স্ত্রীর প্রতি অভিমান, বলগনায় আত্মঘাতী স্বামী

Web Desk: স্ত্রীর সঙ্গে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন ভাতারের এক যুবক, এলাকায় শোকের ছায়া।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা গ্রামে তপন দাস, বয়স 28 বছর, স্ত্রীর সঙ্গে অভিমানে হলেন তিনি।
তপন দাসের বাবা গোপন দাস জানান,আমরা স্বামী-স্ত্রী দুজনেই বর্ধমান এ কাজ করি। বর্ধমানেই থাকি, ছেলের সঙ্গে বৌমা জবা দাসের প্রায়ই ঝগড়া হতো।
গত দু’মাস আগে বৌমা জবা দাস বাবার বাড়ি ভাতারের ভাটাকুল চলে যায়।
আর বৌমা আসেনি তাই অভিমানে গতকাল রাত্রে আমার বাড়ির কাছে অন্য মুন্না মন্দিরের পাশে একটি আটচালায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন আমার ছেলে তপন দাস।
আমার ছেলে আত্মহত্যা না করে আমার কাছে চলে গেলে হয়তো এই ঘটনা ঘটতো না।
সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ পাঠিয়েছে।
পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত কোনো অভিযোগ হয়নি ভাতার থানায়।
Reporter Aniruddha Benerjee

ডিসেম্বর পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে পারবেন তথ্যপ্রযুক্তি কর্মীরা

Web Desk: আগে স্থির হয়েছিল, জুলাই অবধি বাড়ি থেকে কাজ করবেন তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি সহায়ক শিল্পের কর্মীরা। কিন্তু দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে টেলিকম দফতর থেকে জানানো হল, আগামী ডিসেম্বর মাস পর্যন্ত ওই ছাড় দেওয়া হবে। অর্থাৎ এবছর পুরোটাই তথ্যপ্রযুক্তি কর্মীরা বাড়ি থেকে কাজ করতে পারবেন।
টেলিকম দফতর থেকে বলা হয়েছে, “দেশে করোনা পরিস্থিত উদ্বেগজনক। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আইটি কর্মীদের ছাড়ের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে।” এই সিদ্ধান্তে খুশি হয়েছে তথ্যপ্রযুক্তি শিল্প। উইপ্রোর চেয়ারম্যান রিশাদ প্রেমজি টুইট করে বলেছেন, “এখন কাজের পদ্ধতি বদলে ফেলতে হচ্ছে। প্রথম থেকেই আমাদের সাহায্য করছে সরকার। আমরা সরকারকে ধন্যবাদ দিচ্ছি।”
ভারতের তথ্যপ্রযুক্তি শিল্প বহুদিন ধরেই সরকারের কাছে আর্জি জানাচ্ছিল, স্থায়ীভাবে বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়া হোক। তারা চায়, কয়েকজন কর্মী অফিসে এসে কাজ করুন, বাকিরা ডিউটি করুন বাড়ি থেকে। এইভাবে অফিসের পিছনে খরচ অনেকাংশে কমানো যাবে। সরকার ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ ছাড় দেওয়ার পরে ন্যাসকম-এর প্রেসিডেন্ট দেবযানী ঘোষ টুইট করে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
করোনা অতিমহামারীর ফলে অন্যান্য শিল্পের মতো তথ্যপ্রযুক্তি শিল্পও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এখনই বলা যাচ্ছে না।
Reporter Aniruddha Benerjee

আজ থেকে চালু বারাসত স্টেডিয়ামের ৫০ বেডের ‘সেফ হোম’

Web Desk: আজ বারাসত স্টেডিয়ামে  চালু হল ৫০ বেডের ‘সেফ হোম’। উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীদের আলাদা করে রেখে চিকিৎসার জন্যই মূলত তৈরি এক ‘সেফ হোম’।  উত্তর ২৪ পরগনা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এমন ব্যবস্থা করা হয়েছে বলে মঙ্গলবার জেলা প্রশাসন সূত্রে জানান হয়েছে। 

এই সেফ হোমে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৫০ শয্যা বিশিষ্ট  উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীদের রাখা হবে। প্রশাসন সূত্রে খবর, যে সব করোনা আক্রান্ত রোগী বাড়িতে ঠিক মত কোয়রান্টিনে থাকতে পারছেন না তাদের জন্যই এই সেফ হোম। পাশাপাশি যে সব করোনা আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটবে তাদের এখান থেকেই কোভিড হাসপাতালে স্থানান্তর করা হবে চিকিৎসকেরা।
Reporter Aniruddha Benerjee

ভারত-পাকিস্তান বর্ডারে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১ সেনা সহ ৮ BSF কর্মী

Web Desk: আন্তর্জাতিক সীমান্তে চোরাচালানের কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে একজন সেনা সদস্য সহ ৮ সীমান্ত সুরক্ষা বাহিনীর (BSF) কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বিএসএফের আধিকারিক।

জানা গেছে গত ১১ জুলাই ভারত-পাকিস্তান আন্তজার্তিক সীমান্তের সাম্বা সেক্টরে মোতায়েন ছিলেন বিএসএফ কনস্টেবল সুমিত কুমার। তাঁর উপস্থিততে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের চোরাচালান কর্মকাণ্ড ঘটে বলে অভিযোগ, এরপরেই বিএসএফ তাঁর বিরুদ্ধে তদন্তে নেমে জানা যায়, যে দেশবিরোধী কার্যকলাপ ও নিষিদ্ধ উপাদান সহ আন্তঃসীমান্ত অপরাধীদের সাথে যোগসাজোগ রয়েছে। এরপরেই তাঁকে বরখাস্ত করা হয়। পাশাপাশি তদন্তে উঠে আসে আরও একাধিক কর্মীর নাম । এরপরেই আজ বিএসএফ সূত্রে জানা গেছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক সেনাকর্তা সহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে।
Reporter Aniruddha Benerjee

বালিগঞ্জে সিএসসি দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন প্রদেশ কংগ্রেসের

Web Desk: আজ বালিগঞ্জে সিএসসির দফতরে সামনে বিক্ষোভ প্রদর্শন করল  দক্ষিণ কলকাতা প্রদেশ কংগ্রেসের প্রতিবাদী মঞ্চ। মঞ্চের পক্ষ থেকে লকডাউন এর মাসে অত্যাধিক বেশি ইলেকট্রিকের বিল আসার প্রতিবাদে এবং অত্যাধিক বিল মুকুবের দাবিতে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার কে ডেপুটেশন জমা দেওয়া হয় ।

আন্দোলন রত প্রতিবাদী মঞ্চের কংগ্রেস নেতা জানান এই লক ডাউন এর বাজারে গৃহস্থের বাড়িতে অত্যাধিক টাকার বিল যাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিল মুকুবের দাবি জানাচ্ছি এবং তিনি আরো অভিযোগ করেন সিএসসি সাথে বর্তমান রাজ্য সরকারের একটা গোপন বোঝাপড়া রয়েছে।
Reporter Aniruddha Benerjee

শ্বাশুড়ি কে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার জামাই

Web Desk: ভাতারের বাসুদা গ্রামে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাসুদা গ্রামে মাসি শাশুড়ি কে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারল জামাই। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের বাসুদা গ্রামে।
উল্লেখ্য জামাই কৃষ্ণ মালিক বাড়ি পান্ডুয়াই। তার বিয়ে হয়েছিল ভাতারের কুমারুনগ্রামে গঙ্গা মালিকের সঙ্গে আট বছর আগে। তাদের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।গঙ্গা মালিকের অভিযোগ গত শুক্রবার তাকে তার স্বামী মারধর করে এবং বাড়ী থেকে বের করে দেয়। সে পান্ডুয়া থেকে চলে আসে ভাতারের তার মাসির বাড়ি বাসুদা গ্রামে।
এরপর তার স্বামী অর্থাৎ কৃষ্ণ মালিক গতকাল অর্থাৎ সোমবার তার মাসি শাশুড়ির বাড়ি বাসুদা গ্রামে আসেন। সেখানে তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও শ্বশুর অজিত মালের সঙ্গে বকাবকি করেন এবং হুমকি দেন তাদেরকে পুড়িয়ে মারবেন।

কৃষ্ণ মাল বকাবকি করে তার বোনের বাড়ি ভাতারের খুরুল গ্রামে চলে যায়।রাত্রি 11 টার সময় এসে ঘরে শুয়ে থাকা তার মাসি শাশুড়ি জ্যোৎস্না মাল ও অজিত মালকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে চাই। ঘটনাস্থলেই তার শাশুড়ি জ্যোৎস্না মাল মারা যান, অজিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্ধমান মেডিকেল কলেজে।

ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ কৃষ্ণ মালিক কে মেমারির হাসপুকুর মোড় থেকে গ্রেপ্তার করে। আজ তাকে বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হয়।

মৃত জ্যোৎস্না মালের পরিবারের লোকজনের দাবি কৃষ্ণ মালিকের কঠিন সাজা হোক।
সমগ্র ঘটনায় এলাকায় শোকের ছায়া।
Reporter Aniruddha Benerjee

অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মেরে টাকা ছিনিয়ে নিয়ে পালালো দুষ্কৃতীরা

Web Desk: বাজার থেকে সবজি বিক্রি করে বাড়ি যাওয়ার পথে তিন মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরে তার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা। মেয়েকে মার খেতে দেখে বৃদ্ধা মা বাঁচাতে গেলে দুষ্কৃতীদের হামলায় তিনিও আক্রান্ত হন। আক্রান্ত হন প্রতিবেশী আরেক মহিলা। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার 52 বিঘা কৃষ্ণনগর এলাকায়। আক্রান্ত ওই অন্তঃসত্ত্বা গৃহবধূর নাম ফুলন মন্ডল। তার মায়ের নাম পার্বতী মন্ডল‌ এবং আরেকজন প্রতিবেশী মহিলা অনিতা মন্ডল। এরা তিনজনেই ভ্যানে করে ইংরেজবাজার শহরের সানি পার্ক এলাকায় সবজি বিক্রি করে। এদিন সবজি বিক্রি করে বাড়ি যাওয়ার পথে মাঝ পথে এলাকার দুষ্কৃতীরা তাদের পথ আটকায় বলে অভিযোগ। এরপর তাদের মারধোর করে দুই হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে। জানা গেছে ঘটনায় ইংলিশ বাজার থানায় অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনায় বিষয়টি নিয়ে ইংলিশবাজার থানার পুলিশ তদন্তে নেমেছে।
Reporter Aniruddha Benerjee

করােনা আক্রান্তকে জুতােপেটা , তাঁর স্ত্রীকেও হেনস্থার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে

Web Desk: দক্ষিণ শহরতলীর পাটুলি অঞ্চলে একটি বিলাসবহুল আবাসনের এক করােনা আক্রান্ত আবাসিককে জুতােপেটা করার মতাে গুরুতর অভিযােগ উঠল তাদেরই সহ আবাসিকদের বিরুদ্ধে ।

হেনস্থার মুখে পড়তে হয় করােনা আক্রান্ত আবাসিকের স্ত্রীকেও । যার জেরে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে ওই দম্পতিকে।ঘটনাটি নিয়ে ইমেল মারফত কলকাতা পুলিশের কাছে অভিযােগ জানিয়েছেন আক্রান্ত দম্পতি ।

উল্লেখ্য , মঙ্গলবারই বেহালা সরশুনা এলাকায় করােনা যােদ্ধা চিকিৎসককে বাড়িতে ঢুকতে বাধা দেন প্রতিবেশীরা । চিকিৎসকের দাদাকে বেধড়ক মারধর করেন প্রতিবেশীরা । ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতারও করেছে ।

আর ঘটনার রেশ কাটতে না কাটতেই পাটুলীর ঘটনাটি প্রকাশ্যে এল । পুলিশ সূত্রে খবর , গত ১৭ জুলাই পাটুলীর কেন্দুয়ার আবাসনের বাসিন্দা তথ্যপ্রযুক্তি কর্মীর করােনা পজেটিভ রিপাের্ট আসে । তবে শরীরে কোনও উপসর্গ না থাকায় তাকে তার আবাসনেই আইসােলেশনে রাখা হয় ।

আর এতেই প্রতিবেশীদের একাংশ ক্ষুব্ধ হন । এরপর মঙ্গলবার তার স্ত্রী কাপড়জামা শুকনাে করতে আবাসনের ছাদে ওঠেন। একজন করােনা আক্রান্ত রােগী বাড়িতে , তা সত্ত্বেও তিনি কেন ছাদে উঠেছেন তা নিয়ে বচসার সূত্রপাত ।

এরপরই করােনা আক্রান্ত স্বামীকে সহ আবাসিকদের কয়েকজন জুতােপেটা করে । তার অন্তস্বত্তা স্ত্রীকেও হেনস্থার মুখে পড়তে হয়। এই অভিযােগ অবশ্য অস্বীকার করেছেন প্রতিবেশীরা । পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে ।
Reporter Aniruddha Benerjee

নিজেদের সুরক্ষার দাবিতে নার্সদের বিক্ষোভ সাগর দত্ত হসপিটালে

Web Desk: ফের নার্সদের বিক্ষোভ দেখা গেল দক্ষিণ 24 পরগনার সাগর দত্ত হসপিটালে। এই হসপিটাল টিকে কোভিড হসপিটাল হিসাবে চিহ্নিত করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। সেখানে ৫০০বেড থাকার কথা ছিল কিন্তু আপাতত 50 বেড নিয়ে শুরু হয়েছে কোভিড চিকিৎসা কেন্দ্র ।

পর্যাপ্ত পরিমাণে নার্স এবং ডাক্তার অভাবে অসুবিধায় পড়ছে নার্সরা ।একদিকে কোভিড পেসেন্ট অপরদিকে সাধারণ রোগীদের তাদেরই পরিষেবা দিতে হচ্ছে । এই নিয়ে গতকাল থেকে হসপিটালের নার্সরা বিক্ষোভ দেখায় সুপারের ঘরের সামনে। তাদের দাবি পর্যাপ্ত ডাক্তার ও নার্স দিতে হবে। তারা যেমন 24 ঘন্টা ডিউটি দিচ্ছে রোগীর সাথে ডাক্তার ও জুনিয়র ডাক্তার দের ও থাকতে হবে।একজন দুজন দিয়ে সমস্ত ওয়ার্ড দেখা তাদের পক্ষে সম্ভব নয় ।

নার্সদের অভিযোগ তাদের পর্যাপ্ত পরিমাণ ড্রেস নেই, মাস্ক নেই, এ বিষয়ে সুপার তাদের দাবী শুনে স্বাস্থ্য দপ্তরে বিষয়টি জানাবেন বলেছিলেন। কিন্তু কোনো সুরাহা হয় না,সেই পরিপ্রেক্ষিতে আজ টানা আড়াই ঘন্টা ডি এইচ এস নার্সিং স্মৃতি কণা মানি বৈঠক করেন হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে এরপর সিদ্ধান্ত নেওয়া হয় 7 দিনের মধ্যে নার্সদের সমস্ত দাবি পূরণ করা হবে।নার্সিং এর কাজে প্রয়োজনীয় জিনিসপত্র তারা পাবে এরকম আশ্বাস দিলে কর্তব্যরত নার্সরা তাদের আন্দোলন তুলে নেন।
Reporter Aniruddha Benerjee

কোভিড টিকার ফর্মুলা হাতানোর চেষ্টা করছে চিনা হ্যাকাররা !

Web Desk: করোনার টিকার যাবতীয় ফর্মুলা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে চিনের হ্যাকাররা। সায়েন্স রিসার্চ ফার্ম ও ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলির গবেষণার তথ্য চুরির চেষ্টাও হয়েছে। চিনের দিকেই সরাসরি অভিযোগের আঙুল তুলল আমেরিকা।

চিনের ভাইরাস সারা বিশ্বের ক্ষতি করছে এমন অভিযোগ আগেই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সাইবার অপরাধেও চিনকে কাঠগড়ায় তুলল আমেরিকা। মার্কিন বিচার বিভাগের কৌঁসুলি জন ডেমার্সের দাবি, আমেরিকা শুধু নয় বিশ্বের শতাধিক বায়োটেকনোলজি কোম্পানি ও ফার্মাসিউটিক্যালসের ভ্যাকসিন গবেষণার জরুরি ও গোপন নথি চুরির চেষ্টা করছে চিনের হ্যাকাররা। লি জিয়াউ (৩৪) ও ডং জিয়াঝি (৩৩) নামে চিনের দুই হ্যাকারকে শনাক্ত করাও হয়েছে বলে দাবি করেছেন তিনি। ডেমার্সের বক্তব্য, এই দুই হ্যাকার বিজ্ঞানী, ভাইরোলজিস্টরা ছাড়াও মানবাধিকার কর্মীদের ব্যক্তিগত তথ্যেও আড়ি পাতা শুরু করেছে। হ্যাকারদের সঙ্গে চিনা সরকারের যোগসাজশ আছে বলেও অভিযোগ করেছেন তিনি।

মার্কিন বিচার বিভাগের তরফে জানানো হয়েছে, লি এবং ডং চিনের একই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছে। দু’জনেই ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার। গত দশ বছর ধরে তারা কম্পিউটার হ্যাকিংয়ের কাজ করছে। অ্যাসিস্টান্ট অ্যাটর্নি জেনারেল জন ডেমার্সের দাবি, চিনের সরকারের হয়ে কাজ করছে এই দুই হ্যাকার। কোন কোম্পানিতে ভ্যাকসিনের গবেষণা কীভাবে হচ্ছে, টিকা তৈরি হচ্ছে কী করে তার যাবতীয় ফর্মুলা চুরির চেষ্টা চালাচ্ছে ওই দুই হ্যাকার লি এবং ডং।
Reporter Aniruddha Benerjee