তীব্র আলো বেরচ্ছে, দিঘার সমুদ্রে ভাসমান বিশালাকার ‘গোলাকার বস্তু’কে ঘিরে চাঞ্চল্য!

Web Desk:Reporter Aniruddha Benerjee
মাঝ সমুদ্রে হঠাৎই একটা ‘গোলাকার বস্তু’ ভাসতে দেখা যায় বৃহস্পতিবার সকালে। মনে হয়, কারা যেন ফ্ল্যাগ নাড়িয়ে দূর থেকে ডাকছে! চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিঘা সৈকতে। শেষে দিঘা কোস্টাল থানার পুলিস বোট নিয়ে কাছাকাছি যেতেই দেখতে পায়, সেটি একটি উন্নত মানের বয়া।
সাতসকালে দিঘার সমুদ্রে ভাসমান ‘গোলাকার বস্তু’ দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দিঘার নুলিয়ারা তড়িঘড়ি খবর দেয় দিঘা পুলিস ও দিঘা কোস্টাল থানার পুলিসকে। এদিকে ততক্ষণে স্থানীয়দের ভিড় জমে গিয়েছে দিঘা সৈকতে। সমুদ্রে মৎস্যজীবীরা নেই। পর্যটক শূন্য দিঘা। তারমধ্যে এটা কী জিনিস? দেখতে ভিড় জমে যায়।
শেষে পুলিস বোট ওই বস্তুটির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দূর থেকেই দেখা যায়, বস্তুটির থেকে মাঝে মধ্যে তীব্র আলোও নির্গত হচ্ছে। আর বস্তুটি আকারে গোলাকার। প্রাথমিকভাবে পুলিসেরও মনে হয় যে, বস্তুটি হয়তো বড় আকারের কোনও ‘বয়া’। তবে তাতে কোনও ব্যক্তি আছে কি না, তা নিশ্চিত হতে পারছিল না পুলিস।
দিঘা উপকূল থেকে তখন বস্তুটি প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। আর ধীরে ধীরে সেটি পাড়ের দিকে এগিয়ে আসছে। শেষে দিঘা কোস্টাল থানার পুলিস বোট নিয়ে কাছাকাছি যেতেই খোলসা হয় পুরো বিষয়টি। দেখা যায়, সেটি একটি বিশালাকার ‘বয়া।’ সেটিকে টানতে বা নড়াতে পারেনি পুলিশ। খবর দেওয়া হয়েছে হলদিয়া পোস্ট গার্ডকে।
দেখা যায়, বয়াটিতে অনেক যন্ত্রাংশ ও আলো লাগানো রয়েছে। একটি টাওয়ারের মতো অংশও রয়েছে। দিঘা কোস্টাল থানার পুলিসের অনুমান, ঘূর্ণিঝড় আমফানের সময় বয়াটি নোঙর ছিঁড়ে যায়। তারপর জোয়ারের টানে সেটি সৈকতের দিকে এগিয়ে আসে। কী কাজে ওই বয়াটি ব্যবহার করা হত, তা খতিয়ে দেখছে পুলিস। পাশাপাশি ওই বয়াটি দেশীয় কিনা, তাও দেখা হচ্ছে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু প্রাক বর্ষার বৃষ্টি, বজ্রপাতে মৃত শিশু সহ ৭, আহত আরও ৫

Web Desk:Reporter Aniruddha Benerjee

 কেরলে ঢুকলেও রাজ‍্যে এখনও পা রাখেনি মৌসুমী বায়ু। তার আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি।
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। কলকাতায় আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি হয়নি। বৃষ্টির পাশাপাশি ছিল ঝোড়ো হাওয়ার দাপট। ঝড় ও বৃষ্টির দাপটে তাপমাত্রা এক ধাক্কায় কিছুটা কমলেও স্বস্তির পাশাপাশি, রয়েছে অস্বস্তিও।
এদিন বাজ পড়ে ৩ জেলায় ৬ জনের মৃত্যু হয়। মালদার হরিশ্চন্দ্রপুরে বাজ পড়ে মারা যান ৩ জন। আহত হন ৪ জন। সকলেই মাঠে কাজ করছিলেন। পশ্চিম মেদিনীপুরের কেশপুর ও মেদিনীপুর সদরে বাজ পড়ে প্রাণ হারান আরও ২ জন।
মুর্শিদাবাদের ডোমকলে মাঠে কাজ করার সময় বাজে মৃত্যু হয় ২৭ বছরের যুবকের। জেলার হরিহরপাড়ায় উঠোনে খেলা করার সময় দুই ভাইবোনের ওপর বাজ পড়ে। মারা যায় ৬ বছরের বোন। আহত ভাই।
এছাড়াও বাজ পড়ে কেশপুরে মারা গিয়েছে ৩টি গবাদি পশু। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সাতটি চুক্তি স্বাক্ষর, এটাই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার উপযুক্ত সময়, ভার্চুয়াল বৈঠকে মরিসনকে বললেন মোদি

Web Desk:Reporter Aniruddha Benerjee

দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ভারত সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের। কিন্তু করোনা ভাইরাসের জেরে তাঁর পক্ষে ভারতে আসা সম্ভব হয়নি। তবে তা সত্ত্বেও আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক হল। ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিলেন দুই রাষ্ট্রপ্রধান। এই প্রথম ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক হল।
মোদি-স্কটের এই বৈঠকে দু’দেশের মধ্যে সাতটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির মধ্যে রয়েছে যৌথ সামরিক মহড়া, লজিসটিকস, সাইবার প্রযুক্তি, খনি ও খনিজ পদার্থ, প্রতিরক্ষা বিষয়ক প্রযুক্তি ও বিজ্ঞান।
মোদি বলেন, ‘অস্ট্রেলিয়া সঙ্গে সম্পর্ক দ্রুত ও বিস্তৃতভাবে উন্নত করার বিষয়ে দায়বদ্ধ ভারত। এটা শুধু দু’দেশের ক্ষেত্রেই নয়, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে এই মহামারীর সময় কৌশলগত বোঝাপড়া আরও বেশি গুরুত্বপূর্ণ। এই মহামারী এবং এর প্রভাবের মোকাবিলায় সারা বিশ্বকে একত্রিত হতে হবে। এটাই ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্ক আরও উন্নত করার উপযুক্ত সময়। আমাদের সরকার এই সঙ্কটকে একটি সুযোগ হিসেবেই দেখছে। ভারতে প্রায় সব জায়গাতেই সংস্কার হয়েছে। তার ফল পাওয়া যাচ্ছে।’
মরিসন বলেন, ‘আমরা দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাব এবং আস্থা বাড়াতে থাকব। কারণ, আমরা আস্থার ভিত্তিতেই বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চাই।’
যৌথ ঘোষণাপত্রের কথা উল্লেখ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমাদের দুই দেশের মাঝখানে মহাসাগর আছে। সেই মহাসাগরের প্রতিও আমাদের দায়িত্ব আছে। উপকূলবর্তী অঞ্চলের স্বাস্থ্য, মঙ্গল, নিরাপত্তা ও সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

কলকাতায় কনটেনমেন্ট জোনের সংজ্ঞা বদল, সংক্ষিপ্ত হচ্ছে পরিধি, জানালেন ফিরহাদ হাকিম

Web Desk: কলকাতায় কনটেনমেন্ট জোনের সংজ্ঞা বদল। সংক্ষিপ্ত হচ্ছে কনমেন্ট জোনের পরিধি। করোনা আক্রান্ত মিললে কনটেনমেন্ট সেই বহুতল। একাধিক রোগী মিললে কনটেন্টমেন্ট হবে কমপ্লেক্স। আক্রান্ত সাধারণ শৌচালয় ব্যবহার করলে কনটেনমেন্ট জোনে বস্তি। জানালেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। আরও বেশি করে কনটেনমেন্টে নজর দিতেই সিদ্ধান্ত। গ্রিনজোনের কর্মী কমিয়ে নজরদারি বাড়বে কনটেনমেন্ট জোনে।Reporter Aniruddha Benerjee

চিনা মাঞ্জার লাটাই কার হাতে? ড্রোনে নজরদারি পুলিশের, ধরা পড়লেই শাস্তি

Web Desk: চিনা মাঞ্জার দাপট রুখতে অভিবন পদক্ষেপ প্রশাসনের। আকাশপথে ড্রোন দিয়ে চালানো হল নজরদারি।  

ছায়াহীন হবে কলকাতা এবং হাওড়া

Web Desk:Reporter Aniruddha Benerjee

কলকাতা ও হাওড়ায় ৫ জুন এবং ৭ জুলাই ছায়াহীন দিন দেখতে চলেছে । সূর্য তার উত্তরায়ণের পথে ৫ই জুন,এবং দক্ষিণায়নের ফিরতি পথে ৭ জুলাই কোলকাতা-হাওড়ার একই অক্ষাংশে পৌঁছাবে। তাই ঐ দু’দিন স্থানীয় সময় দুপুর ১২ টায়, অর্থাৎ ভারতীয় সময় ১১.৩৬ মিনিটে সূর্য ঠিক মাথার উপরে সু-বিন্দুতে থাকবে। তাই প্রত্যেকের ছায়া তার পায়ে পড়বে। কোন পাশে পড়বে না। তাই ছায়া দেখা যাবেনা।
এখন আরও এক ছায়াহীন আশ্চর্যের সম্মুখীন হতে চলেছে কলকাতা এবং হাওড়াবাসী।

মত্সজীবীদের জন্য বিপুল টাকার প্যাকেজ, ৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর ঘোষণা মমতার

Web Desk:আমফানে তছনছ দুই ২৪ পরগনার একটি বড় অংশ। বহু বাড়ি ভেঙেছে, গাছ উপড়ে পড়েছে। বহু জায়গায় বিদ্যুত বিচ্ছিন্ন হয় যায়। ক্ষতিগ্রস্থ হয়েছেন মত্সজীবীরা। তাঁদের জন্য বিপুল টাকার প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত নৌকার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এর জন্য প্রায় ১৭ হাজার কোটি টাকা খরচ হবে। প্রায় ৮ হাজার ৭ টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ ধরার জাল নষ্ট হ‌ওয়ার কারণে ৩৭,৭১১ জনকে ২,৬০০ টাকা করে দেওয়া হবে।
গবাদি পশু ও  প্রাণী সম্পদের ক্ষতির জন‍্য ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলো। আমফানের কারণে যাদের দুগ্ধবতী গরু মারা গিয়েছে তাদের জন‍্য ক্ষতিপূরণ বাবদ ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। পশুদের চিকিৎসার জন্য সাড়ে তিন কোটি টাকা দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভ অনেক সময় বাঁধকে ক্ষতি হওয়া থেকে রক্ষা করে। ধ্বংস নয় সৃষ্টি চাই। এই ধ্বংস পুনর্নির্মাণ করার জন্য আগামী ৫ তারিখ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ কোটি ম্যানগ্রোভ লাগানো হবে। ৫ তারিখ হরিশ মুখার্জী রোডে একটি অনুষ্ঠানের মাধ‍্যমে এই কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। মুলত সুন্দরবনের জন‍্য‌ই এই গাছ লাগানো হবে। এক মাস সময় লাগবে এই ম্যানগ্রোভ লাগাতে। পশ্চিমবঙ্গ পুলিশ সিদ্ধান্ত নিয়েছে ওই দিন প্রতিটি থানা এলাকায় গাছ লাগানো হবে। পরিবেশ দফতরও গাছ লাগাবে।Reporter Aniruddha Benerjee

আজ থেকেই শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্ট নামে পরিচিতি পাবে কলকাতা বন্দর

Web Desk: ঘোষণা করা হয়েছিল আগেই। এবার কাগজে কলমে বদলে গেল কলকাতা বন্দরের নাম।
আজ বৃহস্পতিবার থেকেই কলকাতা বন্দরের নতুন নাম শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্ট। পূর্ব ঘোষণা মতোই এই প্রক্রিয়া বলে বন্দর সূত্রে খবর।
প্রসঙ্গত, কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানেই তিনি বন্দরের নতুন নামকরণের কথা জানিয়েছিলেন। তবে বন্দরের নাম পাল্টানোর ক্ষেত্রে রাজ্যের আপত্তি নেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।Reporter Aniruddha Benerjee

মারণ ভাইরাসে আক্রান্ত যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী

Web Desk:মারণ ভাইরাস করোনায় আক্রান্ত যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা। বর্তমানে তিনি তাঁর বাড়িতে সেলফ আইসোলেশনে আছেন। গত বুধবার পার্লামেন্টে বক্তব্য রাখার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি।এরপরেই তার শারীরিক পরীক্ষা করা হলে করোনা পজিটিভ ধরা পড়েছে।

বুধবার, পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বক্তব্য রাখার সময় তাকে ক্রমাগত ঘামতে দেখা গেছে। সে সময় তিনি একটি রুমাল দিয়ে বার বার তার কপাল, নাক এবং মুখ মুছতে থাকেন।বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পার্লামেন্টে বক্তব্য রাখার সময় বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা অসুস্থ বোধ করেন। এরপরেই তার শারীরিক পরীক্ষার পর করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং দেশটির স্বাস্থ্যমন্ত্রীসহ শীর্ষ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হন। বরিস জনসনকে টানা তিনদিন হাসপাতালে থাকতে হয়েছে। জীবন-মৃত্যুর লড়াইয়ে অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফেরেন প্রধানমন্ত্রী Reporter Aniruddha Benerjee

ভরা কোটাল এ কোমর বেঁধে নামছে রাজ্য সরকার

Web Desk:বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের আঁটপুকুর গ্রাম পঞ্চায়েতের কোকিলপুরে বিদ্যাধরী নদী বাঁধ প্রায় ১০০, ফুট ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন ।পাশাপাশি সন্দেশখালি হিঙ্গলগঞ্জ বসিরহাট মিনাখা হাড়োয়া সুন্দরবন লাগোয়া ব্লকগুলো এখনো নদীবাঁধ ক্ষতিগ্রস্ত বহু গ্রাম জলবন্দি ।ত্রাণশিবিরে  লক্ষাধিক মানুষ সব মিলিয়ে আগামীকাল শুক্রবার  ভরা কোটাল নতুন আতঙ্কের ছায়া দেখছে সুন্দরবনের মানুষ। চোখে-মুখে আতঙ্ক ছাপ কোনরকমে খড়কুটো এক জায়গায় করে ঘর বাঁধার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি গবাদিপশু এখনো জল বন্দি অবস্থায় রয়েছে। আজ বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলার পূর্ত আধিকারিক নারায়ন গোস্বামী বিধায়ক ঊষা রানী মন্ডল ও তৃণমূলের ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় মন্ডল তৃণমূলের যুব নেতা শরীফুল আলম মন্ডল উত্তর ২৪ পরগনা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক  সুরজিৎ মিত্র মিনাখা বিডিও শেখ কামরুজ্জামান ও সেচ দপ্তরে আধিকারিকরা। সরেজমিনে পরিদর্শনে গেলেন একদিকে নদীর বাঁধ বালির বস্তা ফেলে আটকানোর চেষ্টা হচ্ছে। অন্যদিকে ত্রাণ শিবিরে আশ্রয় দুর্গতদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করছে প্রশাসন ।১৫ দিন কেটে যাওয়ার পরেও আমফানের দগদগে ঘা এখনো মানুষের মধ্যে রয়েছে। যত সময় যাচ্ছে ধ্বংসাত্মক ছবি পরিস্কার হচ্ছে। তারপর ভরা কটাল নতুন আতঙ্কের সুন্দরবনের মানুষ প্রহর গুনছে।Reporter Aniruddha Benerjee