
Web Desk: ভাই ভাইকে সম্পত্তির জেরে মদ্যপ অবস্থায় খুন করলো। ঘটনাটি ঘটেছে গত ৬ই জুন শ্রীরামপুর থানার অন্তর্গত শ্রীরামপুর পৌরসভার ৫নং ওয়ার্ড ও রাজ্যধর পুর গ্রাম পঞ্চায়েত সংযোগ স্থান বিবিরবের অঞ্চলে l দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে জ্যাঠতুতো খুড়তুতো দুই ভাই অভিজিত দাস ও অমিত দাসের পরিবারের মধ্যে বিবাদ চলে আসছিলো , স্থানীয় সূত্রে জানা যায় গত ৬ই জুন রাত ১০:০০ টা নাগাদ দুই ভাই বাড়ীর কাছাকাছি পাশের মাঠে কথা কাটাকাটির মাধ্যমে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ খুড়তুতো ভাই অমিত বাড়ী থেকে দ্রুত ছুরি নিয়েসে সরাসরি আঘাত হানে জ্যাঠতুতো দাদা অভিজিৎ – এর উপর। প্রথম বার অভিজিৎ হাত দিয়ে আটকালেই দ্বিতীয় ও তৃতীয় পর পর দুবার অমিত দাদার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। রাত ১০:৩০ নাগাত চিৎকার চেঁচামেচিতে উভয়ের পরিবার ঘটনাস্থলে উপস্থিত হলে দেখে অভিজিৎ রক্তাক্ত অবস্থায় ছটফট করছে । স্থানীয়দের সহযোগিতায় তৎক্ষণাৎ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে সেখানেই অভিজিৎ মারা যায়। ঘটনাকে কেন্দ্র করে অমিত দাস, অমিতের পিতা অনাই দাস, অমিতের বৌ ও অমিতের মা গ্রেফতার হয় । শ্রীরাম পুর থানার আই.সি. দিব্যেন্দু দাস জানান ঘটনায় মোট চার জনকে গ্রেফতার করা হয়েছে ও মূল অভিযুক্তকে পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে । শ্রীরামপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কমিটির সেক্রেটারি সমিরেশ রায় জানান দুজনেই প্রচুর নেশা করতো, তিনি মৃতর মায়ের সূত্রে জানতে পারেন খুনের মূল কারন সম্পত্তি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্ব। রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ামারা পশ্চিম সদস্য প্রদীপ দাস ঘটনাস্থলে যান, এবং এলাকায় শান্তি বজায় রাখার বার্তা দেন।
Reporter Aniruddha Benerjee












