প্রয়াত পরিচালক বাসু চট্টোপাধ্যায়, ট্যুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Web Desk:
প্রয়াত ভারতীয় চলচ্চিত্রের প্রবাদপ্রতীম পরিচালক ও চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায়৷মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৩৷বার্ধক্যজনিত কারণে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ছোটি সি বাত,রজনীগন্ধা,বাতো বাতো মে,চামেলি কি শাদি,এক রুকা হুয়া ফয়সলা-র মতো ছবি তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে ভারতীয় চলচ্চিত্র জগতে৷কিংবদন্তী এই পরিচালকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ট্যুইট করে মুখ্যমন্ত্রী লিখলেন, কিংবদন্তী পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত৷ছোটি সি বাত,চিতচোর এবং টেলিভিশনে রজনী, ব্যোমকেশ বক্সী-র মতো অনবদ্য সৃষ্টি তাঁর৷পরিচালকের পরিবারের প্রতি রইল সমবেদনা৷Reporter Aniruddha Benerjee

অফিসে যেতে হবে সপ্তাহে তিনদিন, খাতায় পরবে না লাল কালি, ঠিক কি জানালেন মুখ্যমন্ত্রী?

Web Desk:
৮ই জুন আগামী সোমবার থেকে ৭০ শতাংশ কর্মী নিয়ে সব রাজ্য সরকারি অফিসে কাজ শুরু হচ্ছে। আপাতত সপ্তাহে তিনদিন করে সব সরকারি কর্মী অফিসে উপস্থিত হবেন। পাশাপাশি মঙ্গলবার নতুন আরও একটি নির্দেশিকা জারি করলো নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “লকডাউন অনেকটা শিথিল হলেও ট্রেন বন্ধ রয়েছে। ফলস্বরূপ শহরতলী থেকে কলকাতা যাতায়াত করতে বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষ। শহরের রাস্তায় অনেক জায়গায় ঠিক মতো গন পরিবহন মিলছে না। সবটা ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি মাসে কোন কর্মী অফিসে আসতে দেরী করলে খাতায় পরবে না লাল কালি। সরকারি অফিস, পুরসভা, পঞ্চায়েত সবক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে। অন্যদিকে ভাড়ার সমস্যা নিয়ে আলোচনা চলায় খুবই কম বাস এতোদিন রাস্তায় দেখা গেছিল। তবে আজ থেকে রাজ্যের প্রায় সব রুটেই বাড়ানো হয়েছে বাসের সংখ্যা। তবে মুখ্যমন্ত্রী খাতায় লাল কালির দাগ না পড়ার কথা ঘোষণা করায় সরকারি কর্মীদের অস্বস্থি কমলেও পরিবহন ব্যবস্থা কতোটা স্বাভাবিক থাকবে ও সামাজিক দূরত্ব বজায় থাকবে কতোটা? প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে।Reporter Aniruddha Benerjee

দিল্লিতে ভয়ঙ্কর ডাকাতি, আইআইটির কাছে গাড়ির ভেতরে রক্তাক্ত স্পাইসজেটের পাইলট,পিস্তল ঠেকিয়ে লুঠ সর্বস্ব

Web Desk:

গতকাল মধ্যরাতে দক্ষিণ দিল্লির একটি ফ্লাইওভারের উপরে যুবরাজ তেহটিয়া নামে ৩০ বছরের একটি যুবক মিনিট দশেকের জন্য গাড়ি থামিয়েছিলেন। ঢিল ছোড়া দূরত্বেই দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিটিউট অব টেকনোলজি। হঠাৎই গাড়ির বন্ধ জানলার কাঁচে টোকা পড়ল। চালক তাকিয়ে দেখেন তার মারুতি সুইফট গাড়িটিকে ঘিরে ফেলেছে পাঁচটি বাইক,বাইকে ছিল প্রায় দশ জন দুষ্কৃতী। প্রত্যেকের হাতে লাঠি, আগ্নেয়াস্ত্র ছিলো। গাড়ির জানলার কাঁচ ভেঙে লাঠির বাড়ি পড়ল যুবকের মাথায়, ছুরি দিয়ে একজন চিরে দিল পা। ছটফট করতে করতে গোটা ওয়ালেটটাই তুলে দিলেন আততায়ীদের হাতে।
আইআইটি ফ্লাইওভারের উপরে মারাত্মক জখম অবস্থায় স্পাইসজেটের পাইলটকে উদ্ধার করে পুলিশ। বছর তিরিশের ওই পাইলট এখন ভর্তি ফরিদাবাদের একটি বেসরকারি হাসপাতালে। গাড়িতে পাইলট ছাড়াও ছিলেন গাড়ির চালক। পুলিশ জানিয়েছে, চালকের কোনও আঘাত লাগেনি।
পাইলট তাঁর বয়ানে বলেছেন, ফরিদাবাদ থেকে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছিলেন তিনি। কাজের সূত্রেই তাকে যেতে হত মুম্বই। রাতে ফ্লাইওভারের উপরে মিনিট দশেকের জন্য গাড়িটি দাঁড় করানো হয়েছিল। ওইটুকু সময়ের মধ্যেই ঘটে যায় এই ভয়ঙ্কর ঘটনা। যুবরাজ বলেছেন, দশ জন বা তার বেশি আততায়ী ছিল ওই দলে। প্রত্যেকের হাতেই ছিল পিস্তল। গাড়ি ঘিরে ফেলে প্রথমেই একজন জানলার কাঁচ ভেঙে তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। কপালে পিস্তল ঠেকিয়ে টাকা চায়। অন্য আরেকজন ততক্ষণে ছুরি দিয়ে তার পা চিরে দিয়েছে। গলগল করে রক্ত বার হচ্ছে। প্রাণে বাঁচতে সঙ্গে থাকা সব টাকাই দিয়ে দেন যুবরাজ। তার কথা অনুযায়ী, প্রায় ৩৪ হাজার টাকা লুঠ করে পালিয়েছে ওই ডাকাতদল।
রাতের দিল্লিতে নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন আগেও উঠেছে। দিল্লি আইআইটির কাছের ফ্লাইওভারে এমন ডাকাতির ঘটনা নাকি নতুন নয়, এমন অভিযোগ স্থানীয়দেরই। এর আগেও বহু মানুষ আততায়ীদের খপ্পরে পড়ে জখম হয়েছেন। তাঁদের সর্বস্ব লুঠ হয়েছে। ডেপুটি কমিশনার (দক্ষিণ-পশ্চিম) দেবেন্দ্র আর্য জানিয়েছেন, পাইলটকে রক্তাক্ত অবস্থায় গাড়িতে পড়ে থাকতে দেখে একটি টহলদারি ভ্যান। তারাই উদ্ধার করে নিয়ে যায় ফরিদাবাদ হাসপাতালে। তবে তার আগে ওই বাইকবাহিনীকে মেহরউলি অবধি অনুসরণ করেছিল তারা। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে ওই দলকে পাকড়াও করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিসিপি।

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মালদারএকই পরিবারের তিনজনের

Web Desk: পথ দুর্ঘটনায় মৃত্যু হল একইপরিবারের ৩ জনের। মোটর বাইকে বাড়ির পথে আসছিলেন ওই তিন ব্যক্তি। একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। ২ জনের ঘটনাস্থলই মৃত্যু হয়। আরেক জনকে কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে মালদহের বাইপাস সংলগ্ন মহানন্দা ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তিদের নাম বাপি মন্ডল (‌‌১৬‌)‌‌, মনোজ মন্ডল (‌‌২২)‌‌ ও
স্বপন মন্ডল (‌‌৪০)‌‌। এদের বাড়ি মালদহের মোথাবাড়ি থানার রাজারাম টোলা গ্রামে। মৃতরা একই পরিবারের সদস্য।
জানা গেছে, তাঁদের পারিবারিক জমি রয়েছে পুরাতন মালদার মুচিয়াতে। সেখানে পরিবারের অন্যান্য সদস্যরা গেছিলেন ধান কাটার কাজে।

পুলিশ সূত্রে ও মৃতের পরিবারের সদস্যদের থেকে জানা যায়, মঙ্গলবার রাতে ৩ জনে একটি বাইকে করে খাবার দিতে যান তাঁদের পরিবারের লোকেদের।
খাবার দিয়ে রাতে বাড়ি ফেরার পথে বাইপাসের ওপর মহানন্দা সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। স্বপন মন্ডল ও মনোজ মন্ডল ঘটনাস্থলে মৃত্যু হয় । গুরুতর জখম বাপি মন্ডলকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হলে কলকাতায় তাঁকে স্থানান্তরিত করা হয়। কলকাতায় নিয়ে যাওয়ার পথে মুর্শিদাবাদের মোরগ্রামের কাছে তাঁর মৃত্যু হয়। পরে ৩ জনেরই দেহ ময়নাতদন্তের জন্য আনা হয় মালদা মেডিক্যালের ও হাসপাতালে পাঠানো হয়।Reporter Aniruddha Benerjee

আমফানের ক্ষয়ক্ষতি জানতে আজ রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল

Web Desk: আমফানের তান্ডবে কেটেছে দীর্ঘ ১৬ টা দিন। অবশেষে আজ বৃহস্পতিবার রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। জানবে আমফানের রোষানলে ক্ষয়ক্ষতির পরিমাণ। বিধ্বংসী ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্য কতটা আর্থিক  ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, তা মূল্যায়ন করবেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। 

বিশেষ সূত্রে খবর, আজ সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবে সাত সদস্যের প্রতিনিধি দল। বুধবার রাতে নবান্নের তরফে রাজ্য পুলিশের ডিজি, আইজি, কলকাতা পুলিশের কমিশনার-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিককে চিঠি পাঠিয়ে জানানো একথা জানানো হয়েছে। জানা গেছে, সাত সদস্যের ওই প্রতিনিধি দলে  রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব (সাইবার অ্যান্ড ইরফরমেশন সিকিউরিটি) অনুজ শর্মা। কৃষি মন্ত্রকের অধিকর্তা নরেন্দ্র কুমার, মৎস্য দফতরের অ্যাসিস্টান্ট কমিশনার আর পি দুবে, রাজস্ব বিভাগের অধিকর্তা (ফিনান্স কমিশন ডিভিশন) এস সি মীনা, জলশক্তি মন্ত্রকের সিদ্ধার্থ মিত্র, শক্তি মন্ত্রকের ঋষিকা শরণ এবং সড়ক পরিবহন মন্ত্রকের সমীরণ সাহা।Reporter Aniruddha Benerjee

ভারতে জুনের মাঝামাঝির মধ্যে দিনে ১৫ হাজার করোনা সংক্রমণ, পূর্বাভাস চিনের গবেষণাকারী সংস্থার

Web Desk:Reporter Aniruddha Benerjee

চলতি জুন মাসে ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা প্রত্যেকদিনই বাড়বে এবং মাসের মাঝামাঝির মধ্যে আক্রান্তের সংখ্যা দিনে বাড়বে প্রায় ১৫ হাজার। চিনের গবেষকদের তৈরি করোনা অতিমারি সংক্রান্ত আন্তর্জাতিক পূর্বাভাস মডেল অনুসারে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর-পশ্চিম চিনের গানসু প্রদেশের ল্যানঝাউ বিশ্ববিদ্যালয়ের তৈরি এই মডেল গ্লোবাল কোভিড-১৯ প্রেডিক্ট সিস্টেম ১৮০ দেশের দৈনিক পূর্বাভাস দিয়ে থাকে।
এই গবেষণাকারী গোষ্ঠীর ভারতের ক্ষেত্রে ফোরকাস্ট মডেলে গত ২ জুন ৯,২৯১ জনের আক্রান্ত হওযার পূর্বাভাস দেওয়া হয়েছিল। ভারতের সরকারি তথ্য অনুসারে ওই দিন একদিনে সবচেয়ে বেশি- গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৮,৯০৯। বুধবার থেকে এই মডেলে আগামী চারদিনে প্রতিদিন ভারতের নতুন করে করোনা আক্রান্তের সংখ্যার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তা হল যথাক্রমে ৯,৬৭৬, ১০,০৭৮, ১০,৪৯৮ এবং ১০,৯৩৬। আর একটি উদাহরণ: গত শুক্রবারের তথ্যে ২৮ মে (বৃহস্পতিবার) ভারতে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৭,৪৬৭।
এই সংখ্যা তাঁদের পূর্বানুমানের সঙ্গে অনেকটাই মিলে গিয়েছে বলে জানিয়েছেন হুয়াং জিয়ানপিং। তিনি ল্যানঝাউ বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ ইনোভেশন সেন্টার অফ ওয়েস্টার্ন ইকোলজিক্যাল সেফটি বিভাগের ডিরেক্টর। এই প্রকল্পের নেতৃত্বে রয়েছেন তিনি।
হুয়াং বলেছেন, ২৮ মে আমরা ভারতে নতুন করে ৭,৬০৭ কোভিড আক্রান্ত হওয়ার পূর্বাভাস দিয়েছিলাম, যা সরকারি পরিসংখ্যানের কাছাকাছি। এক্ষেত্রে যে ত্রুটি রয়েছে, তা খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইটে আপডেট করা হবে। ১৫ জুনের মধ্যে ভারতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন ১৫ হাজারের বেশি করে বাড়তে পারে। পরপর তিনদিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজারের বেশি। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে। ওই একই মডেলে আমেরিকায় জুনে প্রতিদিন ৩০ হাজার জনের টেস্ট পজিটিভ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, ইউরোপের দেশগুলিতে দৈনিক আক্রান্তের সংখ্যা কমবে। এই চলমান পূর্বাভাস মডেল গত সপ্তাবে অনলাইনে প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে জলবায়ুর প্রভাব, পরিবেশ সংক্রান্ত অবস্থা, জনসংখ্যার ঘনত্ব ও সরকারি সংক্রমণ মোকাবিলা সংক্রান্ত ব্যবস্থাদির কথা বিবেচনার মধ্যে রাখা হয়েছে। হুয়াং বলেছেন, ভাইরাসের সংক্রমণ জনঘনত্ব, কোয়ারেন্টিন সংক্রান্ত ব্যবস্থা ও পরিবেশ সংক্রান্ত দিকের মতো একাধিক বিষয়ের ওপর নির্ভরশীল। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিষয় এক্ষেত্রে ভিন্নভাবে প্রভাব ফেলে। তিনি বলেছেন, আবহাওয়া সংক্রান্ত বিষয় ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তাপমাত্রা ও আর্দ্রতার মতো বিষয়গুলির প্রভাব বিবেচনার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। তবে অঞ্চলভেদে তার প্রভাব ভিন্ন হতে পারে।
হুয়াং বলেছেন, ভারতে জনসংখ্যা আধিক্য সামাজিক দূরত্ব কমায় এবং তা অতিমারির ছড়িয়ে পড়ার ক্ষেত্রে সহায়ক। অন্যান্য বিষয়ের তুলনায় এক্ষেত্রে তাপমাত্রার প্রভাব সীমিত। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার ধীরে ধীরে লকডাউন শিথিল করায় ভারতে নতুন করে আক্রান্ত সংখ্যা বাড়বে। হুয়াং জানিয়েছেন, তাঁদের সিস্টেম প্রকাশের আগে বারেবারে তথ্য যাচাই ও ত্রুটি সংশোধনের কাজ করা হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে অনেক বিষয় কাজ করে এবং প্রকৃত পরিস্থিতি বিবেচনা করে এক্ষেত্রে সংশোধন ও উন্নতিসাধনের কাজ চালিয়ে যাওয়া হবে।

করোনা আক্রান্ত বার্সিলোনার পাঁচ ফুটবলার, রিপোর্ট গোপন করার অভিযোগ

Web Desk:Reporter Aniruddha Benerjee

করোনা আক্রান্ত বার্সিলোনার পাঁচ। ফুটবলারদের পাশাপাশি সংক্রমণ ২ কোচিং স্টাফেরও। স্প্যানিশ রেডিও স্টেশনের খবরে চাঞ্চল্য। বার্সা কর্তৃপক্ষের বিরুদ্ধে রিপোর্ট গোপন করার অভিযোগ। বার্সার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু

Web Desk:Reporter Aniruddha Benerjee
হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু। করোনা পজিটিভ হওয়ার পর থেকেই হোম কোয়ারেন্টিনে ছিলেন তিনি। সূত্রের খবর, সতর্কতা হিসেবেই হাসপাতালে ভর্তি দমকলমন্ত্রী।

গুজরাটে রাসায়নিক কারখানায় ভয়ানক বিস্ফোরণ, প্রচন্ড আগুনে জখম ৪০

Web Desk:Reporter Aniruddha Benerjee

লকডাউন লঘু হওয়ার সঙ্গে রাসায়নিক কারখানায় ফিরেছিল কাজের গতি। কিন্তু, বুধবার দুপুরে হঠাত্ই প্রচন্ড বিস্ফোরণে কেঁপে উঠল গুজরাটের দহেজ। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। বিস্ফোরণের প্রচন্ড আগুনে গুরুতরভাবে জখম হলেন কারখানায় কর্মরত প্রায় ৪০ জন কর্মী। 
আহতদের অনেকেরই দেহ বিস্ফোরণের প্রচন্ড আগুনে ঝলসে যায়। তাঁদের বের হতে বাকি কর্মী ও স্থানীয়রা সাহায্য করেন। এর পর তাঁদের ভারুচের হাসপাতালে ভর্তি করা হয়। দাউ দাউ করে জ্বলতে থাকা কারখানার আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছয় দমদমের ১০টি ইঞ্জিন।
একই সঙ্গে রাসায়নিক কারখানার ধোঁয়ায় স্থানীয়দের ক্ষতির আশঙ্কায় সঙ্গে সঙ্গে এলাকা খালি করে দেয় প্রশাসন। স্থানীয়দের বেশ কিছুটা দূরে স্থানান্তরিত করা হয়। স্থানীয় আধিকারিকদের নির্দেশমাফিক কারখানার আশেপাশের দুটি গ্রামের বাসিন্দাদের স্থানান্তিত করা হয়েছে। 
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কারখানা থেকে বের হতে থাকা মারাত্মক ধোঁয়ার ছবি পোস্ট করেছেন অনেকে।যশস্বী রসায়ন নামের একটি  কৃষি-রাসায়নিক সংস্থার সারের কারখানা ছিল এটি। 
 গোটা ঘটনাটিকে গত মাসে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের এলজি পরিমার রাসায়নিক কারখানার ঘটনা সঙ্গে তুলনা করছেন অনেকে। সেই ঘটনায় ১১ জন প্রাণ হারান। বিষাক্ত বাতাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় ২০০ জন।

মৌসুমি দ্বীপে ত্রাণ শুরু করলো ভারত সেবাশ্রম সংঘ

Web Desk: ঘূর্ণিঝড় আমপানের পর দুর্গত মানুষদের রান্না করা খাবার বিতরণ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। উত্তর ও দক্ষিণ 24 পরগনা দুই জেলায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে। এই দুই জেলার বিস্তীর্ণ এলাকায় সংঘের সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবকরা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে গিয়ে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে কোথাও রান্না করা খাবার আবার কোথাও শুকনো খাবার বিতরণের কাজ শুরু করেছে। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ইতিমধ্যেই কয়েক হাজার মানুষকে রান্না করা খাবার দেওয়ার পাশাপাশি যাদের বাড়ি উড়ে গেছে তাদের জন্য ত্রিপল দেওয়া হচ্ছে। বর্তমানে মৌসুমী দ্বীপের বিস্তীর্ণ এলাকায় সংঘের সন্ন্যাসী স্বামী সত্যমিত্রানন্দ মহারাজের নেত্রিত্বে রান্না করা খাবার দেওয়া হচ্ছে জলবন্দী মানুষদের নৌকোর মাধ্যমে খাবার নিয়ে গিয়ে।Reporter Aniruddha Benerjee