অ‍্যাপ ক‍্যাবে খুন মহিলা, স‍ার্দান এভিনিউতে। মহিলার গলা কেটে খুন চালকের। বাইপাসের ধারে মৃতদেহ উদ্ধার। গ্রফতার চালক টলিগঞ্জ থানায় পুলিশের জিঞ্জাসাবাদ। ৩০০০০টাকা ধার দেন মহিলা ওই ক‍্যাব চালক কে। টাকা উদ্ধার করতে গিয়ে খুন হন ওই মহিলা ক‍্যাব চালকের হাতে।

আপনি কি মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়েছেন?আজ থেকে কেস দেওয়া শুরু করল কলকাতা পুলিশ।

আপনি কি মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়েছেন? বা বিনা মাস্কে গাড়ি চালাচ্ছেন? সাইকেলে আরাম করে যাচ্ছেন, মাস্ক ঝুলছে আপনার গলায়? সাবধান। আজ থেকে কেস দেওয়া শুরু করল কলকাতা পুলিশ। জরিমানা নয়। একদম কেস। আপনার নাম ঠিকানা ফোন নম্বর উঠে গেল পুলিশের খাতায়। কিছুদিনের মধ্যেই আপনার বাড়িতে আসছে আদালতের সমন। আপনাকে সশরীরে হাজিরা দিতে হবে কোর্টে । দিতে হবে মাস্ক না পরার উপযুক্ত ব্যাখ্যা। ব্যাখ্যায় যদি আদালত সন্তুষ্ট হয়, আপনি বেঁচে গেলেন। না হলে আইনত ( মহামারী আইন বিধি ভঙ্গ) শাস্তি অপেক্ষা করছে আপনার জন্য। আজ বিকেল 4 টে থেকে নিউ আলিপুর থানা এই অতর্কিত অভিযান শুরু করল নিউ আলিপুর পেট্রল পাম্প মোড়ে । শহরের অন্যান্য থানাও খুব দ্রুত শুরু করতে চলেছে এই অভিযান।

আত্মহত্যা? সার্ভিস রিভলবারের গুলিতে মহাকরণে কর্তব্যরত পুলিসের মৃত্যু

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হোমিসাইড শাখার অফিসার এবং ডিসি সেন্ট্রাল। আত্মহত্যা নাকি অসাবধানতা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। 

Web Desk: দিনে দুপুরে মহাকরণে চলল গুলি। নিজেরই সার্ভিস রিভলবরের গুলিতে মৃত্যু হয়েছে মহাকরণে কর্তব্যরত পুলিসকর্মীর। জানা গিয়েছে, ৫ নং ব্য়াটিলিয়নের কন্সেটেবল বিশ্বজিৎ কারক পশ্চিমমেদিনীপুরের বাসিন্দা ছিলেন। শুক্রবার বেলা ৩.৩৫ নাগাদ গুলি চলে মহাকরণের ৬ নং গেটে। আর তাতেই উত্তেজনা ছড়ায়

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হোমিসাইড শাখার অফিসার এবং ডিসি সেন্ট্রাল। আত্মহত্যা নাকি অসাবধানতা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান সম্ভবত আত্মহত্যাই করেছেন ওই পুলিসকর্মী।

পুলিসসূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। চিকিৎসাও চলছিল তাঁর। তাহলে কি অবসাদেই আত্মহত্যা? তবে আসলে কী কারণে পুলিস কর্মীর মৃত্য়ু তার তদন্ত শুরু হচ্ছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Reporter Aniruddha Benerjee

টানা ২ বছর ধরে আদিবাসী পরিচারিকাকে ‘ধর্ষণে’র অভিযোগ তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে

Web Desk: আদিবাসী নাবালিকা পরিচারিকাকে ধর্ষণের  অভিযোগে উঠল গ্রামপঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে ৷ এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ  জানিয়েছে ওই নির্যাতিতা আদিবাসী নাবালিকা পরিচারিকা৷ এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত উপপ্রধান পলাতক ৷ 
জানা গিয়েছে, আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের খয়েরবাড়ি গ্রামপঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ সূত্রধরের বাড়িতে প্রায় ২ বছর ধরে পরিচারিকার কাজ করছিল ওই নাবালিকা। আদিবাসী ওই নাবালিকা রাঙ্গালিবাজনা এলাকার বাসিন্দা ৷ নির্যাতিতা নাবালিকার অভিযোগ, উপপ্রধান ২ বছর ধরে বার বা তাকে ধর্ষণ করেছেন ৷ আজ থানায় লিখিত অভিযোগ করার পরই এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল উপপ্রধানের ‘কুকীর্তি’কে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা লুঠতে রাস্তায় নেমেছে বিরোধী বিজেপিও। 
বিজেপি নেতা রাজু বন্দোপাধ্যায় বলেন, “রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। অথচ পুলিশ দোষীদের গ্রেফতার করছে না৷” রাজু বন্দোপাধ্যায় নেতৃত্বে এদিন মাদারিহাট থানায় বিক্ষোভও দেখান বিজেপি কর্মীরা ৷ অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোস্বামী এঘটনায় বলেন, “অভিযুক্ত যদি দোষী সাব্যস্ত হয় তা হলে অবশ্যই সাজা পাবেন৷ আইন আইনের পথে চলবে ৷”
Reporter Aniruddha Benerjee

বলিউডে কেউ স্বজনপোষণ করলে রাজ ঠাকরের দল তাঁকে উচিত শিক্ষা দেবে” সাফ বার্তা MNS-এর

Web Desk: ”বলিউডে কেউ স্বজনপোষণ করলে রাজ ঠাকরের দল তাঁকে উচিত শিক্ষা দেবে”। বি-টাউনের শিল্পীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন রাজ ঠাকরের দল ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ (MNS)।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বি-টাউনে নতুন করে উঠে এসেছে স্বজনপোষণ কিংবা পারিবারিক সূত্রে কাজ পাওয়ার বিতর্ক। অনেকেই বলছেন, সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সুশান্তকে বি-টাউনের তাবড় ব্যক্তিত্বদের জন্য কোণঠাসা হতে হয়েছিল। এবিষয়ে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতৃত্ব তাঁদের নিজস্ব মতামত পোষণ করেছেন। এবার এই বিতর্কে নতুন করে সামিল হল রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)। 

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সহ-সভাপতি ভাগীশ সারস্বত তারকাদের উদ্দেশ্যে বলেন, ”যদি বি-টাউনে কোনও শিল্পীকে হয়রানির শিকার হতে হয়, কোনও গ্যাং যদি কাউকে কাজ করতে না দেয়, উৎপীড়িত সেই শিল্পী যেন তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। যদি কেউ বলিউডে স্বজনপোষণ চালিয়ে যান, তাঁদের উচিত শিক্ষা দেবে রাজ ঠাকরের দল।”
তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুম্বই পুলিসের তদন্ত প্রসঙ্গে ভাগীশ সারস্বত বলেন, ”মুম্বই পুলিসের উচিত বি-টাউনে স্বজনপোষণের অভিযোগগুলি খতিয়ে দেখা।” প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মুম্বই পুলিস ইতিমধ্যেই ৩০ জনকে জেরা করেছে বলে জানা যাচ্ছে। এবার সঞ্জয়লীলা বনশালি-কেও তলব করেছে পুলিস।
Reporter Aniruddha Benerjee

করোনা আক্রান্ত লকেট, সংক্রমণ রুখতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি

Web Desk: করোনা আক্রান্ত লকেট চট্টোপাধ্যায়। লকেট ছাড়াও বিজেপির আরও বেশ কয়েকজন নেতা, কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে রাস্তায় নেমে সমস্ত কর্মসূচি বাতিল করল রাজ্য বিজেপি। একমাত্র মহিলাদের ওপর আক্রমণ ইস্যুতে রাস্তায় নামবে বিজেপি মহিলা মোর্চা। এছাড়া আপাতত রাস্তায় নেমে সমস্ত কর্মসূচি বাতিল মহিলা মোর্চার। এক বিবৃতি জারি করে একথা জানিয়েছেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পাল।

প্রসঙ্গত, শুক্রবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। নিজেই টুইট করে তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা জানান নেত্রী। রিপোর্ট পজিটিভ আসার পরই এদিন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এদিন টুইটে লকেট চট্টোপাধ্যায় জানান, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। সঙ্গে সর্দি, কাশি সহ করোনার উপসর্গ ছিল। এরপর ২ বার নমুনা সংগ্রহ করা হয়। প্রথমবার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর দ্বিতীয় টেস্ট করা হয়। শুক্রবার সেই রিপোর্ট পজিটিভ আসে।
এরপরেই তড়িঘড়ি শুক্রবার দুপুরে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে রাজ্য বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই বিজেপি সাংসদের সংস্পর্শে কারা কারা এসেছিলেন, সেই তালিকা তৈরি করা হচ্ছে। তাঁদের নজরদারিতে রাখা হবে। পাশাপাশি, লকেট চট্টোপাধ্যায় রিপোর্ট পজিটিভ আসার পরই অনির্দিষ্টকালের জন্য রাজ্য বিজেপি দলীয় কার্যালয়ে নেতাদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব। 
Reporter Aniruddha Benerjee

ফের কেঁপে উঠল রাজধানী দিল্লি, রিখটার স্কেলে তীব্রতা ৪.৭

Web Desk: ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৭। আজ শুক্রবার সন্ধ্যা  সাতটা নাগাদ কেঁপে ওঠে। 

 ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তরফে জানানো হয়েছে, রাজস্থানের আলওয়ারে ৩৫ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠের ১৮ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল ছিল। তবে, এখনও কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানীর খবর পাওয়া যায়নি।
Reporter Aniruddha Benerjee

ফের বাজ পড়ে মৃত কমপক্ষে ৩৬ জন

Web Desk: বিবিপি নিউজ: প্রকৃতির রোষানলে পড়ে বেঘোরে প্রাণ হারালেন কমপক্ষে ৩১ জন। ফের বাজ পরে একাধিক জনের মৃত্যুর খবর সামনে এল। বৃহস্পতিবার বিহারে ৩১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

অন্যদিকে উত্তরপ্রদেশেও বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। বিহারের পাটনা, বেগুসরাই, খাগরিয়া, পূর্ণিয়া, ভোজপুর, বৈশালি, সুপৌল জেলায় কড়া সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এই জেলাগুলিতে বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর আগে গতমাসের শেষে বিহারে বাজ পড়ে একদিনে 83 জনের মৃত্যু হয়েছিল । উত্তরপ্রদেশ থেকেও ওই একইদিনে একাধিক মৃত্যুর খবর সামনে এসেছিল । দুই রাজ্য মিলিয়ে একদিনে 108 জনের মৃত্যু হয়েছিল সেদিন ।বাজ পড়ে মৃত্যুর ঘটনা দিন দিন বাড়ছে উত্তর ভারতের রাজ্যগুলিতে ।
Reporter Aniruddha Benerjee

রাইটার্স বিল্ডিংয়ে প্রেস কর্নারের সামনে আচমকা চলল গুলি

Web Desk: রাইটার্স বিল্ডিংয়ে প্রেস কর্নারের সামনে আচমকা চলল গুলি। গুলিতে মৃত এক পুলিশকর্মী। নিজের সার্ভিস রিভলবারের গুলি থেকেই মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর। আত্মহত্যা নাকি ‍ভুল করে চলেছে গুলি, তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটে দুপুর ৩টে ৩৫ মিনিট নাগাদ। জানা গিয়েছে, মহাকরণের ৬ নম্বর গেটের সামনে দায়িত্বে ছিলেন ওই পুলিশকর্মী। বসেছিলেন চেয়ারে। আচমকা গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। সকলে ছুটে আসে। দেখা যায়, ওই পুলিশকর্মী লুটিয়ে পড়েছেন। পাশে পড়ে তাঁর সার্ভিস রিভলবার। গুলিতে এফোঁড়-ওফোঁড় হয়ে যায় মুখ।
Reporter Aniruddha Benerjee

রাইটার্স বিল্ডিংয়ে গুলি, পুলিশ কর্মীর মৃত্যু, উর্দিধারীতে ছয়লাপ মহাকরণ

Web Desk: মহাকরণে চলল গুলি, পুলিশকর্মীর মৃত্যু। মহাকরণের প্রেস কর্নারের সামনে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে কর্তব্যরত পুলিশকর্মীর মৃত্যু। গুলিতে মৃত কনস্টেবল বিশ্বজিৎ কারক। নিজের সার্ভিস রাইফেল থেকেই কি গুলি? নাকি ঘুমিয়ে পড়ায় অসাবধানতায় গুলি? কীভাবে চলল গুলি, খতিয়ে দেখছে পুলিশ। Reporter Aniruddha Benerjee