করোনা আক্রান্ত বাড়তেই মালদায় ফের লকডাউন, আজ নবান্নে বৈঠকে নজরে আরও ৪ জেলা

Web Desk: জেলাজুড়ে করোনা সংক্রমণ বাড়ায় সোমবার সন্ধ্যায় ফের লকডাউন ঘোষণা করা হয়েছে মালদায়। মালদার দুটি ব্লকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। অন্যদিকে, রাজ্যের আরও ৪ জেলার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ নবান্নে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া নিয়ে সেই বৈঠকে আলোচনা হবে। মালদার মতো এই ৪ জেলাতেও কি ফের লকডাউনের পথে হাঁটবে প্রশাসন? চূড়ান্ত হতে পারে এই বৈঠকে। আর তাই এখন সেইদিকেই তাকিয়ে রাজ্য।

প্রসঙ্গত, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় প্রতিদিন-ই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় প্রতিদিনই কমপক্ষে ২০০ জন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। বাকি দুই জেলা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনাতেও গড়ে ১০০ জন করে আক্রান্ত হচ্ছেন। তাই আজ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে কী সিদ্ধান্ত হয়, সেদিকে তাকিয়ে রাজ্য। চলুন দেখে নেওয়া যাক, সোমবারের সরকারি বুলেটিন অনুযায়ী এই ৪ জেলার করোনা পরিস্থিতিটা ঠিক কী রকম? আক্রান্ত-মৃতের পরিসংখ্যান কত? হাসপাতাল থেকে কতজন ছাড়া পেয়েছেন? হাসপাতালে কতজন সক্রিয় আক্রান্ত চিকিৎসাধীন আছেন?

উল্লেখ্য, মালদায় এখনও পর্যন্ত ৮০০ জনের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে ব্লক আধিকারিক আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। বাদ নেই পুলিশ কর্মীরাও। করোনায় মৃত্যুও হয়েছে ৪ জনের। জেলাজুড়ে করোনার সংক্রমণের হার বাড়তেই উদ্বেগ বাড়ে জেলা প্রশাসনিক কর্তাদের। গোষ্ঠী সংক্রমণ রুখতে সোমবারই তড়িঘড়ি জরুরি বৈঠকে বসেন প্রশাসনিক কর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্তারাও। জেলা প্রশাসনিক ভবনে সেই বৈঠকের পরই সিদ্ধান্ত হয় যে আগামী বুধবার থেকে লকডাউন করা হবে মালদার দুটি ব্লক ইংরেজবাজার ও পুরাতন মালদায়। এপ্রসঙ্গে জেলাশাসক জানান, রাজ্য সরকার অনুমোদন  করলেই সিদ্ধান্ত কার্যকর করা হবে। মূলত অতি প্রয়োজনীয় নিত্যসামগ্রী ও খাদ্যসামগ্রী দোকান ছাড়া সব-ই বন্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে জেলাপ্রশাসন।
Reporter Aniruddha Benerjee

নির্বাচনের নয়া নিয়মের প্রতিবাদে কমিশনকে চিঠি তৃণমূলের

Web Desk: ৬৫ বছরের উর্দ্ধের নাগরিকরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিল সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস।
সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সি নির্বাচন কমিশনে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
করোনাকে সামনে রেখে যেভাবে নির্বাচন বিধিতে পরিবর্তন আনা হল, তার তীব্র নিন্দা করে সুব্রত বক্সি বলেন, এই সিদ্ধান্ত অসংবিধানিক।
তৃণমূল মনে করছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে নাগরিকের গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হবে। একইসঙ্গে তিনি এই চিঠিতে এও লিখেছেন এই সিদ্দান্ত কার্যকর হলে নয়া নিয়মের খরচা বাড়বে। একইসঙ্গে ভোটারদের স্বাধীনতাও খর্ব হওয়ার আশঙ্কা থাকছে।
চিঠিতে অবিলম্বে এই নতুন নিয়ম প্রত্যাহারের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আরও বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার মাত্র ৬ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের উপরে।
এদিন নির্বাচন কমিশনের কাছে সুব্রত বক্সি সরাসরি জানতে চেয়েছেন এই ধরণের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কেন নির্বাচন কমিশনের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করা হল না।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি মনে করছেন, যেভাবে একতরফাভাবে কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অস্বচ্ছ ও অসংবিধানিক।
এদিন এই চিঠিতে তৃণমূল কংগ্রসের তরফ থেকে কমিশনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।
এদিন তিনি এও বলেন, আমাদের দেশের ১৩ টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন যাঁদের বয়স ৬৫ বছরের উর্দ্ধে। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বয়সও ৬৫ বছরের উর্দ্ধে।সেক্ষেত্রে তাঁরা ভোটপ্রচারে অংশ নেবেন, কিন্তু সংশোধনী অনুযায়ী পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এটা খুবই হাস্যকর। ফলে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলিকে আলোচনায় ডাকা হলে ভালো হতো।
প্রসঙ্গত, ২ জুলাই নির্বাচন কমিশনের মুখপাত্র নির্বাচনী বিধিতে সংশোধনী আনার কথা জানান। সংশোধনীতে বলা হয়েছে, এবার থেকে ৬৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন।
Reporter Aniruddha Benerjee

আড়াই হাজার দিলেই মিলবে করোনা রিপোর্ট নেগেটিভ!

Web Desk: কড়কড়ে নোট খরচ করলেই পজেটিভ রিপোর্ট ‌নেগেটিভ করে দেবে। শুধু দরকার টাকার বান্ডিল। এমনটাই জানিয়েছেন এক‌ ভাইরাল ভিডিও-তে। ঘটনাটি  উত্তরপ্রদেশের মীরাটের একটি বেসরকারি হাসপাতালের। হাসপাতাল কর্তৃপক্ষকে বলতে শোনা যাচ্ছে, ২,৫০০ টাকা দিলেই করোনার রিপোর্ট নেগেটিভ চলে আসবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও ক্লিপস ভাইরাল হয়েছে। ভিডিয়োটি দেখে ক্ষোভে ফুঁসছেন দেশের মানুষজন। ভিডিয়োতে স্পষ্ট শোনা যাচ্ছে এক ব্যক্তিকে বলতে, “২৫০০ টাকা ফেলুন আর করোনার নেগেটিভ রিপোর্ট নিয়ে যান। মীরাটের সরকারি হাসপাতাল যেটি সিল করা আছে, সেখান থেকেই আপনার টেস্ট করানো হবে।” ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরক্ষণেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। 

শনিবার মীরাটের জেলাশাসকের নির্দেশে দিয়েছেন, ওই বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করার জন্য। আর এই ধরনের টেস্টের রিপোর্ট যে বেসরকারি হাসপাতালগুলি করছে তাদের লাইসেন্স বাতিল করা হবে। ভিডিয়োতে এ-ও দেখা যাচ্ছে যে, হাত বাড়িয়ে এক ব্যক্তির থেকে টাকা নিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষের ওই অভিযুক্ত। তাঁকে বলতে শোনা যাচ্ছে, রিপোর্ট নিতে আসার আগে একবার ফোন করে নিতে।পাশাপাশিই ভিডিয়োতে অভিযুক্ত আরও বলছেন যে, নেগেটিভ রিপোর্ট হাতে ধরিয়ে দেওয়া হবে। কিন্তু করোনা আক্রান্তকে কোনও মতেই হাসপাতাল চত্বরে নিয়ে আসা যাবে না। 
Reporter Aniruddha Benerjee

চাইল্ড লাইনের তৎপরতায় নাবালিকার বিয়ে রুখল বীরভুম প্রশাসন

Web Desk: অবলীলায় বিশ্বজয়ে এগিয়ে রয়েছে মহিলারা। কখনও অলিম্পিকে সোনা পদক জয়, তো কখনও ক্রিকেট স্টেডিয়ামে হাঁকিয়ে ছক্কা। আবার কখনও পাইলট হিসাবে যাত্রী নিয়ে বিশ্বের নানা প্রান্তে আকাশ পথে পাড়ি দিচ্ছেন সেই মহিলারই। অন্যদিকে সারা বিশ্বের কাছে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে সেই পশ্চিমবঙ্গ সরকারের কন্যশ্রী প্রকল্প।

প্রদীপের সামনে এত আলোর থাকলেও প্রদীপের তলার অন্ধকারের মতই লড়তে হচ্ছে আজও কত কন্যাকে। তাদেরই মধ্যে একজন নলহাটি থানার অন্তর্গত ১৬ নং ওয়ার্ডের সিউড়া পাহাড়ি গ্রামের বাসিন্দা বছর ১৫ -এর রেশমা খাতুন। ব্যান্ডেল মিশন স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। মুর্শিদাবাদের পাঁচগ্রামের এক যুবকের সাথে বিয়ের কথা ছিল। তবে নাবালিকার এই বিয়ের খবর পৌঁছাতে দেরি হয়নি চাইল্ড লাইনে। বীরভূম চাইল্ড লাইন লিগাল অথরিটির সদস্যরা নলহাটি থানার পুলিশ ও সমাজসেবী তথা শিক্ষিকা বর্ণালী রুজকে নিয়ে পৌঁছে গেছিল নলহাটি থানায় নাবালিকার বাড়িতে। আজ পান শরবত তথা আশীর্বাদের দিন ছিল ওই নাবালিকার। বাড়িতে গিয়ে নাবালিকার বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন তারা। পাশাপাশি প্রাপ্ত বয়স্ক না হলে বিয়ে দেওয়া যাবে না এই মর্ম একটি মুচলেখা নেওয়া হয় নাবালিকার বাবা ইয়াবুর রহমানের থেকে।

বাল্যবিবাহ সমাজের চরম অভিশাপ। সুন্দর জীবনকে অঙ্কুরেই বিনষ্ট করার প্রচেষ্টা। তাই এই বিবাহ বন্ধ করে নাবালিকাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ায় জন্য এই উদ্যোগ বলে জানান বীরভূম চাইল্ড লাইন লিগাল অথরিটির সদস্যরা। পাশাপাশি আরও জানান, মানসিক ও শারীরিক দিক থেকে নাবালিকারা অনেক অসহায় ও অসম্পূর্ণ। উপযুক্ত সময়ে তাদের বিবাহ বিবাহ দেওয়া উচিত।
Reporter Aniruddha Benerjee

আবহাওয়ায় ঘটবে আমূল পরিবর্তন জানালো হাওয়া অফিস।

Web Desk: এতদিন উত্তরবঙ্গ ভাসছিল। প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছিল। তিস্তা সহ বিভিন্ন নদী ফুঁসতে শুরু করেছিল। তিস্তায় জারি হয়েছিল হলুদ সতর্কতা। দার্জিলিং, কালিম্পংয়ে পাহাড়ে ধস নামছিল প্রবল বৃষ্টির কারণে। কিন্তু দক্ষিণবঙ্গে তখন বৃষ্টিই ছিলনা। ছিল ভ্যাপসা গরম। যার জেরে নাজেহাল হতে হচ্ছিল মানুষকে। অবশেষে দক্ষিণবঙ্গে শনিবার থেকে বৃষ্টি নেমেছে। খুব ভারী বৃষ্টি না হলেও দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আকাশ থাকছে প্রধানত মেঘলা।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেইসঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে আগামী ২ দিন ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী না হলেও বৃষ্টি হবে এবং বাড়বে বলেই পূর্বাভাস। যা রবিবারই টের পেয়েছেন কলকাতার মানুষজন। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে আগামী ২ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আনলক পর্বে শহর কলকাতা এখন যথেষ্ট সচল। করোনা বাড়লেও নির্দিষ্ট নিয়ম মেনে মানুষ কাজে নেমে পড়েছেন। আজ সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন। ফলে এইদিন বৃষ্টি খুব বেশি হলে মুশকিল বলেই মনে করছেন শহরবাসী। এমনিতেই যানবাহন এখনও সহজলভ্য অবস্থায় আসেনি। তারমধ্যে বৃষ্টি পরিস্থিতি আরও ঘোরাল করতে পারে বলেই আশঙ্কা করছেন তাঁরা।
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। তার ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। ফলে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এখন সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের মত জেলাগুলিতে ভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। গোয়ালিয়র, রাঁচি, জামশেদপুর এরপর হলদিয়া হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে। রাজস্থান ও পূর্ব উত্তরপ্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মূলত অন্ধ্র ও ওড়িশা উপকূলে।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। কখনো পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।কলকাতায় আজ সকালে তাপমাত্রা ছিল সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রাতর পরিমাণ ৬১ থেকে ৯০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৮.৪ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের ভারী বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
আজ সোম ও মঙ্গলবার আলিপুরদুয়ার কোচবিহার ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।দক্ষিণবঙ্গে ও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। কলকাতা সহ বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাতের এর সম্ভাবনা বাড়বে।
Reporter Aniruddha Benerjee

সুশান্তের আত্মহত্যার মামলায় বান্দ্রা থানায় জেরার মুখে সঞ্জয় লীলা বনশালি

Web Desk: যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে সোশ্যাল মিডিয়ায় সিবিআই তদন্তের দাবি। সুশান্ত সিং রাজপুতের আকষ্মিক আত্মহত্যায় মামলায় এবার মুম্বাইয়ের বান্দ্রা থানায় জেরার মুখে পরিচালক সঞ্জয় লীলা বনশালি।

আজ সোমবার, সুশান্তের আত্মহত্যার মামলায় তদন্তের স্বার্থে, কেন আত্মহত্যা করেছেন সুশান্ত? সেই কারণ খতিয়ে দেখতে পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে তলব করেছিলেন পুলিশ। এদিন দুপুর ১টা নাগাদ বান্দ্রা থানায় পৌঁছোলেন বনশালি। মুম্বই পুলিশের ডেপুটি কমিশানার(জোন-৯) অভিষেক ত্রিমুখে জানিয়েছেন, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের অংশ হিসাবেই থানায় হাজিরা দিতে বলা হয়েছে বনশালিকে। ওঁনার বয়না রেকর্ড করা হবে’। সুশান্তের আত্মহত্যার রহস্য ভেদ করতে এখনও পর্যন্ত ২৯জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
Reporter Aniruddha Benerjee

জেলা স্কুল পরিদর্শকদের কাছে শূন্যপদের হিসাব নিতে শুরু‌ করেছে সরকার,খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে পারে SSC-র বিজ্ঞপ্তি!

Web Desk: সামনেই বিধানসভা নির্বাচন। আর নির্বাচনকে সামনে রেখে সরকার বেকার যুবক যুবতীদের সরকারি চাকরিতে নিয়োগ করতে তৎপর।  ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলার স্কুল পরিদর্শকদের কাছ থেকে শূন্যপদের হিসাব নিতে শুরু করেছে বিকাশ ভবন। যা স্কুল সার্ভিস কমিশন  (SSC)-র বিজ্ঞপ্তি জারির প্রাথমিক লক্ষণ বলেই একপর্যায়ে নিশ্চিত।   

এক দৈনিক সংবাদ পত্রের খবর অনুযায়ী জানা গেছে, ২০১৮ সালের ৮ মার্চ থেকে স্কুলগুলিতে কত শূন্যপদ সৃষ্টি হয়েছে তা জেলা বিদ্যালয় পরিদর্শকদের রিপোর্ট দিয়ে জানাতে বলেছে শিক্ষা দফতর। এছড়া কোন জেলায় কত শিক্ষাকর্মীর পদ খালি রয়েছে তাও জানাতে হবে সরকারকে। 

বিকাশ ভবন সূত্রে খবর, স্কুলগুলিতে ছাত্র শিক্ষকের অনুপাত ৪০ থেকে কমিয়ে ৩৫ করতে বলা হয়েছে। সঙ্গে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ প্রাথমিকে ভাগ করা হবে শিক্ষকদের। এক্ষেত্রে অনুপাত হবে ৩:২. এর পর শূন্যপদের সংখ্যা নির্ধারণ করতে হবে জেলা স্কুল পরিদর্শকদের। জানা গিয়েছে, অনলাইনে আবেদনের ব্যবস্থা করবে স্কুল সার্ভিস কমিশন। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে শিক্ষাকর্মীর পদেও। ওদিকে সাত বছর ধরে আটকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। আদালতে একের পর এক মামলায় এখনো নিয়োগপত্র দিতে পারেনি সরকার। এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞপ্তি জারি করতে উদ্যোগী হল তারা
Reporter Aniruddha Benerjee

প্রেম নিয়ে মুখ খুললেন জয়া আহসান!

Web Desk: অবশেষে খুল্লাম খুল্লা আলোচনায় বাংলাদেশর চর্চিত অভিনেত্রী জয়া আহসান। প্রায়ই গুঞ্জন শোনা যায় অভিনেত্রী  বিভিন্ন পরিচালকের সাথে প্রেম করছেন। সত্যিই কি জয়া প্রেমে পড়েন? নাকি পরিচালকরা তার প্রেমে পড়েন? এবার সে কথা জয়া আহসান নিজেই জানালেন। সম্প্রতি একটি টেলিভিশনের অনুষ্ঠান  তিনি এ কথা জানান।

অনুষ্ঠানের উপস্থাপক জয়া কে প্রশ্ন করেন, ‘যখন যে পরিচালকের সঙ্গে আপনি কাজ তার সঙ্গে আপনাকে জড়িয়ে অনেক কথা শোনা যায়। এমনভাবে শোনা যায় যে বিশ্বাস করতে বাধ্য হতে হয়। এটা কেন? সাধারণত কোনো অভিনেত্রীর প্রেমের গুঞ্জন ছড়ায় কোনো একজন অভিনেতা বা পরিচালকের সঙ্গে অনেক বেশি কাজ করতে থাকলে। কিন্তু আপনাকে নিয়ে একাধিক পরিচালকের সঙ্গে গুঞ্জন আসে। খুব মুখরোচক গল্প হয়। সেগুলো কেন?’

প্রশ্নের জবাবে জয়া বলেন, ‘আমিও বাধ্য হচ্ছিলাম কিছুদিন আগে যখন একজন রাজনীতিবিদকে জড়িয়ে আমার প্রেমের গুঞ্জন ছড়ালো। অবাক হয়ে যাই এইসব মুখরোচক গল্পগুলো কীভাবে তৈরি হয় এবং কীভাবে ছড়ায়। আমি যখন ওই ভদ্রলোকের সঙ্গে আমার প্রেমের খবরটি শোনার পর হাসি থামাতে পারলাম না। ওই ভদ্রলোকের নামও আমি ভালো করে শুনিনি। বুঝলাম যে এটা হয়তো একটা প্যাকেজ। খ্যাতি আসলে বিড়ম্বনা আসবে।

আর পরিচালকদের নিয়ে যে গুঞ্জন ছড়ায় সেটা আসলে আমি কিছু বলতে পারবো না। পরিচালকরাই ভালো বলতে পারবেন। এখন কেউ যদি আমার কাজের প্রেমে পড়ে সেটা ঠিক আছে। পেশাদারীত্ব এটা। কিন্তু কেউ যদি আমার প্রেমে পড়ে বা মানুষটার প্রেমে পড়ে সেটাতে আমার কোনো হাত নেই।’ এরপরেই  জয়া আহসান আরও বলেন যাদের সঙ্গে আমার সম্পর্ক ছিলো তারা এখন ভালো আছে। সুন্দর আছে। তারা সবাই সংসারও করছে। হয়তো আমি তাদের জন্য পারফেক্ট ছিলাম না। কিন্তু আমি কখনোই বলবো না যে ভুল করেছি। কারণ ভুল করেছি বললে বোঝা যাবে যে আমার ভালোবাসাটা ভুল ছিলো। কিন্তু সেটা তো ভুল ছিলো না। আমি সত্যিকারই ভালোবেসেছি। কিছুটা ইমোশনাল হয়ে পড়েন জয়া।
Reporter Aniruddha Benerjee

৫০০ বছরের বেশি সময় ধরে মৃত সন্তানকে পরম মমতায় জড়িয়ে রেখেছে ‘মা’

Web Desk: বিবিপি নিউজ: পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা মায়ের থেকে বেশি আর কেউ-ই দিতে পারে না। সে যে কোনো পরিস্থিতিতে। অনুকূল হোক বা‌ প্রতিকূল। তেমনি এক মা মৃত্যুর পরেও পরম মমতায় জড়িয়ে ধরে রেখেছেন তার সন্তানকে। সম্প্রতি প্রত্নতাত্ত্বিকরা এমন একটি কঙ্কাল উদ্ধার করেছে। বিজ্ঞানীদের আনুমানিক অনুমান এই কঙ্কালটি ৫০০ বছরের বেশি সময়ের।

২০১৪ সালে তাইওয়ানের পশ্চিম উপকূল থেকে প্রায় দুই মাইল ভেতরে নিওলিথিকল বলে একটি জায়গায় খনন কাজ চালাচ্ছিলেন নৃতাত্বিকেরা। খননকাজটি  নেতৃত্বে দিচ্ছিলেন তাইওয়ানের ন্যাশনাল মিউজিয়াম অব সায়েন্সের চু হুই-লি।  সে সময়ে একটি কঙ্কাল উদ্ধার করেছেন তাঁরা। প্রত্নতাত্ত্বিকেরা জানিয়েছেন, এই উপকূলীয় স্থানটিতে একসময় গ্রাম ছিল। যার নাম ছিল আন-হো। এখানে অনেক মানুষের বাস ছিল। উপকূলীয় জায়গা হওয়ায় এখানকার মানুষ হয়তো হাঙ্গর শিকার করে খেত। এই পুরো অঞ্চল জুড়ে ২০০টিরও বেশি হাঙ্গরের দাঁত এবং হাড় পেয়েছিলেন তারা। এখানকার লোকেরা দাবেনকেং উপজাতির লোক ছিল বলেও ধারণা করেন গবেষকরা।

খনন কাজ করতে করতে মোট আন-হো’তে ৪৮ টি সমাধি আবিষ্কৃত হয়। এর মধ্যে পাঁচটি ছিল শিশুদের। বাকিগুলো প্রাপ্তবয়স্ক নারী পুরুষদের। তারা কিভাবে মারা গিয়েছিল তা জানা যায়নি। এরমধ্যে একটি সমাধি খনন করে পুরোই তাজ্জব বনে যান গবেষকরা। সেটি ছিল একজন নারী এবং একটি শিশুর। যেখানে মেয়েকে কোলে নিয়ে জড়িয়ে ধরে শুইয়ে আছেন নারী। তাদেরকে দেখে বোঝা যায়, একজন মা তার সন্তানকে পরম মমতায় আঁকড়ে ধরে আছেন। মা তার শিশু সন্তানের দিকে মুখ করে তাকানো ছিলেন।
ওই কঙ্কাল উদ্ধার করে গবেষণা করে জানা যায়, মায়ের উচ্চতা ছিল পাঁচ ফুট দুই ইঞ্চি আর শিশুটির উচ্চতা ছিল ৫০ সেন্টিমিটার। মায়ের বয়স ছিল খুবই কম। তরুণী বলা যেতে পারে। আর শিশুটির বয়স ছিল এক বছরের কম। কার্বন ডেটিংয়ের মাধ্যমে জানা যায়, সমাধিটি চার হাজার ৮০০ বছর পূর্বের। যেসময় পাথরের ভিতরে মানুষকে সমাধি দেয়া হতো। মায়ের ডান বাহুতে শিশুটি ছিল এবং তার মুখটি শিশুর দিকে করা ছিল। এটি পাঁচ হাজার বছর আগেরও হতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। বর্তমানে এটি তাইওয়ানের ন্যাশনাল যাদুঘরে রাখা আছে। সেখানকার গবেষকরা এখনো এই সমাধি নিয়ে গবেষণা করে যাচ্ছেন। মরে গিয়েও সন্তানকে আগলে রেখেছেন মা। কি হয়েছিল এই মা ও শিশুটির। কিভাবেই বা তারা মারা গিয়েছিল? নাকি তাদের জীবিত কবর দেয়া হয়েছিল? তা সবই প্রশ্ন এখনো। বিস্তর গবেষণার পরে হয়তো জানা যাবে এই মায়ের তার শিশুকে এতো বছর আগলে রাখার কাহিনী।
Reporter Aniruddha Benerjee

নিজের ১৩ বছরের মেয়ে কে ধর্ষণ

Web Desk: নিজের ১৩ বছরের মেয়ে কে ধর্ষণ করে ১ মাস আগে.. কিন্তু মেয়েটি ভয়ে কাউকে কিছু জানায়নি…দিন দিন মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে জানতে পারে যে তার মেয়ে গর্ভবতী…তখন সেই মেয়েটি সবার সামনে তাঁর নিজের বাবার কুকীর্তির কথা স্বীকার করে… এখন এই মুহূর্তে মেয়েটির বাবা কে অঞ্চলের সকলে মিলে লোকাল থানা ( বড়তলা) তে নিয়ে এসেছে ।।
Reporter Aniruddha Benerjee