আজ সকালে ট্রালে অপারেশনে দু’জন জেএম সন্ত্রাসী নিহত হয়েছেন। তাদের কাছ থেকে দুটি একে -৪৭, দুটি পিস্তল এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ৩০ মে কুলগামে দু’জন জেএম সন্ত্রাসী নিহত হয়েছিল। উভয় অভিযানে কোনও জামায়াত ক্ষতি হয়নি: জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং

Pic Courtesy ANI (Developed by Reporter Shrinjoy Ghosh)

গলার নলি কাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Web Desk:Reporter Aniruddha Benerjee

চাঁচল-২ নম্বর ব্লকের মালতিপুর গ্রামপঞ্চায়েতের কালীগঞ্জ গ্রামে গলার নলি কাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়, রাত্রি প্রায় সাড়ে ন’টা নাগাদ সনুয়া শেখ (৫০) খুন হয়েছে বলে চাউর হয় ওই এলাকায়। খবর দেওয়া হয় চাঁচল থানার পুলিশকে। ঘটনাস্থলে ছুটে যায় চাঁচল পুলিশ। পুলিশ জানিয়েছে, নলিকাটা দেহ শোওয়ার ঘর থেকে উদ্ধার হয়েছে। গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের দাগ রয়েছে। মৃত ব্যক্তির নাম সনুয়া সেখ।
পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই খুন হয়েছেন সনুয়া শেখ। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। নিথর দেহটি এদিন চাঁচল থানার মর্গে নিয়ে আসা হয় বলে খবর। মঙ্গলবার সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন চাঁচল থানার পুলিশ।

বাড়িতে চড়াও হয়ে মাতৃহারা নাবালককে গুলি করে খুন আসানসোলে

Web Desk:Reporter Aniruddha Benerjee

নাবালককে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলে। সোমবার সন্ধ্যায় ১২ বছরের এক নাবালককে গুলি করে খুন করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। কে বা কারা ওই নাবালককে গুলি করল? কেন -ই বা এক নাবালককে এভাবে খুন করল? তা নিয়ে ধন্দে পুলিসও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
আসানসোলের চিত্রা পঞ্জাবি পাড়ায় বাবার সঙ্গে থাকত ওই নাবালক। বছর দশেক আগে শারীরিক অসুস্থতার কারণে ওই নাবালকের মায়ের মৃত্যু হয়। তারপর থেকে নিহত নাবালক স্মরণজিৎকে নিয়ে বাড়িতে একাই থাকতেন ভূপিন্দর সিং। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৮টা নাগাদ পঞ্জাবি পাড়ার বাড়িতে চড়াও হয় দুষ্কৃতী।
গুলি করে হত্যা করে ১২ বছরের স্মরণজিৎকে। রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা স্মরণজিৎকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।  কে বা কারা স্মরণজিৎকে গুলি করে হত্যা করল, তার তদন্তে নেমেছে আসানসোলের হিরাপুর থানার পুলিস। 
পরিবারিক বিবাদের জেরেই কি খুন হতে হল ১২ বছরের স্মরণজিৎকে? নাকি তাকে খুনের পিছনে রয়েছে অন্য কোনও কারণ? বাইরের কোনও দুষ্কৃতী গুলি করে খুন করে তাকে? তদন্তে নেমে সবদিক-ই খতিয়ে দেখছে পুলিস। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসী খুনিকে দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে।

কেরলে ঢুকল বর্ষা, এ বছর দেশে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস

Web Desk:Reporter Aniruddha Benerjee

এবার নির্দিষ্ট সময়েই কেরলে ঢুকে পড়ল বর্ষা। সেইসঙ্গে দেশে শুরু হল বর্ষাকাল। দিল্লির মৌসুম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, কেরলে ঢুকে পড়েছে উত্তর-পশ্চিম মৌসুমী বায়ু।

ভারতের কৃষিনির্ভর অর্থনীতির ক্ষেত্রে মৌসুমী বায়ুর এই কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেরল দিয়ে বর্ষা দেশে শুরু হয় জুনের প্রথম সপ্তাহে। আর সেপ্টেম্বরে রাজস্থান থেকে বিদায় নেয় মৌসুমী বায়ু।
দেশের বৃষ্টিপাতের ৭৫ শতাংশ বৃষ্টি হয় জুন থেকে সেপ্টেম্বরের বর্ষাকালে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ বছর দেশে বর্ষার পরিমাণ স্বাভাবিক হবে। দীর্ঘ সময়ের গড়ের হিসেবে ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টি হতে পারে।
চার মাসের মরশুমের ৫০ বছরের গড় বা দীর্ঘকালীন গড় ৮৯ সেন্টিমিটারের ৯৬ থেকে ১০৪ শতাংশের বর্ষণকে স্বাভাবিক বলা হয়ে থাকে।

মৌসুম ভবনের পূ্র্বাভাস, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান , উত্তরপ্রদেশ ও কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর, লাদাখ, দিল্লি ও চণ্ডিগড়ের মতো উত্তর-পশ্চিমে ১০৭ শতাংশ বৃষ্টি হবে। এই বর্ষণ স্বাভাবিকের থেকে বেশি। তবে এই পূর্বাভাসের ৮ শতাংশ মতো হেরফেরও হতে পারে।
মধ্যভারতে দীর্ঘ মেয়াদি গড়ের ১০৩ শতাংশ বৃষ্টি হবে। এরমধ্যে রয়েছে গোয়া, মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ় ও ওড়িশা।

দক্ষিণ গড়ের ১০৩ শতাংশ বৃষ্টি হবে। এরমধ্যে রয়েছে কেরল, পণ্ডিচেরি, তামিলনাড়়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা।

পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে গড় বৃষ্টিপাতের ৯৬ শতাংশ বর্ষার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অংশে রয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও উত্তর-পূ্র্বাঞ্চলের রাজ্যগুলি।

কিছুদিন আগেই বাংলায় আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় উমপুন। এবার ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব আরব সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। মঙ্গলবারই ওই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে ওই ঘূর্ণিঝড় উত্তর দিকে মহারাষ্ট্র উপকূল ধরে অগ্রসর হবে। উত্তর মহারাষ্ট্র এবং দক্ষিণ গুজরাত দিয়ে ওই ঘূর্ণিঝড় বুধবার স্থলভাগে প্রবেশ করতে পারে।

এর জন্য আরব সাগর উপকূলের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে বর্জবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসানসোলে এদিন বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর

মাস্ক কোথায়? শিয়ালদা কোলে মার্কেট জন-অরণ্য

Web Desk:Reporter Aniruddha Benerjee

আনলক ওয়ানের দ্বিতীয় দিনে শিয়ালদার কোলে মার্কেটে নিয়ম-বিধি শিকেয় তুলে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। সামাজিক দূরত্ব বা স্যানিটাইজার ব্যবহার নিয়েও রয়েছে অসতর্কতা।

লকডাউনে বাড়ি ফিরতে মরিয়া করলেন বাইক চুরি, পরে পার্সেল করে বাইক ফিরিয়ে দিল খোদ চোরই!

সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত করা গিয়েছিল চোরকে

Web Desk:Reporter Aniruddha Benerjee

তামিলনাড়ুর় ম্বাটুরে একটি চায়ের দোকানে কাজ করতেন আমান৷ সারা দেশে লকডাউন চলাকালীন একটি বাইক চুরি করেন তিনি ৷ উদ্দেশ্য ছিল একটাই নিজের দেশের বাড়িতে পরিবারের কাছে ফিরে যাওয়া ৷ আর সত্যিই যে শুধু সেই জন্যে বাইক চুরি করেছিলেন তার প্রমাণ পাওয়া গেল সপ্তাহ দুয়েক পরেই ৷ কারণ বাইকটি যাঁর তাঁর কাছেই সপ্তাহ দুয়েক পরে পার্সেল করে বাইকটি পাঠিয়ে দেন ৷
বাইকের মালিক সুরেশ কুমারকে ডেলিভারি সেন্টার থেকে ডেকে পাঠানো হয় ৷ ৩৪ বছরের সুরেশ একটি ইঞ্জিনিয়ারিং দ্রব্য প্রস্তুতকারক সংস্থা চালান ৷ দু সপ্তাহ আগে তিনি দেখেছিলেন তাঁর হিরো হন্ডা স্পেলন্ডর বাইকটি চুরি গিয়েছে ৷ এদিন ডেলিভারি সেন্টারে এসে দেখেন তার সেই বাইকটিই আছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যখন পার্সেল ডেলিভারি সেন্টারে পৌঁছে তিনি আশ্চর্য হয়ে যান ৷ নিজের সাধের বাইক দেখতে পেয়ে অভিভূত হয়ে যান ৷ তবে নিজে সরাসরি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি ৷
জিজ্ঞাসাবাদের পর জানা যায় কুমার সিসিটিভ ফুটেজ যোগাড় করেছিলেন যেখান দেখে স্থানীয়রা দোষীকে সনাক্ত করতে পেরেছিল ৷ জানা যায় স্থানীয় একটি চায়ের দোকানে কাজ করে সে ৷ আশা করা হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার পর সেই কোয়েম্বাটুরের পাল্লাপালায়ম থেকে বাইটি পার্সেল করে পাঠিয়ে দেয় ৷
তবে যে ফেরত পাঠিয়েছিল সে হাতে তুলে দেওয়ার জন্য টাকা অবশ্য দিয়ে দেয়নি তাই কুমারকে ১০০০ টাকা দিয়ে সেটা নিজের বাড়ি নিয়ে যেতে হয় ৷

ভয়ঙ্কর বছর ২০২০, রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণতম আবহাওয়া হতে চলেছে!

Web Desk:Reporter Aniruddha Benerjee

গোটা দেশ তথা বিশ্ব জুড়ে ছড়িয়েছে করোনা আতঙ্ক। একের পর এক ‌প্রাকৃতিক বিপর্যয়ে মুর্ছা গেছে দেশ। উত্তর-পূর্ব ভারতের বন্যা এবং হড়পা বান, উত্তর ও মধ্য ভারতের তাপপ্রবাহ । পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় সুপার সাইক্লোন আমফান। রাজধানীতে বারে বারে ভূমিকম্প । নতুন উপদ্রব পঙ্গপাল । প্রকৃতির তাণ্ডবলীলায় বিপর্যস্ত গোটা দেশ।  

এর মধ্যেই বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২০ সাল উষ্ণতম হতে চলেছে। যা ভাঙতে পারে তাপমাত্রার সমস্ত রেকর্ড। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলভমেন্ট-এর রিপোর্টে এমনই উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা ।  প্রায় এক সপ্তাহ ধরে উত্তর এবং মধ্য ভারতে তাপপ্রবাহ চলছে । দিল্লিতে জারি হয়েছিল প্রবল তাপপ্রবাহের সতর্কতা। এর। মাঝে হাল্ক বৃষ্টিতে কিছুটা অবশ্য স্বস্তি মিলেছে । রাজস্থানের চুরুতে তাপমাত্রা ছুঁয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার ওই রিপোর্টে জানা গিয়েছে, মূলত উত্তর গোলার্ধে থাকা দেশগুলির তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে। এই তালিকায় রয়েছে ভারত এবং বাংলাদেশ। অনুমান এই তাপপ্রবাহ বা হিটওয়েভ কন্ডিশন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেখা যাবে।   ২০২০ সালের মত বিপর্যয় এ প্রজন্ম দেখেনি । আগের প্রজন্ম সেভাবে মনে করতে পারছে না, এমন পরিস্থিতি দেখেছে কিনা । তবে সব রেকর্ড ভেঙে আরও ভয়ঙ্কর দিন আছে । 

দীর্ঘ অজগর উদ্ধার নিয়ে চাঞ্চল্য কুমারগ্রাম ব্লকের রায়ডাক চা বাগানে, আহত ১

Web Desk:Reporter Aniruddha Benerjee

প্রায় ৬ ফুট দীর্ঘ এক অজগর সাপ উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলো আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রায়ডাক চা বাগানে। সোমবার ভোর প্রায় ৪:৩০ নাগাদ রায়ডাক চা বাগানের খারু লাইনে এক বাড়িতে অজগরটিকে দেখতে পাওয়া যায়। দীর্ঘ এই অজগর সাপটিকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন বাড়ির লোকেরা। চিৎকার শুনে ভিড় জমা হয় বাড়িটিতে। পরবর্তীতে বনদপ্তরে খবর দেওয়া হলে বনদপ্তর এর কর্মীরা সেই সময় আসেনি বলে দাবি বাসিন্দাদের।

স্থানীয়দের অভিযোগ “বন দপ্তরে খবর দেওয়া হলেও বনকর্মীরা এত সকালে সেখানে যেতে অনিহা প্রকাশ করেন।” এরপর স্থানীয় কিছু যুবক নিজ উদ্যোগে সাপটিকে বস্তাবন্দী করতে যায়।
কিন্তু তখন স্থানীয় অমিত মিঞ্জ(২৬) নামক এক যুবকের হাতে অজগরটি কামড়ে দেয়। এর পর বনকর্মীরা এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়।

বন দপ্তরের উত্তর রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার বলেন, ‘এটি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির সাপ। কারো আহত হওয়ার বিষয়টি জানা নেই। সাপটি প্রায় ৬ ফুট দীর্ঘ। অজগরটিকে বক্সার রায়ডাক বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।’

কিন্তু বন দপ্তরকে খবর দেওয়া হলেও সময়মতো তারা কেনো আসেননি, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা।