সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ফুট উঁচুতে অবস্থিত ছাউনিতে সেনাকর্তা ও জওয়ানদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার কাকভোরে উত্তেজনার আবহেই লাদাখে পৌঁছন প্রধানমন্ত্রী। লেহ থেকে সেনার চপারে করে নিমুতে ফরোয়ার্ড পোস্টে পৌঁছন মোদি। তাঁর সঙ্গী ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (General Bipin Rawat) ও সেনাপ্রধান মনোজমুকুন্দ নারাভানে (Lt. General MM Naravane)। এদিন সেনাছাউনিতে সেনা, বায়ুসেনা এবং ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের আধিকারিক ও জওয়ানদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। লাদাখে উত্তেজনার পরিস্থিতিতে জওয়ানদের মনোবল বাড়ান মোদি।সেনা সূত্রে খবর, গালওয়ানে সংঘর্ষে আহত জওয়ানদের সঙ্গে বেস হাসপাতালে দেখা করবেন প্রধানমন্ত্রী। তারপর তিনি ১৪ কর্পসের জওয়ানদের উদ্দেশে ভাষণ দেবেন। সিন্ধু উপত্যকা ও জানস্কার রেঞ্জের মাঝে ১১ হাজার ফুট উঁচু সেনাছাউনিতে রয়েছেন প্রধানমন্ত্রী। প্রথমে ঠিক ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সেনাপ্রধানের সঙ্গে এদিন লাদাখ সফরে যাবেন। কিন্তু আচমকা এদিন সকাল সাতটা নাগাদ অঘোষিত সফরে যান প্রধানমন্ত্রী। রাজনাথ সিংয়ের সফরসূচি পরিবর্তন হয়েছে বলে জানা গিয়েছে। গত রবিবার বেতারে ‘মন কি বাত’ অনুষ্ঠানেই চিনের চোখে চোখ রেখে জবাব দেওয়ার অঙ্গীকার করেছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন, ‘যারা লাদাখে ভারতীয় ভূখণ্ডের দিকে কুদৃষ্টি দিয়েছিল, ভারতীয় সেনা তাদের কড়া জবাব দিয়েছে। ভারত বন্ধুত্ব রক্ষা করতেও জানে আবার কড়া জবাব দিতেও জানে। আমাদের সেনা শত্রুকে বুঝিয়ে দিয়েছে, ভারত মায়ের সম্মান তাঁরা কাউকে নষ্ট করতে দেবে না।’বিগত সাত সপ্তাহ ধরেই গালওয়ান উপত্যকা বা পাংগং লেকের ফিঙ্গার পয়েন্ট থেকে সরেনি চিনা ফৌজ। শুধু তাই নয়, ফিঙ্গার ৪ থেকে আর ভারতীয় জওয়ানদের টহল দিতে দিচ্ছে না চিনারা। বর্তমানে ওই ফিঙ্গার ৪-ই কার্যত সীমান্ত হয়ে দাঁড়িয়েছে। আরও তাৎপর্যপূর্ণ যে, ফিঙ্গার ৪ পর্যন্ত এসে নির্মাণ কাজও শুরু করেছে চিনের ‘পিপলস লিবারেশন আর্মি’ (PLA)। তাই কোনও ঝুঁকি না নিয়ে যুদ্ধের প্রস্তুতি সেরে রাখছে নয়াদিল্লি।
Category Archives: Uncategorized
স্বাধীনতা দিবসেই মিলবে করোনা থেকে মুক্তি! ১৫ আগস্ট আসছে ভারতের প্রথম টিকা Covaxin
নয়াদিল্লি: ১৫ আগস্ট স্বাধীনতার স্বাদ পেয়েছিল ভারতবাসী। এবছর ১৫ আগস্ট ফের একবার স্বাধীনতার স্বাদ পেতে চলেছে ১৩০ কোটি ভারতীয়। মারণ করোনা ভাইরাস থেকে মুক্তির আস্বাদ। কারণ, ওইদিনই ভারতের প্রথম করোনা প্রতিষেধক ‘Covaxin’ লঞ্চ করতে চলেছে। আগেই মিলেছে ICMR-এর অনুমোদন। এবার ভারত বায়োটেক ইন্টারন্যাশনালের এই করোনা ভ্যাকসিন স্বাধীনতা দিবসে করোনামুক্তির স্বাদ দিতে আসছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।জানা গিয়েছে, প্রায় এক ডজন স্বাস্থ্য প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য। কেন্দ্রের শীর্ষ স্বাস্থ্য গবেষণা সংস্থা ICMR এ কথা জানিয়েছে। প্রতিষ্ঠানগুলিকে মানবদেহে এই প্রতিষেধকের পরীক্ষা করতে বলা হয়েছে। ৭ জুলাই থেকে মানবদেহে এই প্রতিষেধকের পরীক্ষা শুরু হবে। ICMR প্রতিষ্ঠানগুলিকে চিঠিতে জানিয়েছে, যে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়োলজি (National Institute of Virology)তে SARS-CoV-2 ভাইরাস নিয়ে কাজ করে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে। ICMR এবং BBI (Bharat Biotech International) যৌথ উদ্যোগে এই ভ্যাকসিনের প্রি-ক্লিনিকাল এবং ক্লিনিকাল ডেভলপমেন্টের উপর কাজ করছে। সাধারণ মানুষের জন্য ১৫ আগস্ট এই ভ্যাকসিন আনতে চাইছে ICMR।শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২০ হাজার ৯০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ২৫ হাজার ৫৪৪ জন।। এদের মধ্যে ৩ লক্ষ ৭৯ হাজার ৮৯২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২ লক্ষ ২৭ হাজার ৪৩৯ জন। অর্থাৎ, ক্রমেই বাড়ছে সক্রিয় রোগীর থেকে করোনাজয়ীর সংখ্যা। সংক্রমণের নিরিখে এখনও চতুর্থ স্থানেই আছে ভারত। শুধুমাত্র আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়া রয়েছে ভারতের উপরে। তবে সংক্রমণের নিরিখে ভারত যে দ্রুতই রাশিয়াকে ছাপিয়ে যাবে তা আন্দাজ করা যায়। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন যে হারে সংক্রমণ বাড়ছে তাতে চলতি সপ্তাহেই রাশিয়াকে টপকে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।
কুখ্যাত দুষ্কৃতীকে ধরতে গিয়ে এনকাউন্টারে শহীদ ১ ডিএসপি সহ ৮ পুলিশকর্মী

Web Desk: কুখ্যাত দুষ্কৃতীকে ধরতে গিয়ে এনকাউন্টারে শহীদ হলেন এক ডিএসপি সহ ৮ পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুরে। আজ শুক্রবার সকালে একথা জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কানপুরের চৌবেপুর থানার অন্তর্গত ডিকরু গ্রামে কুখ্যাত অপরাধী বিকাশ দুবেইকে ধরার জন্য অভিযান বিশাল পুলিশবাহিনী নিয়ে অভিযান চালায়। অপরাধীকে ধরতে পুলিশের একটি দল এগোনো শুরু করলেই তাদের দিকে ধেয়ে আসে অঝোর গুলিবৃষ্টি। একটি বাড়ির ছাদ থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয়। তার জেরে মৃত্যু হয় ডেপুটি পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র, সহ তিন সাব ইনস্পেক্টর ও চারজন কনস্টেবলের। গোটা ঘটনা সম্পর্কে সবিস্তার জানান উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল এইচসি অবস্থি। পুলিশ যে হানা দিতে চলেছে, অপরাধী সে সম্পর্কে আগাম খবর পেয়ে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি। কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবেই এর বিরুদ্ধে ৬০টিরও বেশি অপরাধ ও খুনের মামলায় অভিযুক্ত। নিহত পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Reporter Aniruddha Benerjee
মারা গেলেন বলিউডের বিখ্যাত নৃত্য পরিচালক সরোজ খান রাত ১.৩০ টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। বয়স হয়েছিল ৭২ বছর। ২০০০ এর বেশি ছবিতে নৃত্য পরিচালনা করেছিলেন এবং শিশু শিল্পী হিসাবে চলচ্চিত্রে অভিনয় করেছেন।

খনিতে ধস নেমে মৃত্যু ১৬২ জন শ্রমিকের, অন্ধকারে বন্ধ উদ্ধারকাজ

Web Desk: জেড খনিতে ভয়াবহ ধসে মৃত্যু হল কমপক্ষে ১৬২ জন শ্রমিকের। ঘটনাটি মায়ানমারের। আজ বৃহস্পতিবার সকালে ফেসবুক পোস্টে সেদেশের দমকল বাহিনী একথা জানিয়েছেন।
দমকলের তরফে জানানো হয়েছে, উত্তর মায়ানমারের কাছিন রাজ্যের জেড-সমৃদ্ধ পাক্তান এলাকার খনিতে অলঙ্কারে ব্যবহৃত পাথর সংগ্রহ করছিলেন শ্রমিকরা। কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের জেরে ধস নামে। ধসের জেরে খনির মধ্যে মাটি চাপা পড়ে ১৬২ জনের মৃত্যু হয়। এছাড়াও আরও ৫২ জন শ্রমিককে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল বাহিনীর কর্মীরা জানিয়েছেন মোট কতজন খনিতে কাজ করছিলেন এখনও পর্যন্ত জানা যায়নি। এখনও কতজন নিখোঁজের সংখ্যাটা স্পষ্ট নয়। তারইমধ্যে অন্ধকার নেমে আসায় সন্ধ্যা থেকে উদ্ধারকাজ বন্ধ রয়েছে। দমকলের পাশাপাশি সেনা, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং সরকারের অন্যান্য সংস্থাগুলিও উদ্ধারকাজে যুক্ত আছে।
Reporter Aniruddha Benerjee
টোটো বিস্ফোরণের ঘটনার সিবিআই তদন্ত চাইলো পরিবার

Web Desk: গতকাল মালদহ শহরের ঘোড়াপীর ঘোষপাড়াতে টোটোতে বিস্ফোরণে যে চালকের মৃত্যু হয়ে ছিল সেই চালকের পরিচয় জানা গিয়েছে।
মৃত ঐ চালকের নাম সেখ ইলিয়াস(২৭) বাড়ি মালদহ জেলার কালিয়াচক থানার সুজাপুরে।
আজ দুপুরে ইলিয়াসের বাড়ির লোকেরা ঘটনা স্থলে এসে দেখে যান।
ইলিয়াসের দাদা মতিউর রহমান বলেন ভাই এর মৃত্যুর সিবিআই তদন্ত চাই কি ভাবে এই মৃত্যু হলো প্রকৃত সত্য বেড়িয়ে আসুক।
Reporter Aniruddha Benerjee
গালওয়ানের পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে তৎপর সরকার, লাদাখে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং!

Web Desk: গালওয়ান সীমান্তে রক্তক্ষয় সংঘর্ষের ঘটনার পর অবশেষে পরিদর্শনে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ক্ষতিয়ে দেখবেন লাদাখের পরিস্থিতি। কথা বলবেন আহত সেনাদের।
প্রতিরক্ষামন্ত্রী সঙ্গে থাকবেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। জানা গিয়েছে, আগামী শুক্রবার একদিনের সফরে লাদাখ যাবেন প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান।
লাদাখে গিয়ে চিন সীমান্তে মোতায়েন সেনা জওয়ান এবং অফিসারদের সঙ্গে কথা বলবেন প্রতিরক্ষামন্ত্রী সিং৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনের সঙ্গে সংঘর্ষের আবহে পরিস্থিতি ও ফৌজের প্রস্তুতিও খতিয়ে দেখবেন রাজনাথ। সেনাপ্রধান নারাভানে অবশ্য এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার লাদাখ যাচ্ছেন৷ প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে রাজনাথের লাদাখ সফরের উদ্দেশ্য চিনকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া। দেশের সীমানা নিয়ে নয়াদিল্লি যে আপোস করবে না তা বেজিং-কে স্পষ্ট বুঝিয়ে দিতে চাইছে কেন্দ্র।
Reporter Aniruddha Benerjee
ভারতকে বাহবা জানালেন আমেরিকা!

Web Desk: সীমান্তে রক্তক্ষয় সংঘর্ষের ঘটনার পর। চিনা অর্থনীতি একপর্যায়ে মূর্ছা গেছে। ভারতে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার। ভারতের এমন সিদ্ধান্তে বড়সড় ধাক্কা খেল চিন। এরপরেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও। এমন সিদ্ধান্তে ভারতের একতা ও জাতীয় নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বুধবার, মাইক পম্পেও বলেন যে ভারতের এই পদক্ষেপকে স্বাগত জানাই। প্রসঙ্গত সোমবার রাতে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে চিন। এতে আখেরে ভারতেরই ক্ষতি হবে বলে দাবি করে বেজিং। এই অ্যাপগুলি ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তার স্বার্থের পরিপন্থী বলে জানিয়েছে ভারত। এগুলির মাধ্যমে ইউজারদের ডেটা চিনের হাতে চলে যাচ্ছে, এমনটাই অভিযোগ। কার্যত ভারতের কথাকেই শিলমোহর দিলেন মার্কিন বিদেশসচিব। মাইক পম্পেওর মতে এতে ভারতের একতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।
Reporter Aniruddha Benerjee
বিষাধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার!

Web Desk: বিষাধর চন্দ্রবোড়া সাপকে উদ্বার করে বন দফতরের হাতে তুলে দিলেন স্থানীয় যুবক। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার বামনগাছি এলাকায়। বারাসত বনদফতর সূত্রে জানা গেছে ওই যুবকের নাম সুমন মন্ডল। আজ সকালে এক বাসিন্দার বাড়িতে সাপটিকে দেখতে পেয়ে সুমনকে খবর দেওয়া হলে। সাপটিকে উদ্ধার করে বন দফতরের কর্মীদের হাতে তুলে দেয়।
Reporter Aniruddha Benerjee
বিয়ে করতে গিয়ে নিয়ম ভঙ্গ, বরকে ৬ লাখ টাকা জরিমানা!

Web Desk: গোটা বিশ্বে মারন ভাইরাস করোনায় তটস্থ। দিন দিন বেড়েই চলেছে ভাইরাস সংক্রমণের সংখ্যা। আক্রান্তের দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছেন ভারত। তিন মাসের বেশি সময় ধরে চলা লকডাউনে পর। আনলক হতেই এদিকে ওদিকে ছুটছে মানুষ। করোনা পরিস্থিতিতে আটকে গিয়েছে বিয়ে। এমন পরিস্থিতিতে সরকার বিয়ের অনুষ্ঠানের অনুমতি দিলেও তা ৫০ জনের অধিক নয় বলে জানিয়ে দেন। কিন্তু ৫০ জনে কি আর বিয়ে সম্পন্ন হয়। তাই পুলিশকে লুকিয়ে ধুমধাম করে প্রায় শতাধিক মানুষ নিয়ে বিয়ে করতে যান বর। আর এতেই বাঁধে বিধিবাম। পুলিশকে লুকিয়ে বিয়ে করতে গিয়ে পুলিশের হাতেই ধরা পড়েন। আর এর জেরে ৬.২৬ লাখ টাকা জরিমানা করেছেন।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলোরা জেলায়। জেলাশাসক সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন। পুলিশের অনুমতি নিয়ে বিয়ে করলেও বিয়ের অনুষ্ঠানে ১১০ জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন। এরপরেই তাদের মধ্যে একজনের করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। ওই ব্যাক্তির সংস্পর্শে আসা আরও ৫৬ জনকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। আর ৫০ জনের বেশি মানুষ নিয়ে অনুষ্ঠান করার অপরাধে ওই যুবকের বাবাকে ৬ লাখ ২৬ হাজার ৬০০ টাকা কোয়ারেনটাইন খরচ বাবদ জরিমানা করা হয়েছে।
Reporter Aniruddha Benerjee

