‘কেমন আছো? চিন্তা হচ্ছে!’ করোনা আক্রান্ত সুজিত বসুকে ফোন করলেন আশা ভোঁসলে

Web Desk:Reporter Aniruddha Benerjee

মন্ত্রী সুজিত বসু করোনা আক্রান্ত খবর পেয়েই ফোন করে খোঁজ নিলেন আশা ভোঁসলে। ‘কেমন আছো? চিন্তা হচ্ছে!’ ‘দিদি’র এই দুটো শব্দেই আবেগে ভাসলেন মন্ত্রী।
আশা ভোঁসলের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় সুজিত বসুর। বাংলায় আসলে তাঁর বাড়িতেই অবশ্যই উঠবেন। শিল্পী তাঁকে ভাইয়ের মতো ভালোবাসেন। তাই এই খবর পাওয়া মাত্রই নিজেকে ঠিক রাখতে পারেনি শিল্পী।
আশা ভোঁসলে ফোন করে বলেন ” সুজিত তুমি কেমন আছো? আমার চিন্তা হচ্ছে।”

 ফোন পেতেই একপ্রকার আবেগে ভাসেন মন্ত্রী। শুধু আশা ভোঁসলে নন, গায়ক অভিজিত থেকে জিত গঙ্গোপাধ্যায়- প্রত্যেকেই খবর নেন তাঁর। অন্যদিকে বাংলাদেশের এক সাংসদ শেখ হালাম , প্রধানমন্ত্রীর ভাই ও ফোন করেন তাঁকে।
ঘরে বদ্ধ থাকেন না,  রাস্তাই তাঁর জায়গা। যেভাবে মানুষ তার খোঁজ খবর নিচ্ছেন  ভালোবাসায় তাড়াতাড়ি ফের রাস্তায় নামবেন বলে আশাবাদী তিনি ।
উপসর্গহীন করোনা আক্রান্ত মন্ত্রী সুজিত বসু ও তাঁর স্ত্রী। কিছুদিন আগে তাঁর বাড়ি পরিচারিকা অসুস্থ হয়ে পড়েন। তাঁর থেকেই সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। উপসর্গ না থাকায় তিনি বাড়িতেই চিকিত্সাধীন।

লকডাউন ৫.০: দেখে নিন এই দফায় কোথায় কী অনুমতি দেওয়া হয়েছে, কী হয়নি

Web Desk:Reporter Aniruddha Benerjee

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,৭৩,৭৬২ জন। মৃত্যু ৫০০০ ছুঁইছুঁই। এরকম এক অবস্থায় ফের একদফা লকডাউন ঘোষণা করল কেন্দ্র। তবে তা একমাত্র লাগু হবে কনটেনমেন্ট জোনে। ফলে কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষ।
এই দফার লকডাউন নিয়ে একটি গাইডলাইন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানে জানানো হয়েছে কোন কোন কর্মকাণ্ড কোন এলাকায় চালু থাকবে আর কোন কাজ কোন এলাকায় চলবে না।

যেসব এলাকা কনটেনমেন্ট এরিয়া নয় সেখানে
ফেজ-১

৮ জুন থেকে মল, রেস্টুরেন্ট খুলবে।

ধর্মীয়স্থান, হোটেল, রেস্টুরেন্ট খুলবে।

এনিয়ে প্রয়োজনীয় আচরণবিধি লাগু করবে স্বাস্থ্যমন্ত্রক।

রাতের কার্ফু জারি থাকবে রাত নটা থেকে সকাল ৫টা পর্যন্ত।

ফেজ-২

স্কুল, কলেজ, ট্রেনিং সেন্টার, কোচিং সেন্টার রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা করে খুলবে। শিক্ষক, অভিভাবকেদর মতামত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

ফেজ-৩

পরিস্থিতি বুঝে আন্তর্জাতিক বিমান, জিম, মেট্রো, সিনেমা হল খুলবে।

কনটেনমেন্ট এলাকায়

৩০ জুন পর্যন্ত লকডাউন জারি থাকবে।

জেলাপ্রশাসন কনটেনমেন্ট জোন ঠিক চিহ্নিত করবে।

কনটেন্টমেন্ট জোনের বাইরে বাইরে বাফার জোন চিহ্নিত করতে হবে রাজ্যকে। যেখানে আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে সেটাই বাফার জোন।

কন্ট্যাক্ট ট্রেস করার প্রক্রিয়া জারি থাকবে।

কনটেনমেন্ট জোনে ঢোকা ও বের হওয়ার বিধিনিষেধ থাকবে।

অতি প্রয়োজনীয় ছাড়া কোনও কিছু খোলা থাকবে না।

হুগলি, নদিয়া, মালদা, বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়ায় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া


Web Desk:Reporter Aniruddha Benerjee

দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টি। হুগলি, নদিয়া, মালদা, বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়ায় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

অফিসারের গাড়ির ধাক্কায় সহকর্মীর মৃত্যু, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল টালিগঞ্জ দমকলকেন্দ্রের কর্মীরা

Web Desk:Reporter Aniruddha Benerjee

অফিসারের গাড়ির ধাক্কায় সহকর্মীর মৃত্যু। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল টালিগঞ্জ দমকলকেন্দ্রের কর্মীরা। গতকাল যিনি চালকের আসনে ছিলেন, সেই দমকল আধিকারিকের শাস্তির দাবি তুলেছেন মৃতের সহকর্মীরা। পাশাপাশি তাঁদের দাবি, মৃতের পরিবারের একজনকে সরকারি চাকরি ও অর্থ সাহায্য করতে হবে।

১ জুন দেশে ঢুকে পড়বে বর্ষা, জানিয়ে দিল মৌসম ভবন

Web Desk:Reporter Aniruddha Benerjee

করোনাভাইরাসের পাশাপাশি উত্তরভারত দাপিয়ে বেড়াচ্ছে তীব্র দাবদাহ। রাজস্থানে তাপমাত্রা ছুঁয়েছে ৫০ ডিগ্রি। দিল্লিতেও ভয়ঙ্কর গরম। ঘূর্ণিঝড় চলে যেতেই তাপমাত্রা তেজ বুঝতে পারা যাচ্ছে। এর মধ্যেই ভালো খবর দিল দিল্লির মৌসম ভবন।
ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমন্টের পূর্ভাবাস অনুযায়ী আগামী ১ জুন বর্ষা এসে যাবে কেরলে। মহারাষ্ট্রে তা পৌঁছবে ৮ জুন। গত ২৮ মে মৌসম ভবনের পূর্বাভাস ছিল ১ জুন কেরলে বর্ষা ঢুকে যাওয়ার সব সম্ভাবনাই রয়েছে।
অন্যদিকে, বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা স্কাইমেটের পূর্বাভাস ছিল ১ জুনের আগেই কেরলে বর্ষা ঢুকে পড়বে। বা হয়েছিল বর্ষা আসবে ২৮ মে। পাশাপাশি এও বলা হয় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে ৭৫ শতাংশ বৃষ্টি হবে।
মৌসম ভবন কিছুদিন আগে বলেছিল কেরলে বর্ষা ঢুকবে ৫ জুন। তবে পরে জানানো হয়, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবর্তের জন্য বর্ষা কয়েকিন আগেই চলে আসতে পারে।
এমনিতেই করোনা নিয়ে ব্যতিব্যস্ত মহারাষ্ট্র। তার ওপরে পালঘর, রায়গড়, থানে, রত্নগিরির মতো জায়গায় প্রবল বৃষ্টি হয়। খোদ মুম্বইয়ে ঢুবে যায় বর্ষার জলে। ফলে রাজ্যের সব বিভাগকে বর্ষার প্রবল বৃষ্টির জন্য তৈরি থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

খেলরত্নের জন্য নাম সুপারিশ রোহিতের, ব্যাটসম্যান হিসাবে নতুন মাইলফলক তৈরি করেছে, বলছেন সৌরভ

Web Desk:Reporter Aniruddha Benerjee

চলতি বছরে খেলরত্ন পুরস্কারের জন্য রোহিত শর্মার নাম সুপারিশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। পাশাপাশি অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হলেন শিখর ধবন, ইশান্ত শর্মা ও মহিলা দলের ক্রিকেটার দীপ্তি শর্মা।
সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত ব্যাট হাতে দুরন্ত ছন্দে আছেন। ২০১৯ সালে তিনি আইসিসি-র বর্ষসেরা হয়েছিলেন। ক্রিকেটের ইতিহাসে তিনিই একমাত্র ব্যাটসম্যান যাঁর একটি ওয়ান ডে বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করার নজির রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে চারটি সেঞ্চুরি থাকা একমাত্র ব্যাটসম্যান তিনি। টেস্টে ওপেনার হিসাবে প্রথম ম্যাচ খেলতে নেমেই দুই ইনিংসে সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান তিনি।
অভিষেক টেস্টে দ্রুততম সেঞ্চুরির নজির রয়েছে শিখর ধবনের ঝুলিতে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রানের জন্য পরপর দুবার গোল্ডেন ব্যাট জেতা ক্রিকেটার তিনি।
এশিয়ার বাইরে ভারতীয় পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার কীর্তি রয়েছে ইশান্তের। পাশাপাশি ভারতীয়দের মধ্যে সর্বকনিষ্ঠ হিসাবে ক্রিকেটের তিন ফর্ম্যাটে খেলার কৃতিত্ব রয়েছে তাঁর। অন্যদিকে দীপ্তি একমাত্র ভারতীয় মহিলা ক্রিকেটে ওয়ান ডে-তে এক ইনিংসে ৬ উইকেট নিয়েছেন।
বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘সমস্ত পরিসংখ্যান দেখে আমরা নামগুলো পাঠিয়েছি। ব্যাটসম্যান হিসাবে নতুন মাইলফলক তৈরি করেছে রোহিত। সীমিত ওভারের ক্রিকেটে এমন কিছু নজির গড়েছে যা মানুষ একসময় বিশ্বাস করতে পারত না। নিষ্ঠা, পরিশ্রম, আচরণ আর নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জন্য ওর এই পুরস্কার প্রাপ্য।’ সৌরভ যোগ করেছেন, ‘ভারতীয় টেস্ট দলের সবচেয়ে সিনিয়র বোলার ইশান্ত। ভারত যে টেস্টে দীর্ঘদিন বিশ্বের সেরা ছিল, তার নেপথ্যে ইশান্তের ভূমিকা অনেক। পেসারদের চোট-আঘাত লাগে আর ইশান্তও তার ব্যতিক্রম নয়। তবে প্রত্যেকবার দারুণ প্রত্যাবর্তন ঘটিয়েছে ও। শিখর ধারাবাহিকভাবে রান করে। আইসিসি প্রতিযোগিতায় বরাবর সফল। দীপ্তি দারুণ অলরাউন্ডার। দলের সাফল্যে অনেক অবদান রয়েছে ওর।’

পঞ্চম দফায় ৩০ জুন পর্যন্ত কনটেনমেন্ট জোনে লকডাউন

Web Desk:Reporter Aniruddha Benerjee

আরও এক মাসের জন্য বাড়ল লকডাউন। ৩০ জুন পর্যন্ত পঞ্চম দফার লকডাউন। রাত ৯ থেকে ভোর ৫ পর্যন্ত জারি থাকবে কার্ফু। ৮ জুন থেকে শর্তসাপেক্ষে খুলবে ধর্মীয় স্থান। খুলবে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল। পঞ্চম দফার লকডাউনের নাম আনলক-১।
পঞ্চম দফায় কনটেনমেন্ট জোনে লকডাউন। ৮ জুন থেকে শর্তসাপেক্ষে খুলবে হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য পরিষেবা ক্ষেত্র। ৮ জুন থেকে শর্তসাপেক্ষে খুলবে ধর্মীয় স্থান। রাত ৯ থেকে ভোর ৫ পর্যন্ত জারি থাকবে কার্ফু। দ্বিতীয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে জুলাইয়ে সিদ্ধান্ত। রাজ্যের মতামত নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত। তৃতীয় পর্যায়ে আন্তর্জাতিক উড়ান নিয়ে সিদ্ধান্ত। তৃতীয় পর্যায়ে মেট্রো চালু নিয়ে সিদ্ধান্ত। তৃতীয় পর্যায়ে সিনেমা হল, জিম, সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, পানশালা, অডিটোরিয়াম নিয়ে সিদ্ধান্ত। সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় সমাবেশ নিয়েও পরে সিদ্ধান্ত
আগামীকাল শেষ হওয়ার কথা ছিল চতুর্থ দফার লকডাউন। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে। কারণ, দেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। কয়েকদিন আগেই লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর আজ লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করা হল।
করোনা ভাইরাস সংক্রমণ রোখার লক্ষ্যে ভারতে প্রথম লকডাউন ঘোষণা করা হয় গত ২৪ মার্চ। ২১ দিনের জন্য প্রথম দফার লকডাউন জারি থাকে ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত। এরপর দ্বিতীয় দফার লকডাউন চলে ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত। তৃতীয় দফার লকডাউন চলে ৪ মে থেকে ১৭ মে পর্যন্ত। এরপর শুরু হয় চতুর্থ দফার লকডাউন। সেটা শেষ হওয়ার আগের দিন পঞ্চম দফার লকডাউনের কথা ঘোষণা করা হল।

একটু পরেই জারি হতে পারে পঞ্চম দফার লকডাউনের নির্দেশিকা

Web Desk:Reporter Aniruddha Benerjee

একটু পরেই লকডাউন-নির্দেশিকা জারির সম্ভাবনা। জারি হতে পারে পঞ্চম দফার লকডাউনের নির্দেশিকা। মধ্যপ্রদেশে আরও ১৫ দিন বাড়ল লকডাউন। লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর। আগামীকাল শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন।

পঞ্চম দফার লকডাউনের নাম আনলক-১

Web Desk:Reporter Aniruddha Benerjee

পঞ্চম দফায় কনটেনমেন্ট জোনে লকডাউন। কনটেনমেন্ট জোনে ৩০ জুন পর্যন্ত লকডাউন। ৮ জুন থেকে শর্তসাপেক্ষে খুলবে হোটেল, রেস্তোরাঁ। ৮ জুন থেকে খুলবে অন্যান্য পরিষেবা ক্ষেত্র। ৮ জুন থেকে শর্তসাপেক্ষে খুলবে ধর্মীয় স্থান। রাত ৯ থেকে ভোর ৫ পর্যন্ত জারি থাকবে কার্ফু। দ্বিতীয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে জুলাইয়ে সিদ্ধান্ত। রাজ্যের মতামত নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত। পঞ্চম দফার লকডাউনের নাম আনলক-১। ১ জুন-৩০ জুন পর্যন্ত ‘আনলক-১’। তৃতীয় পর্যায়ে আন্তর্জাতিক উড়ান নিয়ে সিদ্ধান্ত। তৃতীয় পর্যায়ে মেট্রো চালু নিয়ে সিদ্ধান্ত। তৃতীয় পর্যায়ে সিনেমা হল, জিম, সুইমিং পুল নিয়ে সিদ্ধান্ত। তৃতীয় পর্যায়ে বিনোদন পার্ক, থিয়েটার নিয়ে সিদ্ধান্ত। তৃতীয় পর্যায়ে পানশালা, অডিটোরিয়াম নিয়ে সিদ্ধান্ত। সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় সমাবেশ নিয়েও পরে সিদ্ধান্ত।

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে বাসের ব্যবস্থা অমিতাভ বচ্চনের!

Web Desk:Reporter Aniruddha Benerjee

বলিউডের অভিনেতা সোনু সুদের পর এবার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বাস পরিষেবা চালু করলেন বলিউডে বিগ বি তথা অমিতাভ বচ্চন।

মারন ভাইরাস করোনার জেরে লকডাউনে উত্তরপ্রদেশের কয়েকশো পরিযায়ী শ্রমিকের জন্য শুক্রবার ১০টি বাসের ব্যবস্থা করেন বলিউডের শাহেনশা। মুম্বইয়ের হাজি আলি দরগা থেকে সেই বাসগুলি রওনা দেয় উত্তরপ্রদেশের উদ্দেশ্যে। ২৭৫ জন শ্রমিককে এদিন ঘরে ফেরালেন বিগ বি।