বাড়ছে করোনা! ৮টি নতুন কোভিড হাসপাতাল তৈরির সিদ্ধান্ত রাজ্যের

Web Desk: দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আনলক ওয়ানের ষষ্ঠ দিনে ইটালিকে টপকে করোনা আক্রান্তের নিরিখে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারত। রাজ্যেও করোনা সংক্রমণে নতুন রেকর্ড গড়ছে রোজই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৪৩৫ জন। এই প্রেক্ষাপটে আরও ৮ টি কোভিড চিকিৎসাকেন্দ্র তৈরির সিদ্ধান্ত রাজ্যের।Reporter Aniruddha Benerjee

গোপনে একাধিক মহিলা ও শিশুর অশ্লীল ছবি তোলা! ১৫ বছর পর ধরা পড়ে জেলে অপরাধী

Web Desk: ১৫ বছর ধরে লুকিয়ে মেয়েদের অশ্লীল ভিডিও করা, সাইবার অপরাধে ২ বছরের বেশি সময় ধরে জেলে রয়েছে সিঙ্গাপুরের সবচেয়ে বেশী গোপনে ছবি তোলায় অভিযুক্ত।
বছর ৩৫-এর ওই ব্যক্তি ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ১৪০০ মহিলা ও শিশুর ভিডিও শ্যুট করেন গোপনে। মহিলারা জানতেনই না অথচ ওই ব্যক্তি গোপনে তাঁদের অশ্লীল ছবি তুলতেন। ছবি তোলার জন্য প্রধানত ব্যবহার করতেন নিজের মোবাইল ফোন, স্পাই ঘড়ি ও স্পাই পেন। এই সমস্ত জিনিসের মধ্যে গোপনে ক্যামেরা লুকিয়ে বিশেষ পদ্ধতিতে ছবি তুলতেন তিনি। বাস-ট্রাম জাতীয় যানবাহন থেকে শুরু করে মহিলাদের প্রসাধনকক্ষ অবধিও পৌঁছে যেত তাঁর ক্যামেরা।
২০১৬ সালে স্নানঘরে এক সহকর্মী মহিলার গোপনে ছবি তুললে গিয়ে ধরা পড়েন ওই ব্যক্তি। সিঙ্গাপুরে এই ধরনের অপরাধের সংখ্যা বেশ কম। সাইবার অপরাধ ও ডিজিটাল সেক্সচুয়াল ভায়োলেন্সের অপরাধে জেল হয় তাঁর।
ওই ব্যক্তির আইনজীবী জানিয়েছেন, নিজের কৃতকর্মের জন্য তাঁর অনুশোচনা হয়েছে। তাই তিনি মুক্তির আপিল না করে পুরো সাজাই ভোগ করতে চান।Reporter Aniruddha Benerjee

মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকায় গ্যাস লিক, ঘটনাস্থলে দমকলের ১৭টি ইঞ্জিন

Web Desk: নিসর্গের পর ফের আতঙ্ক মুম্বইতে। মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকায় গ্যাস লিকের ঘটনা। গতকাল রাত সাড়ে ১১ টা নাগাদ চেম্বুর, ঘাটকোপার, ভিখরোলি, পওয়াইয়ে ছড়ায় আতঙ্ক। এলাকায় মজুত দমকলের ১৭টি ইঞ্জিন। ঝাঁঝালো গন্ধে আতঙ্কিত হবেন না, পরামর্শ পুলিশ-প্রশাসনের। গোবান্ডির ওষুধ প্রস্তুত সংস্থা থেকে গ্যাস লিক, অভিযোগ এলাকাবাসীর। সরকারের তরফে মেলেনি কোনও প্রতিক্রিয়া।Reporter Aniruddha Benerjee

আমেরিকায় কৃষ্ণাঙ্গ খুনে, কেরলে হাতি হত্য়ায় সরব, কিন্তু পরিযায়ী শ্রমিকদের বেলায় সেলিব্রিটিরা কেন ‘উদাসীন’? ক্ষুব্ধ দেব

Web Desk: এই সূত্রে এবার পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার দিক থেকে দেশের তারকাদের একাংশের মুখ ঘুরিয়ে থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন দেব। তিনি বলেছেন, দেশের অনেক তারকাই আমেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যা, এমনকী কেরলে হাতিকে নৃশংসভাবে মেরে ফেলার বিরুদ্ধে সরব। কিন্তু পরিযায়ী শ্রমিকদের নিয়ে কারও হেলদোল নেই। তিনি ট্যুইট করেছেন, ‘এখন ভারতের অনেক সেলিব্রিটিই #blacklivematters এবং এমনকি হাতির মৃত্যু নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আমি এই দুটি ক্ষেত্রেই প্রতিবাদকে শ্রদ্ধা করি ও এর পাশেও রয়েছি। কিন্তু যখন পরিযায়ী শ্রমিকরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে হেঁটে যাচ্ছিলেন, তখন প্রতিবাদের একটি লাইন বা কোনও ট্রেন্ডিং হ্যাশট্যাগ দেখিনি কেন? প্রচণ্ড তাপে তাঁরা হেঁটেছেন। হাঁটতে হাঁটতে জুতো ছিঁড়ে গিয়েছে, পায়ে প্লাস্টিকের বোতল বেঁধে নিয়েছেন। রেল লাইনে বিশ্রাম নিতে গিয়ে ট্রেনের চাকায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছেন। এগুলো গুরুত্বপূর্ণ নয়? তাঁদের জীবনের কোনও দাম নেই?’Reporter Aniruddha Benerjee

মানুষের মাথার খুলি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর

Web Desk:মানুষের মাথার খুলি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত ৭ নং গোবর্ধনপুর অঞ্চলের রাত্রাপুর গ্রামে। স্থানীয় সুত্রে খবর, এদিন সকালে ১০০ দিনের কাজে পুকুর খননের সময় মাটি কাটতে গিয়ে মাটির নিচ থেকে একটি মানুষের মাথার খুলি উদ্ধার হয়। ঘটনা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পিংলা থানার পুলিশ এটি উদ্ধার করে নিয়ে যায়। বিস্ময়কর ভাবে মাথার খুলির আশেপাশে কোন হাড়গোড় মেলেনি। শুধু তাই নয়, খুলির রঙ টিও কালচে। যা থেকে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান পাশে থাকা শ্মশানে কোন শব দাহ করার সময় পুরোপুরি দাহ না হওয়ায় রয়ে যেতে পারে এটি।Reporter Aniruddha Benerjee

বল খেলতে গিয়ে তলিয়ে গেল গঙ্গায় এক কিশোর

Web Desk:শনিবার সন্ধ্যায় উত্তরপাড়ার পঞ্চানন তলার ঘাটে বন্ধুদের সঙ্গে পিংপং বল খেলতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল ১৭ বছরের সৌরভ সাউ নামক দিল্লী পাবলিক স্কুলের এক ছাত্র। তার বাড়ি বরানগর এলাকায়। এদিন সন্ধ্যায় গঙ্গায় জোয়ার আসার সময় বন্ধুদের সঙ্গে বল খেলতে গিয়ে হঠাৎই তলিয়ে যায় যুবক। ডুবুরি নামানো হলেও এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তার। ঘটনাস্থলে পৌঁছেছেন হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব। ঘটনাস্থল খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।Reporter Aniruddha Benerjee

খুলে যাচ্ছে শপিং মল, জিনিস কেনাকাটার সময়েও মানতে হবে দূরত্ববিধি

Web Desk:সোমবার থেকে খুলে যাচ্ছে শপিং মলও।তার আগে শহরের সব মলগুলিতে চলছে স্যানিটাইজেশন।এবার থেকে কেনাকাটার সময়েও মানতে হবে দূরত্ববিধি।লকডাউনের আগে থেকেই ঝাঁপ বন্ধ ছিল কলকাতার শপিং মলগুলির।এবার তালা খোলার পালা।হোটেল-রেস্তোরাঁর মতো, ৮ জুন, সোমবার থেকে খুলছে শপিং মলের দরজা।তার আগে শহরের শপিং মলগুলিতে জোরকদমে চলছে স্যানিটাইজেশন।শপিং মলে পা রাখা থেকে বেরোন পর্যন্ত মানতে হবে অনেক নিয়ম৷লিফট,এসকেলেটর,টয়লেট সর্বত্রই বজায় রাখতে হবে দূরত্ব বিধি।দূরত্ববিধি বজায় রাখার জন্য প্রতিটি মলেই বিশেষ মার্কিং করা হচ্ছে।জায়গায় জায়গায় লাগানো হচ্ছে সতর্কতামূলক পোস্টার।Reporter Aniruddha Benerjee

মানতে হবে নিয়ম, ১১ জুন থেকে খুলছে কলকাতা হাইকোর্ট

Web Desk:এ বার খুলছে কলকাতা হাইকোর্ট৷১১ জুন থেকে পরীক্ষামূলক ভাবে খোলা হচ্ছে কলকাতা হাইকোর্ট৷করোনা রুখতে যাবতীয় নিয়ম, নীতি মেনেই হাইকোর্টের কাজকর্ম চলবে৷জানা গিয়েছে, ২টি ডিভিশন বেঞ্চ ও তিনটি সিঙ্গল বেঞ্চ বসবে৷জামিন মামলার শুনানি হবে ভিডিও কনফারেন্সে৷১৫ জুন থেকে সপ্তাহে তিন দিন হাইকোর্ট খুলবে৷হাইকোর্টের এজলাসে ভিড় করা যাবে না৷কোনও আইনজীবী বার রুমেও ভিড় করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল৷শুক্রবারই লকডাউন তোলার সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার ও কেন্দ্রকে নোটিস দিয়েছে কলকাতা হাইকোর্ট৷নোটিসে হাইকোর্ট জানতে চেয়েছে,লকডাউন তোলার আগে কারও পরামর্শ নেওয়া হয়েছিল? নেওয়া হয়ে থাকলে সেই ব্যক্তিরা কারা? ১১ জুনের মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে অ্যাভিডাভিট দিতে বলেছে উচ্চ আদালত৷প্রসঙ্গত, লকডাউন এ বার ধীরে ধীরে শিথিল করতে আনলক ওয়ান চালু করেছে কেন্দ্র৷এই পর্যায়ে অর্থনীতির বড় অংশই খুলে যাচ্ছে৷ফলে অর্থনৈতিক কাজকর্মও পুরোদমে শুরু হয়ে গিয়েছে৷Reporter Aniruddha Benerjee

ফের খুলছে পেট্রাপোল,করোনা বিধি মেনে সীমান্ত বাণিজ্যে অনুমতি রাজ্যের

Web Desk: আগামিকাল থেকে ফের খুলছে পেট্রাপোল।করোনা বিধি মেনে চালু হচ্ছে সীমান্ত বাণিজ্য। দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছিল পেট্রাপোলে,ভারত ও বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে।এদেশে পেট্রাপোল, বাংলাদেশে বেনাপোল।মার্চ মাসে পশ্চিম বাংলার পাশাপাশি বাংলাদেশেও ভালরকম থাবা বসিয়েছিল করোনা ভাইরাস।ফলে ১৩ মার্চ থেকে এই স্থলবন্দর দিয়ে যাত্রীদের যাতায়াত নিষিদ্ধ করে দেওয়া হয়।প্রাথমিক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয় ১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দেশের সবচেয়ে বড় এই স্থল বন্দর।প্রথম লকডাউনের কিছুদিন পর থেকেই বন্ধ ছিল উত্তর চব্বিশ পরগণার পেট্রাপোল- বেনাপোল সীমান্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য।দ্বিতীয় দফার লকডাউনের অধিকাংশ সময়টুকুও সেই নির্দেশ বলবৎ ছিল৷ কিন্তু কিছুদিন আগেই পেট্রাপোল বেনাপোল সীমান্তে দুই দেশের আধিকারিকদের আলোচনার পর ফের আমদানি- রফতানি শুরু হয়।যদিও করোনা সংক্রমণের আশঙ্কায় এই সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্য সরকার।যদিও যাবতীয় সুরক্ষা বিধি মেনে লেনদেন হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের দলও সীমান্তে ঘুরে যায়।লকডাউনের শুরুতে কেন্দ্রীয় সরকারের নির্দেশ ছিল,দুদেশের নাগরিক চাইলে এই বন্দর ব্যবহার করে দেশে ফিরতে পারবেন। আমদানি রফতানির কাজ চলবে।বাস্তবে প্রথম দফার লকডাউন শুরু হওয়ার কয়েকদিন পরই এই সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ হয়ে যায়।এই সীমান্তের কর্মরত শ্রমিকরা করোনা সংক্রমণের আশঙ্কা প্রকাশ করে আসছিলেন।তাঁদের দাবি, পণ্য পাঠাতে ভারতের যে সমস্ত ট্রাক বাংলাদেশে যাবে সেখান থেকে কেউ সংক্রমিত হয়ে ফিরলে বিপদ আরও বাড়বে।সেই মতকে সমর্থন করে বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ পেট্রাপোল বেনাপোল সীমান্ত বন্ধের দাবী জানিয়ে চিঠি দেন জেলা শাসককে।Reporter Aniruddha Benerjee

পাঁচ বছরের শিশুর সামনেই মা-কে গণধর্ষণ, সিগারেটের ছ্যাঁকা;চলল চড় থাপ্পর

Web Desk:Reporter Aniruddha Benerjee

পাঁচ বছরের শিশুর সামনে স্বামীর উপস্থিততে গন ধর্ষণের স্বীকার বছর ৩০ এর এক মহিলা। শুধু তাই নয় ধর্ষণের পাশাপাশি  সিগারেটের ছ্যাঁকা দিয়ে রীতিমত চলল অত্যাচার। ঘটনাটি ঘটেছে কেরালের তিরুবনন্তপুরমের। এই ঘটনায় পুলিশ ধর্ষিতা মহিলার স্বামী সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে। 
ধর্ষিতা মহিলা পুলিশকে জানিয়েছেন তিরুবনন্তপুরমের কাছে বিচে যাওয়ার নাম করে তাঁর স্বামী ছেলে সহ এক বন্ধুর বাড়িতে নিয়ে যায় তাঁকে। সেখানে মহিলাকে জোর করে মদ খাওয়ানো হয়। এরপর তাঁকে‌ দফায় দফায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ মহিলার। তারপরে সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয়।  পাশাপাশি চলে চড়ও থাপ্পড়।। 
অত্যচার চলাকালীন পাঁচ বছরের শিশু যখন কান্নায় ভেঙে পড়ে তখন তাকেও আক্রমণ করতে থাকে ধর্ষণকারীরা। মহিলা বলেন যে তাঁকে ওখান থেকে যেতে দেওয়া হয় এই শর্তে যে বাচ্চাকে বাড়িতে রেখে এসে ফের তিনি ফিরে আসবেন। ফেরার পথে মহিলা রাস্তায় একটা গাড়ি থামান। তারপর পুরো ঘটনাটি খুলে বলেন তাদের সঙ্গে। সেই ব্যক্তিরা তখন পুলিশে খবর দেয় ও মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  
তিরুবন্তপুরম গ্রামীনের পুলিশ সুপার অশোক কুমার জানিয়েছেন যে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ধর্ষিতার স্বামীও এই ঘটনায় জড়িত ছিলেন। তিনি মহিলার ওপর জোর দেন পুলিশে অভিযোগ না করার জন্য। পুলিশ আরও জানিয়েছেন,যে সকল অভিযুক্তদের আটক করা হয়ে তাদের‌ আগেই পুলিশের খাতায় নাম রয়েছে।