মহারাষ্ট্র থেকে ফিরে ঘুরছিলেন এলাকায়, প্রতিবাদ করায় প্রতিবেশীকে খুন পরিযায়ী শ্রমিকের

Web Desk: কোয়ারেন্টিনে না থাকার প্রতিবাদ করায় মদ্যপ পরিযায়ী শ্রমিকের হাতে খুন প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ডিহি গুমাইয়ে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম অশোক বেরা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।
জানা গিয়েছে, তন্ময় বেরা নামে (৩৪) ওই অভিযুক্ত পরিযায়ী শ্রমিক ৩০ মে মহারাষ্ট্র থেকে বাড়ি আসেন। অভিযোগ, এরপর বাড়িতে না থেকে মদ খেয়ে এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকেন। প্রতিবেশীরা ওই ব্যক্তিকে বাড়িতে থাকতে বলেন। কিন্তু তন্ময় বেরা রীতিমতো উত্তেজিত হয়ে প্রতিবেশীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে দেন। 
অভিযোগ, এরপরই মদ্যপ অবস্থায় তন্ময় বেরা রাস্তার পাশে পড়ে থাকা একটি বাঁশ দিয়ে অশোক বেরা (৪৪) ও গঙ্গা বেরা (৩২)-র মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে জখম ২ জনকে নন্দকুমারে খেজুরবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

গঙ্গা বেরাকে প্রাথমকি চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু অশোক বেরার অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সোমবার রাতে মৃত্যু হয় অশোক বেরার। ইতিমধ্যেই অভিযুক্ত তন্ময় বেরাকে গ্রেফতার করেছে নন্দকুমার থানার পুলিস।
Reporter Aniruddha Benerjee

আগামী ৫ জুন চন্দ্রগ্রহণ, জেনে নিন কখন দেখা যাবে ওই দৃশ্য

Web Desk: এ বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে আগামী ৫ জুন শুক্রবার। এটি দেখা যাবে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও আন্টার্টিকা থেকে। ভারতেও এটি খালি চোখে দেখা যাবে। এবছর প্রথম চন্দ্রগ্রহণটি হয়েছিল ১০ জানুয়ারি। এবারের এই চন্দ্রগ্রহণ পৃথিবীর প্রধান ছায়া চাঁদের ওপরে পড়বে না।
এবারের চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১১টা ১৫ মিনিটে। চলবে রাত ২টো ৩৪ মিনিট পর্যন্ত। সবেমিলিয়ে ৩ ঘণ্টা ১৯ মিনিট চলবে গ্রহণ। ৫ জুন রাত ১২টা ৫৪ মিনিট থেকে গ্রহণ স্পষ্ট দেখা যাবে। এমনটাই জানিয়েছে timeanddate.com।
এবার চন্দ্রগ্রহণে চাঁদকে দেখাবে প্রায় পূর্ণিমার চাঁদের মতো। কারণ পৃথিবীর প্রধান ছায়ার ভেতরে থাকবে না চাঁদ। বরং তা থাকবে পৃথিবীর প্রচ্ছায়ার মধ্যে। তাই এবারের এই চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে penumbral lunar eclipse।
সাধারণভাবে জুন মাসের চাঁদকে বলা হয় স্ট্রবেরি মুন। তাই এই চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে স্ট্রবেরি penumbral lunar eclipse। এ বছর ১০ জানুয়ারি ও ৫ জুনের পর ফের চন্দ্রগ্রহণ হবে ২৯ নভেম্বর। শুক্রবারের চন্দ্রগ্রহণ স্পষ্ট দেখা গেলেও ২৯ নভেম্বর আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।
Reporter Aniruddha Benerjee

লকডাউনে কাজ হারিয়ে দীর্ঘদিন অনাহারে, ৩ দিন ট্রেনেও মেলেনি খাবার-জল, বাড়ি ফেরা হল না কিশোরের

Web Desk : সংসারের হাল ধরতে পড়াশোনার পাট চুকিয়ে কিশোর বয়সেই মুম্বই পাড়ি জমিয়েছিল মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের মনোহরপুর গ্রামের বছর পনেরোর কিশোর পীযূষ দাস। মুম্বইতে পাইপ লাইনের কাজে পরিযায়ী শ্রমিকের কাজ করত সে। লকডাউনে কাজ হারায় পীযূষ। তারপর থেকে অনাহারেই দিন কাটছিল মুম্বইতে। শেষে শ্রমিক স্পেশাল ট্রেন ধরে গত সপ্তাহে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু বাড়ি ফেরা আর হল না। অভিযোগ, ট্রেনেও পর্যাপ্ত খাবার ও পানীয় জল জোটেনি। শেষে অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর। সোমবার রাতে মৃত্যু হয় তার।
৩ দিন অর্ধাহারে ট্রেন সফরের পর হরিশ্চন্দ্রপুরে এসেই বারদুয়ারী হাইস্কুলের  কোয়ারেন্টিন সেন্টারে চলে যায় কিশোর পীযূষ দাস। সেখানেই রবিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। তারপর সেখান থেকে তাঁকে স্থানীয় মশালদা হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালেই  সোমবার রাতে পীযূষ দাসের মৃত্যু হয়। কিশোর পরিযায়ী শ্রমিক পীযূষ দাসের মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 
সংসারে দুটো পয়সা বাড়তি আয় হবে। এই ভেবেই বইপত্র ফেলে, সংসার সামলাতে ছোট বয়সেই হাতুড়ি ধরে নিয়েছিল হাতে। মুম্বই গিয়েছিল দু’পয়সা রোজগারের আশায়। ভেবেছিল, পরিবারের মুখে হাসি ফোটাবে। কিন্তু করোনা আর তারপর লকডাউন জল ঢেলে দিল সব স্বপ্নে। পীযূষ দাসের মামা গাবলু দাস জানান, গত ৬ মাস আগে সে মুম্বইতে গিয়েছিল সে। লকডাউনের  মধ্যে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছিল। গত সপ্তাহে বাড়ি ফেরার জন্য ট্রেনে চাপে। একে দীর্ঘদিন অনাহার, তারপর ট্রেনেও ঠিকমতো খাবার-জল না মেলা, সঙ্গে ট্রেন জার্নির ধকল, বারদুয়ারী কোয়ারেন্টিন সেন্টারে এসেই অসুস্থ হয়ে পড়ে।
এ প্রসঙ্গে জেলা পরিষদের  শিশু-নারী ও ত্রাণ কর্মাদক্ষ মর্জিনা খাতুন জানান, বাইরে থেকে যাঁরা বাংলায় ফিরছেন, তাঁদের ব্যাপারে কেন্দ্র সরকারের আরও গুরুত্ব নেওয়া উচিত। রেলের তরফে এদের খাবারের  ব্যাপারে আরও সচেতন থাকা উচিত ছিল। কেন্দ্র সরকারের উদাসীনতার জন্যই এত  শ্রমিকের মৃত্যু ঘটছে বলে তোপ দাগেন তিনি। দাবি করেন, এর দায় কেন্দ্রকে নিতে হবে।Reporter Aniruddha Benerjee

সপ্তাহে অন্তত ৩ দিন অফিস করতেই হবে সরকারি কর্মীদের, নির্দেশিকা নবান্নের

Web Desk : ৮ তারিখ থেকে ৭০ শতাংশ কর্মী নিয়ে খুলছে সরকারি অফিস। সব সরকারি কর্মীকেই আগামী সোমবার থেকে সপ্তাহে ৩ দিন অফিস করতে হবে। নবান্ন থেকে বেরলো নির্দেশ। সমস্ত সরকারি অফিস, পুরসভা, পঞ্চায়েত সব ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে। তবে, স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষক-অশিক্ষক কর্মীদের কাজে যেতে হবে না।
সোমবার থেকেই রাজ্যে শিথিল হয়েছে লকডাউন। নির্দেশ অনুযায়ী অফিসমূখী হয়েছেন অনেকেই। তবে পর্যাপ্ত গণপরিবহণ না থাকায় অনেকই দুর্ভোগের শিকার হয়েছেন। কেউ বাইকে ,কেউ গাড়ি ভাড়া করে চাকরি বাঁচাতে অফিসমুখী বাংলার মানুষ। ভাড়ায় গেড়োয় মঙ্গলবার পর্যন্তও পথে নামেনি বেসরকারি বাস। তবে আজ মালিকসংগঠনের বৈঠকের পর জানানো হয়েছে আগামিকাল থেকে সরকারি বাস এবং মিনিবাস অল্প অল্প করে রাস্তায় নামমে। Reporter Aniruddha Benerjee

পুড়ে ছাই চিনার পার্কের আখতার বস্তি, লকডাউনে ফের গৃহহীন প্রায় ৫০০ মানুষ

Web Desk: লকডাউনের মধ্যেই বিধ্বংসী আগুন। পুড়ে ছাই চিনার পার্কের আখতার বস্তি। চোখের নিমেষে মাথার ওপর ছাদ হারিয়ে নিঃস্ব শ-পাঁচেক মানুষ। দ্রুত তাঁদের ঘর বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে বিধাননগর পুরনিগম। 
ঘড়িতে তখন ঠিক ১২টা। আচমকাই বিকট শব্দ কেঁপে উঠল সিটি সেন্টার টু-এর পিছনের আখতার বস্তি। কিছু বুঝে ওঠার আগে হু হু করে ছড়াল আগুন। নিমেষে পুড়ে খাক ১৫০ ঝুপড়ি ঘর। লকডাউনের মধ্যেই মাথার ওপরের ছাদ হারালেন ৫০০ মানুষ। 
দমকলে খবর যায়। তবে, তার আগেই উদ্ধারে ঝাঁপিড়ে পড়ে বস্তির ছেলেরাই। পাশের ডোবা থেকে জল টেনে নিজেরাই আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে পৌছয় দমকলের ৫টি ইঞ্জিন। আধঘণ্টার চেষ্টার নিয়ন্ত্রণে আসে আগুন। খবর পেয়ে পৌছে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
আগেও দুবার অভিজাত শপিং মলের পিছনের এই বস্তিতে আগুন লাগে। পাঁচ বিঘার জমির ওপর এই বস্তিতেই কেন বার বার আগুন? নেপথ্যে কোনও প্রোমোটিং চক্র কাজ করছে কি? খতিয়ে দেখছে পুলিস। Reporter Aniruddha Benerjee

আমপানের পর এবার নিসর্গ ধেয়ে আসছে, জানালো মৌসম ভবন

Web Desk:Reporter Aniruddha Benerjee

একের পর বিপর্যয় যেন আছড়ে পড়ছে ভারতের উপর। মহামারী করোনা ভারতে এই মুহূর্তে প্রায় ২ লক্ষ আক্রান্ত ছুঁই ছুঁই। মৃত ৫ হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর মধ্যে পশ্চিম বঙ্গের উপর দিয়ে বয়ে গেছে সুপার সাইক্লোন আমপান। তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও জীবনহানি হয়েছে। এবার আরব সাগরে তৈরী হয় নিম্নচাপ সুপার সাইক্লোন নিসর্গ হয়ে ভারতের গোয়া, মহারাষ্ট্র, গুজরাট ও কেরল উপকূলে আছড়ে পড়বে আগামী ২৪ ঘন্টার মধ্যে বলে আশা করছে দিল্লির মৌসম ভবন। আপাতত এই ঘূর্ণিঝড়ের অবস্থান গোয়ার পঞ্জিম থেকে ৩০০ কিলোমিটার দূরে। মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাত পেরিয়ে রায়গড় ও দমনে এই ঝড়ের প্রভাব পড়বে ৩ জুন বিকেলে।ইতিমধ্যে এই সমস্ত রাজ্যের উপকূলবর্তী অঞ্চল থেকে বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ দূরত্বে। রাজ্য সরকার বিভিন্ন অঞ্চলে লাল, কমলা সতর্কতা জারি করেছেন। আরব সাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে সেই সাইক্লোন নিসর্গ। এটি একটি ক্রান্তিয় সাইক্লোন।করোনা নিয়ে গোটা দেশ কাবু। ভয়ঙ্কর অবস্থা মহারাষ্ট্র এবং গুজরাতে। আর এবার সেখানেই আছড়ে পড়তে চলেছে সাইক্লোন।ইতিমধ্যে ভারতের সরাষ্টমন্ত্রী শ্রী অমিত শাহ মহারাষ্ট্র ও গুজরাটের মুখ্যমন্ত্রীদের সাথে বিপযয় মোকাবিলা ও পরবর্তী অবস্থা মোকাবিলার ব্যাপারে। সাইক্লোন আছড়ে পড়ার আগে প্রবল বৃষ্টি হবে বলেও জানা গিয়েছে। বৃষ্টি হবে মুম্বই, থানে, রায়গড়, পালঘর, ভাপি, ভালসাদ, সুরাত, দিউ-দমন সহ একাধিক জায়গায়। এখন দেখার কতটা ক্ষয়ক্ষতি করে এই সুপার সাইক্লোন নিস্বর্গ .

ভূমিকম্পে মৃত ২০। রাজ্যের বুকে আবার বিপর্যয়

Web Desk:Reporter Aniruddha Benerjee

ভারতের উত্তর পূর্বের রাজ্য অসমের দক্ষিণ অংশের বারাক উপত্যকা আজ ভয়াভয় ভূমিকম্পে কেঁপে ওঠে. আর তাতেই প্রায় ২০ জন মানুষের প্রাণ যায় বলে খবর পাওয়া গেছে। এছাড়া প্রায় শতাধিক মানুষ কমবেশি আহত হয়েছেন। একেই এই মুহূর্তে অসমের বন্যা পরিস্থিতি খুব সংকটজনক অবস্থায় আছে। তার মধ্যে এই ভূমিকম্প বেশ বিপদে ফেলে দিয়েছে স্থানীয় মানুষকে। সূত্র মারফত জানা গেছে দক্ষিণ অসমে এই দুর্ঘটনা ঘটেছে। যে ২০ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে বেশিরভাগ লোকই দক্ষিণ অসমের বারাক উপত্যকা এলাকার তিনটি আলাদা জেলার বলে জানা গিয়েছে। ওই এলাকায় বিগত বেশ কয়েকদিন ধরে মারাত্মক বৃষ্টি হছে। দুর্ঘটনার নিহতদের মধ্যে কাছার জেলার সাতজন, হাইলাকান্দি জেলার সাতজন ও করিমগঞ্জ জেলার ৬ জন রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে গিয়েছে উদ্ধারকারী দল।টানা বৃষ্টি ও বন্যার ফলে বিপর্যস্থ জনজীবন। অসমের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছেন এখন পর্যন্ত এই বন্যায় প্রায় ২৭ হাজার হেক্টর জমি নষ্ট হয়ে গিয়েছে।

এবার ফের বদল হল উচ্চমাধ্যমিকের সূচি, পরীক্ষা হবে ২, ৬ ও ৮ জুলাই

Web Desk:Reporter Aniruddha Benerjee

করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল। দীর্ঘ দু’মাসের বেশি সময় রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় হয়নি উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষাও। এরপর রাজ্যের শিক্ষামন্ত্রী উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিয়েছিলেন। ঠিক হয় বকেয়া পরীক্ষাগুলি হবে আগামী ২৯ জুন, ২ ও ৬ জুলাই।
এরপর রাজ্যের বুকে আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড় আমফান। ফলে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে ফের অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। এবার ফের বদল হল উচ্চমাধ্যমিকের সূচি। মঙ্গলবারই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন, উচ্চমাধ্যমিকের অবশিষ্ট ৩টি পরীক্ষা হবে ২, ৬ ও ৮ জুলাই। তিনি জানিয়েছিলেন, সামাজিক দূরত্ব বজায় রেখেই পরীক্ষা নেওয়া হবে। অতিরিক্ত ভিড় এড়াতে প্রায় আড়াই হাজার কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ক্লাসরুমে একটি বেঞ্চের তফাতে ছাত্রছাত্রীরা বসবে। প্রতি বেঞ্চে একজন পড়ুয়া। ছাত্রছাত্রীদের মাস্ক পরে আসতে হবে। স্কুলে স্যানিটাইজার থাকবে।
সূত্রের খবর, মুলত কন্টেনমেন্ট জোনের আওতায় থাকা পরীক্ষার্থী ও আমফান বিধ্বস্ত এলাকার পরীক্ষার্থীরা দাবি তুলছিলেন দিন বদলের। সেই বিষয়টি বিবেচনা করেই উচ্চমাধ্যমিকের সূচি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানালেন পার্থ চট্টোপাধ্যায়। তবে পরবর্তী সময় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কবে কোন কোন পরীক্ষা হবে সেটা জানিয়ে দেবে।

আসাম

Pic courtesy ANI(Developed by Reporter Samrat Ghosh)
আসাম: লুমডিং-বদরপুর পার্বত্য বিভাগের মুপা এবং মাইবাং স্টেশনগুলির মধ্যে রেলপথ আজ km 57 কিলোমিটারে রেলপথ ডুবে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। পুনরুদ্ধারের কাজ চলছে। 

সাইক্লোন নিসর্গ

Pic courtesy ANI(Developed by Reporter Samrat Ghosh)
আমাদের উপকূলরেখার উপরে বসবাসকারী প্রায় 21,000 লোককে সরিয়ে নেওয়া উচিত। আমরা হাত ধোয়ার ব্যবস্থা করেছি, স্যানিটাইজার, মুখোশ এবং সামাজিক দূরত্বগুলি উচ্ছেদ শেল্টারগুলিতে বজায় রাখা হবে: কৈলাশ শিন্ডে, পালঘর জেলা কালেক্টর, মহারাষ্ট্র
# সাইক্লোন নিসর্গ