
Web Desk: রাজ্যে যে কোনো মুহূর্তে গোষ্ঠী সংক্রমণ হতে পারে। অকপটে স্বীকার করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বৃহস্পতিবার রাজ্যে একাধিক এলাকায় আচমকা করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে।
গত, ২৪ ঘণ্টায় ৩৩৯টি সংক্রমণের জেরে কেরালায় করোনা রোগাীর সংখ্যা মোট ৬ হাজার ৫৩৪ জন ষ। এর মধ্যে অ্যাক্টিভ রোগী ২ হাজার ২৯৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে ৩ হাজার ৭১০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে কেরালা সরকার। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা মোট ২৯ জন।
কেরলের স্বাস্থ্য দফতর জানিয়েছে, নতুন করে ৩৩৯ জন আক্রান্ত রোগীর মধ্যে ১৩৩ জন স্থানীয় সংক্রমণের শিকার হয়েছেন, এবং ১১৭ জন বিদেশ থেকে এসেছেন এবং ৭৪ জন এসেছেন ভিনরাজ্য থেকে। স্থানীয় সংক্রমণের হার হঠাৎ বাড়তেই সতর্কবার্তা জারি করেছে রাজ্য প্রশাসন।
Reporter Aniruddha Benerjee









