একুশে জুলাই দলীয় পতাকা নামানোর সময় দুষ্কৃতী হামলা যখন ৬

Web Desk: বসিরহাট মহকুমার হাসনাবাদ থানা বেনা গ্রামের ঘটনা ।আজ একুশে জুলাই শহীদদের স্মরণে দলীয় পতাকা তুলেছিলেন স্থানীয় তৃণমূল নেতা মীর কাসিম গাজী সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকরা। আজ বিকেল পাঁচটার সময় দলীয় পতাকা নামানোর সময় আচমকা বিজেপি নেতা পিন্টু মোল্লার উসকানিতে, বেশ কয়েকজন দুষ্কৃতী লোহার রড বাস লাঠি নিয়ে আচমকাই হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকদের ওপর যখম হয় ছয় জন ।এর মধ্যে চারজন গুরুতর জখম হয়ে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মীর কাসিম কাজী, নজরুল গাইন, আরিফ গাজি এদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি করেছে বিজেপি পরিকল্পিতভাবে হামলা করেছে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব দাবি করেছে এর সঙ্গে কোনোভাবেই বিজেপি জড়িত নয় ।তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ ।বেশ কয়েকজনের নামে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Reporter Aniruddha Benerjee

সীমান্তে ভারতীয়দের লক্ষ্য করে গুলিবর্ষণ নেপাল পুলিশের, গুলিবিদ্ধ হয়ে জখম ১

Web Desk: ফের ভারতীয়দের লক্ষ্য করে গুলি চালালো নেপাল পুলিশ। গুলিতে একজন গুরুতর জখম হয়েছে। জানা গেছে তিন জন ভারতীয়কে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে নেপাল পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বিহারের কিষানগঞ্জ জেলার তেরহাগাছ ব্লকের ফতেহপুরের ভারত-নেপাল সীমান্তে।

কিষানগঞ্জের পুলিশ সুপার সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, ‘শনিবার রাতে কিষানগঞ্জ জেলায় তিন ভারতীয়কে লক্ষ্য করে গুলি চালিয়েছে নেপাল পুলিশ। এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাকে বিহারের  পূর্ণিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই তিনজন জানিয়েছেন, তাঁরা নিজেদের গবাদি পশুর খোঁজ করছিলেন। সেই সময় নেপাল পুলিশ তাঁদের উপর গুলি চালিয়েছে। আমরা নেপাল পুলিশের সঙ্গে কথা বলেছি। এখন পরিস্থিতি শান্ত আছে। তদন্ত চলছে।’স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ভারত-নেপাল সীমান্তের কাছে মাফি তোলা নামে একটি জায়গায় নিজেদের গবাদি পশুর খোঁজে গিয়েছিলেন জিতেন্দ্র কুমার সিং। তাঁরই গুলি লেগেছে। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু – অঙ্কিত কুমার সিং এবং গুলশন কুমার সিং। সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় সীমান্ত মোতায়েন থাকা নেপাল পুলিশ।
Reporter Aniruddha Benerjee

লকডাউনে বিল আকাশছোঁয়া!‌ বিদ্যুতের বিল নিতে আসা কর্মীদের বেঁধে রাখলেন গ্রামবাসীরা

Web Desk: বিদ্যুতের বিল নিয়ে ক্ষোভে ফুঁসছে দেশবাসী। অত্যাধিক বিল নিয়ে সবর হয়েছেন বলিউডের তারকা থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী। 

 কয়েকদিন আগে বিদ্যুতের বিল নিয়ে পোস্ট করেছিলেন বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি, তাপসী পান্নু। তাঁদের আন্দাজের তুলনায় অনেক বেশি বিল এসেছিল বলে চমকে গিয়েছিলেন তাঁরা। 

একই অবস্থা কলকাতায়, সিইএসসি এলাকায় বিদ্যুতের অত্যাধিক বিল নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা অঙ্কুশ হাজরা, পরিচালক কৌশিক সবর হয়েছেন। এবার বিদ্যুতের বিল সংগ্রহ করতে আসা কর্মীদের ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়।

জানা গেছে,তেলঙ্গানার আল্লাদুরগম থানা এলাকার অধিকাংশ বাসিন্দাদের অত্যাধিক পরিমাণে বিল এসেছে ‌। তাতেই ক্ষোভে ফুঁসছিলেন সাধারণ মানুষ। সেই সময়েই এলাকায় বিদ্যুতের বিল সংগ্রহ করতে আসেন বিদ্যুৎ দফতরের লোকেরা। আর তাঁদের বিল সংগ্রহ করার বিষয়টি নজরে পড়তেই আরও ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। তাঁরা বিদ্যুৎ কর্মীদের বিলের টাকা দেননি। উল্টে কর্মীদের বেঁধে রাখেন। ক্ষুব্ধ মানুষের দাবি, অতিরিক্ত বিল কেন এসেছে তাঁর জবাব দিতে হবে। প্রায় ঘন্টাখানেক বেঁধে রাখে। পরে পুলিশ এসে ওই কর্মীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ পাচজনকে গ্রেফতার করেছে, ইলেকট্রিক অফিসের অভিযোগের ভিত্তিতে।
Reporter Aniruddha Benerjee

ব্যাঙ্ক লোন নিয়ে ২৪২৬ জন লুট করেছেন ১,৪৭,৩৫০ কোটি টাকা,আছেন বহাল তবিয়তে

Web Desk: ব্যাঙ্ক লোন গরীব কৃষক রা নিতে ভয় পায় .হয়ত শোধ করতে পারব না .এই ভয় কাজ করে গরীবদের .আর বড়লোকরা সুযোগ খুঁজে আর তাঁর সদ্বব্যাবহার করে। কোটিপতি শিল্পপতিরা ব্যাঙ্কের টাকা কে বাপের টাকা মনে করে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে গায়েব । আর দেশের রাজনৈতিক নেতারাা না শোনার ভান করে না দেখার ভান করে সময় কাটিয়ে দেয় । এই ভাবেই ব্যাঙ্কের টাকা জনগণের টাকা লুঠ হতে থাকে।

ভারতে ২৪২৬ জন লুট করেছেন ১,৪৭,৩৫০ কোটি টাকা। সেই ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তালিকায় রয়েছে ৩৩ টি ব্যাঙ্কের নাম। ডেরেক জানিয়েছেন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এই তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা তিনি নিজের টুইটারে শেয়ারও করেছেন।
গত বছরের ৩০ সেপ্টম্বর পর্যন্ত দেশে ২৪২৬ জন ঋণখেলাপি আছে বলে জানিয়েছেন তিনি। ডেরেকের অভিযোগ এরা সবাই ১,৪৭,৩৫০ কোটি টাকা লুট করেছে। অভিযোগের সমর্থনে ২ টি তালিকা প্রকাশ করেছেন ডেরেক। একটি ঋণখেলাপিদের তালিকা। আর অপরটি হল কোন ব্যাঙ্ক-এর কত কোটি পাওনা রয়েছে, তার তালিকা।

কেন্দ্রের অবস্থানকে কটাক্ষ করতে গিয়ে ডেরেক বলেছেন, এই টাকায় পরিযায়ীদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা দেওয়া যেত। কেন্দ্রকে আক্রমণ করে ডেরেকের আরো অভিযোগ পুঁজিবাদকে মদত দিচ্ছে কেন্দ্র।
আর পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া মিটাতে পারে না সরকার .রেলকে বেসরকারীকরণ করতে হয়। হাজার হাজার কোটি টাকা লুঠ হয় ব্যাঙ্কের মাধ্যমে।
Reporter Aniruddha Benerjee

করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন জানালেন চূর্ণী গঙ্গোপাধ্যায়

Web Desk: মারণ ভাইরাস করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন শরীরে নিয়ে আপাতত সুস্থ রয়েছেন অক্সফোর্ডের অধ্যাপক। এলিসা গ্রানাটোর সুস্থতার জন্য একযোগে প্রার্থনা করছিলেন গোটা বিশ্বের মানুষ। কারণ, মারণ ভাইরাসকে জব্দ করার ভ্যাকসিন তিনিই প্রথম শরীরে ধারণ করেছিলেন। গোটা দুনিয়া যেভাবে করোনা ত্রাসে কাঁপছে, তাতে ভ্যাকসিনের জন্য যে অধীর অপেক্ষায় রয়েছেন সবাই, তা বলাই বাহুল্য। এর মাঝেই করোনা ভ্যাকসিনের মানব পরীক্ষার জন্য এগিয়ে আসার ইচ্ছেপ্রকাশ করলেন টলিউডের খ্যাতনামা পরিচালক তথা অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অর্থাৎ AIIMS-এর তরফে মানব শরীরে যে করোনা ভ্যাকসিনের পরীক্ষা হতে চলেছে, তাতেই যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন চূর্ণী। শুধু তাই নয়, সূত্রের খবর বলছে, ইতিমধ্যেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনে-পরিচালক সংশ্লিষ্ট অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এর সঙ্গে ই-মেল পাঠিয়ে যোগাযোগ করেছেন তিনি। কারণ, দেশের এবং মানবতার স্বার্থে নিজেকে করোনা ভাইরাস ভ্যাকসিনের পরীক্ষায় উৎসর্গ করতে চান চূর্ণী।

পরিচালক তথা অভিনেত্রী চূর্ণী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের প্রথম ও দ্বিতীয় পর্বের শিডিউল দেখে সোমবারই আবেদনপত্র জমা দিয়েছেন ই-মেল মারফৎ। দেশ এবং মানবজাতির স্বার্থে এই কঠিন সময়ে পরিচালক যেভাবে নিঃস্বার্থে এগিয়ে এসেছেন, তা সত্যিই প্রশংসনীয়। প্রসঙ্গত, চলতি বছরই আন্তর্জাতিক মাতৃ দিবসে ‘নির্বাসিত’ পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায় একটি ফেসবুক পোস্টে হিউম্যান ট্রায়ালের জন্য নিজেকে উৎসর্গ করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। আর সেই ভাবনা থেকেই সোমবার অর্থাৎ ২০ জুলাই স্বেচ্ছায় আবেদন জানিয়ে ফেললেন AIIMS-এ।
বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ বাঁচা-মরা নিয়ে ভাবছেন। স্বপ্ন দেখছেন এক করোনামুক্ত পৃথিবীর। করোনা আক্রান্ত কিংবা সুস্থ হয়ে উঠেছেন এমন মানুষ পরস্পরের প্রতি সহমর্মীতার হাত বাড়াচ্ছেন। বিভিন্ন দেশে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টাও চলছে। থেমে নেই ভারতও। আর মানবতার স্বার্থে সেই কর্মযজ্ঞেই এবার যোগ দিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়।
নিয়মানুযায়ী, হিউম্যান ট্রায়ালে অংশগ্রহণকারীদের শারীরিক কোনও সমস্যা তো নয়ই, কোভিড আক্রান্ত হওয়াও চলবে না। উপরন্তু বয়সসীমাও বেঁধে দেওয়া রয়েছে- ১৮ থেকে ৫৫ বছর। বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পরই ভ্যাকসিন ট্রায়ালের সুযোগ পাবেন তাঁরা।
Reporter Aniruddha Benerjee

আজও কাটেনি মনের অন্ধকার, তন্ত্রসিদ্ধ হওয়ার আশায় নিজের ছেলেকেই বলির চেষ্টা মায়ের

Web Desk: বিজলি বাতির হাত ধরে সভ্যতার আলো ঘরে পৌঁছলেও মনের কোণায় আজও ঘাপটি মেরে রয়েছে কুসংস্কার। তা সে পথে বিড়াল দেখে থমকে যাওয়াই হোক বা তন্ত্রের বলে বলীয়ান হয়ে ওঠার চেষ্টা। পরিস্থিতি যে এখনও শুধরাতে ঢের দেরি তা বলে দিতে হয় না। এবার কুসংস্কারে আছন্ন হয়ে তন্ত্র সাধনার নামে নিজের মানসিক ভারসাম্যহীন দশ বছরের ছেলেক বলি দিয়ে বাড়ির মধ্যেই গর্ত খুঁড়ে পুতে ফেলার অসফল চেষ্টা করতে গিয়ে ধরা পড়ল এক মহিলা।

বর্তমান যুগে এমন এক মধ্যযুগীয় ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের কুর্তি চা বাগানের আপার ডিভিশন শ্রমিক বস্তিতে। চা বাগানের শ্রমিকনেতা জয়পাল উরাও জানান, চা বাগানের আপার লাইনে বিনোদ পান্না ও হিরামনি (কুন্তি) উরাও বলে এক দম্পতি থাকে। মহিলার গলায় বিভিন্ন তাবিজ রয়েছে। বাড়িতে ঠাকুরঘর বানিয়ে তন্ত্র মতে পুজা করতো। তাদের একটি ছেলে রয়েছে। ছেলেটি সামান্য মানসিক ভারসাম্যহীন। রবিবার রাতে হঠাৎ সেই ছেলেটি কাঁদতে কাঁদতে শ্রমিক মহল্লায় দৌড়ে বেরিয়ে আসে। পিছনে মা ছুটে আসে। মহল্লার শ্রমিকরা জানতে চাইলে ছেলেটি জানায় তার মা তাকে জাদুটোনা করে বলি দিয়ে মেরে পুঁতে ফেলতে চাইছে। তাই পালিয়ে এসেছে। কিন্তু, ছেলেটি মা জানায় যে ছেলেকে ভয় দেখানোর জন্য এমন করেছে। শ্রমিকরা তার বাড়িতে গিয়ে দেখে ঘরের মধ্যে তিন ফুট গভীর গর্ত খোঁড়া রয়েছে। এতেই সবার মনে সন্দেহ হয়। ঘটনায় চাঞ্চল্য হলে পুলিশকে খবর দিয়ে ওই দম্পতিকে পুলিশের হাতে তুলে দেয়।
Reporter Aniruddha Benerjee

বিজেপি-তে যোগ দিলেন মেহতাব

Web Desk: ইস্ট-মোহনে দাপিয়ে খেলা মেহতাব হোসেন যোগ দিলেন বিজেপিতে। তাঁর সঙ্গে গেরুয়া শিবিরে যোগ দিলেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ও।

অনেক দিন ধরেই সাধারণ মানুষের জন্য কিছু করার তাগিদ অনুভব করছিলেন ভারতের প্রাক্তন ফুটবলার। সেই কারণেই তিনি রাজনীতির ময়দানকে বেছে নিলেন বলে জানিয়েছেন।

এক সময়ে ইস্টবেঙ্গলের হয়ে নিজেকে উজাড় করে দিয়েছেন। মোহনবাগানে খেলে বুট জোড়া তুলে রাখেন মেহতাব। গত মরসুমে সাদার্ন সমিতির কোচ হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। এ বার সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা যাবে মেহতাবকে
Reporter Aniruddha Benerjee

কাফিলের মুক্তির দাবিতে গণ-টুইট

Web Desk: ভারাভারা রাওয়ের মতোই চিকিৎসক কাফিল খানের মুক্তির দাবিতে এ বার সামাজিক মাধ্যমে সরব হল নানা বামপন্থী সংগঠন। ‘রিলিজ আওয়ার ডক্টর কাফিল’ হ্যাশট্যাগ দিয়ে রবিবার দিনভর টুইটারে দাবি তোলেন বাম নেতা-কর্মীরা। দলের পাশাপাশি বামপন্থী ছাত্র সংগঠনগুলিও ছিল এই বিষয়ে সরব। কাফিলের উপর থেকে জাতীয় নিরাপত্তা আইনের ধারা প্রত্যাহারের দাবিও করেছেন বাম নেতারা। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তরফে ঐশী ঘোষের প্রশ্ন, বারবার নিরপরাধের সাজা হবে কেন? জনতার কাছে প্রতিবাদের আবেদন জানিয়েছেন তিনি। কাফিলের মুক্তির দাবি করেছেন অভিনেত্রী কঙ্কনা সেনশর্মাও। এর আগে করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা প্রত্যাহারের দাবিতেও সামাজিক মাধ্যমে সরব হয়েছিল এসএফআই-সহ বাম ছাত্র সংগঠনগুলি। ‘টুইটার ট্রেন্ড’ অনুযায়ী, তখনও সাড়া মিলেছিল ভালই।
Reporter Aniruddha Benerjee

গুরুতর অসুস্থ সংগীতশিল্পী নির্মলা মিশ্র।

Web Desk: আনুমানিক বছর ৭৯ এর বিখ্যাত সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র। গত শনিবার দুপুরবেলা খাওয়ার সময় শ্বাসনালীতে খাবার আটকে যায়। এমন পরিস্থিতিতে তড়িঘড়ি করে তাকে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের জানান দুপুরবেলা খাওয়ার সময় তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। এর আগেও একাধিকবার তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে এই সংগীতশিল্পী সংকটজনক অবস্থায় চিকিৎসক দের পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের মতামত থেকে জানা যায় এর আগে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন , এর প্রভাবে শরীরে আলসার ধরা পড়েছে। তারপর একাধিক বার স্ট্রোকের আক্রান্ত হচ্ছেন। এরূপ সংকটজনক পরিস্থিতির কারণে সংগীত শিল্পী কে অক্সিজেন সরবরাহ অবস্থায় রাখা হয়েছে নার্সিংহোমে। তবে তিনি কোরোনায় আক্রান্ত কিনা চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা করবেন বলে জানা গেছে।
Reporter Aniruddha Benerjee

বেসরকারি স্কুলগুলিতে ফি সমস্যার ব্যাপারে আমাকে চুপ থাকতে বলা হয়েছে, বিস্ফোরক সাধন

Web Desk: বেসরকারি স্কুলে টিউশন ফি ছাড়া অন্য ফি মকুবের দাবিতে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডেকে চিঠি দিয়েছিলেন অভিভাবকদের একটি ফোরাম। সেই চিঠি পেয়ে শিক্ষা দফতরের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছিলেন মন্ত্রী। কিন্তু শুক্রবার কলকাতা 24×7-এর ফেসবুক লাইভে বিস্ফোরক মন্তব্য করলে সাধন পাণ্ডে।

বেসরকারি স্কুলগুলির ফি নিয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হল? এই প্রশ্নের উত্তরে এদিন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বললেন, “আমাকে এব্যাপারে চুপ করে থাকতে বলা হয়েছে।” কে চুপ করে থাকতে বলেছে, সেই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন। তবে রাজনৈতিক মহল মনে করছে, সাধনবাবুর এই ইঙ্গিত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকেই ছিল।
প্রসঙ্গত, লকডাউনের মধ্যে স্কুল বন্ধ থাকায় তাঁরা টিউশন ফি ছাড়া অন্য কোনও ফি দেবেন না। এই দাবিতে শহরের বিভিন্ন বেসরকারি স্কুলের সামনে অনেকদিন ধরেই অভিভাবকেরা বিক্ষোভ দেখাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তাঁরা চিঠিও দিয়েছেন। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দুজনেই স্কুল কর্তৃপক্ষের কাছে ফি না বাড়ানোর আর্জি জানিয়েছেন। কিন্তু তাতেও পুরোপুরি কাজ হয়নি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আর্জি মেনে কিছু স্কুল বর্ধিত ফি কমিয়েছে। কিন্তু অভিযোগ, কয়েকটি স্কুল এখনও ফি কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। কোনও কোনও স্কুল নির্দিষ্ট সময়ের মধ্যে ফি জমা না দিলে জরিমানা নেওয়ার কথাও বলেছে বলে।
সম্প্রতি
অভিভাবকদের একটি সংগঠন ‘ইউনাইটেড গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশন’-এর তরফে এব্যাপারে ক্রেতা সুরক্ষা দফতরকে চিঠি দেওয়া হয়। স্কুল ফি নিয়ে রাজ্যের অভিভাবক ফোরামের চিঠির উত্তরে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে জানালেন,”শিক্ষা দফতরের সঙ্গে এই ইস্যুতে আলোচনা করছে ক্রেতা সুরক্ষা দফতর। সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের কাছে আবেদন জানাতে বলা হয়েছে বিভিন্ন অভিভাবক ফোরামকে।” সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কী পদক্ষেপ নেয়, তার ওপরে নজর রাখছে ক্রেতা সুরক্ষা দফতর।

সেই চিঠি পেয়ে সাধন পাণ্ডে তখন বলেছিলেন, “শিক্ষা দফতরের সঙ্গে এই ইস্যুতে আলোচনা করছে ক্রেতা সুরক্ষা দফতর। সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের কাছে আবেদন জানাতে বলা হয়েছে বিভিন্ন অভিভাবক ফোরামকে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কী পদক্ষেপ নেয়, তার ওপরে নজর রাখছে ক্রেতা সুরক্ষা দফতর।” কিন্তু দফতরের বৈঠকে যে ফলপ্রসূ হয়নি তা এদিন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রীর মন্তব্যেই স্পষ্ট।
Reporter Aniruddha Benerjee