লাদাখে চিনের সঙ্গে সংঘর্ষ মৃত কমপক্ষে ২০ জন ভারতীয় সেনা

Web Desk:চিন ও ভারতের সেনা সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। একথা নিশ্চিত করেছেন সংবাদ সংস্থা এএনআই। সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় হওয়া সংঘর্ষে ৩ জন সেনা জওয়ানের প্রাণহানির কথা প্রকাশ্যে আসলেও অবশেষে জানা গেছে কুড়ি জন জওয়ান মারা গেছেন।  এমনটাই জানানো হল সরকারি সূত্রে। 

অন্যদিকে চিনেরও বেশ কিছু সেনা হতাহত হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। হিন্দুস্তান টাইমস-এর খবর অনুযায়ী জানা গেছে, কমপক্ষে কুড়ি জন মারা গিয়েছেন ও এই সংখ্যা বাড়তে পারে । ১৯৭৫ সালের পর এই প্রথমবার চিন সীমান্তে ভারতীয় সেনার প্রাণহানি হল। অক্টোবর ১৯৭৫-এ অরুনাচল প্রদেশে চারজন সেনাকে গুলি করে হত্যা করে এক চৈনিক প্যাট্রল পার্টি। তবে এবার কোনও গুলিগোলা চলেনি। দুই দেশের সেনা একে অপরকে পাথর, রড, পেরেক দেওয়া ডাণ্ডা ইত্যাদি দিয়ে আক্রমণ করেছিল। প্রায় ছয় ঘণ্টা ধরে চলে এই হাতাহাতি। সোমবার রাতের ঘটনা নিয়ে সরকারের উচ্চপর্যায় দফায় দফায় বৈঠক হয়েছে আজ মঙ্গলবার।
Reporter Aniruddha Benerjee

রাস্তা মেরামতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ করল এলাকাবাসী

Web Desk:বাঁকুড়া জেলার ইন্দাস থেকে সামডোঘাট রাস্তাটি খুবই খারাপ। মাত্র তিন কিলোমিটার রাস্তা মেরামতের জন্য কম সামগ্রী ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। দায়সারা কাজ করা এবং কম সামগ্রী পড়ার অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল এলাকাবাসীরা। ক্ষুব্ধ এলাকাবাসীরা নিম্নমানের সামগ্রী এবং কম সামগ্রী দিয়ে কাজ না করতে নিষেধ করেন ঠিকাদারকে। এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ রাখতে বাধ্য হন ঠিকাদারের লোকজন। স্থানীয়দের অভিযোগ রাস্তার কাজের জন্য যে সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। এই খবর পেয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার আসেন ঘটনাস্থলে। তিনি স্বীকার করেন রাস্তাটি খুব খারাপ। সব সামগ্রী পড়ার পর রাস্তার কাজ হবে ।ইন্দাস তৃণমূল কংগ্রেসের কনভেনার শেখ হামিদ বলেন, আমরা চাই স্বচ্ছ কাজ হোক ।কিছু কিছু ঠিকাদারের খারাপ কাজের জন্য সরকারের বদনাম হচ্ছে ।Reporter Aniruddha Benerjee

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Webdesk: Pic ANI
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নরদের সাথে মতবিনিময় করেছেন।Developed Reporter Samrat Ghosh

বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন ডায়মন্ড হারবার সহ বিস্তীর্ণ এলাকা

Web Desk:গত রবিবার ১৪ জুন বিকাল থেকে শুরু হয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ডায়মন্ড হারবার জুড়ে। সোমবার রাত ১০টা অবধি কোনো সমাধান হয়নি। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী এই বিপর্যয়ের সম্মুখীন। কোরোনা এবং আমফানের জোড়া ফলায় বিধ্বস্ত ডায়মন্ড হারবারের মিষ্টি,মাছ এবং ওষুধের সহ বিভিন্ন ব্যবসায়ীরা। তারমধ্যেই এই বিদুৎ বিপর্যয় আবার বিপদের মুখে ঠেলে দিতে শুরু করেছে।

সংবাদ সূত্রে জানা যায় হলদিয়া থেকে বিদ্যুৎ সরবরাহকারী তারের নদীর মধ্যের পিলারটি ক্ষতিগ্রস্থ হয়েছে। এই পিলারেই ধাক্কা খেয়ে একটি জাহাজ ডুবে যায়। বড়সড় বিপর্যয় এড়াতে বিদুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় মেরামতির জন্য। গতকাল এক বিদ্যুৎ দফতরের উচ্চ পর্যায়ের বৈঠকের পর জানানো হয় ” আশাকরা যায় মঙ্গলবারের মধ্যেই ঠিক যাবে বিদুৎ সরবরাহের কাজ”এখন ডায়মন্ড হারবারের সাধারণ মানুষের অপেক্ষা কখন হয় এই বিপর্যয়ের সমাধান।
Reporter Aniruddha Benerjee

ভারতীয় সেনাবাহিনী সহ ভারত-চীন সীমান্ত রক্ষা

Webdesk: Pic ANI
দিল্লি: ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের মহাপরিচালক এসএস দেশওয়াল একটি সভায় যোগ দেওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রনালয় (এমএইচএ) থেকে রওনা হয়েছেন। আইটিবিপি, ভারতীয় সেনাবাহিনী সহ ভারত-চীন সীমান্ত রক্ষা করে।Developed Reporter Samrat Ghosh

বিজেপি প্রেসিডেন্ট জে পি নাদদা

Webdesk: Pic ANI
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের সীমান্ত অক্ষত থাকবে এবং অক্ষত থাকবে। লাদাখের গালওয়ান উপত্যকায় ডি-এ্যাসকেলেশন প্রক্রিয়া চলাকালীন, চীনা সেনাবাহিনীর সাথে সহিংস মুখোমুখি সংঘটন হয়েছিল। ভারতীয় সেনাবাহিনী যথাযথ জবাব দিয়েছে। দুর্ভাগ্যক্রমে, আমরা আমাদের তিন সেনা সদস্যকে হারিয়েছি: বিজেপি প্রেসিডেন্ট জে পি নাদদা।Developed Reporter Samrat Ghosh

ভারত-চীন সম্পর্কিত কেন্দ্রীয় তিব্বতি প্রশাসন গ্যালওয়ান উপত্যকায় মুখোমুখি।

Webdesk: Pic ANI
উভয় পক্ষ অহিংসতা এবং সংলাপের আশ্রয় না নিলে চিরস্থায়ী শান্তি হতে পারে সমস্যা এবং তিব্বতই এই উত্তেজনা হবার কারণ: লবসং সাংয়ে, রাষ্ট্রপতি, ভারত-চীন সম্পর্কিত কেন্দ্রীয় তিব্বতি প্রশাসন গ্যালওয়ান উপত্যকায় মুখোমুখি।Developed Reporter Samrat Ghosh

লাদাখে সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত 20 জন ভারতীয় সেনার, সরকারি সূত্র উদ্ধৃত করে জানাল সংবাদসংস্থা পিটিআই

Web Desk:লাদাখে গতকাল রাতে ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘর্ষে এক ভারতীয় কর্নেল প্রাণ হারিয়েছেন। মারা গিয়েছেন 20 জওয়ানও। পাল্টা জবাবে মৃত্যু হয়েছে চিনা সেনারও।
লাদাখের গালওয়ান উপত্যকায় গতরাতে হয়েছে এই সংঘর্ষ। দুতরফের বরিষ্ঠ আধিকারিকরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বলে জানিয়েছে সেনা। লাদাখে গত মাসে চিনা সেনা ভারতীয় এলাকায় অনুপ্রবেশ করে। তারপর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপক্ষের দফায় দফায় আলোচনা চলছে। তারই মধ্যে এই ঘটনা। এর আগে লাদাখেই ভারতীয় ও চিনা সেনার মধ্যে হাতাহাতি হয়। তবে সংঘর্ষ গোলাগুলি ছোঁড়া পর্যন্ত এগোয়নি। ১৯৬৭-তে নাথুলা পাস সংঘর্ষের পর এই প্রথম ভারত-চিনের সশস্ত্র সংঘর্ষ হল। ২০১৭-য় ৬ মাস ভুটানের ডোকলামে মুখোমুখি মোতায়েন ছিল ভারতীয় সেনা। ভুটান অভিযোগ করে, তাদের এলাকা ডোকলামে চিন রাস্তা তৈরি করছে। এরপর ভারতীয় সেনা অস্ত্রশস্ত্র ও দুটি বুলডোজার নিয়ে সিকিম টপকে ভুটানে ঢুকে পড়ে। ৬ মাস মুখোমুখি থাকার পর উত্তেজনা কমায় দু’পক্ষ।
Reporter Aniruddha Benerjee

মাছ ধরতে গিয়ে মিললো দশফুটের কেউটে সাপ

Web Desk:বর্ষার শুরুতেই বহু এলাকায় সাপের উপদ্রব বাড়ছে। রবিবার সকালে জয়নগর থানার বহড়ু ক্ষেএ গ্রাম পঞ্চায়েতের হাসিমপুরে ১০০ দিনের কাজে খাল কাটা হচছিল।আর সেই খালে জাল পেতে রেখেছিলো স্থানীয় কয়েক জন মানুষ মাছ পাবার আশায়। আর এদিন সকালে কয়েকজন শ্রমিক দেখতে পায় জালে কিছু একটা পড়েছে।তৎক্ষনাৎ তুলে দেখেন একটি বিশাল বড়ো মাপের কেউটে সাপ। তখনই জাল সহ সাপটিকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে তখনই স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মতিবুর রহমান লস্কর বারুইপুর বন দফতরে যোগাযোগ করেন। এর পরে মথুরাপুর বিট অফিসার সনাতন সরদার এসে ঐ কেউটে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। এ ব্যাপারে বনকর্মী সনাতন সরদার বলেন, সাপটি ৮-১০ ফুটের। আমরা সাপটিকে এখন থেকে উদ্ধার করে বারুইপুর বন দফতরে তুলে দোবো। ওখানে সাপটিকে চিকিৎসা করে বনে ছেড়ে দেওয়া হবে। এই জাতীয় সাপ দেখতে পেলে আমাদের সাথে যোগাযোগ করে প্রকৃতির এই সম্পদকে বাঁচাতে সহায়তা করুন।
Reporter Aniruddha Benerjee