আমূল পাল্টে যেতে চলেছে নতুন মোবাইল নম্বর, জানাল TRAI

Web Desk:Reporter Aniruddha Benerjee

নতুন মোবাইল নম্বর নিয়ে নিজেদের চিন্তা ভাবনার কথা স্পষ্ট করে দিল TRAI বা ভারতের টেলিকম নিয়ামক সংস্থা।শুক্রবার TRAI জানিয়েছে, ভারতের মোবাইল ব্যবস্থায় যথেষ্ট নম্বরের যোগান দিতে ও নিরাপত্তা বজায় রাখতে ১০ ডিজিটের নম্বরের বদলে ১১ ডিজিটের নম্বর আনার কথা ভাবছেন তাঁরা।তাঁরা বলেছেন, মোবাইল ও ল্যান্ড ফোনের বিপুল চাহিদার দিকে খেয়াল রেখে ভারত সরকারের উচিত নতুন নম্বরের ধারা নিয়ে আসা।যেটিতে ১০ ডিজিটের নম্বরের বদলে ১১ ডিজিটের নম্বর থাকবে।আগের মোবাইল নম্বরগুলির ক্ষেত্রে একটি করে শূন্য যোগ করা হতে পারে আর নতুন মোবাইল নম্বর শুরু হতে পারে অন্য কোনও একটি সংখ্যা থেকে।আর ল্যান্ড ফোন থেকে মোবাইলে ফোন করার ক্ষেত্রে আগে শূন্য বসিয়ে ফোন করার নিয়ম চালু থাকছে।তবে ১০ সংখ্যার মোবাইল নম্বর আগের মতোই চালু রাখার পরামর্শ দিয়েছে TRAI । তবে সমস্ত সংস্থাকেই আস্তে আস্তে ১১ সংখ্যার নম্বরের দিকে যেতে হবে। ১৭ বছর পর ন্যাশনাল নাম্বারিং প্ল্যানের ভাঁড়ার ফুরোতে বসেছে।কারণ প্রতিদিন বিরাট সংখ্যায় মানুষ মোবাইল ফোনের গ্রাহক হচ্ছেন। ১১ সংখ্যার মোবাইল নম্বরে গেলে ভারতের হাতে থাকবে ১০ বিলিয়ন নতুন নম্বর যা কাজে লাগানো সম্ভব হবে।এর পাশাপাশি, যে সমস্ত মোবাইল নম্বর ডঙ্গলে ব্যবহার করা হবে সেগুলির সংখ্যা ১৩ করতেও পরামর্শ দিয়েছে ট্রাই।

কোন মাস্ক রোজকার জীবনে আপনার সঙ্গী হবে

Web Desk:Reporter Aniruddha Benerjee

আন্তর্জাতিক স্তর থেকে জাতীয় স্তর, সর্বত্রই বলা হচ্ছে, করোনা ‌ভাইরাসকে নিয়েই জীবন কাটাতে হবে।তাই জীবনের সঙ্গী করতে হবে মাস্ককেও।কিন্তু চিরস্থায়ী ভাবে মাস্ক ব্যবহার করতে হলে আপনার রোজকার জীবনের ওপর নির্ভর করে মাস্ক পছন্দ করতে হবে।মানে আপনি কোথায় যান, সারাদিন কোথায় থাকেন, কীভাবে থাকেন, সবকিছু ওপর নির্ভর করছে আপনি কী ধরনের মাস্ক ব্যবহার করলে আপনার জন্য তা উপযুক্ত হবে।সাধারণত, সাধারণ মানুষ, যাঁদের মধ্যে করোনা সংক্রমণের সম্ভাবনা বেশি নেই, যাঁরা একটি মাত্র অঞ্চলে থাকছেন,বেশি বাইরে যাচ্ছেন না, তাঁদের ক্ষেত্রে সাধারণ ভাবে তৈরি সুতির কাপড়ের মাস্কই যথেষ্ট।কারণ, তাঁদের সংক্রমিতের কাছাকাছি আসার সম্ভাবনা কম।কিন্তু যাঁদের অফিসে যেতে হচ্ছে? নিয়মিত যাঁরা বাসে, ট্রেনে যাতায়াত করছেন, তাঁদের? তাঁদের ক্ষেত্রে FFP2 Mask ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।এটি সাধারণত মুখে সুন্দরভাবে আটকে যায়। ৯৪ শতাংশ ছোট কোনও কণা এই মাস্ক আটকে দিতে পারে।এরপর যাঁদের সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসক, তাঁরা সকলেই N95 ‌মাস্ক ব্যবহার করবেন। এটি ৯৫ শতাংশ ছোট কণা আটকে দিতে পারে।তবে যাঁদের প্রয়োজন নেই, তাঁদের এই মাস্ক ব্যবহার না করাই ভাল।কারণ, এটি স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকরা যাতে সহজে পান, তার সুযোগ করে দেওয়া জরুরি।

১১ মাস পর বিশ্বকাপের প্রাইজ মানি ও বোনাসের অংশ পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা

Web Desk:Reporter Aniruddha Benerjee

ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পর এতগুলি মাস কেটে গেলেও নিজেদের প্রাপ্য বোনাস এবং প্রাইজ মানি পাননি বাংলাদেশের ক্রিকেটাররা৷অবশেষে সেই টাকাটা পেতে চলেছেন তাঁরা৷ বিশ্বকাপে প্রতি ম্যাচে জয়ের জন্য ক্রিকেটারদের ৪০ হাজার ডলার করে পাওয়ার কথা।সেই হিসাবে তিনটি জয়ের জন্য তাদের প্রাপ্য এক লাখ ২০ হাজার ডলার।গত বছর ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শেষ হয় বাংলাদেশের৷বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় ১১ মাস বাদে টুর্নামেন্টের প্রাইজ মানি এবং ম্যাচ জেতার পুরস্কারের টাকা পেতে চলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা৷ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশর সভাপতি নঈমুর রহমান দুর্জয় শুক্রবার ক্রিকেটারদের প্রাইজ মানি পাওয়ার বিষয়টি ক্রিকেট ওয়েবসাইট Cricbuzz-কে নিশ্চিত করেন৷খেলোয়াড়দের দাবির পরিপ্রেক্ষিতে কোয়াব ও বিসিবির মধ্যে আলোচনার পর পুরস্কারের অর্থ দিতে রাজি হয় বোর্ড।এখন সব মিলিয়ে বিশ্বকাপ স্কোয়াডের সদস্যরা পাচ্ছেন প্রায় দু’কোটি টাকা।

লকডাউনের পর রেস্তোঁরা খুললে বদলে যাবে – কেমন হবে খাওয়ার ধরণ

Web Desk:Reporter Aniruddha Benerjee

ধীরে ধীর উঠছে লকডাউন৷মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে যে লকডাউন দেশ জুড়ে চলছে তাতে বন্ধ ছিল সমস্তরকমের বাণিজ্যিক ক্রিয়াকলাপ৷কিছু রেস্তোঁরা টেক অ্যাওয়ে অপশন খোলা রাখলেও ডাইন আউট সর্বত্রই বন্ধ৷অনেক রেস্তোঁরাই টেক অ্যাওয়ে শুধু খুলে না রাখায় সেগুলি এখনও পুরোপুরি বন্ধ রয়েছে৷বিভিন্ন রেস্তোঁরাগুলি এবার কীভাবে খুলবে তা নিয়ে সরকারি কোনও গাইডলাইন এখনও অবধি না পেলেও নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন৷ যে প্রাথমিক কাজগুলি হচ্ছে তা হল স্যানেটাইজেশনে জোর দেওয়া৷হোটেলে যাঁরা খেতে আসবেন বা পরিষেবা দেবেন তাঁদের সকলেরই মাস্ক বাধ্যতামূলক৷পরিষেবা প্রদানকারীদের হাতে গ্লাভস পরতে হবে৷এছাড়া চারজনের টেবলে দু জন করে বসবেন৷পাশাপাশি বসার অপশন দেওয়া হবে না৷টেবলের দু দিকে চেয়ারে বসতে হবে আগতদের৷পাশাপাশি যেধরণের টেবলে খাবার দেওয়া হত প্রয়োজন হলে সেগুলির ধরণও বদল করা হতে পারে৷

দিল্লি: নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের কাছে একটি আন্ডারপাসে জলাবদ্ধতা সৃষ্টি করে বৃষ্টি।ভারত আবহাওয়া অধিদফতর আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর পূর্বাঞ্চল, উত্তর, পূর্ব, দক্ষিণপূর্ব দিল্লি, নোইডা, গ্রেটার নয়েডা এবং গাজিয়াবাদে ঝড়ো হাওয়ার সাথে বাতাসের সাথে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

Sourced from ANI Developed by Reporter Shrinjoy Ghosh

Pic ANI

রাতের অন্ধকারে ট্রাক্টর উল্টে মৃত ১ ও আহত ‌১, বাঁকুড়া

Web Desk:Reporter Aniruddha Benerjee

রাতের অন্ধকারে ট্রাক্টর উল্টে মৃত্যু হল কুড়ি বছরের এক যুবকের ।এই ঘটনাকে কেন্দ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এই দুর্ঘটনায় আহত এক যুবকের নাম লকাই বাউরী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী থানার ডিহিপাড়া পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামে ।মৃত যুবক জয়ন্ত বাউরীর বাড়ি বড়জোড়া ব্লকের পখন্না গ্রামে ।
মৃত পরিবার সূত্রে জানা যায় যে, রাতের বেলায় ট্রাক্টরটি পখন্না থেকে রাঙ্গামাটির দিকে আসছিল সে সময় বাসুদেবপুর মোড়ে ট্রাক্টরটি উল্টে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে। পরিবারের দাবি রাস্তার উপর ধানের গাদা থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ধানের গাদার উপর উঠে যায়, ট্রাক্টরটি তখনই রাস্তার ধারে পাল্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠায় এবং আহত যুবককে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সোনামুখী থানার পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছেন।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জি 7 শীর্ষ সম্মেলন সেপ্টেম্বরে স্থগিত করছেন। তিনি আরও বলেছেন যে তিনি ভারত, অস্ট্রেলিয়া, রাশিয়া এবং দক্ষিণ কোরিয়াকে বৈঠকে আমন্ত্রণ জানাতে চান: ইউএস মিডিয়া

Web Desk: Reporter Shrinjoy Ghosh

১ জুন থেকে বাংলায় শুরু হচ্ছে শ্যুটিং, থাকছে কিছু বিধি-নিষেধ

Web Desk:Reporter Aniruddha Benerjee

করোনার জন্য দেশজুড়ে শুরু হয়েছিল লকডাউন।এর ফলে বন্ধ হয়ে যায় সিনেমা পাড়া। সিনেমা, সিরিয়ালের শ্যুটিং বন্ধ প্রায় আড়াইমাস ধরে।টলিউডের বহু শিল্পীই সমস্যায় পড়েন। সব থেকে বেশি সমস্যায় পড়েন টলিউডের টেকনিশিয়ানসরা।তাঁদের সংসার চালানো মুশকিলের হয়ে যাচ্ছিল।দেখা যাচ্ছিল অনেকেই জীবন বাঁচাতে সবজি বিক্রি পর্যন্ত করছিলেন। কলা-কুশলী থেকে টেকনিশিয়ানসদের নিয়ে চিন্তায় ছিলেন টলিপাড়া।বার বার সোশ্যাল মিডিয়ায় তাঁদের হয়ে আবেদন করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।এর পর কয়েকবার মিটিংও হয়েছে।কিন্তু কোনও সুরাহা হচ্ছিল না।টলিউডের এমন অনেক শিল্পী আছেন, যাদের শ্যুটিং বন্ধ হলে খুব মুশকিল।দিনের টাকা অনেকেই দিনে পান।তবে এবার স্বস্তির খবর শোনাল রাজ্য সরকার।রাজ্য সরকার থেকে জানায় পয়লা জুন থেকে রাজ্যে শ্যুটিংয়ে ছাড়।শুরু হবে আবার টলি পাড়ায় শ্যুটিং।রিয়েলিটি শো ছাড়া, সবরকম শুটিংয়ে ছাড় দিল রাজ্য সরকার। সিনেমা,সিরিয়াল,ওয়েব সিরিজের শুটিংয়ে ছাড়।তবে একটা ইউনিটে ৩৫ জনের বেশি লোক নয়।করোনা সম্পর্কিত সবরকম সুরক্ষা বিধি মেনেই শ্যুটিং করতে হবে।এই খবরে কিছুটা হলেও স্বস্তি ফিরল টলি পাড়ায়।

বেলুড়ের গিরিশ ঘোষ রোডে এক বহুতল ফ্লাটের বারান্দা ভেঙে পড়ে মৃত এক আহত এক মহিলা

Web Desk:Reporter Aniruddha Benerjee

বেলুড়ের গিরিশ ঘোষ রোডে এক বহুতল ফ্লাটের বারান্দা ভেঙে পড়ে মৃত এক আহত এক মহিলা ঘটনাস্থলে বেলুড় থানা ও ফায়ার ব্রিগেড এলাকায় চাঞ্চল্য. মৃত দীপ্তি ধন্ধ 32.
গুরুতর আহত অনুরাধা শর্মা 36. আহতকে জয়সোয়াল হসপিটালে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে কলকাতায় স্থানান্তরিত করা হয়