
Web Desk:Reporter Aniruddha Benerjee
একে তো করোনা ভাইরাসের থাবা। তার মধ্যে সুপার সাইক্লোন আমফানের তান্ডবে লন্ডভন্ড করে দিয়ে গেল সাজানো বাংলা। একশোর কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছেন ঝড়ের কবলে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক কোটি টাকা। রাজ্যের একাধিক অঞ্চল ভয়ানক ক্ষতিগ্রস্থ হয়েছে আমফানের দাপটে।
বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলের ৬৪তম ঘূর্ণিঝড় ছিল আমফান। জানিয়েছিল বিশ্ব আবহাওয়া সংস্থা। আমফানের তান্ডব স্পষ্ট। ঘা শুকাতে না শুকাতেই ফের আসছে মহাপ্রলয়ের নিসর্গ। আমফানের পরবর্তী ঘূর্ণিঝড়গুলির নাম হবে নিসর্গ, এর পরেই থাকবে গতি (ভারতের প্রস্তাবিত), তারপর নিভার (ইরানের প্রস্তাবিত), বুরেভি (মালদ্বীপের প্রস্তাবিত), তৌকতাই (মায়ানমারের প্রস্তাবিত নাম), ইয়াস (ওমানের প্রস্তাবিত)।
নিসর্গ নামটি বাংলাদেশের প্রস্তাবিত। ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের সঙ্গে ২০১৮ সালে তালিকায় আরও পাঁচটি দেশকে যুক্ত করা হয়েছে। ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত আর ইয়েমেন। এই ১৩টি দেশ এপ্রিলে আসন্ন ঘূর্ণিঝড়ের ১৬৯টি নাম প্রস্তাব করেছে।











