporter Aniruddha Benerjee
ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য সুখবর। JEE MAIN পরীক্ষার জন্য আবারও আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা।একইসঙ্গে নিজের সুবিধামতো জায়গায় পরীক্ষা কেন্দ্র বেছে নেওয়ার সুযোগও দিচ্ছে NTA ।ট্যুইট করে এমনই জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল।এদিন ট্যুইট করে তিনি বলেন যারা বিদেশে পড়ার চিন্তাভাবনা থেকে সরে আসছেন তাদের জন্য এদেশে পড়ার আরও একটি সুযোগ দেওয়া হল।ন্যাশনাল টেস্টিং এজেন্সির director-general কে আমি পরামর্শ দিয়েছিলাম JEE MAIN পরীক্ষার অনলাইন এপ্লিকেশন করার জন্য ছাত্র-ছাত্রীদের আরও একটি সুযোগ দেওয়া হোক।সেই মতোই আগামী ২৪ শে মে পর্যন্ত অ্যাপ্লিকেশন এর ফর্ম অনলাইনে পাওয়া যাবে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর এই ট্যুইট করার পরপরই ন্যাশনাল টেস্টিং এজেন্সি ছাত্র-ছাত্রীদের আবেদন করার জন্য উইন্ডো খুলে দিয়েছে।একইসঙ্গে বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যে,করোনা আবহে নিজেদের সুবিধামতো জায়াগায় পরীক্ষার্থীরা সুবিধে মতো পরীক্ষা কেন্দ্র বেছে নিতে পারবেন৷সেই মতোই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে NTA ৷ মূলত এ রাজ্য তথা দেশ থেকে অনেক পড়ুয়া বিদেশে পড়ার জন্য প্রত্যেক বছর যায়।কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ এর জেরে এবার বিদেশে গিয়ে পড়ার সেই সুযোগ কার্যত নেই বললেই চলে।কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে সর্বভারতীয় এই ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফর্ম অনেক আগেই দেওয়া হয়ে গিয়েছিল। তখন অনেক ছাত্র-ছাত্রী এই পরীক্ষার জন্য আবেদন জানায়নি।তাই আবারও অনলাইন অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হচ্ছে বলেই ট্যুইট করে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।সম্প্রতি পড়ুয়াদের স্বস্তি দিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী বহুপ্রতীক্ষিত পরীক্ষা NEET ও JEE মেইন পরীক্ষার দিন ঘোষণা করেছিলেন।কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল তখন জানিয়েছিলেন ১৮ই জুলাই থেকে ২৩শে জুলাই পর্যন্ত JEE MAIN পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার দিন ইতিমধ্যেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।আগামী ২৬ শে জুলাই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে যেখানে দেশজুড়ে প্রায় ১৭লক্ষ ছাত্র ছাত্রী পরীক্ষা দেবেন।

Web Desk:Reporter Aniruddha Benerjee
: লকডাউনের জেরে ধুঁকছে অর্থনীতি। মূর্ছা গেছে বহু ছোটো বড় বেসরকারি সংস্থা, কোম্পানি। লকডাউনের মাঝে কর্মচারীদের পুরো মাইনে দিতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশ নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। চ্যালেঞ্জ পৌঁছে ছিল আদালতে দোর গোড়ায়। এবার অবশেষে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক।
মারন ভাইরাস করোনার জেরে গত ২৫ মার্চ থেকে দেশ জুড়ে চলছে লকডাউন। চতুর্থ দফা লকডাউন চলবে ৩১ মে অবধি, যদিও কন্টেনমেন্ট জোন ছাড়া বাকি সব জায়গায় স্বাভাবিক জীবনযাত্রা শুরু করতে আর তেমন কোন বাঁধা নেই। এই চতুর্থ দফা লকডাউনের মাঝে ঘোষণা করলেন পুরো মাইনে দেওয়া আবশ্যিক নয়। সরকারের এই সিদ্ধান্তে স্বস্তির নিশ্বাস ফেলবে বহু ধুঁকতে থাকা শিল্প ও সংস্থাগুলি। চতুর্থ দফা লকডাউনের নির্দেশিকায় বলা হয়েছে যে মাইনে দেওয়া আবশ্যিক নয়।
Web Desk: Reporter Aniruddha Banerjee

রাজ্যে লকডাউন উঠলেই কলেজ সার্ভিস কমিশন অধ্যাপক হওয়ার যোগ্যতামানের এই সেট পরীক্ষার ফল প্রকাশ করতে চলেছে।এমনই খবর কলেজ সার্ভিস কমিশন সূত্রে।ইতিমধ্যেই ফলাফল প্রস্তুত করে ফেলেছে কলেজ সার্ভিস কমিশন।UGC বা ইউনিভার্সিটি গ্রান্টস্ কমিশন এর তরফে সবুজ সংকেত পেলেই এই সেটের ফল প্রকাশ করবে কমিশন।কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর মার্চ মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রস্তুত করে ফেলেছিল কমিশন।কিন্তু ফলাফল প্রকাশ করতে গেলে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এর অনুমতি নিতে হয়।আর তাই মার্চ মাসের প্রথম সপ্তাহেই কলেজ সার্ভিস কমিশনের তরফে ইউজিসিরকে চিঠি পাঠানো হয়।তার কোনও সাড়া না আসায় মার্চ মাসের মাঝে আরও একবার মনে করিয়ে দিয়ে ইউজিসিকে চিঠি দেয় কলেজ সার্ভিস কমিশন।কিন্তু তারপর সাম্প্রতিক করোনা ভাইরাসের সংক্রমণ ও তার জেরে চলা লকডাউন অধ্যাপক হওয়ার যোগ্যতা মানের এই পরীক্ষার ফল প্রকাশ অনেকটাই পিছিয়ে দিয়েছে।কিন্তু কমিশনের প্রদেশের ফলাফল প্রস্তুত হয়ে থাকায় ইউজিসির তরফে সবুজ সংকেত এলেই কমিশনের তরফ-এ ফল প্রকাশ করে দেওয়া হবে বলে জানা গেছে কলেজ সার্ভিস কমিশন সূত্রে।প্রত্যেক বছর এই অধ্যাপক হওয়ার জন্য কলেজ সার্ভিস কমিশন এই সেট বা স্টেট এলিজিবিলিটি টেস্ট পরীক্ষাটি নেয়।মূলত এই পরীক্ষাতে উত্তীর্ণ হলেই তবেই কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে অধ্যাপক হওয়ার ছাড়পত্র পান পড়ুয়ারা।কমিশনের নিয়ম অনুযায়ী স্নাতকোত্তর স্তরে পড়ুয়া বা স্নাতকোত্তর উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের এই সেট পরীক্ষা দিতে পারেন।চলতি বছরে ১৯ শে জানুয়ারি এই সেট পরীক্ষা নেয় কলেজ সার্ভিস কমিশন।কমিশন সূত্রে খবর এই পরীক্ষা দেওয়ার জন্য মোট ৬২ হাজার প্রার্থী আবেদন জানিয়েছিলেন।মোট ৩০ টি বিষয়ের উপর এবছর পরীক্ষা নিয়েছে কলেজ সার্ভিস কমিশন।কমিশন সূত্রে জানা গেছে গত কয়েক বছর ধরেই সাঁওতালী, আইন,মিউজিক নেপালির মত বিষয়গুলি সেট পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।তবে সেট পরীক্ষার ফল প্রকাশ অনেকটা পিছিয়ে গেলেও এর সঙ্গে অধ্যাপক নিয়োগের সে অর্থে কোনও সম্পর্ক নেই বলেই বলছেন কমিশনের আধিকারিকরা।সম্প্রতি রাজ্যে কলেজ সার্ভিস কমিশন মারফত একাধিক বিষয়ের সহকারী অধ্যাপক নিয়োগ হয়েছে রাজ্যের কলেজগুলিতে।তবে কিছু নিয়োগ প্রক্রিয়া বাকি রয়েছে।



