Web Desk: আজ বৃহস্পতিবার পূর্ন লকডাউন।সকাল থেকেই তৎপর বিধাননগর পুলিশ। সল্টলেকের বিভিন্ন রাস্তায় করা নজরদারি পুলিশের। সল্টলেকে আসা এবং সল্টলেক-উল্টোডাঙ্গা ক্রসিংয়ে কড়া নজরদারির পাশাপাশি প্রতিটি গাড়িতে চেকিং চালাচ্ছে পুলিশ।
আজ পূর্ন লকডাউনের দিন যারা বাইরে বের হচ্ছে তাদেরকে প্রথমে আটক করছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অতিজরুরী প্রয়োজনে যারা বাইরে বেরিয়েছে নির্দিষ্ট নথি দেখানোর পর তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যারা কোনো নথি দেখাতে পারছে না তাদের গাড়িতে কেস দিচ্ছে পুলিশ। সেরকমই ছবি ধরা পরল সল্টলেকে। Reporter Aniruddha Benerjee
Web Desk: বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন আসজাদ নাজির নামের এক ব্যক্তি। কিন্তু কেন এমন অদ্ভুত দাবি করেছেন আসজাদ নামের সেই ব্যক্তি?
ভিডিওটিতে দেখা যায় সোনম কাপুর বাড়ির বাইরে গিয়ে প্রাকৃতিক পরিবেশে শরীর চর্চা করছে। শরীর চর্চার জন্য ঘর ছেড়ে বাইরে যাওয়াতেই মূলত তোপের মুখে পড়েছেন তিনি। করোনার এই সঙ্কটে কেন বের হলেন তিনি তা নিয়ে চলছে জোর সমালোচনা।
সোনমের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তিনি কোয়ারেন্টাইন ভেঙে অকারনেই বাইরে বেরিয়ে এসেছেন। শুধু যে আসজাদ নামের ওই ব্যক্তি একাই সমালোচনা করেন তা নয়। কমেন্ট বক্সে অনেকেই দুয়ো দিচ্ছেন সোনমকে। ইতোমধ্যে শেয়ারও হয়েছে অনেক এই পোস্টটি।
শুধুমাত্র সোনম কাপুরকেই কটাক্ষ করে ক্ষ্যান্ত হননি এই আসজাদ নাজির। অভিনেত্রী মৌনি রায়েরও সমালোচনায় মেতেছেন তিনি। কোয়ারেন্টাইন ছেড়ে বাইরে বের হয়েছেন কেন তার জবাব চেয়েছেন তিনি।
এদিকে মৌনি রায় এবং সোনমকে নিয়ে যখন এত সমালোচনা হচ্ছে তখন এ ব্যাপারে মুখ খুলতে বাধ্য হয়েছেন সোনম কাপুর। সোনমের মতে তারা কোনো নিয়ম ভাঙেনি। বাড়ির পাশে যে বাগান রয়েছে শরীর চর্চার জন্য শুধুমাত্র সেখানেই গিয়েছিলেন তিনি। ফলে বাড়ির বাইরে যাওয়া থেকে নিজেদেরকে বিরত রেখেছেন বলেও জানান এই অভিনেত্রী।
শুধু তাই নয় সোনম কাপুরের পক্ষ থেকে আরও জানান হয় তারা এখন সম্পূর্ন ঘরবন্দি। এমন অযাচিত মন্তব্য করার জন্য মানুষের হাতে অঢেল সময় রয়েছে বলে উল্লেখ করে তিনি আরও জানান এসব মন্তব্যকে পাত্তা দেয়া ঠিক নয়।
সমালোচনার মুখে পড়ে সোনম এমন জবাব দিলেও এ ব্যাপারে মুখ খোলেন নি মৌনি রায়। Reporter Aniruddha Benerjee
Web Desk: প্রাক্তন নৌসেনা আধিকারিক কূলভূষন যাদবের পাক জেলে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবস্থায় ভারতীয় আইনজীবী নিয়োগে বাঁধা দিলেন পাকিস্তানের ইমরান খানের সরকার। প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকের তরফে আবেদন জানাবেন পাক আইনজীবী, বুধবার জানিয়েছে ইসলামাবাদ।গতকাল পাকিস্তানের আইন ও বিচার মন্ত্রক ইসলামাবাদ হাই কোর্টে পিটিশন দাখিল করে কূলভূষণের জন্য আইনজীবী নিয়োগ করার আবেদন জানিয়েছে। আইনজীবী মারফত মৃত্যুদণ্ডের রিভিউ পিটিশন দাখিল করতে পারবেন প্রাক্তন ভারতীয় নৌসেনা কম্যান্ডার। এরপরে পাক মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘যদিও পিটিশন দাখিল করার জন্য কূলভূষণ কোনও আইনজীবী নিয়োগে রাজি হননি, তবু জাতীয় স্বার্থে কম্যান্ডার যদবে তরফে একজন আইনি প্রতিনিধি নিয়োগ করে তাঁকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশের পুনর্মূল্যায়ণ করার সুযোগ থাকবে,’ এবং তার জেরে আন্তর্জাতিক আদালতের নির্দেশ মেনে চলতে পারে পাক প্রশাসন। Reporter Aniruddha Benerjee
Web Desk: ইতিমধ্যেই করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে ফেলেছেন অক্সফোর্ডের একদল গবেষকেরা। চলতি বছরের মধ্যেই সম্ভাব্য ভাইরাস প্রতিষেধকের ৩০-৪০ লাখ ডোজ তৈরির আশ্বাস দেওয়া হয়েছে। একইসঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার টিকার দামও সাধ্যের মধ্যে রাখা হবে বলে জানিয়েছেন সেরাম ইন্সটিউটি অফ ইন্ডিয়া।
সেরাম ইন্সটিউটি অফ ইন্ডিয়া, ভারতের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা। এই সংস্থার সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, বুস্টার-সহ টিকার দুটি ডোজেই কাজ হবে বলে প্রাথমিকভাবে বলে মনে করা হচ্ছে। এখনও দাম নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে প্রতিষেধকের দাম রাখার পরিকল্পনা করছে সেরাম। তিনি আরও বলেন, ‘আমরা একেবারে কম দামে এটা দেব। আমরা টিকার দাম ১,০০০ টাকা বা তার কম রাখার জন্য চেষ্টা করবে। তবে আমার মতে, কোনও ভারতীয় বা অন্য দেশের কোনও মানুষকে এই ভ্যাকসিন কিনতে হবে না, কারণ সেদেশের সরকার তা কিনে নেবে এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে।’ Reporter Aniruddha Benerjee
Web Desk: শেষবারের মতো বড় পর্দায় দেখা যাবে বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি দিল বেচারা। কাল শুক্রবার,২৪শে জুলাই মুক্তি পাবে এই ছবি। শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রিমিয়ার হবে ছবির। অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্ম, ডিজনি প্লাস, হটস্টারে সেদিন সন্ধ্যা ৭.৩০টা থেকে দেখতে পারবেন দিল বেচারা। We want to make this even more special for everyone.Let’s all watch it together, the premiere of the film,same time, different places (your homes) but as one audience in whole This one for #SushantSinghRajput ❤️ Dil Bechara to premiere on 24th July on Disney+ Hotstar in India pic.twitter.com/PBABVETjJk Reporter Aniruddha Benerjee
Web Desk: ভারতীয় বিমানবাহিনীকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরী থাকার জন্য নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার বায়ু সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করে একথা জানিয়েছেন। তিনি বলেন যে ভাবে এয়ার ফোর্স লাদাখের ফরওয়ার্ড বেসে দ্রুত গিয়েছিল, তাতে কড়া বার্তা গিয়েছে প্রতিপক্ষের কাছে।
শত্রুপক্ষের কোনও প্রকারের আক্রমণকে ঠেকাতে বিমান বাহিনী সক্ষম ও সজাগ বলে জানান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া। তিন দিনের কম্যান্ডার কনফারেন্সের শুরুতে বক্তব্য রাখেন রাজনাথ। তিনি বলেন যে ভাবে পেশাদারি কায়দায় বালাকোটে হানা দিয়েছিল ভারতীয় বিমান বাহিনী ও এবার লাদাখে দ্রুত তারা সংঘর্ষের স্থলে উড়ে গেছে তাতে ভারতের শত্রুদের কাছে কড়া বার্তা গিয়েছে বলে তিনি জানান। Reporter Aniruddha Benerjee
Web Desk: এখনও নিয়ন্ত্রণে আসেনি অসমের গ্যাসকূপের আগুন। ৪৪ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। হচ্ছে বিষ্ফোরণ। আগুন লাগার পর বিশেষজ্ঞরা জানিয়েছিলেন। কিন্তু আগুন লাগার ফের বিস্ফোরণ হল অসমের তিনসুকিয়ার বাঘজানে অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসকূপে। ঘটনায় আহত হয়েছেন তিন বিদেশি বিশেষজ্ঞ। জানিয়েছেন সংস্থার মুখপাত্র ত্রিদীপ হাজারিকা।
বুধবার সকালে পাঁচ নম্বর কূপের কাছে একটি বিস্ফোরণ হয়। সেই সময় কূপের কাছে ছিল বিদেশি বিশেষজ্ঞদের দল। গ্যাস কূপের মাথা থেকে ঢাকনা খুলে ‘ব্লো আউট প্রিভেন্টর’ লাগানোর কথা ছিল তাঁদের। কিন্তু তার আগেই বিস্ফোরণ হয়। আহত হন তিন বিশেষজ্ঞ অ্যান্থনি স্টিভেন রেনল্ডস, ডাগ ডালাস এবং নিল ডানকান। তাঁদের দ্রুত ডিব্রুগড়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুনে আঘাত লাগলেও প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। Reporter Aniruddha Benerjee
Web Desk: লকডাউনে নিয়ম মেনেই দলীয় কর্মসূচি করছিলেন বলে অভিযোগ বিজেপির। কিন্তু পুলিশ এসে সামাজিক দূরত্ববিধি লঙ্ঘন হচ্ছে বলে মিটিং বন্ধ করে দেয়। রায়গঞ্জে দলীয় কার্যালয়ের সামনে তৈরি হওয়া বিজেপি ধরনামঞ্চ তুলে দেয়। তারপরেও সেখানে দাঁড়িয়ে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন BJP-র রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। তখনই তাকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ।
বুধবার, রায়গঞ্জে দলীয় কার্যালয়ের সামনে তৈরি হওয়া ধরনামঞ্চ করে বক্তব্য দিচ্ছিলেন BJP-র রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। পুলিশ এসে
সামাজিক দূরত্ববিধি লঙ্ঘন হচ্ছে বলে ধরনামঞ্চ তুলে দেয় ৷ তা সত্ত্বেও সেই মঞ্চের সামনে দাঁড়িয়ে নেতা-কর্মীদের মাঝে বক্তব্য রাখছিলেন রাজু । পুলিশ তাতে বাধা দিতে গেলে রায়গঞ্জ থানার IC এবং DSP-র সঙ্গে BJP কর্মীদের তর্কবিতর্ক শুরু হয়। কিন্তু BJP নেতা-কর্মীদের কোনও কথাই শুনতে চায়নি পুলিশ। এমনটাই অভিযোগ বিজেপির। সেসময় পুলিশ BJP-র রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে ৷ তাঁকে টেনেহিঁচড়ে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
রাজু বন্দোপাধ্যায় ছাড়াও পুলিশ জেলা BJP-র সাধারণ সম্পাদক বাসুদেব সরকার, জেলা নেতা প্রদীপ সরকারসহ বেশ কয়েকজন BJP নেতাকে গ্রেপ্তার করে । এই ঘটনার জেরে জেলাজুড়ে দলীয় কর্মীদের মধ্যে শোরগোল পড়ে যায়। রাজু বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, খুব অনৈতিকভাবে তাঁকে পুলিশের ভ্যানে তোলা হয়েছে ৷রাজু বন্দ্যোপাধ্যায়এদিকে দলীয় নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তর দিনাজপুরজুড়ে BJP কর্মী-সমর্থকরা বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের জেরে বিভিন্ন রাস্তায় যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ। Reporter Aniruddha Benerjee
Web Desk: চিনের (China) বাসিন্দাদের খাদ্যাভ্যাস নিয়ে যত গণ্ডগোল। পোকামাকড় থেকে কাঁচা মাছ, টিকিটিকি থেকে সাপ-কোনও কিছুই তাঁদের খাদ্যতালিকা থেকে বাদ পড়ে না। আর তার জেরেই বিশ্বে নতুন নতুন রোগের আমদানি হচ্ছে বলে অভিযোগ। তাঁদের খাদ্যাভ্যাসের জেরেই করোনা (Corona Virus) ছড়িয়েছে বলে অভিযোগ আগেই উঠছিল। দিন কয়েক আগে ছড়িয়েছে বিউবনিক প্লেগ। আর এবার কাঁচা মাছ খাওয়ার মাশুল গুনতে হল এক ব্যক্তিকে। মাংশাসী পরজীবীর (Parasite) উপরস্থ হল মানুষের অর্ধেক লিভার। এমনই এক ভয়ানক কাণ্ড ঘটেছে চিনে।
ওই ব্যক্তি জানিয়েছেন, স্থানীয় বাজার থেকে তিনি একটি মাছ কিনেছিলেন। সেই মাছটিকে তিনি অর্ধেক সেদ্ধ অবস্থায় রান্না করেছিলেন। আর এর ঠিক দুদিন পর থেকেই তাঁর পেটে অসহ্য ব্যথা শুরু হয়। সঙ্গে বমি, মাথা ব্যথা, ওজন কমার মতো লক্ষ্ণণ দেখা দেয়। এরপরই তিনি চিকিৎসকদের দ্বারস্থ হয়। লিভারের (Liver) স্ক্যান করতেই মাথায় হাত চিকিৎসকদের। পরজীবীরা (Parasite) ততদিনে তাঁর লিভারের (Liver) অর্ধেকটা উদরস্থ করেছে। আর সেই জায়গায় ভর্তি হয়েছে পরজীবীদের ডিমে। এমন অবস্থা দেখে চিকিৎসকদেরও মাথায় হাত। যদিও তড়িঘড়ি তাঁর লিভারে (Liver) অস্ত্রপোচার করে সেটিকে শরীর থেকে বাদ দেওয়া হয়েছে।
ওই ব্যক্তির মেডিক্যাল রিপোর্ট বলছে, মাস ছয়েক ধরে ওই ব্যক্তির লিভারের (Liver) ভিতর পরজীবীরা (Parasite) ডিম পাড়ছিল। ফলে তাঁর লিভারের (Liver) আকার অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। লিভারের ভিতরে বালবের আকারে টিউমার তৈরি হয়েছে। চিকিৎসকারা জানিয়েছেন, মাংশাসী পরজীবী তাঁর লিভারের অর্ধেক খেয়ে ফেলে। স্ক্যান রিপোর্টে দেখা যায়, তাঁর লিভারের (Liver) ভিতর পুঁজ জাতীয় কিছু জমেছে। লিভারজুড়ে (Liver) পরজীবীর ডিম থিকথিক করছে। চিকিৎসকদের ধারণা, ওই ব্যক্তি যে মাছটি খেয়েছিলেন, তার শরীরে পরজীবীরা বাসা বেঁধেছিল। মাছটি খাওযার পর সেই পরজীবী ওই ব্যক্তির শরীরে আশ্রয় নেয়।
তবে এই প্রথম নয়। চিনে আর আগেও খাদ্যাভ্যাসের জেরে একাধিক রোগকে দানা বাঁধতে দেখা যায়। যেমন এক মহিলা আধ কাঁচা সাপ খাওয়ার পর তাঁর ফুসফুসে তরল জমে গিয়েছিল। তবে কোনও পরজীবীর বাসা বাধার ঘটনা একেবারেই নতুন। Reporter Aniruddha Benerjee
Web Desk: সুন্দরী যুবতীর পাশে দাঁড়িয়ে সেলফি তোলার সুযোগ কেউই হাতছাড়া করতে চান না! সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে ফের তারই প্রমাণ পাওয়া গেল। যেখানে একজন যুবতীর পাশে দাঁড়িয়ে সেলফি (Selfie) -তে পোজ দিতে দেখা গেল বিশালাকার একটি ভাল্লুককে। যা দেখে হতবাক হয়ে পড়েছেন নেটিজেনরা।
১০ সেকেন্ডের ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ((IFS) -এর আধিকারিক সুশান্ত নন্দা। তাতে দেখা যাচ্ছে, তিন জন যুবতী জঙ্গলের মধ্যে থাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর তাঁদের পিছুপিছু যাচ্ছে একটি কালো রঙের ভাল্লুক। রাস্তার ধারে একটি জায়গায় ওই যুবতীরা দাঁড়িয়ে পড়তেই ভাল্লুকটি গিয়ে পিছন থেকে তাঁদের মধ্যে একজনের চুল ধরে টানতে শুরু করে। ওই যুবতী বারবার বাধা দিলেও কোনও গুরুত্ব দিচ্ছিল না কালো রঙের ভাল্লুকটি। আর এই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করে রাখতে মেয়েটি নিজের মোবাইল বের করে সেলফি তুলতে যেতেই অভিনব কাণ্ড করে ওই পশুটি। পিছনের দুটি পায়ে ভর দিয়ে সটান উঠে দাঁড়িয়ে যুবতীটির পিছনে দাঁড়িয়ে পোজ দিতে শুরু করে।
এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই হতবাক হয়ে পড়েছেন নেটিজেনরা। কয়েক হাজার মানুষ এটি দেখার পাশাপাশি পছন্দও করেছেন। যার মধ্যে কেউ কেউ লিখেছেন, ওই যুবতীর সাহস দেখে আমি স্তম্ভিত হয়ে পড়েছি। ওই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও তিনি যে ঠান্ডা মাথায় ছিলেন তা সত্যিই শিক্ষনীয়। অন্য আরেকজন মজা করে লিখেছেন, আজকের দিনে পুরো পৃথিবীই সেলফির প্রেমিক হয়ে গিয়েছে, তাহলে ওই ভাল্লুকটাই বা কেন পিছিয়ে থাকে। Reporter Aniruddha Benerjee