কাশ্মীর সীমান্তে আটক ‘গুপ্তচর’ পায়রা

Web Desk:Reporter Aniruddha Benerjee

এক সময় পায়রার পায়ে চিঠি বেধে প্রিয়জনের উদ্দেশ্যে উড়িয়ে দেওয়া হত। এরজন্য অবশ্য ওই জাতীয় পায়রাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হত। তখন অবশ্য ডাক ব্যবস্থার সেরমক উন্নতি হয়নি। কিন্তু বর্তমান প্রযুক্তির যুগে দাঁড়িয়ে প্রিয়জনের খবরাখবর নেওয়া জলভাত। মোবাইল ফোন, ইন্টারনেট, মেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো কত কী না আছে? প্রযুক্তির সাহায্যে নিমেষেই পৌঁছে যায় বার্তা। কিন্তু এই বাজারেও যে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের অন্যতম হাতিয়ার পায়রা সেটা আবার প্রমান হল। ফের কাশ্মীর সীমান্তে ধরা পড়ল এরকমই এক সন্দেহভাজন পায়রা। যার পায়ে বাধা ছিল একটি চিরকূট। যেটা উদ্ধার করে রাতের ঘুম উড়েছে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাকর্তাদের। করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেও পাকিস্তান সীমান্তপার সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে।
ভারতীয় নিরাপত্তাবাহিনীও যোগ্য জবাব দিচ্ছে কাশ্মীর সীমান্তরেখায়। খুশির ঈদের দিনও রক্তাক্ত হল উপত্যাকা। সোমবার সকালেও জম্মু ও কাশ্মীরের কুলগামে ফের সেনা ও সন্ত্রাসবাদীদের সংঘর্ষ। নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হল এক শীর্ষ লস্কর–ই–তৈবা সন্ত্রাসবাদীর। প্রাণ গিয়েছে আরও এক সন্ত্রাসবাদীর। জানা গিয়েছে ওই সন্ত্রাসবাদী এ ক্যাটেগরি । এরমধ্যেই সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, জম্মু–কাশ্মীরের কাঠুয়া জেলায় ভারত–আম্তর্জাতিক সীমান্তের কাছে একটি সন্দেহভাজন পায়রা ধরা পড়েছে। পায়ে চিরকূট বাধা ওই পায়রা দেখেই ধরে ফেলেন গ্রামবাসীরা। স্থানীয় পুলিশের কাছে খবর গেলে, তারা এসে পায়রাটিকে নিয়ে যায়। এ প্রসঙ্গে কাঠুয়ার এসপি শৈলেন্দ্র মিশ্র জানিয়েছেন, ‘গ্রামবাসীরা পায়রাটিকে ধরে আমাদের হাতে তুলে দিয়েছে। তার একটি পায়ে আংটিতে একটি কাগজ পাওয়া গিয়েছে। তাতে কিছু নম্বর লেখা আছে। দেখে মনে হচ্ছে, কোডেড মেসেজ পাঠানো হচ্ছিল’। এখন ওই কাগজে লেখা নম্বরগুলির মানে উদ্ধার করতে উঠেপড়ে লেগেছেন গোয়েন্দারা।

দক্ষিণবঙ্গে এবার কালবৈশাখীর ভ্রুকুটি

Web Desk:Reporter Aniruddha Benerjee

অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান চলে যাওয়ার পর রেখে গিয়েছে ক্ষতচিহ্ন। ঘটনার পর ছয়দিন পেড়িয়ে গেলেও এখনও রাজ্যের অনেক জায়গায় আসেনি বিদ্যুৎ। পানীয় জলের জন্য হাহাকার চলছে দিকে দিকে। এই পরিস্থিতিতে ফের ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। তবে এবার ঘূর্ণিঝড় নয়, বাংলার অতি পরিচিত ‘কালবৈশাখী’ ঝড়। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে থেকে থেকে দমকা হাওয়া বইছে। হাওয়ার গতিবেগ ভালোই। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভবনা রয়েছে। জোরালো দখিনা–পশ্চিমি বাতাসের দাপটে রবিবার থেকেই বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়েছে। সোমবার বীরভূম ও মালদা জেলায় ঝড়–বৃষ্টি হয়েছে, ঝড়ের দাপটে মালদা জেলায় আমের ব্যপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সোমবারের ঝড়ে মালদায় মৃত্যু হয়েছে দুজনের। মালদা জেলার ইংরেজবাজার থানা এলাকার মিল্কী অঞ্চলের খাসকোলে ঝড়ে দেওয়াল চাপা পড়ে দৌসান বিবি (৫০) মারা গিয়েছেন। এবং নতুন টোলা গ্রামে হাসিবুল সেখ (১৪) বজ্রাঘাতে মারা গিয়েছে।
সোমবারের ঝড়ে উত্তরবঙ্গে অনেক গ্রামেই বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে আরও কিছু জায়গায় কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি অনুকূল হবে। বুধবার নাগাদ দক্ষিণবঙ্গের কাছে একটি নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। তাতেই বাড়বে কালবৈশাখীর সম্ভাবনা। তবে এখনই প্রবল গরম পড়ার আশঙ্কা কম। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আবহবিদদের দাবি, ধীরে ধীরে বর্ষার দিকেই এগোচ্ছে পরিস্থিতি। তাই বায়ুমণ্ডলে পরিবর্তন আসছে। উল্লেখ্য, আমফান পরবর্তী সময়ে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গে এবার কালবৈশাখীর পূর্বাভাস নতুন করে চিন্তায় ফেলছে রাজ্যবাসীকে।

‘১টা খুন চাপা দিতে আরও ৯টা খুন’, কুয়োর ভিতর ডাঁই করা দেহ মিলতেই পর্দাফাঁস খুনির

Web Desk:Reporter Aniruddha Benerjee

একই পরিবারের ৬ জন, সঙ্গে আরও ৩ জন। মোট ৯ জন। মোট ৯ জনকে খুন করেছিল বছর চব্বিশের যুবকটি। তারপর প্রমাণ লোপাট করতে দেহগুলি ফেলে দিয়েছিল কুয়োর ভিতর। তেলেঙ্গানার ওয়ারাঙ্গালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। 
ওয়ারেঙ্গেলের বাসিন্দা মাকসুদ, তাঁর স্ত্রী, ২ সন্তান, মেয়ে বসরা ও তাঁর ৩ বছরের ছেলেকে গত সপ্তাহে খুন করে অভিযুক্ত। একইসঙ্গে বিহারের বাসিন্দা আরও ২ জন ও ত্রিপুরার একজনকেও খুন করে সে। তারপর দেহ লোপাটের উদ্দেশে ফেলে দেয় কুয়োর ভিতর। খুনের ঘটনায় তদন্তে নেমে হাড়হিম হয়ে যায় পুলিসেরও। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
তদন্তে পুলিস জানতে পারে, মার্চ মাসের ৬ তারিখে এক মহিলা নিখোঁজ হয়ে যান। তাঁকেও খুন করেছে অভিযুক্ত। সেই খুনকে ধামাচাপা দিতেই এবার আরও ৯ জনকে খুন করে সে। সোমবার রাতে অভিযুক্ত সঞ্জয় কুমার যাদবকে গ্রেফতার করে ওয়ারেঙ্গেল থানার পুলিস।
জানা গিয়েছে, খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে এদের সবাইকে খুন করে সঞ্জয়। তারপর দেহগুলি ফেলে দেয় কুয়োর ভিতর। ওয়ারেঙ্গেল পুলিসের শীর্ষ কর্তা জানিয়েছেন, “একটা খুনকে ধামাচাপা দিতে আরও ৯টা খুন। ভয়ঙ্কর এই ঘটনায় দোষী যাতে সর্বোচ্চ শাস্তি পায়, তা নিশ্চিত করবে পুলিস।”
প্রসঙ্গত, নিহতদের মধ্যে ৭ জনই একটা ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন। ৪৮ বছরের নিহত মাকসুদ আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন। বছর ২০ আগে তিনি পরিবার নিয়ে ওয়ারেঙ্গেলে চলে যান। সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, দেহগুলি উদ্ধারের পর প্রাথমিকভাবে গণ আত্মহত্যা সন্দেহ করা হয়েছিল। কারণ দেহগুলিতে সেভাবে কোনও আঘাতের চিহ্ন ছিল না। কিন্তু তারপর দেহগুলির মধ্যে থাকা স্ট্রেচ মার্চসের সূত্র ধরে খুনির সন্ধান পায় পুলিস। জেরায় খুনের কথা কবুল করে ধৃত।

রেশন দোকানে সময়সীমা নিয়ে নয়া বিজ্ঞপ্তি, জেনে নিন বিস্তারিত:

রেশন দোকানে সময়সীমা নিয়ে নয়া বিজ্ঞপ্তি, জেনে নিন বিস্তারিত:
Web Desk:Reporter Aniruddha Benerjee

রাজ্য সরকারের তরফ থেকে রেশন দোকান খোলার সময় সীমা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো। লকডাউন চলাকালীন সাধারণ মানুষের কাছে রেশন সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। দিন আনা দিন খাওয়া মানুষগুলির প্রায় দু’মাস যাবৎ উপার্জনের পথ পুরোপুরি বন্ধ।
ফলে সরকারি অনুদানের দিকেই তাকিয়ে আছে তারা। সরকারের তরফ থেকেও এই দুর্দিনে সাধারণ মানুষকে অন্য সময় থেকে বেশি পরিমাণ রেশন প্রদান করা হচ্ছে। এরফলে উপকৃত হচ্ছে অনেকে। আবার অনেক জায়গায় রেশন নিয়ে দুর্নীতি ও চলছে। রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ এসেছে বিভিন্ন জায়গা থেকে।
এবার সরকারের তরফ থেকে রেশন দোকান খোলা ও বন্ধের সময় সীমা নিয়ে নতুন বিজ্ঞপ্তি এল। পূর্বে দ্বিতীয়ার্ধে রেশন দোকান খোলার সময়সীমা ছিল দুপুর দুটো থেকে রাত আটটা। তবে নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক সপ্তাহ দ্বিতীয়ার্ধে দুপুর দুটো থেকে রাত আটটা, এবং অন্য সপ্তাহে দুপুর দুটো থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রেশন দোকান খোলা থাকবে।
অর্থাৎ 26 শে মে থেকে 31 শে মে পর্যন্ত দ্বিতীয়ার্ধে দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত রেশন দোকান খোলা থাকবে। আবার জুন মাসের প্রথম সপ্তাহে রাত 8টা পর্যন্ত, দ্বিতীয় সপ্তাহের সন্ধ্যে 7টা পর্যন্ত, এবং তারপর সন্ধ্যে ছটা পর্যন্ত রেশন দোকান খোলা থাকবে।

ঈদেরসেরাছবি

বিহারের হাসানপুরে আসগর আলী খানের ঈদের নামাজের সময় তার সহকর্মীর প্রতীক্ষা

রাজ্যে ফের ঘনিয়ে আসছে ঝড় বৃষ্টির বিপদ

Web Desk:Reporter Aniruddha Benerjee

রাজ্যে ফের ঘনিয়ে আসছে ঝড় বৃষ্টির বিপদ, আলিপুর আবহাওয়া দফতরের মতে উত্তরবঙ্গের পাঁচ জেলা ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হতে পারে। তবে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। তবে বুধবার থেকে কলকাতার সাথে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হবার পূর্বাভাস মিলেছে।

সেইসাথে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর এটাও জানিয়েছে যে কালবৈশাখীর আগমনের ফলে খানিকটা স্বস্তি মিলতে পারে বিকেল অথবা সন্ধের দিকে। এদিকে কলকাতার তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে, রবিবার কলকাতার তাপমাত্রা ছিলো ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি |
সর্বোচ্চ তাপমাত্রা ছিলো স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম , অর্থাৎ ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিলো ৯১ শতাংশ। বৃষ্টিপাত হয়নি। এদিন হালকা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তাপমাত্রা থাকতে পারে

পাদুকা কারখানায় আগুন

Pic courtesy ANI(Developed by Reporter Samrat Ghosh)
দিল্লি: দমকল বাহিনী কর্তৃক পরিচালিত কেশবপুরম অঞ্চলে একটি পাদুকা কারখানায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযান শুরু হয়েছে। 23 ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আরও বিশদ অপেক্ষা

দিল্লি: যাত্রীরা ডোমেস্টিক ফ্লাইটে উঠতে টার্মিনাল -৩ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে পৌঁছেছেন। গতকাল (25 মে) বিমানবন্দরে অভ্যন্তরীণ বিমানের অপারেশন পুনরায় শুরু হয়েছিল।

Courtesy ANI(Developed by Shrinjoy Ghosh)

বিড়ি তৈরির শিল্পী

Pic courtesy ANI(Developed by Reporter Samrat Ghosh)
পশ্চিমবঙ্গ: পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকার উপজাতি সম্প্রদায়ের লোকেরা, যারা টেন্ডু পাতাগুলিতে (বিড়ি তৈরির জন্য ব্যবহৃত হত) ব্যবসায়ের সাথে জড়িত তারা বলছেন # কোভেড 19 লকডাউনের কারণে তাদের আয় ক্ষতিগ্রস্থ হয়েছে। (25.05.20) 

স্ত্রীকে হত্যা করলো স্বামী

Pic courtesy ANI(Developed by Reporter Samrat Ghosh)
কেরল: কোল্লামে সর্পদোষ দ্বারা স্ত্রীকে হত্যা করার জন্য পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ অনুসারে, May মে ঘটনাটি ঘটেছিল, যখন পূর্বপরিকল্পিত উদ্দেশ্যযুক্ত স্বামী তার সাথে একটি সাপ এনে স্ত্রীর উপর ফেলে দেয়; সে অপেক্ষা করছিল এবং সাপটিকে তার দু'বার কামড়তে দেখেছিল