গৃহবধুর মৃত্যু ঘিরে রহস্য পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার জলিমন্দা অঞ্চলের খামরা গ্রামে

Web Desk:Reporter Aniruddha Benerjee

গৃহবধুর মৃত্যু ঘিরে রহস্য পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার জলিমন্দা অঞ্চলের খামরা গ্রামে।আত্মহত্যা নাকি খুন ধন্দে পুলিশ।প্রসঙ্গত, শ্বশুরবাড়িতে শনিবার রাতে বিষ খায় প্রতিমা মাইতি নামে এক গৃহবধূ। এরপর তাঁকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তাকে। মৃতার পরিবারের অভিযোগ, পণের দাবিতে দীর্ঘদিন ধরেই অত্যাচার চালানো হচ্ছিল প্রতিমার ওপর। বিষ খাইয়ে তাকে খুন করা হয়েছে বলেও অভিযোগ পরিবারের। ইতিমধ্যেই ডেবরা থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার বাবা গোপাল মাইতি।

জানা গিয়েছে মাস ৬ আগে খড়গপুর লোকাল থানা নরসিংহপুর গ্রামের প্রতিমার সাথে বিয়ে হয় রাজিব বেড়ার। জামাইষষ্ঠী কাটিয়ে আসার পর শনিবার রাতেই বিষ খায় প্রতিমা। দেহটি ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।

অর্থনীতির বেশিরভাগ অংশই খুলে গিয়েছে, কিন্তু দেশবাসীকে সতর্ক থাকতে হবে – মোদি

Web Desk:Reporter Aniruddha Benerjee

দেশে করোনা মহামারির জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পরিযায়ী শ্রমিক এবং গরিবরাই৷’মন কি বাত’-এ তা স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷একই সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকায় আরও সতর্ক থাকতে হবে বলে দেশবাসীর কাছে আবেদন করলেন প্রধানমন্ত্রী৷এ দিনও অবশ্য প্রধানমন্ত্রীর মুখে আত্মনির্ভর ভারত গড়ার ডাক শোনা গিয়েছে৷তাঁর দাবি, দেশ আত্মনির্ভর হলে করোনা মহামারির মোকাবিলায় সমস্যা অনেকটাই কম হতো৷তবে কন্টেইনমেন্ট জোন বাদে গোটা দেশে লকডাউন উঠলেও করোনার বিপদ এতটুকু কমেনি বলেও সতর্ক করে দিয়েছেন নরেন্দ্র মোদি৷প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় ‘সেবাশক্তি’-র ক্ষমতা দেখেছে গোটা দেশ৷ মানুষ করোনা সংক্রমণ রুখতে এবং সামাজিক দূরত্ব মানতে যে সমস্ত উদ্ভাবনী শক্তি বের করেছেন, তারও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী৷তিনি বলেন, আমাদের গ্রাম, জেলা, রাজ্যগুলি আজ আত্মনির্ভর হলে এত সমস্যা হতো না৷কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যেও মানুষ আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছে৷যা আমায় খুশি করেছে৷তাঁর দাবি, আত্মনির্ভর হতে পারলে চলতি দশকে নতুন উচ্চতায় পৌঁছবে দেশ৷প্রধানমন্ত্রী এ দিনও দাবি করেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে মৃত্যুর হার অনেক কম৷গোটা বিশ্ব করোনা মোকাবিলায় ভারতের দিকে তাকিয়ে রয়েছে বলেও মনে করিয়েছেন প্রধানমন্ত্রী

৪৮ ঘন্টা পরেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বিপদ ঘনাচ্ছে আরব সাগরে

Web Desk:Reporter Aniruddha Benerjee

আম্ফানের ক্ষত এখনও ওড়িশা ও পশ্চিমবঙ্গবাসীর মনে তাজা।এরই মধ্যে আগামী ৪৮ ঘন্টায় ঘূর্নিঝড়ে পরিণত হতে পারে আরব সাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ।এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।টুইটারে আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ৩ জুন সেই ঘূর্ণিঝড় মহারাষ্ট্র ও গুজরাতের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা।আবহাওয়াবিদদের আশঙ্কা নিম্নচাপে পরিণত হয়ে তা যদি সাইক্লোন উপকূলে আছড়ে পড়ে তবে ঘন্টা পিছু ১০০ কিমিরও বেশি বেগে হাওয়া বইতে পারে।এমনকি দমকা হাওয়ায় গতিবেগ কখনও গিয়ে ঠেকতে পারে ১১০ ।নিম্নচাপের জেরে কেরল ও কর্ণাটকে আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।ভারী বৃষ্টি হতে পারে এই দুই রাজ্যের উপকূলবর্তী এলাকায়।এমনিতেই এখন করোনার দাপটে বেহাল অবস্থায় রয়েছে মুম্বই সহ গোটা মহারাষ্ট্র। দেশের মধ্যে সর্বাধিক করোনা আক্রান্ত রয়েছেন মহারাস্ট্রতেই।এরমধ্যে যদি সেখানে ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়ে, তবে মহাবিপদ হতে পারে।প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় মানুষ একসঙ্গে এগিয়ে এলে করোনা সংক্রামণ মারাত্মক হারে বাড়তে পারে। আবার ১০০ কিমি বা তার বেশি বেগে ঝড়ে ক্ষতিও হতে পারে মারাত্মক।

নাসা

Pic courtesy ANI(Developed by Reporter Samrat Ghosh)
নভোচারী ক্রিস ক্যাসিডি বর্তমানে রবার্ট বেহনকেন এবং ডগলাস হার্লির আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কয়েক মিনিটের মধ্যে, তারা ড্রাগন এন্ডেভর মহাকাশযান এবং আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের মধ্যে চাপ স্থিতিশীল হয়েছে তা নিশ্চিত করার জন্য একটি সিরিজ ফাঁস চেকগুলি সম্পাদন করবে: নাসা

মিশন সাগরের অংশ হিসাবে, ভারতীয় নৌবাহিনী জাহাজ কেসারি #

Pic courtesy ANI(Developed by Reporter Samrat Ghosh)
মিশন সাগরের অংশ হিসাবে, ভারতীয় নৌবাহিনী জাহাজ কেসারি # কোভেড 19 সম্পর্কিত প্রয়োজনীয় ওষুধের একটি চালান নিয়ে আজ কমোরসের মরনি বন্দরে প্রবেশ করেছে

ফের তৈরি হল শক্তিশালী নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আকার নিয়ে আছড়ে পড়তে পারে ২ রাজ্যে

Web Desk:Reporter Aniruddha Benerjee

আমফানে তছনছ হয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশার একটি বড় অংশ। এবার ফের একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে আরব সাগরে।
দিল্লির মৌসম ভবনের তরফে রবিবার জানানো হয়েছে লক্ষদ্বীপের কাছাকাছি আরব সাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সেটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের আকার নিয়ে আগামী সপ্তাহে আছড়ে পড়তে পারে মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে।
অন্যদিকে, আবহাওয়া পূর্বাভাস সংস্থা ওয়েদারম্যানের পূর্বাভাস অনুযায়ী, আরব সাগরের একটি গভীর নিম্নচাপ উত্তর দিকে এগোচ্ছে। সেটি মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে চলে আসবে ৩ জুন। এর ফলে সমুদ্র উত্তাল হতে পারে। মত্সজীবীদের মাছ ধরতে যাওয়া বিপজ্জনক। ওই পূর্বাভাসে আরও জানানো হয়েছে। ওই নিম্নচাপের ফলে মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে ২-৪ জুন প্রবল বৃষ্টি হতে পারে।
মৌসম ভবনের মতে ওই নিম্নচাপ বর্ষা আসার গতি আরও বাড়িয়ে দেবে। এখনও পর্যন্ত আরব সাগরে ২টি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। একটি আফ্রিকা উপকূলের দিকে ঘেঁসে। সেটি ওমানের দিকে চলে যেতে পারে। অন্যটি ভারতীয় উপকূলে আছড়ে পড়তে পারে।
মৌসম ভবনে ঘূর্ণিঝড়ের দায়িত্বে থাকা আধিকারিক সুনীতা দেবী জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মধ্য আরব সাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। শেষপর্যন্ত এতি ঘূর্ণিঝ়ড়ের রূপও নিতে পারে।

মলদ্বার দিয়ে ঢুকে পাকস্থলীতে পৌঁছাল মদের বোতল! মদ্যপকে বাঁচাতে হুলস্থুল হাসপাতালে

Web Desk:Reporter Aniruddha Benerjee

করোনার সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউন চলছে দু’মাসেরও বেশি সময় ধরে। এই দীর্ঘ লকডাউ পর্বে দেশের বেশির ভাগ দোকানপাঠই বন্ধ। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন সুরাপ্রেমীরা। দেশের বেশ কয়েকটি রাজ্যে মদের দোকান খুললেও সামাজিক দূরত্ব মেনে, ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে তবেই পানীয় হাতে পাচ্ছেন সুরাপ্রেমীরা।
মদের অভাবে আত্মহত্যা, রং করার বার্নিস ইত্যাদি খেয়ে প্রাণ হারানোর মতো বেশ কয়েকটি ঘটনা ইদানীং বার বার উঠে এসেছে সংবাদ শিরোনামে। কিন্তু তাই বলে নেশার ঘোরে মদের বোতল মলদ্বার দিয়ে ঢুকিয়ে দেওয়ার ঘটনা রীতিমতো চমকে দিয়েছে অনেককে! এর পর অসুস্থ মদ্যপকে বাঁচাতে হিমশিম খেতে হয়েছে হাসপাতালের চিকিৎসকদেরও।
চমকে দেওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার পেটে মারাত্মক যন্ত্রণা নিয়ে নাগাপট্টিনামের একটি সরকারি হাসপাতালে ভরতি হন বছর উনত্রিশের এক যুবক। স্ক্যান করার পর রিপোর্ট হাতে পেয়ে তাজ্জব বনে যান চিকিৎসকরা। তাঁরা দেখেন যুবকের পাকস্থলীর ভিতরে ঢুকে রয়েছে আস্ত একটা কাচের বোতল! এর পরই অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দীর্ঘ দুই ঘণ্টার অস্ত্রপচারের পর যুবকের পাকস্থলী থেকে বোতলটি বের করতে পারেন তাঁরা।
জ্ঞান ফেরার পর যুবকের থেকে চিকিৎসকরা জানতে চান, কী ভাবে ওই বোতল তাঁর পাকস্থলীতে পৌঁছাল? উত্তরে যুবক যা বলেন, তা শুনে চোখ কপালে ওঠে চিকিৎসকদের। যুবক জানান, নেশার ঘোরে তিনি নিজেই ওই বোতলটি মলদ্বার দিয়ে ঢুকিয়ে ফেলেছিলেন। তাঁর পর যন্ত্রণায় জ্ঞান হারান!

চিনা মাঞ্জা মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান লালবাজারের গুন্ডা দমন শাখার, গ্রেফতার ১২

Web Desk:Reporter Aniruddha Benerjee

চিনা মাঞ্জা মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান লালবাজার গুন্ডা দমন শাখার, গ্রেফতার ১২ | গতকাল স্থানীয় পুলিশ ও প্রশাসনকে নিয়ে ওই অভিযান চালানো হয়| মজুত করার অপরাধে গ্রেফতার করা হয় ১২ জনকে, ৫৩ টি ঘুড়ি, ৭৬টি লাটাইসহ প্রচুর চিনা মাঞ্জার সুতো বাজেয়াপ্ত করা হয়েছে| চিনা মাঞ্জায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটায় এই অভিযান|

জুলাইতেই মাধ্যমিকের ফলপ্রকাশ? রবিবার পরীক্ষকদের জন্য জরুরি নির্দেশিকা প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের


Web Desk:Reporter Aniruddha Benerjee

জুলাইতেই মাধ্যমিকের ফলপ্রকাশ? রবিবারে জরুরি নির্দেশিকা প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের| বলা হয়েছে এখনো মাত্র ১০ শতাংশ নম্বর জমা পড়েনি| সেই ১০ শতাংশ খাতা আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রধান পরীক্ষকদের কাছেই ও তার ৪৮ ঘন্টার মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছে জমা দিতে হবে|

বেসরকারি সংস্থার তৈরি রকেটে মহাকাশে পাড়ি নাসার দুই মহাকাশচারীর

Web Desk:Reporter Aniruddha Benerjee

ইলোন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর তৈরী রকেটে মহাকাশে পাড়ি নাসার দুই মহাকাশচারীর| এতদিন সরকারি সংস্থার তৈরী রকেটে মহাকাশে পাড়ি দিত নাসা| এই প্রথম কোনো বেসরকারি সংস্থার তৈরী রকেটে অন্তরীক্ষে পাড়ি দিলেন নাসার মহাকাশচারীরা|