Pic courtesy ANI(Developed by Reporter Samrat Ghosh)
কেরালা: মালাপুপুরে স্থানীয়রা তাকে আনারস ফাটানো খাবার দিয়ে খাওয়ানোর পরে 27 মে গর্ভবতী হাতি মারা যায়। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের বন্যজীবন কর্মকর্তা বলেছেন, "এটি নীচের চোয়ালে আঘাতের পরে ভেলিয়ার নদীতে দাঁড়িয়ে মারা গিয়েছিল"।
পঙ্গপালের আতঙ্ক সাঁকরাইলের জোড়াশাল গ্রামে ।আবারও দেখা মিলেছে পঙ্গপালের ।বনদফতর জানিয়েছে এটি এক প্রজাতির পঙ্গপাল ।এই পঙ্গপাল কতটা ক্ষতিকর হতে পারে তা নিয়ে আশঙ্কিত কৃষকরা।এদিন ব্লক প্রশাসনের আধিকারিক এবং বনদফতরের পক্ষ থেকে ওই গ্রাম পরিদর্শন করা হয়।আধিকারিকরা গ্রামবাসীদের সাথে কথা বলেন ।
আইসিআইসিআই ব্যাংক আজ পশ্চিমবঙ্গ সরকারকে ঘূর্ণিঝড় আম্ফান দ্বারা ক্ষতিগ্রস্থ অঞ্চলে ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য ৪ কোটি টাকার সাহায্য প্রতিশ্রুতি ঘোষণা করেছে । এর মধ্যে ব্যাঙ্ক, পশ্চিমবঙ্গ স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি কে ৩ কোটি টাকা আর্থিক সাহায্য দান করেছে। এছাড়াও ব্যাঙ্ক রাজ্যের ঘুর্নিঝড় প্রভাবিত জেলাগুলিতে ১ কোটি টাকামূল্যের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন – চাল, ডাল, তেল ইত্যাদি সরবরাহ করার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ হয়েছে । এই জেলাগুলি হ’ল উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলি। নবান্নের রাজ্য সচিবালয়ে আইসিআইসিআই ব্যাংকের উর্ধতন কর্তৃপক্ষর কাছ থেকে চেকটি গ্রহণ করেন শ্রী রাজীব সিনহা , আই এ এস, মুখ্য সচিব -পশ্চিমবঙ্গ সরকার। উপস্থিত ছিলেন শ্রী এইচ কে দ্বিবেদী , আই এ এস , অতিরিক্ত মুখ্য সচিব , অর্থ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এই প্রয়াস উপলক্ষ্যে আকাশ রাঘব , জোনাল হেড – রিটেল , পশ্চিমবঙ্গ , আইসিআইসিআই ব্যাঙ্ক মন্তব্য করেন – এই প্রয়োজনের সময় আমাদের চিন্তাভাবনা ও প্রার্থনা সবসময় পশ্চিমবঙ্গবাসীদের সাথেই রয়েছে । আমরা, আইসিসিআই ব্যাঙ্ক পশ্চিমবঙ্গবাসীদের সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের এই মহৎ উদ্যোগগুলির মাধ্যমে ও রাজ্য সরকারের সাথে সংহতি ও অংশীদারিত্বের মাধ্যমে এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে পুনরুদ্ধারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।
করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেই নতুন বিপদ। রাশিয়ায় হানা দিয়েছে রক্তচোষা পোকা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, রক্তচোষা পোকার পরিমাণ ৪২৮ গুণ বেড়ে গিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, রাশিয়ায় যে দু’ধরনের রক্তচোষা পোকা পাওয়া যায়, তার মধ্যে এটিই সবচেয়ে ভয়ঙ্কর। সাইবেরিয়ার হাসপাতালগুলিতে ভ্যাকসিন, ওষুধ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ফলে উদ্বেগ বাড়ছে।
মধ্য রাশিয়ায় পোকার কামড়ে অসুস্থ হয়ে পড়েছেন ৮,২১৫ জন। আক্রান্তদের মধ্যে ২,১২৫টি শিশু। এক বর্গকিলোমিটারের মধ্যে ২১৪টি পোকা ঘুরে বেড়াচ্ছে বলে জানা গিয়েছে। পোকার কামড়ে এনসেফেলাইটিস রোগ হচ্ছে। এর ফলে মস্তিষ্কে স্থায়ী ক্ষতি হচ্ছে। এছাড়া হৃদযন্ত্র, গাঁট, নার্ভাস সিস্টেমও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ২০১৫ সালে রাশিয়ায় এনসেফেলাইটিসে দেড় লক্ষেরও বেশি শিশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারও পোকার কামড়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। ফলে চিকিৎসকরা চিন্তিত। চিকিৎসক নিনা তিখুনোভা জানিয়েছেন, ‘শীতল আবহাওয়ার কারণে পোকার উৎপাত বাড়ছে। এই ধরনের পোকার কামড় মানুষের পক্ষে মোটেই সুখকর নয়। এই পোকা সংক্রমণ ছড়াচ্ছে। তাই যাঁরা পোকার কামড় খেয়েছেন, তাঁদের প্রত্যেকেরই চিকিৎসা করানো উচিত।’
করোনা মোকাবিলায় রাশিয়ায় লকডাউন চলছে। এরই মধ্যে রক্তচোষা পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কারণ, হাসপাতালগুলিতে শিশুদের ওষুধ শেষ হয়ে গিয়েছে। জুলাইয়ের আগে এই ওষুধ আসছে না। এক মহিলাকে পোকা কামড়ামোয় তাঁকে ইঞ্জেকশন দিতে হবে। কিন্তু ইঞ্জেকশন না থাকায় চারদিন পরেও তাঁর চিকিৎসা করা সম্ভব হয়নি। এই মহিলাকে ইঞ্জেকশন দেওয়া সম্ভব হবে কি না, সেটা চিকিৎসকরাও বলতে পারছেন না।
দেশে বর্ষার প্রবেশ। সোমবার কেরলে বর্ষা প্রবেশ করেছে। আর তার পরের দিনই কেরলের চার জেলায় সামনের কয়েকদিনের জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কোঝিকোড, মালাপ্পুরম, কুন্নুর, কাসারগডে। জেলায় জেলায় সতর্কতা আবহাওয়া দফতরের তরফ থেকে কোঝিকোডে কমলা সতর্কতা জারি করা হয়েছে। …
শ্বশুরবাড়ির নির্যাতনে মৃত গৃহবধূ। দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি ও স্বামীর অত্যাচারে মৃত্যু হল তার। বরিষার সখের বাজারের বাসিন্দা মৃতা চৈতালী মিত্রের(দত্ত চৌধুরী) সাথে ২০১২ সালে বিয়ে হয় বারুইপুরের বাসিন্দা সৌদীপ মিত্রের। তারপর থেকে নানারকম অত্যাচারের অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে কিন্তু তার সত্ত্বেও মানিয়ে নেন চৈতালী দেবী শেষ পর্যন্ত ২৫ শে মে উদ্ধার হয় তার নিথর দেহ তার পরিবারের তরফে এই অভিযোগ। মৃতার বোন পায়েল বিশ্বাসের দাবি ঘটনার দিন মৃতার স্বামী তাদের ফোন করে বলে চৈতালী দেবী নাকি আত্মহত্যা করেছেন। কিন্তু ঘটনাস্থলে এসে তারা দেখেন মৃতার শরীরে একাধিক অত্যাচারের চিহ্ন স্পষ্ট এবং প্রাণহীন দেহ। এমনকি মৃতার দুটি ছোট মেয়েদের সাথে দেখাও করতে দেওয়া হয়নি তাদের। শ্বশুরবাড়ি লোকজন এটাকে আত্মহত্যা বলে দাবি করলেও বাপের বাড়ির অভিযোগ চৈতালী দেবীকে মেরে ফেলা হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ তিনি অত্যাচারিত হতেন। তবে মৃতার বাবার বাড়ির লোকজনের মতে এক্ষেত্রে পুলিশি গাফিলতির অভিযোগ স্পষ্ট কারণ কোন রকম তদন্ত ছাড়াই পুলিশ এটাকে আত্মহত্যা বলে দাবি করেছে। ঘটনার পরেরদিন যদিও পুলিশ এফ আই আর নিয়েছে। মৃতার পরিবারের একটাই দাবি দোষীদের যথাযোগ্য শাস্তি চায় তারা
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৩ জন। মোটর বাইকে তাঁরা বাড়ির পথে আসছিলেন। একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথে অন্য জনের মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া মোথবাড়ি থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতরা বাপি মন্ডল (১৬), মনোজ মন্ডল (২২) ও স্বপন মন্ডল (৪০)। বাড়ি মালদা জেলার মোথাবাড়ি থানার রাজারাম টোলা গ্রামে। একই পরিবারের তাঁরা সদস্য। জানা গেছে, তাঁদের পারিবারিক জমি রয়েছে পুরাতন মালদার মুচিয়াতে। সেখানে পরিবারের অন্যান্য সদস্যরা গেছিলেন ধান কাটার কাজে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ৩ জনে একটি বাইকে করে খাবার দিতে যান তাঁদের পরিবারের লোকেদের। খাবার দিয়ে রাতে বাড়ি ফেরার পথে বাইপাসের ওপর মহানন্দা সেতুর কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে। একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। স্বপন ও মনোজের ঘটনাস্থলে মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। গুরুতর জখম বাপিকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হলে কলকাতায় তাঁকে স্থানান্তরিত করা হয়। কলকাতায় নিয়ে যাওয়ার পথে মুর্শিদাবাদের মোরগ্রামের কাছে তাঁর মৃত্যু হয়। পরে ৩ জনেরই দেহ ময়নাতদন্তের জন্য আনা হয় মালদা মেডিক্যালের মর্গে।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য । মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর পৌরসভার ১৭নং ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম রতন হালদার (৩৫)। বাড়ি গঙ্গারামপুর পৌরসভার ১৬নং ওয়ার্ডের লক্ষ্মীপুর পদ্মপুকুর এলাকায়। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। মৃতর পরিবারের রয়েছে তার স্ত্রী ও সাড়ে তিন বছরের এক কন্যা সন্তান। ঘটনার পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকেরা। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। পরিবার সূত্রে খবর প্রায় বছর দেড় আগে ওই ব্যক্তি দিল্লি থেকে গঙ্গারামপুরে আসে । এখানে রাজমিস্ত্রির কাজ করে সে জীবিকা নির্বাহ করতো । মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয় ওই ব্যক্তি। এরপরে গঙ্গারামপুর সুভাষপল্লী এলাকার মানুষজন ওই ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে । এরপরে বিকেল ৪.৩০ নাগাদ ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পায় এলাকার মানুষজন। যদিও প্রথম অবস্থায় ওই ব্যক্তিকে চিনতে পারেনি এলাকার মানুষজন । পরে ঘটনাটি জানাজানি হতেই ঘটনার খবর পেয়ে ছুটে আসে মৃতের পরিবার সহ এলাকার মানুষজন। যদিও পরিবারের দাবি অতিরিক্র মদ্যপানের জন্যই মৃত্যু হয়েছে ওই ব্যাক্তির। এদিন পুলিশ মৃতদেহ উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের তান্ডব পশ্চিমবঙ্গ ও ওড়িশ্যায় এখনও দগদগে। এরই মাঝে ফের পশ্চিম উপকূলে চোখ রাঙাচ্ছে আরও এক ঘূর্ণিঝড়। আরব সাগরের উপর তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে মহারাষ্ট্র এবং গুজরাত উপকূলের দিকে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী ১২ ঘণ্টায় ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হবে। বুধবার সন্ধ্যায় অথবা রাতের দিকে উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাতের উপকূলে মাঝে আছড়ে পড়তে পারে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০৫ থেকে ১১৫ কিলোমিটার থাকবে। গতিবেগ সর্বোচ্চ মাত্রায় উঠতে পারে ঘণ্টায় ১২৫ কিলোমিটার।