স্কুলে চুরির ঘটনার কিনারা করল মানিকচক থানার পুলিশ

Web Desk:উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনায় সাফল্য মানিকচক থানার পুলিশ।মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে চুরি যাওয়া একাধিক সামগ্রী সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মালদা জেলা আদালতে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ।
ধৃতদের নাম শেখ আশিক, শেখ এনামুল,মহঃ আলিউল,শেক আবেদ এবং শেখ তাফজুল। ধৃতদের প্রত্যেকের মানিকচক থানার অন্তর্গত শেখপুরা গ্রামের বাসিন্দা।উদ্ধার করেছে নয়টি ফ্যান,গ্যাস সিলিন্ডার ও একটি মোটর বাইক আটক করেছে পুলিশ। প্রসঙ্গত দিন কয়েক আগে মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয় চুরির ঘটনা ঘটে।ঘটনায় স্কুলের ক্লাস রুমের ফ্যান,গ্যাস সিলিন্ডার ওভেন সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী রাতের অন্ধকারে চুরি করে নেয় কেউ বা কারা।এরপর স্কুল কর্তৃপক্ষের অভিযোগ ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে পুলিশ তদন্তে নেমে শেখপুরা গ্রামের বাসিন্দাদের এই চোর কাণ্ডে জড়িত থাকায় গ্রেফতার করে পুলিশ।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া সামগ্রিক গুলি উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার মানিকচক থানার পুলিশ মঙ্গলবার ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Reporter Aniruddha Benerjee

কাজ, খাদ্য ও জনস্বাস্থ্যের দাবীতে আন্দোলন বামফ্রন্টের।

Web Desk:কাঁথি, দেশপ্রাণ ও মারিশদা এরিয়া কমিটি এলাকার বামফ্রন্ট ও ১৬ টি সহযোগী দলসমূহের সম্মিলিত অাহ্বানে অাজ কাঁথি শহরে সকলের জন্য কাজ,খাদ্য ও জনস্বাস্থ্য সুনিশ্চিত করনের দাবীদাওয়ার ভিত্তিতে লকডাউন বিধি মেনে বিক্ষোভ কর্মসূচী রূপায়িত হয়। নেতৃত্ব দেন সিপিঅাইএম রাজ্য নেতা হিমাংশু দাস, পরিতোষ পট্টনায়ক, হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জি, যাদবেন্দ্র সাহু,ভবানী বেরা,কালীপদ শীট,সঞ্জিত দাস,হিমাংশু পণ্ডা,সিপিঅাই নেতা উত্তম প্রধান, স্বপন পণ্ডা, অারএসপি নেতা সেক হোসেন অালি প্রমুখ নেতৃবৃন্দ। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন করোনা ও অামফান মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ।করোনা পেটের ভাত কেড়ে নিয়েছে অার অামফান মাথার উপরে ছাদ উড়িয়ে দিয়েছে। অপরিকল্পিত লকডাউন করোনা সংক্রমণ বৃদ্ধিতে মূল ভূমিকা নিয়েছে। করোনা ত্রাণ ও বাড়ীর ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে দলবাজি ও দুর্নীতি সমানে চলছে। রাজ্যে জনস্বাস্থ্য ব্যবস্হা বিপর্যস্ত। অন্তর্জাতিক বাজারে তেলের দাম তলানিতে অথচ দেশের বাজারে তেলের দাম টানা ১০ দিন বেড়েই চলেছে। বিক্ষোভ কর্মসূচী তে তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করার দাবী উত্থাপিত হয়।একইভাবে বামফ্রন্ট ও সহযোগী দলসমূহের সম্মিলিত অাহ্বানে হেঁড়িয়া তে বিক্ষোভ কর্মসূচী রূপায়িত হয়। নেতৃত্ব দেন সিপিঅাইএম রাজ্য নেতা হিমাংশু দাস, পটিতোষ পট্টনায়ক, গোকুল ঘোড়াই, মৃন্ময় মাইতি, যাদবেন্দ্র সাহু প্রমুখ নেতৃবৃন্দ।সকলের জন্য কাজ,খাদ্য ও জনস্বাস্থ্যের দাবীতে সারা দেশ ব্যাপী ১৬ দলের ডাকে বিক্ষোভ, কর্মসূচী পালিত হল খেজুরীর হেঁড়িয়ায় প্রায় সহস্রাধিক মানুষের উপস্থিতিতে।লালসেলাম খেজুরীর সংগ্রামী জনতা।
Reporter Aniruddha Benerjee

বয় ফ্রেন্ডের সাথে বিচ্ছেদ, মাঝ আকাশে বিমানের জানালা ভাঙলেন মদ্যপ তরুণী! জরুরী অবতরণ

Web Desk:বিমান তখন মাঝ আকাশে। ঘুমে প্রায় সকলেই বুঁদ। এমন পরিস্থিতিতে বিমানের জানালা ভাঙ্গার চেষ্টা করলেন এক মদ্যপ তরুণী। আর তার আঘাতে ভেঙেও ফেললেন জানালার কাঁচ। পাইলটের সর্তকতার জেরে প্রাণে বাঁচলেন বিমানের অন্যান্য যাত্রীরা। তড়িঘড়ি জরুরি অবতরণ করাতে হয় বিমানকে।

ঘটনাটি ঘটে গত মাসে, চিনের লিং এয়ারলাইন্সের বিমানে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ২৯ বছর বয়সি লি নামে ওই যুবতী ২৫ মে আবেগপ্রবণ হয়ে এই ঘটনা ঘটিয়েছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ঘটনার ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, বিমানে নিজের আসনে বসে অঝোরে কাঁদছেন লি। আর তিনি ঘুষি মারছেন জানলার কাচে। ক্রু-রা তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করলেও আটকাতে পারছেন না। অবশেষে বিমানের জানলার কাচের ভেতরে স্তরে ফাটল ধরাতে সক্ষম হন ওই যুবতী। পরিস্থিতি বেগতিক দেখে পাইলট হেনান প্রদেশের রাজধানী ঝেংঝাউতে বিমানটিকে জরুরি অবতরণ করান।বিমানটি শিনিং থেকে পূর্ব চিনের ইয়ানচেঙে যাওয়ার কথা ছিল। পুলিশি জেরায় লি জানিয়েছেন, বয়ফ্রেন্ড তাঁকে ঠকিয়েছে, সম্পর্ক ভেঙে বেরিয়ে গিয়েছেন। সেই দুঃখেই এই ঘটনা ঘটিয়ে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি। বিমানের ওঠার আগে অ্যালকোহল সেবন করেন তিনি।Reporter Aniruddha Benerjee

শেষকৃত্য সম্পন্ন, পঞ্চভূতে বিলীন হলেন সুশান্ত

সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য সম্পন্ন হল। পঞ্চভূতে বিলীন হলেন সুশান্ত। মুম্বইয়ের ভিলে পার্লের পবন হংস শশ্মানে অভিনেতার বাবা ছেলের শেষকৃত্যের রীতি পালন করেছেন বলে জানা যাচ্ছে। 

সোমবার সুশান্ত সিং রাজপুতকে বিদায় জানাতে ভিলে পার্লে শশ্মানে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও। ছেলের মুখাগ্নি ও অন্যান্য রীতি পালন করেন সুশান্তের বাবা। রীতি পালনের সময় তাঁর বাবাকে ভীষণ চুপচাপ ও উদাস দেখাচ্ছিল বলে সুশান্তের ঘনিষ্ঠরা জানিয়েছেন। এদিন সুশান্তকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন তাঁর বি-টাউনের ঘনিষ্ঠ বন্ধুরা। ছিলেন শ্রদ্ধা কাপুর, বিবেক ওবেরয়, পূজা চোপড়া, কৃতি শ্যানন, রিয়া চক্রবর্তী, অভিষেক কাপুর, প্রজ্ঞা কাপুর, মুকেশ ছাবরা সহ আরও অনেকেই। শেষবার প্রিয় অভিনেতাকে দেখার জন্য শশ্মানের সামনে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ।

মথুরাপুর এলাকার বন্ধ থাকা একটি হাই স্কুল থেকে ৩২টি সিলিং ফ্যান তিনটি গ্যাস সিলিন্ডার ও একটা ওভেন চুরি হয়

মঙ্গলবার চোরের দল কে মালদা জেলা আদালতে তোলা হয়। মালদা মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী জানান ১৫দিন আগে মথুরাপুর এলাকার বন্ধ থাকা একটি হাই স্কুল থেকে ৩২টি সিলিং ফ্যান তিনটি গ্যাস সিলিন্ডার ও একটা ওভেন চুরি হয়।
পুলিশ তদন্তে নেমে সোমবার রাতে মানিকচক থানা এলাকার শেখপুরা থেকে চুরি হয়ে যাওয়া সামগ্রী সহ ৫ জনকে গ্রেফতার করে । মঙ্গলবার মালদা জেলা আদালতে তোলা হয়।Developed Reporter Samrat Ghosh

কলকাতা মেডিকেলে করোনা রোগীর মৃত্যুর পর বেড থেকে উধাও মৃতের দামি মোবাইল!

Web Desk: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রোগীর। আর তাঁর মৃত্যুর পরই রোগীর বেড থেকে উধাও দামি মোবাইল। এমনই গুরুতর অভিযোগ উঠল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযোগ, করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর পর চুরি হয়ে যাচ্ছে তাঁর কাছে থাকা জিনিসপত্র। ইতিমধ্যেই এই ঘটনায় সুপারের অফিস থেকে থানা সর্বত্রই অভিযোগ দায়ের হয়েছে।
হাওড়া শ্যামপুরের বাসিন্দা ছিলেন ২৩ বছরের ঐন্দ্রিলা। কিডনি খারাপ হওয়ার কারণে নাগেরবাজার আইএলএস হাসপাতালে তাঁর ডায়ালিসিস চলছিল। তখন সেখানেই তাঁর করোনা পরীক্ষা হয়। রিপোর্ট এলে দেখা যায় ঐন্দ্রিলা  করোনা পজিটিভ। এরপরই নাগেরবাজার আইএলএস থেকে তাঁকে এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সেখানে ডায়ালিসিস হয় না বলে তাঁকে তারপর পাঠানো হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে। মেডিকেলে এক সপ্তাহের বেশি ভর্তি পাকার পর গত ১৮ মে মৃত্যু হয় ঐন্দ্রিলার।

এরপর আজ মঙ্গলবার ঐন্দ্রিলার বাবা তাঁর মেয়ের ব্যবহৃত দুটি মোবাইলের একটি ফেরত পান। অভিযোগ, অন্য মোবাইলটি চুরি গিয়েছে। শুধু ঐন্দ্রিলার মোবাইল-ই নয়, চুরি গিয়েছে আরও কয়েকজন রোগীর জিনিসপত্রও। প্রসঙ্গত, যেহেতু করোনা ওয়ার্ডে ঢোকা নিষেধ রোগীর পরিবারের লোকেদের। সেই কারণেই রোগীর কাছে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ রাখার জন্য মোবাইল ছিল। মেয়ের মৃত্য়ুর পর আজ ফোন দুটি আনতে গিয়েছিলেন শোকসন্তপ্ত বাবা। কিন্তু হাসপাতালে গিয়ে একটি ফেরত পান, অন্যটির কোনও হদিশ মেলেনি।
এই ঘটনায় ইতিমধ্যেই সুপারের অফিস ও  থানায় অভিযোগ জানিয়েছে পরিবার। চুরির ঘটনায় সুপার বলেন, “ওয়ার্ডমাস্টারের কাছে মৃতের সবকিছুই জমা থাকে। পুলিস দেখছে।” তোলাবাজি পর এবার নতুন অভিযোগে অভিযুক্ত হল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড। অচেতন বা মৃত রোগীর জিনিসপত্র চুরি! ঐন্দ্রিলার বাবা উত্তম দেবের এখন স্মৃতি বলতে মেয়ের একটি মোবাইল। অন্যটি ফেরত পেতে দ্বারস্থ হয়েছেন পুলিসের আর হাসপাতাল সুপারের। 
Reporter Aniruddha Benerjee

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিলিগুড়ি পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য

Web Desk: শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি অশোক ভট্টাচার্য। তাঁকে শিলিগুড়ি সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরেই কিছু শারীরিক অসুস্থতায় ভুগছিলেন শিলিগুড়ি পুর নিগম প্রশাসক বোর্ডের চেয়ার পার্সন তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য।
স্যোয়াব টেস্টের পর তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। এরপর মঙ্গলবার দুপুরে নিউমোনিয়া সন্দেহে হাসপাতালে নিয়ে যাওয় হয়েছে অশোক ভট্টাচার্যকে। এরপ ওই বেসরকারি হাসপাতালে অশোক বাবুর কিছু পরীক্ষা করা হয়েছে, টেস্টের রিপোর্টে তাঁর উইরিন ইনফেকশন ধরা পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর চিকিৎসা চলছে। আপাতত কিছুদিন তিনি হাসপাতালেই ভর্তি থাকবেন। এর আগেও হৃদরোগে আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অশোক ভট্টাচার্য। হার্টে ব্লকেজের কারণে ২০১৯-এ হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তাঁর। তবে চিকিৎসায় সাড়া দিয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।
উল্লেখ্য, চলতি বছর মে মাসে বামেদের দাবি মেনে পুর প্রশাসকমণ্ডলী থেকে বাদ দেওয়া হয় ৫ তৃণমূল কাউন্সিলরের নাম। বিদায়ী মেয়র ও মেয়র পারিষদদের নিয়েই তৈরি হয় প্রশাসকমণ্ডলী। নতুন তালিকায় অশোক ভট্টাচার্য-সহ ৭ জনকে নিয়ে তৈরি করা হয় প্রশাসকমণ্ডলী। প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে রাখা হয় প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যকে। এরপর মে মাসের মাঝামাঝি শিলিগুড়ির প্রশাসক মণ্ডলির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অশোক ভট্টাচার্য। 
Reporter Aniruddha Benerjee

আবার হবে ১৪ বছর পর! ২১ জুন সারা দেশের সঙ্গে বিরল মহাজাগতিকের সাক্ষী থাকবে কলকাতাও

Web Desk:বছরের সবচেয়ে বড় দিন ২১ জুন। আর সেই ২১ জুনেই এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে দেশবাসী। ২১ জুন রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড- দেশের ৩ রাজ্যে দেখা যাবে সম্পূর্ণ বলয় গ্রাস গ্রহণ।

বাকি রাজ্যগুলিতে পূর্ণ বলয় গ্রাস না দেখা গেলেও অনেকাংশে এই বিরল সূর্য গ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন মহাকাশ প্রেমীরা। বিড়লা তারামণ্ডলের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, মধ্য আফ্রিকার কঙ্গো থেকে শুরু হয়ে এই বলয় গ্রাস এশিয়ার ৫টি দেশ প্রশান্ত মহাসাগরের বিষুবরেখার ওপর ছুঁয়ে থামবে। কলকাতাও সাক্ষী থাকবে খণ্ড গ্রাসের।

কী হবে সেদিন? তিনি জানান, বেলা ১০টা ৪৬ থেকে ধীরে ধীরে দিনের আলো কমতে শুরু করবে। জ্বলে উঠবে রাস্তার আলো। বেলা ১২টা ৩৫মিনিট পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। তারপর আবার আস্তে আস্তে সূর্যের উপর আড়াআড়িভাবে পড়া চাঁদের ছায়া সরতে শুরু করবে। গ্রহণ শেষে সূর্যের পুর্ণ রূপ প্রকাশিত হবে বেলা আড়াইটের পর।

দেবীপ্রসাদ দুয়ারিবাবুর কথায়, আংশিক বা সাধারণ সূর্য গ্রহণ ৪ বা ৭ বছরে একবার করে হয়। কিন্তু বলয় গ্রাস ‘বিরল’। ২০২০-র ২১ জুনের পর পরবর্তী বলয় গ্রাস গ্রহণ চাক্ষুষ করার জন্য ভারতবাসীকে ২০৩৪ সালের জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ আবার ১৪ বছর পর দেখা যাবে সম্পূর্ণ বলয় গ্রাস। 

তবে কলকাতাবাসীর এই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকার ক্ষেত্রে সমস্যা একটাই। আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার থেকে কলকাতায় ভারী বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে। সেক্ষেত্রে আকাশে মেঘ থাকবে। ফলে কলকাতা বা রাজ্যের অন্য অংশের মানুষ খণ্ড গ্রাস কতটা বুঝতে পারবেন তা নিয়ে সংশয় আছে। Reporter Aniruddha Benerjee

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

Webdesk: Pic ANI
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী লুধিয়ানা প্রশাসনের নির্দেশ দিয়েছেন একজন বৃদ্ধ মহিলাকে তার ১১ বছরের বড় নাতির সাথে ভাড়া বাড়িতে থাকার জন্য, তালাবন্ধির কারণে আর্থিক সংকটে পড়ার জন্য নির্দেশ দিন। মুখ্যমন্ত্রী তাকে এক বছরের জন্য তার মুলতুবি ও অগ্রিম বাড়ি ভাড়া প্রদান এবং যক্ষ্মার জন্য বিনামূল্যে চিকিত্সার ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।Developed Reporter Samrat Ghosh