বাড়ির উঠানে সাক্ষাৎ ‘মৃত্যুদূত’, ৩ ঘণ্টার চেষ্টায় খাঁচাবন্দি ১৪ ফুটের কিং কোবরা

Web Desk: রাতের খাবার তৈরির জন্য জ্বালানি জোগাড় করতে গিয়ে সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হলেন ময়নাগুড়ির রামশাই এলাকার বাসিন্দা ফাগু ওঁরাও। অঝোরে বৃষ্টি হচ্ছে । রাতের রান্নার জন্য বাড়ির উঠানে মজুত করা জ্বালানি কাঠ আনতে গিয়েছিলেন ফাগু ওঁরাও। কাঠ নাড়াচাড়া করতেই ফোঁস করে ফণা তুলে উঠল ১৪  ফুটের একটি কিং কোবরা।

কাঠ জোগাড় করা তখন ফাগুর মাথায় উঠেছে। বিশাল ফণা দেখে ভিমরি খেয়ে পড়ার জোগাড়। কাঠ ফেলে এক ছুটে ঘরে ঢুকে গিয়ে দরজা আটকে বসেন। ফোন করেন রামশাই রেঞ্জ অফিসে। খবর পেয়ে রেঞ্জ অফিস থেকে যোগাযোগ করে ময়নাগুড়ির নন্দু রায়ের সঙ্গে। 

খবর পাওয়ামাত্রই নন্দু রায় তাঁর টিম নিয়ে চলে আসেন ফাগুর বাড়িতে। তুমুল বৃষ্টি মাথায় করে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় অবশেষে খাঁচাবন্দি করা হয় কিং কোবরাকে। ১৪ ফুট লম্বা কিং কোবরা দেখার জন্য বৃষ্টির মধ্যেও ভিড় জমে যায়। বিশালাকার সাপ ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়ির রামশাই এলাকায়। 

ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠন হিসেবে পরিচিতি আছে নন্দু রায় ও তাঁর টিমের । কিং কোবরা উদ্ধারের পর নন্দু রায় জানান, ” রামশাই রেঞ্জ অফিস থেকে খবর পেয়ে আমি টিম নিয়ে চলে আসি। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আমরা সাপটিকে উদ্ধার করি। এই সিজনে ময়নাগুড়ি ব্লকে প্রথম অক্ষত অবস্থায় কিং কোবরা উদ্ধার করলাম। সাপটিকে গরুমারা প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে দিয়ে এসেছি।” 

তিনি আরও বলেন, “আমাদের ধারণা গরুমারা জঙ্গল কাছাকাছি হওয়ায় সাপটি জাতীয় উদ্যান থেকে চলে আসতে পারে। তবে এই সময় সাপ সাধারণত দুটি কারণে বের হয়। প্রথমত খাবার সংগ্রহ  করতে । দ্বিতীয়ত প্রজননের কারণে। এই নিয়ে আমি মোট ৮টি কিং কোবরা সফলভাবে উদ্ধার করলাম।”
Reporter Aniruddha Benerjee

শতবর্ষে অভিনব উদ্যোগ; সমর্থকদের জন্য মাস্ক ও স্যানিটাইজার নিয়ে এল ইস্টবেঙ্গল

Web Desk: ক্লাবের শতবর্ষে অভিনব উদ্যোগ ইস্টবেঙ্গলের।  করোনা পরিস্থিতিতে সমর্থকদের জন্য স্যানিটাইজার ও মাস্ক নিয়ে এল লাল-হলুদ।

মহামারীর কথা মাথায় রেখে মানুষের পাশে দাঁড়াতে মাস্ক এবং স্যানিটাইজার বিলি করতে এগিয়ে এল ক্লাব কর্তৃপক্ষ।

ক্লাবের শতবর্ষের লোগো দেওয়া দেড় লক্ষ মাস্ক বিলি করা হবে। স্যানিটাইজারেও থাকছে ক্লাবের শতবর্ষের লোগো।

পরবর্তীতে কোনও কেউ মাস্ক এবং স্যানিটাইজার কিনতে চাইলে তার ব্যবস্থা থাকবে। বিক্রয় মূল্য ২৫ টাকা ধার্য করা হয়েছে।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে বৃহস্পতিবারই স্যানিটাইজার ও মাস্ক প্রকাশ্যে নিয়ে এল ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ।
Reporter Aniruddha Benerjee

বারকোড লাগানো নির্দিষ্ট রঙের ব্যাগে ফেলতে হবে করোনার চিকিৎসার বর্জ্য

Web Desk: করোনা চিকিৎসার মেডিকেল বর্জ্যে এবার নজরদারি! করোনার চিকিৎসায় ব্যবহৃত টন টন মেডিকেল বর্জ্য নিয়ে জারি করা হল বিজ্ঞপ্তি। পিপিই, মাস্ক, গ্লাভস সহ ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট বাগে ভরে তথ্য সহ বারকোড লাগানোর নির্দেশ দেওয়া হল রাজ্য সরকারের তরফে।

ব্যবহৃত পিপিই, মাস্ক, গ্লাভস সহ একাধিক বায়োমেডিকেল বর্জ্য নিয়ে নানান অভিযোগ উঠছিল। হাসপাতালের ভ্যাট থেকে এই ধরনের পরিত্যক্ত জিনিস চুরি হওয়ার অভিযোগ উঠছিল। এবার পরিতক্ত বর্জ্য প্যাকেটে ভরে বারকোড লাগিয়ে তা ফেলতে হবে। এই বারকোড স্ক্যান করলেই জানা যাবে সংশ্লিষ্ট মেডিকেল বর্জ্যের বিস্তারিত বিবরণ। কোন হাসপাতালে ব্যবহৃত হয়েছিল? কোন কোন কাজে ব্যবহার হয়েছিল? কোথায় ফেলে দেওয়া হবে? তার সবই লিপিবদ্ধ রাখা সম্ভব হবে সরকারের পক্ষে। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।

সম্প্রতি চিকিৎসা বর্জ্য অপসারণের জন্য রাজ্যগুলিকে বারকোড ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কেন্দ্রের ওই নির্দেশিকা মেনে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারও বিজ্ঞপ্তি জারি করল। পরিষ্কার করে সেই বিজ্ঞপ্তিতে বলা আছে যে ফেলে দেওয়া পিপিই কিট, মাস্ক, গ্লাভস, সানগ্লাস এবং অন্যান্য সামগ্রী অন্য কোনও জঞ্জালের সঙ্গে মেশানো যাবে না।

প্রসঙ্গত, দেশের সঙ্গে এরাজ্যেও বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ব্যবহৃত বিভিন্ন জিনিস যত্রতত্র পড়ে থাকা, চুরি হয়ে যাওয়া কিংবা বিজ্ঞানসম্মতভাবে না ফেলার অভিযোগ উঠছিল। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্যন্ত সাবধানতার সঙ্গে নিয়ম মেনে এই সমস্ত বর্জ্য ব্যাগের মধ্যে ভরতে হবে। সেখানে বারকোড লাগাতে হবে। কোভিড সংক্রান্ত বায়োমেডিকেল বর্জ্য জমা করার জন্য দ্বিস্তরীও ব্যাগ ব্যবহারেরও নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাগের উপর লেবেল লাগানোরও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সহজেই তা শনাক্ত করতে পারে সেন্ট্রাল বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি।

সরকারি তথ্য অনুযায়ী কলকাতা শহরে প্রতিদিন ২৫ টনের বেশি বায়োমেডিকেল বর্জ্য তৈরি হয়। নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, কোনও বায়োমেডিকেল বর্জ্য অন্য জঞ্জালের সঙ্গে মেশানো যাবে না। যে বাক্সে ভরা হবে, সেখানে বিশেষভাবে চিহ্ন বা বারকোড লাগাতে হবে। সেই ব্যাগে কী রয়েছে, কোথা থেকে এসেছে তাও লিখে দিতে হবে ব্যাগের গায়ে। বিভিন্ন প্রকারের বর্জ্য ফেলার জন্য আলাদা আলাদা রঙের ব্যাগ বা বাক্স ব্যবহার করতে হবে। বর্জ্যের ধরন অনুসারে কালো, লাল, নীল, হলুদ রঙের ব্যাগ বা বাক্স ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
Reporter Aniruddha Benerjee

জঙ্গলে প্রস্রাব করতে গিয়ে মহিলার সন্তান প্রসব, শিশুকে নিয়ে গেল বন্য জন্তু 

Web Desk: বাড়িতে শৌচাগার নেই। জঙ্গলে প্রস্রাব করতে গিয়েছিলেন শিল্পী চৌহান নামের এক মহিলা। আর তখনই তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। জঙ্গলেই পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা। আর তারপরই জ্ঞান হারান। কয়েক ঘণ্টা পর যখন তাঁর জ্ঞান ফেরে তখন আশেপাশে সন্তান ছিল না। পরিবারের লোকজন জানিয়েছে, শিশুটিকে কোনও বন্য জন্তু গভীর জঙ্গলে নিয়ে গিয়েছে। এমন হাড় হিম করে দেওয়া ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের চম্বলে। 

২৬ বছর বয়সী ওই মহিলা প্রস্রাব করতে গিয়ে জঙ্গলে জ্ঞান হারান। কয়েক ঘণ্টা পর তাঁকে জঙ্গল থেকে উদ্ধার করে গ্রামবাসীরা। ওই মহিলা বলেছেন, ”আমি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলাম। তখন প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। আর এত রক্ত ক্ষরণ দেখে আমি অজ্ঞান হর যাই। জ্ঞান ফেরার পর আমি আর আমার ছেলেকে খুঁজে পাইনি।” গ্রামবাসীরা জানিয়েছেন, তাঁরা যখন ওই মহিলাকে উদ্ধার করেন তখন তাঁর শরীর রক্তে ভেসে যাচ্ছিল। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে যে এত বরো বিপত্তি হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি ওই মহিলা। এমন মর্মান্তিক ঘটনার পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

চম্বলের ওই এলাকায় কোনও সরকারি হাসপাতাল নেই। মহিলার ওই অবস্থার পর তাঁকে বাড়ি থেকে অনেকটা দূরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে ওনার অবস্থা এখন স্থিতিশীল। জঙ্গলে অজ্ঞান অবস্থায় প্রায় দুই তিন ঘণ্টা পড়ে ছিলেন ওই মহিলা। পরিবারের লোকজন ও গ্রামবাসীরা তাঁকে খুঁজে পেলেও এখনও পর্যন্ত শিশুটির কোনও হদিস পায়নি।
Reporter Aniruddha Benerjee

প্রয়াত নিমাই ভট্টাচার্যপ্রয়াত বিশিষ্ট সাহিত্যিক নিমাই ভট্টাচার্য

Web Desk: প্রয়াত নিমাই ভট্টাচার্য
প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। আজ বৃহস্পতিবার টালিগঞ্জে বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর। বেশ কয়েক বছর যাবৎ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। সাংবাদিক হিসাবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে নিমাইবাবু সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। প্রায় দেড়শোটি গ্রন্থ রচনা করেছেন তিনি। নিমাইবাবুর উপন্যাসগুলির মধ্যে ‘মেমসাহেব’ চলচ্চিত্রায়িত হয়। এছাড়াও রয়েছে পিয়াসা, ইমন কল্যাণ ইত্যাদি। গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘ডিপ্লোম্যাট’, মিনিবাস, ‘ব্যাচেলর’, ‘রাজধানী এক্সপ্রেস’, ‘পথের শেষে’ ইত্যাদি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার সাহিত্যপ্রেমীরা। নিমাই ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Reporter Aniruddha Benerjee

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, রবিবার অবধি অতি ভারী বর্ষণে ভাসবে উত্তরের ৫ জেলা

Web Desk: আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ ও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে রয়েছে। আজ দুপুরের পর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।

নিম্নচাপ অক্ষরেখা উত্তরে সরতেই অতি ভারী বৃষ্টির সর্তকতা দিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গে। উত্তর-পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ।

এই মুহূর্তে মধ্যপ্রদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত । নিম্নচাপ অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে । এর ফলে আগামী চার-পাঁচ দিন বৃষ্টি বাড়বে উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

আগামীকাল প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি , আলিপুরদুয়ার , কোচবিহারে । শনিবার দার্জিলিং , কালিম্পং-এ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে । আর রবিবার উত্তবঙ্গের পাঁচ জেলাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা । তবে সপ্তাহজুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানা গেছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে । সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । বীরভূম , মুর্শিদাবাদে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা । সপ্তাহান্তে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে ।
Reporter Aniruddha Benerjee

‘দিঘাতে ঘুরতে আসুন সকলে’, লকডাউনের মধ্যেই পর্যটন-প্রচার

Web Desk: রাজ্যে লকডাউনের মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে তারই মধ্যে দিঘাতে ঘুরতে যাওয়ার জন্য প্রচার করছেন দিগা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিশির অধিকারী।

তিনি বলছেন, “নির্মল দূষণমুক্ত দিঘাতে সকলে আসুন। দীর্ঘ লকডাউনে থাকার পর দিঘা এখন ভিন্নরূপে সেজে রয়েছে। ছোটবাচ্চা স্বপরিবারে সকলে আসতে পারেন। কোনও ভয় চিন্তা না করে নির্দ্বিধায় আসুন সকলে। বাড়িতে যেমন থাকেন তেমনি একই রকম স্যানিটাইজ করা হোটের রুম পাবেন। স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন।”

দিঘা প্রশাসন সর্বদা গোটা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন স্যানিটাইজ করার কাজে নিয়োজিত আছে। হোটেলে ‘জিকজ্যাক’ পদ্ধতিতে রুম ভাড়া দেওয়া হচ্ছে। ৫০  শতাংশ রুম ভাড়া দেওয়া হচ্ছে। যাতে কারোর সঙ্গে মুখোমুখি বা দূরত্বে বিঘ্নিত না ঘটে।

স্বাস্থ্য পরিষেবা পুলিস প্রশাসন সর্বদা সজাগ থাকছে। সামান্য কেউ অসুস্থ বোধ করলেই হোটেল থেকে সবরকম সহযোগিতা করবে দিঘা প্রশাসন, ,স্বাস্থ্য দফতর ও দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। হোটেলর মধ্যেই রুমসার্ভিস খাওয়ার সরবরাহ করা হবে। বেড়ানোর জন্য সরকারি ইলেকট্রিক বাস সর্বদা রান করছে। অটো টোটোওয়ালেও কম খরচে বুকিং নিয়ে পর্যটকদের ঘুরিয়ে আনতে প্রশাসন এর কাছে বদ্ধপরিকর।

হোটেলের রুম ভাড়াও বেশি নেওয়া হচ্ছে না। প্রশাসনের নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। ইতিমধ্যে খুব কম সংখ্যক পর্যটক দিঘায় এসেছেন। তাঁরাও সকলকে আহ্বান জানাচ্ছেন দিঘায় আসার জন্য। বসার চেয়ার ,পাথরের বাঁধাই পাড়, সমুদ্র স্নানের ক্ষেত্রে উন্মুক্ত ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে দিঘা প্রশাসন। সবমিলিয়ে দিঘা পর্যটনকেন্দ্র সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।
Reporter Aniruddha Benerjee

কেনার ২৪ ঘন্টার মধ্যে আগুন ধরে গেল Realme XT ফোনে, সমস্যা ছিল মানতে নারাজ কোম্পানি

স্মার্টফোন ফেটে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও ব্যাটারী সম্পর্কিত বিষয়ে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি স্যামসাং এবং শাওমির বহু ফোন ফেটে যাওয়ার ঘটনা আমাদের সামনে এসেছে। এমনকি ফ্ল্যাগশিপ ডিভাইস অ্যাপেলের স্মার্টফোনেও এর আগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার এই একই ঘটনা ঘটলো মিডরেঞ্জ সেগমেন্টে ব্যাপক জনপ্রিয় Realme XT এর সাথে। একজন রিয়েলমি ব্যবহারকারী দাবি করেছেন যে তার নতুন ডিভাইস Realme XT কেনার সাথে সাথে ২৪ ঘন্টার মধ্যেই চার্জ দেওয়ার সময় ফেটে গিয়েছে।ওই ব্যবহারকারী জানিয়েছেন যে, তিনি কোম্পানির দেওয়া আসল চার্জারের মাধ্যমেই তার স্মার্টফোন চার্জ করছিলেন, সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। ওই গ্রাহক দাবি করেছেন যে তার নতুন রিয়েলমি ডিভাইসে আগে থেকেই সমস্যা ছিল। তবে রিয়েলমি তরফ থেকে এই দাবি সম্পূর্ণরূপে নাকচ করে দেওয়া হয়েছে।ওই গ্রাহক রিয়েলমির পক্ষ থেকে অসহযোগিতার অভিযোগ এনেছেন। 91mobiles এর রিপোর্ট অনুযায়ী রিয়েলমির তরফ থেকে জানানো হয়েছে যে, ওই Realme XT ইউনিটে বাইরে থেকে চাপ প্রয়োগ করা হয়েছিল, এবং সেই কারণেই ওই ইউনিটের ব্যাটারিতে আগুন ধরে গেছে। তাদের কোম্পানির তরফ থেকে কোনরকম সমস্যা হয়নি। ব্যাটারি বাইরে থেকে পাংচার হয়ে গিয়েছিল বলে ওই ব্যাটারিতে আগুন ধরেছে।রোশন সিং নামের ওই ব্যবহারকারী দাবি করেছেন যে তিনি রিয়েলমি কোম্পানির সার্ভিস সেন্টারে তার ইউনিটের বর্তমান অবস্থা এবং বিলের ছবি তুলে শেয়ার করেছিলেন। কিন্তু ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ তাকে জানিয়েছে যে, ওই ফোনে বাইরে থেকে চাপ প্রয়োগ করা হয়েছে। তাদের মতে, ডিভাইস এর বর্তমান অবস্থা দেখে এরকমই তাদের মনে হয়েছে। তবে টুইটারে এই বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ার পর রোশনের সঙ্গে রিয়েলমি যোগাযোগ করে। তারা জানায় যে এই ঘটনাটিকে তারা খতিয়ে দেখবে। এখনো অব্দি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনরকম ব্যবস্থা গ্রহণ করেনি রিয়েলমি কোম্পানির তরফ থেকে- এমনটাই আমাদের জানিয়েছেন ওই ব্যবহারকারী।এই ঘটনার পরে রিয়েলমি এক বিবৃতিতে জানিয়েছে,” আমাদের কাছে জিনিসের কোয়ালিটি সবথেকে বড় স্তম্ভগুলির মধ্যে একটি। রিয়েলমি প্রত্যেকটি স্মার্টফোনকে ভালোভাবে যাচাই করে নেওয়া হয় বিক্রির আগে। আমরা প্রাথমিকভাবে যা দেখেছি তা থেকে জানা যায় যে ওই Realme XT ইউনিটে বাইরে থেকে বল প্রয়োগ করা হয়েছিল। এর ফলেই বাইরে থেকে সেই ব্যাটারি পাংচার হয়ে যায় এবং সেই ব্যাটারীতে আগুন ধরে যায়।”

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের জন্য বেশকিছু স্কলারশিপের সুলুক সন্ধান।

  1. নবান্ন স্কলারশিপ => http://bit.ly/nabanna19
  2. স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) => http://bit.ly/wbsvmcm
  3. SC, ST, OBC স্কলারশিপ (OASIS) => http://bit.ly/wboasis
  4. মেরিটকাম মেন্স স্কলারশিপ (সংখ্যালঘুদের জন্য) => http://bit.ly/wbmdfcsvmcm
  5. কন্যাশ্রী প্রকল্প => http://bit.ly/kanyashreeK3
  6. পারম্পরিক স্কলারশিপ => http://bit.ly/paramparik
  7. অনন্ত মেরিট স্কলারশিপ => http://bit.ly/anantascl
  8. GP বিড়লা স্কলারশিপ => http://bit.ly/gpbirla
  9. প্রিয়ংবদা বিড়লা স্কলারশিপ => http://bit.ly/wbpriyamvada
  10. জগদীশচন্দ্র বোস স্কলারশিপ => http://bit.ly/wbjbnsts
  11. আলো স্কলারশিপ => http://bit.ly/2x77lES
  12. সীতারাম জিন্দাল স্কলারশিপ => http://bit.ly/jindalslrp
  13. KC মাহীন্দ্রা স্কলারশিপ => http://bit.ly/2WW6wxX
  14. FAEA স্কলারশিপ => http://bit.ly/2Xr5zNQ
  15. Kind Circle স্কলারশিপ => http://bit.ly/2WW2vEU
  16. Kind Scholarship for Young Women => http://bit.ly/2XukA18
  17. HDFC ব্যাঙ্ক ECSS স্কলারশিপ => http://bit.ly/2ZB2UhM
  18. Sahu Jain Trust Scholarship => http://bit.ly/2RrTeDr
  19. Indian Oil Sports Scholarship => http://bit.ly/2WTGFlI
  20. Fair & Lovely স্কলারশিপ => http://bit.ly/2IWirlP
  21. মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ => http://bit.ly/2KsF989
  22. এই সময় আত্মদীপ ইয়ং স্কলারশিপ => http://bit.ly/2N8SeoP
  23. বিদ্যাসারথি MPCL Scholarship => http://bit.ly/2WPmg12
  24. Indusland Bank Scholarship => http://bit.ly/2N079C7
  25. এশিয়া হার্ট ফাউন্ডেশন স্কলারশিপ => http://bit.ly/2Iun6wj
  26. গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ => http://bit.ly/2Rsf8qj
  27. GOOGLE Scholarship => http://bit.ly/31JyxHZ
  28. Loreal Foundation Scholarship => http://bit.ly/2WTSBnh
  29. স্বামী দয়ানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ => http://bit.ly/2Y0WyYP
  30. National Scholarship Portal => http://bit.ly/31Nnyxo