রকি পর্বতমালায় উদ্ধার হল বাক্স ভর্তি সোনা, হীরে, মুক্তো

Web Desk: দুর্গম রকি পর্বতমালা তন্ন তন্ন করে ঢুঁড়ে ফেলে এক ব্যক্তি ১০ লাখ মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের গুপ্তধনের সন্ধান পেয়েছেন। ১০ বছরেরও বেশি আগে হীরেমুক্তো বোঝাই একটি ব্রোঞ্জের সিন্দুক রকি পর্বতমালায় লুকিয়ে রাখেন বিখ্যাত শিল্প ও পুরাকীর্তি সংগ্রাহক ফরেস্ট ফেন। তিনি জানিয়েছেন, ওই ব্যক্তি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক, কয়েকদিন আগে ওই সম্পদ খুঁজে পেয়েছেন তিনি।
ওই ব্যক্তি ফেনকে একটি ছবি পাঠিয়েছেন, তা দেখে তিনি নিশ্চিত হয়েছেন, তাঁর গুপ্তধন সত্যিই অবশেষে আবিষ্কৃত হয়েছে। ফেন বলেছেন, ১০ বছরেরও বেশি আগে রকি পর্বতের ঘন জঙ্গলে তারায় ভরা আকাশের নীচে ওই সিন্দুক লুকিয়ে রাখেন তিনি। তারপর অনলাইনে সেই গুপ্তধন সন্ধানের সূত্র দেন। ২০১০-এ বার হয় তাঁর আত্মজীবনী দ্য থ্রিল অফ দ্য চেজ। তাতেও ২৪ লাইনের একটি কবিতা থাকে গুপ্তধনের সূত্র দিয়ে।
এরপর হাজার হাজার মার্কিনী তাঁদের জীবন লাগিয়ে দেন ওই গুপ্তধন বার করতে। পশ্চিম আমেরিকার গভীরে গিয়ে শাবল গাঁইতি দিয়ে গুপ্তধন খুঁজতে থাকেন তাঁরা। অনেকে চাকরিও ছেড়ে দেন এই কাজে সম্পূর্ণ সময় দিতে। শোনা যায়, এতে প্রাণ হারান অন্তত ৪ জন।
ফেন বলেছেন, ১০ বছর ধরে তিনি ওই সম্পদ সিন্দুক থেকে বার করেছেন আর পুরেছেন। সোনার গুঁড়ো ছিটিয়েছেন হীরে মুক্তোর ওপর, তাতে যোগ করেছেন দুর্মূল্য স্বর্ণমুদ্রা, সোনার টুকরো ও প্রাচীন জীবজন্তুর মূর্তি। এছাড়া রাখেন হাতুড়ি পেটা সোনার তৈরি প্রাগৈতিহাসিক আয়না, জেড পাথর ও পুরনো চুনি, পান্নায় তৈরি চিনা মুখোশ। এই কাজের উদ্দেশ্য ছিল মানুষকে গুপ্তধনের নেশা ধরিয়ে দিয়ে তাঁদের অরণ্যের পথে নিয়ে যাওয়া ও পুরনো পদ্ধতিতে শুরু করা লুকিয়ে থাকা সম্পদের খোঁজ।
আজ তো তাঁর সম্পদ আর গোপন নেই, কেউ তার খোঁজ পেয়েছেন। কেমন লাগছে জেনে? ফেন বলেছেন, কিছুটা আনন্দিত, আবার কিছুটা দুঃখিত কারণ যে গুপ্তধনের সন্ধান এতদিন ধরে অসংখ্য মানুষকে বুঁদ করে রেখেছিল, তা শেষ হয়ে গেল। যাঁরা এই সন্ধানে যোগ দেন তাঁদের ধন্যবাদ দিয়েছেন তিনি, আশা প্রকাশ করেছেন, তাঁদের এই স্বপ্নসন্ধান কোনওদিন শেষ হবে না।Reporter Aniruddha Benerjee

নীরব মোদির ১,৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক, বলল আদালত

Web Desk: এ ধরনের বন্ধকী সম্পত্তির ক্ষেত্রে ব্যাঙ্ক বা অন্য আগ্রহী পক্ষকে আইনমত আদালত, সংশ্লিষ্ট প্রশাসন বা ট্রাইবুন্যালে আবেদন করতে হবে। ইডি যদি নীরবের আরও সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তবে তাদের অতিরিক্ত একটি আবেদন করতে হবে।

একটি তাৎপর্যপূর্ণ রায়ে জালিয়াতির দায়ে দেশছাড়া নীরব মোদির ১,৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নির্দেশ দিল মুম্বইয়ের বিশেষ আদালত। এক মাসের মধ্যে এই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে তারা।

স্পেশাল পাবলিক প্রসিকিউটর হীতেন ভেনেগাঁওকর বলেছেন, ২০১৯-এর ৫ ডিসেম্বর থেকে নীরবকে পলাতক আর্থিক কারণে অপরাধী বলে ঘোষণা করা হয়। তাই আদালত ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্টে তার বিশেষ কিছু সম্পত্তি অধিগ্রহণের নির্দেশ দিয়েছে। যদিও এই সব সম্পত্তির যেগুলো বাঁধা বা বন্ধক রাখা আছে, সেগুলো হিসেবের মধ্যে রাখা হয়নি। এর মধ্যে আছে আয়কর দফতরের বাজেয়াপ্ত করা মূল্যবান কিছু ছবিও।
এ ধরনের বন্ধকী সম্পত্তির ক্ষেত্রে ব্যাঙ্ক বা অন্য আগ্রহী পক্ষকে আইনমত আদালত, সংশ্লিষ্ট প্রশাসন বা ট্রাইবুন্যালে আবেদন করতে হবে। ইডি যদি নীরবের আরও সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তবে তাদের অতিরিক্ত একটি আবেদন করতে হবে।

নীরব মোদি ও তাঁর মামা মেহুল চোকসি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৪,০০০ কোটি টাকা জালিয়াতি করেছেন বলে অভিযোগ। তারপর দেশ ছেড়েছেন তাঁরা। নীরব এখন লন্ডনের জেলে, মেহুল ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা ও বার্বুডার নাগরিকত্ব নিয়েছেন।Reporter Aniruddha Benerjee

প্রেমে বাধা, বিষ খেয়ে আত্মহত্যা প্রেমিক-প্রেমিকার

Web Desk:প্রেমে বাধা পেয়ে বিষ খেয়ে আত্মহত্যা প্রেমিক-প্রেমিকার।ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার লোকনাথ স্টেশনে।মৃত যুবকের নাম অতনু বেড়া।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বাড়ি থেকে বেরিয়ে এসে দু’জনেই লোকনাথ স্টেশনে মধ্যরাতে কীটনাশক পান করে।শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা অসুস্থ অবস্থায় দু’জনকে দেখতে পেয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।অসুস্থ যুবককে তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল থেকে আরামবাগ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করতে বলা হয়৷কিন্তু বর্ধমানে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে মৃত্যু হয় প্রেমিকার।ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে
Reporter Aniruddha Benerjee

স্মার্টফোন না থাকায় অবসাদে আত্মঘাতী ছাত্রী, স্কুলে চলছে অনলাইন ক্লাস

Web Desk: লকডাউনের জেরে দেশের বেশির ভাগ স্কুলেই ক্লাস হচ্ছে অনলাইনে৷সে ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সেই ক্লাস করতে গেলে বাড়িতে অনলাইন থাকার সব রকম ব্যবস্থা থাকা আবশ্যিক৷কিন্তু বহু গরিব পরিবারের নুন আনতে পান্তা ফুরোয়৷স্মার্টফোন তো অনেক দূরের জিনিস,সে রকমই গরিব পরিবারের এক ছাত্রী স্কুলে অনলাইন ক্লাস করতে না পেরে আত্মঘাতী হল৷দশম শ্রেণির ওই ছাত্রীর স্মার্টফোন ছিল না৷ফলে ক্লাস করতে পারছিল না৷অবসাদে, দুঃখে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে সে৷পাঞ্জাবের মানসা জেলার ঘটনা৷পুলিশ সূত্রে জানা গিয়েছে,আত্মঘাতী ছাত্রীর বাবা পেশায় খেত মজুর৷বেশ কয়েক সপ্তাহ ধরেই বাবার কাছে সে স্মার্টফোন কিনে দেওয়ার জন্য অনুরোধ করে৷কিন্তু পরিবারের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় যে, মেয়েকে স্মার্টফোন কিনে দিতে পারেননি বাবা৷মেয়েটির বাবা জগশীর সিং-এর কথায়,আমার মেয়ে খুব কষ্টে ছিল৷খুব চাপে থাকত৷আমি ওকে স্মার্টফোন কিনে দিতে পারিনি৷চেষ্টা করেছিলাম৷ আমি সামান্য খেত মজুর৷স্মার্টফোন কেনার টাকা নেই, ও নিজেকে শেষ করে দিল৷গত ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছিলেন,তিনি যুবক-যুবতীদের মধ্যে স্মার্টফোন বিলি করার প্রতিশ্রুতি রাখতে পারছেন না৷কারণ করোনা ভাইরাস সংক্রমণ৷
Reporter Aniruddha Benerjee

পিডি পান্ডিয়ান

Webdesk: Pic ANI
কেরালা: বিমান বাহিনীর চিফ এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া তাঁর 100 তম জন্মদিন উদযাপনের জন্য অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার পিডি পান্ডিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ত্রিভেনড্রমে আইএএফ কর্মকর্তারা অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসারের কাছে একটি জন্মদিনের কার্ড এবং কেক বিতরণ করেছিলেন।Developed Reporter Samrat Ghosh

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Webdesk: Pic ANI
আমরা পশ্চিমবঙ্গে ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Developed Reporter Samrat Ghosh

নার্সিং হোমের নিবন্ধন বাতিল করা হয়েছে এবং এটি সিল করে দেওয়া হয়েছে;

Webdesk: Pic ANI
নার্সিং হোমের নিবন্ধন বাতিল করা হয়েছে এবং এটি সিল করে দেওয়া হয়েছে; ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের তাদের রোগীদের জেলা হাসপাতালে নেওয়া হয়েছিল: শাজাপুরের ঘটনায় জেলা কালেক্টর যেখানে বিল পরিশোধ না করার অভিযোগে ৮০ বছর বয়সী এক ব্যক্তিকে বিছানায় বেঁধে রাখা হয়েছিল # মাধ্যাপ্রদেশ।Developed Reporter Samrat Ghosh

দিল্লি: ফৌজপুরী মসজিদ

Webdesk: Pic ANI
দিল্লি: ফৌজপুরী মসজিদটি পুনরায় চালু হওয়ার সাথে সাথে ভক্তরা নামাজ পড়ছেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয় আজ থেকে # সিভিআইডি 19 এর প্রাদুর্ভাবের মধ্যে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে পূজা স্থানগুলি চালু করার অনুমতি দেওয়ার পরে।Developed Reporter Samrat Ghosh