
Web Desk:Reporter Aniruddha Benerjee
দেশে করোনা আক্রান্ত ১ লক্ষ ৬৫ হাজার ছাড়িয়ে গিয়েছে৷মৃ্ত্যুতেও চিনকে ছাড়িয়ে গেল ভারত৷ ৪ হাজার ৭০০-র বেশি মৃত৷লাফিয়ে বাড়ছে সংক্রমণ৷এ হেন পরিস্থিতিতে রবিবার শেষ হচ্ছে চতুর্থ পর্যায়ের লকডাউন৷পয়লা জুন থেকে কী স্ট্র্যাটেজি, তা নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সূত্রের খবর, কী ভাবে ধীরে ধীরে লকডাউন থেকে বেরনো যায়, তা নিয়েই এখন স্ট্র্যাটেজি তৈরি করছে কেন্দ্র৷পয়লা জুন থেকে কী হবে, তা নিয়ে আলোচনায় মোদি ও অমিত শাহ৷ রবিবার রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে লকডাউন ৫-এর ঘোষণা করতে পারেন মোদি৷ ক্যাবিনেট সচিব রাজীব গৌবা ইতিমধ্যেই করোনা আক্রান্ত সবচেয়ে বেশি দেশের এরকম ১৩টি শহরের পুর কমিশনার ও জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন৷ দেশের এই ১৩ শহরেই ৭০ শতাংশ করোনা আক্রান্ত৷গত ১৭ মে চতুর্থ পর্যায়ের লকডাউন ঘোষণার সময় বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছিল কেন্দ্র৷লকডাউন ৫-এ সম্ভবত, মন্দির ও জিমগুলি খুলতে পারে৷গোয়া ও কর্নাটক সরকার অবশ্য চাইছে, হোটেল ও হসপিটালিটি সেক্টরকেও খুলে দিতে৷তবে স্কুল, কলেজ, শপিং মল ও সিনেমা হল আরও দু সপ্তাহ বন্ধই থাকতে পারে বলে খবর৷এরপর যদি সংশ্লিষ্ট রাজ্য সরকার নিজেদের মতো করে নিয়ম তৈরি করতে চায়, করতে পারে








