ফের আশায় কোমর বাঁধতে শুরু করেছেন বিমান পরিবহণ সংস্থাগুলি।ফের আশায় কোমর বাঁধতে শুরু করেছেন বিমান পরিবহণ সংস্থাগুলি।

Web Desk:Reporter Aniruddha Benerjee
এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে টালবাহানা।প্রতিবারই দেশের মধ্যে বিমান পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েও বারেবারে ভেস্তে গিয়েছে।সৌজন্যে অবশ্যই করোনার প্রকোপে লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়া।শেষমেশ, চতুর্থ লকডাউনে অনেক পরিষেবাক্ষেত্রেই বিধিনিষেধ শিথিল করা এবং সড়ক পরিবহণে অনেকটাই ছাড় মেলায় ফের আশায় কোমর বাঁধতে শুরু করেছেন বিমান পরিবহণ সংস্থাগুলি।আর ঠিক সে সময়েই বিশেষ ঘোষণা কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরীর।তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা মাথায় রেখে অঙ্গরাজ্যগুলির মত নিয়েই এই সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।সম্প্রতি ট্যুইট করে পুরী লিখেছেন দেশীয় বিমান পরিষেবা শুরুর সিদ্ধান্ত শুধুমাত্র ভারত সরকার বা অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সিদ্ধান্ত হতে পারে না। যে সব রাজ্যে ওই সব বিমান ওঠানামা করবে তাদের আগে এর জন্য প্রস্তুত হতে হবে।হঠাৎ করে কেন এমন ট্যুইট? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা বলেন,গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীই, রাজ্যগুলির সঙ্গে কথা বলেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছিল কেন্দ্রের কাছে।সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়েই এমন অবস্থান নিয়েছে কেন্দ্র। অন্য তিনটি লকডাউনের থেকে এ বারের লকডাউন চরিত্রগত ভাবে আলাদা হবে জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী।তার অন্যতম পরিবর্তনই হল,এ বারের লকডাউনের সময়সীমা আর প্রয়োজনীয় নির্দেশিকা শুধু দিয়েছে কেন্দ্র।বাকি সব কিছুই নিজেদের প্রয়োজনমতো ঠিক করে নিয়েছে রাজ্যগুলি

Leave a comment