
হাওড়া ডোমজুড় “ডিভাইন মার্সি” স্কুল কর্তৃপক্ষের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ফিজের প্রতিবাদে স্কুল গেটের সামনে আজকে অভিভাবকদের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী।



Web Desk: করোনা ভাইরাস সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে উত্তর ২৪ পরগনা জেলায়। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যার্থ জেলা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপনকুমার সাহা। এর জেরেই তাঁকে অপসারিত করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে স্বাস্থ্য ভবনে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর জায়গায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পদে দায়িত্ব দেওয়া হয়েছে তাপসকুমার রায়কে।
প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় করোনা রোধে ব্যর্থ হওয়ার জন্যই তপনকুমার সাহাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। এ রাজ্যে কলকাতার পরে সবচেয়ে বেশি করোনা সংক্রামিত জেলা উত্তর ২৪ পরগনা। জেলার বারাসত, দত্তপুকুর, মধ্যমগ্রাম, শাসন, অশোকনগর, রাজারহাট, বিধাননগর প্রভৃতি ৯৫টি জায়গাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।
জেলায় সংক্রমণ বাড়তে থাকায় কড়া হাতে লকডাউন শুরু করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক চৈতালি চক্রবর্তী।
Reporter Aniruddha Benerjee

Web Desk: গাড়ি দুর্ঘটনার পরেই মৃত্যু হল কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের। মধ্যপ্রদেশ থেকে উত্তর প্রদেশে তাঁকে নিয়ে আসার সময় পুলিশ কনভয়ের একটি গাড়ি উলটে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এরপরেই পুলিশের সঙ্গে গুলির লড়াই চলে বিকাশ দুবের।
বৃহস্পতিবার মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় এই কুখ্যাত গ্যাংস্টারকে। পুলিশ সূত্রে খবর, গাড়ি উলটে যেতেই পালানোর চেষ্টা করেছিল ৮ পুলিশ খুনে অভিযুক্ত এই গ্যাংস্টার। এ সময় তাঁকে গুলি করে হয়।

পুলিশ জানিয়েছে, গাড়ি উলটে যাওয়ার পরেই এক পুলিশ কর্মীর পিস্তল নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ দুবে। পুলিশের দিকে সে গুলিও ছোঁড়ে বলা দাবি করা হয়েছে। এরপরেই পালটা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে আহত হয় বিকাশ দুবে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।
উল্লেখ্য, গত সপ্তাহে উত্তর প্রদেশের কানপুরে ৮ পুলিশ কর্মী হত্যার মূল অভিযুক্ত এই বিকাশ দুবে। পুলিশের ওপর হামলা চালানোর পর থেকেই পলাতক ছিল এই কুখ্যাত দুষ্কৃতি। তার নামে খুন, অপহরণ, দাঙ্গা, জোরজলুম করে টাকা আদায় সহ মোট ৬০ টি মামলা দায়ের রয়েছে।
Reporter Aniruddha Benerjee

Web Desk: জল্পনা উড়িয়ে জানিয়ে দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। করোনা আবহে মহামন্দা ঠেকাতে মোদি সরকারের অন্যতম অস্ত্র হয়ে উঠেছে বেসরকারিকরণ। সম্প্রতি বেশ কয়েকটি রুটে শতাধিক ট্রেন বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। আর তার ফলেই দানা বেঁধেছে তুমুল বিতর্ক। বেসরকারি সংস্থার হাতে রেলকে তুলে দিতে চাইছে সরকার। এবার সেই সমস্ত অভিযোগ উড়িয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েল সাফ জানিয়েছেন যে রেলের বেসরকারিকরণ হবে না।

বুধবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল ট্যুইট করে তিনি লেখেন, “রেল পরিষেবা কোনওভাবেই বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে না। যেমন চলছে তেমনই চলবে রেলের সমস্ত পরিষেবা। ১০৯টি রুটে ১৫১টি অত্যাধুনিক ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে। সেখানেই বেসরকারি বিনিয়োগের কথা ভাবা হয়েছে। এই ব্যবস্থা কোনওভাবেই রেল পরিষেবাকে ব্যহত করবে না। বরং এতে কাজের সুযোগ তৈরি হবে।”
Reporter Aniruddha Benerjee

Web Desk: একুশের নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন অস্বস্তি বেড়ে চলেছে শাসকদল তৃনমূলের অন্দরেই। তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানকে দীর্ঘক্ষণ শৌচাগারে আটকে রাখার অভিযোগ উঠল দলেরই নেতা-কর্মীদের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরের সবং।
বুধবার, কোনো কারণ ছাড়াই পশ্চিম মেদিনীপুরের সবং থানার ৯ নম্বর বলপাই পঞ্চায়েতের প্রধান প্রতিমা প্রামাণিককে সাংসদ মানস ভুইঞার অনুগামী গৌর বেরার দলবল আচমকা পঞ্চায়েত অফিসে হানা দেয়। এরপরেই প্রধান, উপ-প্রধানের সঙ্গে দুর্ব্যবহার করে অভিযুক্তরা। শৌচাগারে আটকে রাখে প্রতিমাদেবীকে। দীর্ঘক্ষণ পর রেহাই পান তিনি। এমনটাই অভিযোগ জানিয়ে প্রতিমাদেবীকে। সঙ্গে সঙ্গে পুলিশে ঘটনাটি জানিয়েও কোনও লাভ হয়নি বলেই অভিযোগ প্রধানের।
প্রতিমাদেবীর কথায়, “বুধবারই গোটা ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।” অভিযোগের সুরেই পঞ্চায়েত প্রধান বলেন, প্রমাণস্বরূপ সিসিটিভি ফুটেজ দেওয়া সত্ত্বেও পুলিশ নির্বিকার। জানা গিয়েছে, ইতিমধ্যেই ক্ষোভে অফিসে তালা ঝুলিয়েছেন প্রধান। অভিযুক্তদের শাস্তি দেওয়ার পরই তা খোলা হবে বলে সাফ জানিয়েছেন তিনি।
Reporter Aniruddha Benerjee

Web Desk: নেপাল সরকার ও প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির বিরুদ্ধে ভারতীয় সংবাদমাধ্যমগুলি যে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে, তার জের নেপালে বন্ধ হল ভারতীয় সংবাদ মাধ্যম। গতকাল এমনটাই জানিয়েছেন, নেপালের চ্যানেল অপারেটর মেগা ম্যাক্স টিভির কর্মকর্তা ধ্রুব শর্মা। তিনি জানিয়েছেন “গতকাল সন্ধ্যা থেকেই আমরা সমস্ত ভারতীয় খবরে চ্যানেলগুলির সিগনাল বন্ধ করে দিয়েছি ৷” শুধুমাত্র দূরদর্শন ছাড়া বাকি সমস্ত ভারতীয় খবরের চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে নেপালে ৷ এমনই বলছেন নেপালের কেবল টেলিভিশন অপারেটররা ৷ যদিও এ-বিষয়ে এখনও পর্যন্ত সরকারি কোনও নির্দেশিকা প্রকাশিত হয়নি কাঠমাণ্ডু থেকে ৷ Reporter Aniruddha Benerjee

Web Desk: আর মাত্র কয়েক ঘণ্টা পরেই প্রকাশ করবে ICSE, ISC পরীক্ষার ফলাফল। আদালতের নির্দেশ ছিল, ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং ‘প্রি বোর্ড’ পরীক্ষার নম্বরের উপর জোর দিয়ে এ মাসের মধ্যেই ২০২০’এর পরীক্ষার ফল ঘোষণা করতে হবে। সেই নির্দেশ মেনে আজ শুক্রবার বিকেলে ৩ টে নাগাদ দশম ও দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা করতে চলেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE)। কাউন্সিলের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।
কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। শুক্রবার দুপুর ৩টের পর ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হবে। পডুয়ারা ফলাফল দেখতে চাইলে লগ ইন করতে হবে http://www.cisce.org অথবা http://www.results.cisce.org তে। ISC না ICSE’এর ফলাফল দেখতে চায়, তা নির্দিষ্ট করে জানাতে হবে। এছাড়া এসএমএস (SMS) করেও জানা যাবে ফল। ০৯২৪৮০৮২৮৮৩ – এই নম্বরে এসএমএস করলেও পরীক্ষার্থী নিজেদের ফলাফল জানতে পারবেন।
Reporter Aniruddha Benerjee



হার মানল মারণ ভাইরাস। ৮ দিনেই করোনাকে (Corona Virus) পরাস্ত করে ঘরে ফিরলেন নাইসেড অধিকর্তা শান্তা দত্ত । জানা গিয়েছে, বুধবার রাতেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে তাঁকে। তবে এখনও বেশ কিছুদিন হোম আইসোলেশনে থাকবেন তিনি।জুনের শেষদিক থেকেই জ্বরে ভুগছিলেন শান্তাদেবী (Shanta Dutta)। ছিল করোনার একাধিক উপসর্গও। তাই সন্দেহ দানা বেঁধেছিল। এরপরই তাঁর নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। ৩০ জুন জানা যায়, নাইসেডের অধিকর্তার শরীরেও থাবা বসিয়েছে নোভেল করোনা ভাইরাস। তবে সেই সময় তাঁর অবস্থা স্থিতিশীলই ছিল। তাই রাখা হয়েছিল হোম আইসোলেশনে। এরই মাঝে ফুসফুসে সংক্রমণের জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তড়িঘড়ি তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করা হয়। রিপোর্ট পাওয়ার পরই জানা যায়, করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও ভুগছেন তিনি। তখনই ওই বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় শান্তাদেবীকে।সেখানেই চিকিৎসা শুরু হয় তাঁর। ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই অদৃশ্য ভাইরাসকে পরাস্ত করে সুস্থ হয়ে ওঠেন নাইসেড অধিকর্তা। ৮ জুলাই রাতে বাড়ি ফিরেছেন তিনি। হাসপাতালের তরফে জানানো হয়েছে, করোনা নয়, তাঁর অন্য একাধিক সমস্যা থাকার জন্যই হাসপাতালে ভরতি করতে হয়েছিল শান্তাদেবীকে। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ।