

লোধাশুলি সংলগ্ন এলাকায় আজ বিকেলের বজ্রপাতে বাজ পড়ে 21 টি ছাগলের মৃত্যু হল ।


লোধাশুলি সংলগ্ন এলাকায় আজ বিকেলের বজ্রপাতে বাজ পড়ে 21 টি ছাগলের মৃত্যু হল ।

Web Desk:Reporter Aniruddha Benerjee
বহরমপুর শহরের রানিবাগান এলাকার একটি বহুতলে বিধ্বংসী আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।জানা যায়,ওই বহুতলের দোতলায় একটি সংস্থার গুদামঘরে আগুন লাগে।প্রায় ৪ ঘণ্টার প্রচেষ্টায় দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।পুলিশের তৎপরতায় বহুতল থেকে সমস্ত বাসিন্দাদের নামিয়ে আনা হয়।আগুন বাগে আনতে দমকল কর্স্থামীদের সঙ্গে হাত লাগায় স্থানীয় বাসিন্দারাও।দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।ক্ষতিগ্রস্ত ওই বহুতলের আশপাশের বহুতল থেকেও বাসিন্দাদের নীচে নামিয়ে আনা হয়। তৃণমূল নেতা সৌমিক হোসেন বলেন, দমকল কর্মীরা তৎপরতা ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন।

Web Desk:Reporter Aniruddha Benerjee
আনলক ১ এর প্রথম দিনেই রাজ্যে খুলে গেল মোটর ভেহিক্যালস।সকাল ১০ টা থেকে দুপুর ৩ টে অবধি খোলা থাকবে টাকা নেওয়ার কাউন্টার।তবে পরিবহণ দফতর বলছে,অনলাইনে যেন ফিজ বা টাকা মেটানো হয়।রাজ্যের প্রতিটি মোটর ভেহিক্যালসে দিনে অন্তত ৫০টি গাড়ির রেজিষ্ট্রেশন করা হবে।লকডাউনের আগে একাধিক জায়গায় মোটরবাইক,গাড়ি বিক্রি হয়েছে।ক্রেতারা শোরুম থেকে সেই সব গাড়ি হাতে পেয়েও গেছেন।লকডাউনের সময় এই সব গাড়ির অনেকগুলো রাস্তাতেও নেমেছে।তবে এই সব গাড়ির কোনও রেজিষ্ট্রেশন হয়নি পরিবহণ দফতরের খাতায়।ফলে বিনা নাম্বার প্লেটের গাড়ি ঘুরে বেড়িয়েছে রাজ্যে।অনেক নতুন গাড়ি অবশ্য গ্যারাজবন্দি অবস্থাতেও থেকে গেছে।আজ থেকে সেই সব গাড়ির মালিকরা অনেকটাই নিশ্চিন্ত হবেন।কারণ রাজ্যের বিভিন্ন মোটর ভেহিক্যালস খুলে দেওয়া হল আজ থেকে।রাজ্য পরিবহন দফতর সূত্রে জানানো হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ৩টে অবধি টাকা জমা দেওয়া হবে।কাউন্টার খোলা থাকবে।তবে অফিস কাউন্টার খোলা থাকলেও পরিবহণ দফতরের হিসেব বলছে অনলাইনেই আবেদন বা পেমেন্ট বেশি হবে।দফতর চাইছে তাই হোক। গাড়ির রেজিষ্ট্রেশন থেকে শুরু করে লাইসেন্স ঠিকানা বদল সবটাই হবে মোটর ভেহিক্যালসে।গাড়ির রেজিষ্ট্রেশন কাজ আজ থেকে শুরু হলেও,সিএফ বা ফিটনেস সারটিফিকেট দেওয়ার কাজ হবে না।কারণ গাড়ির স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করা হবে না এখন।যেহেতু সমস্ত কর্মী এখনই কাজে যোগ দিচ্ছেন না তাই এই সিদ্ধান্ত।তবে প্রতিদিন প্রতিটি মোটর ভেহিক্যালসে ৫০টি করে গাড়ির রেজিষ্ট্রেশন করা হবে।মোটর ভেহিক্যালস খুলে যাওয়ায় খুশি গাড়ির মালিকরা।তারা জানাচ্ছেন ট্যাক্স থেকে রেজিষ্ট্রেশন নানা কাজে বিস্তর অসুবিধা হচ্ছিল।যেহেতু রাস্তায় অনেক গাড়ি চলাচল শুরু হয়ে গেছে তাই তাদের গাড়ি রাস্তায় নামাতে হত।এই অবস্থায় মোটর ভেহিক্যালস না খুললে সমস্যা হত।আপাতত আজ থেকে সেই সমস্যা মিটল।তবে গ্রাহকদের অনেকেই রাজি নন অনলাইনে সুবিধা নিতে।সেখানে তথ্য যথাযথ আপলোড হয়না বলে অভিযোগ।তাই সামাজিক দুরত্ব মেনেই লাইনে দাঁড়িয়ে কাজ সারতে চান গাড়ির মালিকরা।

Web Desk:Reporter Aniruddha Benerjee
মুম্বই উপকূলে ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়লে তা এতটাই বিরল ঘটনা হবে বলে দাবি করছে আবহাওয়া দফতর৷আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, ৩ অথবা ৪ জুনের মধ্যে মহারাষ্ট্র অথবা গুজরাত উপকূলে আঘাত হানতে পারে নিসর্গ৷তার আগে ২ এবং ৩ জুন মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকাগুলিতে বিপর্যয় মোকাবিলার যাবতীয় ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা৷যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং আবহ বিজ্ঞানী অক্ষয় দেওরস জানিয়েছেন, ১৯৪৮ এবং ১৯৮০ সালে জুন মাসে দু’টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা ছিল৷কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি৷নিসর্গ কোথায় আছড়ে পড়তে পারে, সে বিষয়ে এখনও আবহ দফতরের পক্ষ থেকে নিশ্চিত ভাবে কিছু বলা হয়নি৷তবে বেসরকারি আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী এজেন্সি SKYMET জানিয়েছে, উত্তর মহারাষ্ট্র অথবা দক্ষিণ গুজরাতের সীমান্ত লাগোয়া উপকূল এলাকায় আছড়ে পড়তে পারে নিসর্গ৷SKYMET-এর ভাইস প্রেসিডেন্ট মহেশ পালাওয়াট একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিককে জানিয়েছেন, ঘূর্ণিঝড় নিসর্গ এই এলাকাগুলির উপর দিয়ে দ্রুত গতিতে বয়ে যাবে৷ তবে তা অতি শক্তিশালী বা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম৷যে এলাকার উপর দিয়ে এই ঘূর্ণিঝড় বয়ে যাবে, সেখানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে৷তার পরে পরিস্থিতির উন্নতি হবে৷তবে এই ভারী বর্ষণে মুম্বই জলমগ্ন হয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছে SKYMET৷এমনিতেই করোনার দাপটে দিশেহারা অবস্থা মুম্বইয়ের৷তার মধ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে আরও বিপর্যস্ত হয়ে পড়তে পারে দেশের বাণিজ্যনগরীর জনজীবন৷

Web Desk:Reporter Aniruddha Benerjee
রাজ্য সরকারকে ফের কটাক্ষ করলেন রাজ্যপাল।তাঁর মনে হচ্ছে করোনা পরীক্ষার কত রিপোর্ট পাওয়া এখনও বাকি, তা নিয়ে স্পষ্ট নয় রাজ্য সরকার।তাই তিনি জানতে চাইলেন, করোনা পরীক্ষার জন্য সংগৃহীত কত নমুনা পড়ে আছে, তার সঠিক পরিসংখ্যান দিক রাজ্য সরকার।এর আগেও করোনা পরিস্থিতি নিয়ে একাধিকবার রাজ্য সরকারের কার্যক্রমের সমালোচনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।সোমবার সকালে কিছুটা সেই সুরেই ফের তোপ দাগলেন তিনি।ট্যুইটারে তিনি লিখেছেন, ডেরেক ও ব্রায়েন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া মুখপাত্র হিসাবে আপনার থেকে জানতে চাই, করোনা পরীক্ষার কত নমুনা পড়ে আছে? আমি মুখ্যসচিবকে জানিয়েছি, সংখ্যাটা ৪০ হাজারের কাছাকাছি।যথেষ্ট ভয়ের কারণ।নমুনা পরীক্ষায় এতটা সময় লাগলে পরীক্ষা করার কারণই নষ্ট হয়।গতকাল রাজ্যে সর্বোচ্চ ৩৭১ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে।এভাবে তথ্যের গরমিল হলে কারওর লাভ হবে না।আড়াল করে কোনও সংকটের থেকে মুক্তি পাওয়া যায়নি।সাধারণ মানুষের সচেতনতার মূল ভিত্তি হল সঠিক সময়ের সঠিক তথ্য।সঠিক তথ্য মানুষ পেলে আনলকডাউনের সময় মানুষ আরও সচেতন হয়ে থাকতে পারবেন।প্রসঙ্গত এর আগেও একাধিকবার রাজ্যপাল করোনা টেস্টের তথ্য নিয়ে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।শুধু তাই নয়, দিনে প্রত্যেকদিন কতজন করে করোনায় আক্রান্ত হচ্ছেন সেই তথ্যও ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে কয়েক মাস আগেই রাজ্যপাল রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছিলেন।এমনকি রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় দলকে সহযোগিতা কেন করা হচ্ছে না অভিযোগেও রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন।গত সপ্তাহে রাজ্যের করোনা পরিস্থিতির পাশাপাশি একাধিক বিষয় নিয়ে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল।রবিবার দেওয়া রিপোর্ট অনুসারে শেষ ২৪ ঘণ্টায় রাজ্য করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭১ জন।

Web Desk:Reporter Aniruddha Benerjee
উত্তরপাড়ায় মাটির নিচে লাইন মেরামতির সময় সিইএসসি ঠিকাকর্মীর মৃত্যু।মাটির নিচে লান মেরামতির সময় আচমকা মৃত্যু। শ্রীরামপুর ওয়ালসে ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। ক্ষতিপূরণের জন্য বিক্ষোভ দেখায় ঠিক শ্রমিকের পরিবার ও সহকর্মীরা।

Web Desk:Reporter Aniruddha Benerjee
বন্ধু হোক কিংবা খেলার সাথী অথবা রাস্তাঘাটে বিপদে পড়লে এই পোষ্যটি যদি আপনার সাথে থাকে তাহলে সে একাই একশো। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি একদম ঠিক ধরেছেন বলছি প্রভুভক্ত প্রাণী কুকুরের কথা। আর কুকুরের ঘ্রাণশক্তি কথা কেই না জানে! ঘ্রাণ শক্তির দ্বারা অপরাধী শনাক্ত করতে কুকুরের জুড়ি মেলা ভার।
হয়তো অনেকেই জানেন না গন্ধ শুঁকে কুকুর আভাস দিতে পারে অনেক বড় বড় রোগের। একটি গবেষণায় উঠে এলো এমনই এক বিষয় যা আপনাকে অবাক করবে। লন্ডন স্কুল অফ হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা বলছেন, কুকুর তার ঘ্রাণ শক্তির দ্বারা ক্যান্সার, ম্যালেরিয়া কিংবা পারকিনসন রোগে আক্রান্তদের নির্ভুলভাবে চিহ্নিত করেছে অতীতেই। আর এবার সেই একই পদ্ধতিকে কাজে লাগিয়ে করোনা রোগী শনাক্ত করার ক্ষেত্রেও কুকুর কতটা কার্যকরী সে নিয়েই চলছে গবেষণা। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে গন্ধ শুঁকতে ওস্তাদ বিশেষ প্রজাতির কুকুরকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ট্রায়াল। ল্যাব্রাডর ও ককার স্প্যানিয়ালস এই দুই প্রজাতির কুকুরকেই এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই গবেষণায় লন্ডন স্কুল অফ হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিনকে সাহায্য করছে ডারহাম বিশ্ববিদ্যালয়।
জানা গিয়েছে, যে সমস্ত করোনা রোগীর কোনওরকম উপসর্গ নেই তাদেরকে খুঁজে বের করতে সাহায্য করবে এই কুকুর। যার ফলে এই মারণ-রোগকে দ্রুত ছড়িয়ে পড়া থেকে আটকানো সম্ভব হবে। গবেষকদের দাবি করছেন, এই গবেষণা সফল হলে একটি কুকুর প্রতি ঘণ্টায় ২৫০ জনের গন্ধ শুঁকে বলে দিতে পারবে সে ব্যক্তি করোনা সংক্রমিত হয়েছেন কিনা। এই গবেষণা ফলপ্রসূ করতে ব্রিটিশ সরকার ইতিমধ্যেই খরচ করে ফেলেছে ৬ লক্ষ পাউন্ড। বলাই বাহুল্য, এই বিশেষ পরীক্ষাটির যদি সফলতা পায় তাহলে আগামী দিনে অত্যন্ত কম খরচে ও চটজলদি এই রোগকে প্রতিহত করার মন্ত্র আমরা খুঁজে পাব।

Web Desk:Reporter Aniruddha Benerjee
দিলীপ ঘোষ ঘোষণা করলেন BJPর নতুন রাজ্য কমিটি, এক নজরে নতুন কমিটি
অবশেষে ঘোষিত হল বিজেপির নতুন রাজ্য কমিটি। সোমবার দলের রাজ্য সদর দফতরে কমিটি ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনে দিলীপের বাহিনীতে পদোন্নতি হল লকেটের। অদৃশ্য হয়েও থেকে গেলেন রীতেশ তিওয়ারি।
এদিন দিলীপবাবু জানান, লকডাউন শুরুর আগে তিনি ও প্রতাপ বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে এই কমিটি চূড়ান্ত করেন। তবে লকডাউন চলায় কমিটি ঘোষণা করা হয়নি। এখন লকডাউন শিথিল হওয়ায় কমিটি ঘোষণা করা হল।
দিলীপবাবুর ঘোষণা অনুসারে ১২ জনকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সহ-সভাপতি নিযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন,
১. বিশ্বপ্রিয় রায়চৌধুরী
২. সুভাষ সরকার
৩. প্রতাপ বন্দ্যোপাধ্যায়
৪. দেবাশিস মিত্র
৫. রাজকমল পাঠক
৬. রাজু বন্দ্যোপাধ্যায়
৭. জয়প্রকাশ মজুমদার
৮. রীতেশ তিওয়ারি
৯. দীপেন প্রামাণিক
১০. অর্জুন সিং
১১. ভারতী ঘোষ
১২. মাফুজা খাতুন
রয়েছেন ৫ জন সাধারণ সম্পাদক। তাঁরা হলেন,
১. সায়ন্তন বসু
২. সঞ্জয় সিং
৩. রথীন বসু
৪. জ্যোতির্ময় সিং মাহাতো
৫. লকেট চট্টোপাধ্যায়
এছাড়া রয়েছেন ১০ জন সচিব।
১. তুষার মুখোপাধ্যায়
২. তুষারকান্তি ঘোষ
৩. অরুণ হালদার
৪. দীপাঞ্জন গুহ
৫. বিবেক সোনকর
৬. সব্যসাচী দত্ত
৭. তনুজা চক্রবর্তী
৮. ফাল্গুনি পাত্র
৯. সংঘমিত্রা চৌধুরী
১০. শর্বরী মুখোপাধ্যায়
এর বাইরে বিজেপির ৭টি শাখা সংগঠনের নেতৃত্ব বদল হয়েছে। মহিলা মোর্চার আহ্বায়ক হয়েছেন অগ্নিমিত্রা পাল। যুব মোর্চার সভাপতি হয়েছেন সৌমিত্র খাঁ। তফশিলি মোর্চার সভাপতি দুলাল বর। তফশিলি উপজাতি মোর্চার সভাপতি খগেন মুর্মু। ওবিসি মোর্চার সভাপতি নির্মল কর্মকার। কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার। সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেন।
গত জানুয়ারিতে দ্বিতীয় বারের জন্য রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হন দিলীপ ঘোষ। সেই থেকে রাজ্য কমিটি নিয়ে জল্পনা চলছিল। দিলীপবাবু বলেন, কমিটি তৈরি হলেও ঘোষণা করা হয়নি। কারণ, লকডাউনের জন্য মাঠে নেমে নেতারা কাজ করতে পারতেন না। সঙ্গে তিনি জানিয়েছেন, নতুন কমিটিতে কয়েকজনের পদে অদল বদল হলেও কাজে তেমন কোনও বদল হবে না।
এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান, নতুন কমিটিতে পুরনো বিজেপি কর্মীদের পাশাপাশি অন্য দল থেকে আগতদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক ব্যক্তিকে তাঁর যোগ্যতার ভিত্তিতে পদ দেওয়া হয়েছে। তবে যাঁরা পদ পাননি তারাও কাজ করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিজেপিতে অনেক কমিটি আছে। সেসব জায়গায় সুযোগ পাবেন তাঁরা।

Web Desk:Reporter Aniruddha Benerjee
উত্তাল উপত্যকায় ফের রক্ত ঝড়লো। বিগত কয়েকদিন ধরেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই চলছিল জঙ্গিদের। এবার তিন সশস্ত্র জঙ্গিকে খতম করল সেনা। নৌশেরা লাইন অব কন্ট্রোল এবং জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় গুলির লড়াইয়ের পর তিন জঙ্গিকে নিকেষ করেছে সেনাবাহিনী।
পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে একদল জঙ্গি কালাল গ্রামের কাছে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। তখনই বাধে ধুন্ধুমার। অবশেষে তিন জঙ্গিকে গুলিবিদ্ধ করে সেনা। গতকালও অনন্তনাগে পুলিসের সঙ্গে গুলির লড়াই চলেছিল জঙ্গিদের। ফের আজ এমন ঘটনা। এছাড়াও দুদিন আগেই রাজপোরা এলাকার আয়গুন্ডে ৪৫ কেজি আইইডি বিস্ফোরক বোঝাই গাড়ি আটক করেছিল সেনা। যার জেরে বানচাল হয়েছিল জঈশ ই মহম্মদ ও হিজবুল মুজাহিদিনের নাশকতার ছক। বেশ কিছু দিন ধরে এভাবেই নতুন করে জঙ্গি কার্যকলাপ মাথা চাড়া দিয়ে উঠেছে জম্মু-কাশ্মীরে। হিজবুল মুজাহিদিন কম্যান্ডার রিয়াজ় নায়কুকে নিকেষ করা হয়। তবে, গত দু’মাসে সেনার উচ্চ পদস্থ অফিসার-সহ ৩০ নিরাপত্তারক্ষীর শহিদ হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৮ জঙ্গির।

Web Desk:Reporter Aniruddha Benerjee
ধীরে ধীরে সীমান্তে শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনা।দেখা যাচ্ছে, প্রায় প্রতিদিন গালওয়ান উপত্যকায় কাশ্মীর থেকে লাদাখে আসছেন ভারতীয় সেনা জওয়ানরা।একজন উচ্চপদস্থ সেনা আধিকারিক জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখেই কাশ্মীর থেকে সেনা জওয়ানদের সরিয়ে লাদাখের চিন সীমান্তে নিয়ে আসা হচ্ছে।বর্তমান পরিস্থিতি বলতে তিনি যে চিন আর ভারতের সাম্প্রতিকতম দ্বন্দ্বের কথা বলছেন, সেটা স্পষ্ট।তিনি জানিয়েছেন, স্পষ্ট করে সংখ্যাটা সরকারি হিসাবে না বললেও সেনা নিজের মতো করে তাঁর রসদ মজুত করার কাজ শুরু করে দিয়েছে।আর এতে কাশ্মীরের শান্তি রক্ষায় কোনও অসুবিধাই হবে না বলে মনে করছেন তিনি।চিনের পিপল্স লিবারেশন আর্মির ওপর চাপ তৈরি করতেই ভারতীয় সেনা এই পদক্ষেপ করছে বলে সূত্রের খবর।দারবুক নামে একটি গ্রাম, ভারত চিন সীমান্তের কাছেই। সেই গ্রামের বাসিন্দারা বলছেন, প্রতিদিন রাতে ৮০–৯০ টি ট্রাক এই এলাকা দিয়ে যাচ্ছে।তার মধ্যে সেনা কনভয় রয়েছে,এছাড়া এমনি গাড়ি যার কোনওটাতে রয়েছে সেনা জওয়ানরা, কোনওটাতে রয়েছে অস্ত্র ও অন্য রসদ।সাধারণত শীতে যে রাস্তা বন্ধ থাকে,গরমে বরফ গলে গেলে সে রাস্তা খুলে যায়, তাই সেখান দিয়ে প্রতিবছর শীতের রসদ আগে থেকে মজুত করার জন্য পাঠিয়ে দেওয়া হয়।বছরের এই সময়টাতেই এই কাজ করা হয়।সেটাই হচ্ছে এখন।এই সপ্তাহেই ভারতীয় সেনা আবারও চিনা বাহিনীর সঙ্গে শান্তি আলোচনার একটি চেষ্টা করেছে। মে মাসের ২২–২৩ তারিখে মেজর জেনারেল স্তরের একটি শান্তি বৈঠক পরিকল্পনা করা হলেও তাতে শেষ পর্যন্ত লাভ হয়নি।ওদিকে খবর পাওয়া যাচ্ছে, চিনা সেনা টাইপ ১৫ ট্যাঙ্ক, Z-20 হেলিকপ্টার, GJ-2 ড্রোন সীমান্তে মজুত করে রেখেছে।তাঁরাও একইভাবে ভারতীয় সেনার ওপর চাপ তৈরি করতে সীমান্তে শক্তিবৃদ্ধি করেছে।