কালবৈশাখীর তাণ্ডব হাওড়ায়, বিপর্যস্ত জনজীবন

Web Desk:Reporter Aniruddha Benerjee

হাওড়ার একাধিক এলাকায় গতকাল থেকেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাত। হাওড়াজুড়ে বৃষ্টি হচ্ছে। লকডাউনের পাশাপাশি এই ঝড় ও বৃষ্টির জন্য ব্যাহত জনজীবন।

মুম্বইয়ের করোনা চিকিৎসকদের হোটেলে আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন ২৫-৩০ জন

Web Desk:Reporter Aniruddha Benerjee

মুম্বইয়ের একটি বহুতল হোটেলে আগুন। অল্পের জন্য রক্ষা পেলেন ২৫-৩০ জন চিকিৎসক। গতকাল রাত ৯ টা নাগাদ ওই হোটেলে আগুন লাগে। দমকলের ৮ টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হোটেলের অগ্নিনির্বাপণ অবস্থা যথাযথ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। 

‘নিজের জেলায় বাড়ির কাছের কেন্দ্রেই দেওয়া যাবে সিবিএসই পরীক্ষা’, ঘোষণা মানবসম্পদ উন্নয়নমন্ত্রীর

Web Desk:Reporter Aniruddha Benerjee

বাড়ির কাছের কেন্দ্রেই দেওয়া যাবে সিবিএসই পরীক্ষা। লকডাউন-পরিস্থিতিতে ঘোষণা কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রীর। রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেন,  অনেক পড়ুয়া নিজের জেলা বা এলাকা ছেড়ে দূরের স্কুলে হস্টেলে থেকে পড়াশোনা করে। করোনা মোকাবিলায় লকডাউনের জেরে অনেক পরীক্ষার্থীই নিজের বাড়িতে ফিরে গিয়েছেন। তাদের সুবিধের কথা ভেবেই এমন সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রী জানান, নিজের জেলা থেকে পরীক্ষা দেওয়ার বিষয়টি আগে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে। স্কুলগুলি পরীক্ষার্থীদের আবেদন সিবিএসই বোর্ডের কাছে পৌঁছে দেবে। সেই তথ্য হাতে পাওয়ার পর জুন মাসের প্রথম সপ্তাহে বোর্ড জানিয়ে দেবে পরীক্ষার্থীদের নিজের জেলায় নির্দিষ্ট করা পরীক্ষা কেন্দ্রের নাম।

পেটের জ্বালা!’ সুরক্ষাবিধি মেনে রাস্তায় অটো-বাস! বাড়ল ভাড়া

Web Desk:Reporter Aniruddha Benerjee

একদিকে শুরু হয়েছে বিমান এবং ট্রেন চলাচল, তেমনই শুরু হল অটো চলাচল। রাস্তায় নেমেছে বাসও। পেটের জ্বালায় নিজের সুরক্ষা-বিধি মেনেই অটো চালাচ্ছি বলে জানালেন চালকরা। তবে অধিকাংশ রুটেই বেড়েছে ভাড়া। প্রয়োজনীয় সুরক্ষা বিধি মেনেই বাস-অটোতে চলাচল করতে হবে, মত বিশেষজ্ঞদের।

কোন এলাকায় জামাইষষ্ঠী সম্ভব আর কোন এলাকায় নয়, জানেন?

Web Desk:Reporter Aniruddha Benerjee

কডাউনের জন্য এ বছর পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, ইদ— সবই ঘরবন্দি অবস্থায় কাটছে বাঙালির। এ বার পালা জামাইষষ্ঠীর। বৃহস্পতিবার জামাইষষ্ঠী। বছরের এই একটা দিনে ঘটা করে ‘জামাই আদর’ চলে বাঙালির ঘরে ঘরে।
কিন্তু এ বছর হয়তো জামাইদের কব্জি ডুবিয়ে পঞ্চ ব্যঞ্জন খাওয়া হচ্ছে না। মুখরোচক পঞ্চ ব্যঞ্জন কি আর ভিডিয়ো কলে কাওয়া যায়! তাই এ বছর জামাইষষ্ঠীর আশা ছেড়েছেন অনেক সদ্য বিবাহিত যুবকও। ট্রেন বন্ধ। রাস্তা-ঘাটে বাসের সংখ্যাও হাতে গোনা। তার উপর লাল, কমলার ঘেরাটোপ তো রয়েছেই।
লকডাউনে রেড আর অরেঞ্জ জোনের কথা ভুলে গেলে চলবে কী করে! যাঁরা ভাবছেন, বাইক বা গাড়িতে চড়ে শ্বশুরবাড়িতে অন্তত একবেলা ‘জামাই আদর’ ভোগ করতে সমস্যা কোথায়! ভুলে গেলে চলবে না, কনটেনমেন্ট জোনে যে সমস্ত জামাইদের বাস, তাঁদের এবার কোথাও যাওয়ার উপায় নেই। তাই এ বারের জামাইষষ্ঠীটা তাঁদের জন্য তোলাই থাক! রেড জোনেরও আবার নানা রকম ভাগ। এ তার কাছে যেতে পারবে না, সে তার কাছে আসতে পারবে না বা এলেও সামাজিক অনুষ্ঠানে সামাজিক দূরত্বের গেরো!
এ সবের পর করোনা, আমফান বিধ্বস্ত বাংলায় জিনিসপত্রের দামে যে ভাবে আগুন লেগেছে, তাতে নমো নমো করে কোনও কোনও বাড়িতে হাত পুড়িয়েও জামাইষষ্ঠীর আয়োজন করা হচ্ছে। আর তাতেই দুধের স্বাদ ঘোলে মেটাবেন কিছু ‘ভাগ্যবান’ জামাই। তবে তাও বাঙালির আটপৌরে ঐতিহ্য বেঁচে থাকুন এই দুর্যোগের দিনেও।

ফের একদফা বাড়ছে লকডাউনের মেয়াদ, নজরে দেশের ১১ শহর!

Web Desk:Reporter Aniruddha Benerjee

ফের একদফা বাড়তে চলেছে লকডাউনের মেয়াদ! আগামী ৩১ মে শেষ হচ্ছে লকডাউন ৪.০ এর মেয়াদ। এরপর আরও ২ সপ্তাহ বাড়তে পারে লকডাউনের মেয়াদ। কেন্দ্রীয় সরকার সূত্রে এমনটাই খবর সংবাদমাধ্যমের।
সূত্রের দাবি, এবার লকডাউন হবে অনেকটাই শিথিল আকারে। এই দফাকে বলা হচ্ছে ‘লকডাউন এক্সটেনশন ইন স্পিরিট’। তবে নজরে থাকবে দেশের মোট ১১ শহর। কারণ ওইসব শহরের দেশের ৭২ শতাংশ করোনা রোগী পাওয়া গিয়েছে। অন্যান্য জায়গায় ততটা বিধিনিষেধ থাকবে না। ওই ১১ শহরের মধ্যে রয়েছে, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, আহমেদাবাদ, কলকাতা, পুনে, থানে, জয়পুর, সুরাট ও ইন্দোর। তবে বিষয়টি নিয়ে এখনও সরকারের তরফে কিছু বলা হয়নি।
গতবার লকডাউন ৪.০ র ব্যাপারে প্রধানমন্ত্রী বলেছিলেন এই দফায় লকডাউন হবে একেবারে নতুন রূপে। নতুন নিয়মে। সেদিক থেকে দেখতে গেলে লকডাউন ৪.০ এর মধ্যেই দেশে ট্রেন চালু হয়েছে। ২৮ মে থেকে অন্তর্দেশীয় বিমান চালু হয়ে যাবে। কিন্তু বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকরা দেশে ফেরার পরই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। পশ্চিমবঙ্গের মতো রাজ্যের বক্তব্য, মহারাষ্ট্র থেকে আসা শ্রমিকদের মধ্যে ৬০ শতাংশই করোনা আক্রান্ত। সেদিক থেকে দেখতে গেল ফের একদফা লকডাউন হলেও হতে পারে।
ওই ১১ শহর ছাড়া দেশের অন্যান্য শহরে নিষেধাজ্ঞা অনেকটাই কমবে। শর্ত সাপেক্ষে বেশকিছু জায়গায় মানুষকে যেতে দেওয়া হতে পারে। এর মধ্যে ধর্মীয় স্থানও রয়েছে।
এদিকে, দেশে দেড় লাখ ছাপিয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এখনও প্রর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫১,৭৬৬ জন। এদের মধ্যে সক্রিয় করোনা আক্রান্ত ৮৩,০০৪। ছাড়া পেয়েছেন ৬৪,৪২৫ জন। মৃত্যু হয়েছে ৪৩৩৭ জনের।

বিদ্যুতের তারে পড়া গাছ কাটতে গিয়ে মৃত্যু দমকল কর্মীর, কাঠগড়ায় CESC, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Web Desk:Reporter Aniruddha Benerjee

আমফানের দাপটে বিদ্যুতের তারের ওপর পড়েছিল গাছ। আর সেই গাছ সরাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক দমকলকর্মীর। ঘটনাটি ঘটেছে বেলুড়ের গাঙ্গগুলি স্ট্রিটে।  মৃতের নাম সুকান্ত সিংহ রায়। এই ঘটনায় সিইএসসি-র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। তিন কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। গাছ কাটা হবে জানা সত্ত্বেও কেন বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠছে।
বুধবার দুপুরে গাঙ্গুলি স্ট্রিটে বিদ্যুতের তারে পড়ে থাকা গাছ সরাতে গিয়েছিলেন বেলুড় ফায়ার স্টেশনের দমকল কর্মীরা। সেই সময় জয়সওয়াল হাসপাতালে যাচ্ছিল সিইএসসি-র এক দল। দমকল কর্মীরা তাদের বলেন লাইট পোস্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে। অভিযোগ, সিইএসসি-র কর্মীরা জানান, লাইন অফ করা হয়েছে। কিন্তু আদৌ তা ঠিকমত হয়নি।
অন্যদিকে সিইএসসি সূত্রে জানানো হয়েছে, জরুরি কাজে যাওয়ার  সময় তাঁদের কর্মীদের আটকে  বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয়। কিন্তু সব সংযোগ বিচ্ছিন্ন করার  আগেই তাঁদের মই নিয়ে পোস্টে উঠে গাছ কাটতে শুরু করে দমকল। ফলে এই বিপত্তি। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে বলেন, “দমকল কর্মীর এই মর্মান্তিক মৃ়ত্যুতে আমরা শোকাহত। যাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই মুহূর্তে সাধারণের সেবায় কাজ করে চলেছেন, তাঁদের জন্য সর্বদা খুবই উদ্বিগ্ন।”
পাশাপাশি সিইএসসি-র গাফিলতির নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। টুইটে তিনি বলেন, “সিইএসসি কেন আগে থেকে নিশ্চিত করে বলেনি যে সব সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, তাহলে এই মর্মান্তিক ঘটনা ঘটত না। এই ঘটনায় কারোর গাফিলতি প্রমাণিত হলে রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ করবে।”

LAC-তে ভারত-চিন উত্তেজনা মেটাতে মধ্যস্থতা করতে ইচ্ছুক, টুইট ট্রাম্পের

Web Desk:Reporter Aniruddha Benerjee

কাশ্মীর নিয়ে আগবাড়িয়ে মধ্যস্থতা করতে চেয়েছিলেন। পাত্তা দেয়নি ভারত। এবার এলএসি বা প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চাইলে মীমাংসাও করতে পারেন। এমনটাই টুইট করলেন ট্রাম্প।
বুধবার একটি চুইট করে তিনি জানিয়েছেন, ভারত ও চিন দুপক্ষকেই জানিয়েছি। তাদের মধ্যে বর্তমানে যে সীমান্ত সমস্যা চলছে তার মীমাংসা বা মধ্যস্থতা করতে ইচ্ছুক মার্কিন যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, এনিয়ে এখনও ভারতের তরফে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, বেশ কিছু দিন ধরেই লাদাখ সহ এলএসি-তে দুদেশের মধ্যে উত্তেজনা রয়েছে। মে মাসের প্রথম দিকে নাকু লা-য় দুদেশের সেনার মধ্যে ধস্তাধস্তি হয়ে উত্তেজনা তৈরি হয়। এরপর সেই উত্তেজনা ছড়ায় লাদাখের গালওয়ান নদীর উপত্যকায়। ওই অঞ্চলে সৈন সামাবেশ করছে চিন। এমনটাই খবর সংবাদমাধ্যমে। পাল্টা শক্তি বাড়াচ্ছে ভারতও। পাশপাশি গালওয়ান থেকে ২০০ কিমি দূরে তিব্বতের একটি বিমান ঘাঁটিতে ব্যাপক নির্মাণকাজ শুরু করেছে। সেখানে ফাইটার জেট মোতায়েন করেছে চিন। এতেই উত্তেজনার পারদ চড়েছে।
এনিয়ে মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চিফ অব আর্মি স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তার মধ্যেই বিষয়টিতে হাওয়া দেওয়ার চেষ্টা শুরু করল পাকিস্তান।

সুবর্ণরেখা নদীতে যাত্রী পারাপার করার সময় নৌকা ডুবির ঘটনা ঘটল।


Web Desk:Reporter Aniruddha Benerjee

সুবর্ণরেখা নদীতে নৌকায় করে যাত্রী পারাপার করার সময় নৌকা ডুবির ঘটনা ঘটল। এদিন বুধবার সন্ধ্যায় ঝাড়্গ্রাম জেলায় গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীতে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় গোপীবল্লভপুরের জানাঘাটি থেকে আসনবনীতে ১৫ জন যাত্রী ও ১২ টি সাইকেল, ৩ টি মোটর বাইক নিয়ে আসছিল। সেই সময় মাঝ নদীতে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। প্রশাসন সুত্রে জানা গিয়েছে এই ঘটনায় কোনও ব্যক্তি জলের জলে তলিয়ে যায়নি। স্থানীয় মানুষজনেরা চেষ্টায় প্রত্যেককে উদ্ধার করা হয়েছে। তবে বাইক ও সাইকেল গুলিকে এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি।

সদ্যোজাত শিশু কন্যাকে হত্যা করে জলে ফেললেন জন্মদায়ী মা, চাঞ্চল্য আলিপুরদুয়ারের মাঝেরডাবরী এলাকায়

Web Desk:Reporter Aniruddha Benerjee

একজন মা এক শিশুকে জন্ম দিয়ে যে হাতে মানুষ করে সেই হাতেই সদ্য জন্মানো এক শিশু কন্যাকে হত্যা করলো। আজ সকালে এই রকমই চাঞ্চল্যকর ঘটনা ঘটে আলিপুরদুয়ারের ভল্কা বারোবিশার মাঝেরডাবরী এলাকায়।
জানা গিয়েছে আজ সকালে মাঝেরডাবরী এলাকার ছায়া সিংহ রায় নামে জনৈক মহিলা এক কন্যা শিশু সন্তানের জন্ম দেন, জন্ম দেওয়ার পরেই সেই শিশুকে মেরে জলে ফেলে দেয়। খবর পেয়ে বারোবিশা ফাঁড়ির পুলিশ সেই শিশুর মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং অভিযুক্ত মহিলাকে কামাখ্যাগুড়ি ব্লক স্বাস্থ কেন্দ্রে নিয়ে আসেন, সেখানে তাঁর চিকিৎসা চলছে। কিন্তু ঠিক কি কারণে এই ঘটনা তিনি ঘটালেন তা এখনো অস্পষ্ট।
ছায়া সিংহ রায়ের বড়ো মেয়ে চন্দনা সিংহ রায় মায়ের দিকে অভিযোগের তির তুলে বলেন, মা আমার বোনকে এভাবে খুন করেছে। পাশাপাশি অভিযুক্ত মহিলার স্বামী জানান আমি তখন বাইরে ছিলাম, এসে এই ঘটনার খবর শুনি।
বারোবিশার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।