মালদা ইংরেজবাজার থানার পুলিশের বড় সাফল্য ডাকাতি করার আগেই পুলিশের জালে ধরা পড়ল দুই দুষ্কৃতী। উদ্ধার হয়েছে একটি দেশী আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ। ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান, “ধৃতদের নাম হায়দার শেখ (২৫) ও মীর সফিউদ্দিন (৩২)। ওই দুইজনের বাড়ি যথাক্রমে মোথাবাড়ি থানা এলাকার কমলপুর অঞ্চলের নয়াবস্তি ও মীরপাড়া এলাকায় । তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি মোটরবাইকে ,একটি দেশী পাইপগান ও গুলি,। তারা মোটরবাইক করে কোন দুষ্কর্মের উদ্দেশ্যে যাচ্ছিল।” অভিযুক্তদের মালদা জেলা আদালতে তোলা হবে।Developed Reporter Samrat Ghosh
Category Archives: Uncategorized
প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে গ্রেফতার করল এসওজি ও বহরমপুর থানার পুলিশ
প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে গ্রেফতার করল এসওজি ও বহরমপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দুপুরে বহরমপুরের রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সেতুর উপর থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট। এখান থেকে জাব্বার শেখ ও মানিক সরকারকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এদিন সন্ধ্যায় জলঙ্গীর রায়পাড়া এলাকা থেকে জাকির হোসেন নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় আরও ১২ হাজার ইয়াবা ট্যাবলেট। দুবারে অভিযানে মোট ৩২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সোমবার ধৃতদের কোর্টে তোলা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে পুলিশ। রবিবার বহরমপুরের জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কে সবরি রাজকুমার।Developed Reporter Samrat Ghosh
মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে সীমান্ত বাণিজ্যের চালুর করার দাবি ব্যবসায়ীদের

Web Desk:লকডাউন ৮৫ দিন কেটে গেল সীমান্ত বাণিজ্য বন্দর চালুর দাবিতে ঘোজাডাঙ্গা সীমান্তের ব্যবসায়ীরা ইছামতি ব্রিজের সম্মুখে ইটিন্ডা রোডে পথ সভা করলো। রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তের আটটা স্থলবন্দর রয়েছে। ইতিমধ্যে হিলি, পেট্রোপোল, ফুলবাড়ী সহ সাতটি বন্দর খুলে গেলও। বসিরহাট মহাকুমার বসিরহাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙ্গা স্থলবন্দর এখনো বন্ধ। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর এখনো চালু হয়নি। লকডাউন এ৮৫ দিন কেটে গেল এখনো ঘোজাডাঙ্গা সীমান্তে আমদানি ও রপ্তানি করতে পারছেন না ২০০০, ব্যবসায়ীর সঙ্গে প্রায় লক্ষাধিক কর্মী ।এর সঙ্গে পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে যুক্ত। ইতিমধ্যে ব্যবসায়ীদের পক্ষ থেকে জেলাশাসক ও নবান্নের স্বরাষ্ট্র সচিব কে জানানো সত্ত্বেও এখনো কোন সূরাহা করতে পারলোনা। তাই তারা বাধ্য হয়ে পথে নামতে হয়েছে। বসিরহাট ইছামতি ব্রিজের সীমান্তে রোডের সম্মুখে রাস্তার উপরে মাইক বেঁধে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে পথসভা করছেন ব্যবসায়ীরা। ঘোজাডাঙ্গা আমদানি-রপ্তানি সংস্থার সম্পাদক জয়দেব সরকার বলেন, ব্যবসায়ী থেকে শুরু করে কয়েক লক্ষ পরিবার আমরা এই সীমান্ত আমদানি রপ্তানির ব্যবসার সঙ্গে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যুক্ত আছি। একদিকে লকডাউন এর জেরে আমাদের যেমন রুজি-রোজগার টান পরেছে। অন্যদিকে সীমান্ত বানিজ্য বন্ধের ফলে আমাদের অনাহারে দিন কাটাতে হচ্ছে। রাজ্যের সাতটি স্থলবন্দর চালু হলোও উওর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় ঘোজাডাঙ্গা সীমান্তে বাণিজ্যে এখনো বন্ধ। যার ফলে বিপাকে পড়েছে সীমান্ত বাণিজ্যের ব্যবসায়ী থেকে কর্মীরা। দ্রুত সীমান্তবানিজ্য চালু না হলে আমরা বৃহত্তম আন্দোলনের ডাক দেবো।যাতে সীমান্ত বানিজ্য চালু করা যায় তার দাবি জানাচ্ছি।
Reporter Aniruddha Benerjee
ডাউনি সন্দেহে কুসংস্কারাচ্ছন্ন গ্রাম

Web Desk:ডাইনি অপবাদ দিয়ে এক বয়স্ক মহিলাকে বাড়িতে একঘরে করে রাখার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি মন্তেশ্বর থানার অন্তর্গত মাঝের গ্রাম উত্তরপাড়া এলাকার। বিগত বেশ কিছুদিন আগে এক সাধু গ্রামে এসে ওই সরস্বতী সাঁতরা নামের ওই মহিলার প্রতিবেশীদের জানান, গ্রামে এক ডাইনি রয়েছে তার জন্যই গ্রামে ক্ষতি হচ্ছে অবিলম্বে গ্রামের ওই ডাইনি কে মেরে ফেলতে হবে। তারপরে গ্রামবাসীরা সরস্বতী সাঁতরা কে চিহ্নিত করে তাকে নানান রকম ভাবে হুমকি দিতে থাকে, বাড়িতে একঘরে করে রাখা হয় ওই মহিলা এবং তার ছেলে ও বৌমা কে. ঘটনার কথা পঞ্চায়েত প্রধান ও বিডিও অফিসে জানানোর পরে নড়েচড়ে বসে প্রশাসন। ওই গ্রাম থেকে ৪ জনকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানা পুলিশ। যদিও ওই মহিলার ও তার ছেলের দাবি রাতের অন্ধকারে খুন করার হুমকি দিয়ে তো কুড়ি পঁচিশ জন লোক। মাত্র ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বাকিরা এখনো গ্রামে রয়েছে। তাই এখনো আতঙ্কিত রয়েছি। এসবের পরও প্রশ্ন একটাই, আধুনিক যুগে কিভাবে কুসংস্কারের অন্ধকারে ডুবে রয়েছে মানুষ প্রশ্ন থেকেই যাচ্ছে।
Reporter Aniruddha Benerjee
একটি অফিসের দখলদারিকে কেন্দ্র করে দুই পার্টির মধ্যে উত্তেজনা

Web Desk:হকার্স ইউনিয়নের অফিস দখলকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল এর উত্তেজনা চাঞ্চল্য এলাকা। ঘটনাটি ঘটেছে গাংপুর জোতরাম এলাকায় বিশাল পুলিশবাহিনী এসে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। তৃণমূলের অভিযোগ বিজেপি ওই তৃণমূলের অফিস দখল করে জোর করে নিজেদের ঝান্ডা ও রং করে লাগিয়ে দেয় অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এসে তালা দিয়ে দেয় সেই অফিসে আজ বিজেপি জোর করে খুলে। অন্যদিকে বিজেপি অভিযোগ তৃণমূল বিজেপির অফিস দখল করতে যায়। অন্যদিকে তৃণমূল অভিযোগ করে যে আমাদের পার্টি অফিস আমরা কেন দখল করতে যাবো।Reporter Aniruddha Benerjee
মালদায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২

Web Desk:আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাত্রে ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সাদুল্লাপুরের লিচুতলা এলাকায় হানা দিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে ধূতরা হল মোথাবাড়ি থানার কমলপুর নয়াবসতি এলাকার বাসিন্দা হায়দার সেখ। বয়স ২৫। এবং মিরপাড়া কমলপুর এলাকার বাসিন্দা সেখ সফিউদ্দিন। বয়স ৩২। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং দুই রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গেছে আজ এই দুইজনকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।Reporter Aniruddha Benerjee
‘চিনকে যোগ্য জবাব দিক ভারত’, চাইছে ইন্দো-চিন সংঘর্ষে নিহত বাঙালি জওয়ানের পরিবার

Web Desk: লাদাখে ইন্দো-চিন সংঘর্ষের জেরে বাঙালি জওয়ানের মৃত্যু। মৃতের নাম রাজেশ ওরাং। বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার বেলগড়িয়া গ্রামের বাসিন্দা রাজেশ ৫ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন। এরপর থেকেই তিনি লাদাখে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে খবর, গতকাল বিকেলে তাঁর মৃত্যুর খবর সেনার তরফে ফোন করে জানানো হয়। চিনকে যোগ্য জবাব দিক ভারত। বাড়ির ছেলেকে হারিয়ে প্রতিক্রিয়া পরিবারের।Reporter Aniruddha Benerjee
এভারেস্ট জয়ীর বাড়ি থেকে চুরি গেল পদ্মশ্রী পুরস্কার

Web Desk:এভারেষ্ট জয়ী প্রেমলতা আগরওয়ালের বাড়ি থেকে খোয়া গেল তার সম্মান পদ্মশ্রী পুরস্কার। দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মানের স্মারক চোরেরা নিয়ে পালালেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১৫’ই জুন) জামশেদপুরে পর্বতারোহীর বাড়ি থেকেই চুরি হয় তার সন্মাননা।
সোমবার ভোরে দুস্কৃতিরা প্রেমলতার বাড়ি থেকে পদ্মশ্রীর স্মারক ছাড়াও নগদ ২০ হাজার টাকা, ১৫টি রুপোর কয়েন ও দু’টি কম্পিউটার হার্ড ডিস্ক নিয়ে চম্পট দেয়। হার্ড ডিস্কগুলিতে প্রেমলতার পবর্তারোহনের ছবি ছাড়াও বিভিন্ন পুরস্কার গ্রহণের সব ছবি ও ভিডিও ছিল। প্রেমলতার স্বামী পুলিশে চুরির অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন ভোর ৫টা নাগাদ ঘটেছে এই চুরির ঘটনা।
প্রেমলতা ও তাঁর পরিবারের লোকজন রাতে সেখানে ছিলেন না। তাঁরা সোনারিতে নিজেদের নতুন বাড়িতে ছিলেন। পুরনো বাড়ির অর্ধেক জিনিসপত্র নতুন বাড়িতে নিয়ে যাওয়া হলেও বাকি অর্ধেক পুরনো বাড়িতেই থেকে গিয়েছে এখনও। যার মধ্য থেকে খোয়া গিয়েছে পদ্মশ্রীর মতো অমূল্য স্মারক। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।২০১১ সালের ২০ মে ৪৮ বছর বয়সে প্রেমলতা মাউন্ট এভারেস্ট জয় করেন। ২০১৩ সালে তাঁকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করে ভারত সরকার।সেই সময় সবথেকে বেশি বয়সে এভারেস্ট জয়ী ভারতীয় মহিলা ছিলেন তিনিই।
Reporter Aniruddha Benerjee
মহেশতলা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড এখনও জলের নীচে ! ক্ষোভে ফুঁসছে বাসিন্দারা

Web Desk:আমফান পেরিয়ে গেছে ২৭ দিন আগে। তারপরে কলকাতা শহরে সবকিছু নিয়ে নানা আলোচনা-সমালোচনা প্রতিবাদ-প্রতিরোধের ঝড় বয়ে গেছে। আস্তে আস্তে ছন্দে ফিরেছে গ্রাম থেকে শহর।প্রদীপের তলায় যেরকম অন্ধকার থাকে। ঠিক তেমনই কলকাতা শহরতলীতেই সেই অন্ধকার দেখা গেল। মহেশতলা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড শিবরামপুর রোডের ২৩ পল্লীর ,চক কেন্দুয়া এলাকা। এলাকায় ঢুকতেই দেখা গেল রাস্তা, বাড়ির উঠোন, এমনকি কোনও কোন ও বাড়ির ভিতরেও এখনও জল ঢুকে আছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে অন্ততপক্ষে দেড় হাজার পরিবার জলের তলায়। জলে রীতিমতো শ্যাওলা কচুরিপানা জন্মে গেছে। তাকালে মনে হবে খাল আর পুকুর। না! ওগুলো রাস্তা ও মানুষের বাড়ির উঠোন। বিশ্বনাথ ধর দীর্ঘ ২২ বছর ধরে ওই এলাকায় বাড়ি করে আছেন। তার কথায়,বছরে চার মাস এই এলাকা জলের তলায় থাকে। বহুবার বহু দরবার করেও, কোনও লাভ হয়নি। স্থানীয় কাউন্সিলর থেকে আরম্ভ করে সমস্ত নেতা প্রত্যেকেই শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন। জল রোদে শুকিয়ে যায়, কিন্তু কেউই নিকাশের ব্যবস্থা কোনদিনই করে দেয়নি।
ওখান থেকে এক কিলোমিটার দূরে বেগোর খাল। সেখানে একটি নিকাশি করে জল ফেললেই, এলাকার জল কমে যায়। নেতারা স্বীকার করছেন জল জমে থাকে ওই এলাকাতে।কিন্তু কি করে মানুষগুলো মুক্তি পাবে? সেটার কথা কেউ বলছে না। এলাকায় ছোট ছোট শিশু থেকে মহিলা সবাই অঞ্চলের জমা জলের মধ্যে দিয়ে হাঁটছে। শৌচালয়ের চেম্বার ডুবে গিয়ে মলমূত্র সব একাকার। জলে পা দিলেই চামড়ার রোগের সম্ভাবনা প্রবল। তারপর মশা-মাছি বিষাক্ত পোকামাকড় সাপ সেগুলো তো আছেই।পানীয় জলের সংকট তো রয়েছেই। পরিস্থিতি নিয়ে মহেশতলা পৌরসভার ভারপ্রাপ্ত অ্যাডমিনিস্ট্রেটর দুলাল দাস এর সঙ্গে কথা বললে, তিনি ফোনে পরিষ্কার জানিয়ে দেন – ওই এলাকার জল এখনই কমানো সম্ভব নয়। ২৫ থেকে ৩০ বছরের সমস্যা হঠাৎ করে সমাধান সম্ভব নয়। তার দাবি, রাজ্যের পৌর মন্ত্রীও বিষয়টি জানেন। ফলে, আবার হয়তো ওই মানুষগুলো প্রতিশ্রুতি পাবেন। কিন্তু জল বোধহয় চারদিকে এই ভাবেই ঘিরে থাকবে। তবে দুলাল বাবু বলেন,কলকাতা পৌরসভার জল ওখানে এসে এই পরিস্থিতি করেছে। পৌর মন্ত্রী বিষয়টি দেখছে। দেখা যাক ভবিষ্যৎ কি হয় !Reporter Aniruddha Benerjee
বিপদ বাড়ছে অনিল আম্বানির, ১২০০ কোটি টাকার ঋণ আদায়ে ট্রাইবুনালের দ্বারস্থ SBI
আরও বিপাকে অনিল আএর আগেও এই ধরনের সমস্যায় পড়েছিলেন এশিয়ার ধনীতম শিল্পপতি মুকেশ আম্বানির ভাই অনিল। তখন শেষ মুহুর্তে তাঁর হয়ে টাকা দিয়েছিলেন মুকেশ। ফলে জামিন পান ৬০ বছর বয়সি অনিল। জেলে যাওয়ার হাত থেকেও রেহাই মেলে। সংবাদ সংস্থা সূত্রে খবর, দেউলিয়া আইন অনুসারে অনিলের থেকে ১২০০ কোটি টাকা আদায় করতে চাইছে এসবিআই। অনিল আম্বানির মুখপাত্র জানিয়েছেন, ব্যক্তিগত ঋণ ছিল না। রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড ও রিলায়েন্স ইনফ্রাটেল লিমিটেডের হয়ে তিনি এসবিআই থেকে এই ঋণ নিয়েছিলেন।ম্বানি (Anil Ambani)। তাঁর ব্যক্তিগত গ্যারান্টিতে নেওয়া ১,২০০ কোটি টাকার ঋণ আদায় করার লক্ষ্যে আসরে নামছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া । রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড (Reliance Communications) ও রিলায়েন্স ইনফ্রাটেল লিমিটেডের হয়ে এসবিআই থেকে এই ঋণ নিয়েছিলেন অনিল। রিলায়্যান্স কমিউনিকেশনস লিমিটেডের কর্ণধারের বিরুদ্ধে এই পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছে এসবিআই (SBI)। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল অনিলকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছে এ বিষয়ে জবাব দেওয়ার জন্য।Developed Reporter Samrat Ghosh


