৫ আগস্ট রাম মন্দিরের ভূমিপুজো হলে সর্বনাশ হবে! সতর্ক করলেন শংকরাচার্য

Web Desk: অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী ৫ আগস্ট রাম মন্দিরের (Ram Mandir) ভূমিপুজো অনুষ্ঠানে থাকবেন মোদি। সেইসঙ্গে আমন্ত্রিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু সেইদিন ভূমিপুজো হলে সর্বনাশ হয়ে যাবে! অশুভ ক্ষণ বলে দাবি শংকরাচার্য স্বরূপানন্দ সরস্বতী। ওইদিন কোনওভাবেই যাতে ভূমিপুজো না হয় তার জন্য সতর্ক করেছেন তিনি। যা নিয়ে তোলপাড়।

কেন ওইদিন ভূমিপুজোর বিরোধী তিনি? মনে করা হচ্ছে, করোনা পরিস্থিতির জন্যই এই কথা বলছেন তিনি। তিনি বলেছেন, ‘এই সময়টা অশুভ। এখন রামমন্দির নির্মাণের কাজ শুরু না করলেই ভালো হত। আমরা সবাই চাই রামমন্দির নির্মাণের কাজ যেন শুভক্ষণে শুরু হয়। এই সময়টা মোটেও রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করার জন্য সঠিক নয়।’ প্রসঙ্গত, ৫ আগস্ট রাম মন্দিরের ভূমিপুজোর আয়োজন করা হবে। সেদিন অযোধ্যায় হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু শংকরাচার্যের দাবি, এটা অশুভ সময়। তবে তিনি কেন এই সময়কে অশুভ বলেছেন তাঁর ব্যাখ্যা দেননি।

তবে যখন দীর্ঘ প্রতিক্ষার পর অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছে তখন শংকরাচার্যের মন্তব্যে অনেকেই স্তম্ভিত। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘আমরা রামভক্ত। তাই রাম মন্দির নির্মাণ আমাদের কাছে খুশির খবর। কিন্তু এই মন্দির নির্মাণ নিয়ে কোনও রাজনীতি হওয়া উচিত নয়। আর এই মন্দিরের নির্মাণ হচ্ছে সাধারণ মানুষের টাকায়। তাঁদের মতামতও গুরুত্ব দিয়ে বিচার করা উচিত ছিল। আদৌ এটা সঠিক সময় কি না।’ উল্লেখ্য, অনুষ্ঠান প্রসঙ্গে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি জানান, “ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে রামলালা ও হনুমান মন্দিরে পুজো করবেন তিনি। গোটা অনুষ্ঠানে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখেই ২০০ জনকে আমন্ত্রণ জানানো হচ্ছে।” প্রসঙ্গত, ৪০ কেজির রুপোর পাত দিয়ে মন্দিরের ভিত তৈরি হবে বলে আগেই জানানো হয়েছিল। করোনা আবহে এই অনুষ্ঠান নিয়ে অবশ্য আগেই কটাক্ষ করেছে বিরোধীরা।
Reporter Aniruddha Benerjee

৩ দিন বন্ধ থাকছে ঢাকুরিয়া ব্রিজ, বিকল্প রুট জেনে নিন

Web Desk: শুক্রবার রাত ১০টা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আপাতত তিন দিন বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া ব্রিজ। ২৭ জুলাই সকাল ৬টা পর্যন্ত ব্রিজের উপর দিয়ে কোনও রকমের গাড়ি চলাচল করবে না বলে পুলিশ জানিয়েছে।
মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর দক্ষিণের ব্যস্ততম রুটে থাকা শহরের অন্যতম প্রাচীন এই ব্রিজের ভারবহন ক্ষমতাও পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষার সময় গাড়ি চলবে অন্য একাধিক রুট দিয়ে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে খবর, গড়িয়া থেকে গোলপার্কের মধ্যে অটো চলবে সার্দান অ্যাভেনিউ হয়ে যোধপুর পার্ক (সেকেন্ড লেন) দিয়ে। ছোট গাড়ি গোলপার্ক দিয়ে সার্দান অ্যাভেনিউ হয়ে লেক গার্ডেন্স এবং প্রিন্স আনোয়ার শাহ ফ্লাইওভার ধরে যাতায়াত করবে। ঢাকুরিয়া ব্রিজ দিয়ে বাস চলাচলেও রুট পরিবর্তন করেছে ট্রাফিক পুলিশ। এস১০৬, এস১০১, এস১১০, এস১০৪, ১৭বি, ২৪০, ৪৫, ২১৮, কেবি ১৭, ২৩৪, এস ৯এ, ২৩৩-সহ বিভিন্ন রুটের বাস গড়িয়াহাট, রাসবিহারী অ্যাভেনিউ, এসপি মুখার্জি রোড, প্রিন্স আনোয়ার শাহ, যাদবপুর হয়ে চলাচল করবে। গড়িয়াহাট, বিজন সেতু, রুবি এবং ইএম বাইপাস হয়ে বাস যাতায়াত করবে বলে পুলিশ জানিয়েছে।

যাদবপুর, বাঘাযতীন, গড়িয়া, সন্তোষপুর, ইএম বাইপাসের সঙ্গে গোলপার্ক, গড়িয়াহাট, ধর্মতলা এবং হাওড়া-শিয়ালদহের মধ্যে যাতায়াতের জন্যে বহু মানুষ ঢাকুরিয়ার এই ব্রিজ ব্যবহার করেন।
Reporter Aniruddha Benerjee

পকেটে পিএইচডি ডিগ্রি, সবজি বিক্রি করছে রাস্তায়, ইংরেজিতে তর্ক পুলিশের সঙ্গে!

Web Desk: করোনা ভাইরাস বদলে দিয়েছে মানুষের জীবন যাপনের চিত্র। গোটা দেশের বিভিন্ন

 জায়গায় নতুন করে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। বারবার লকডাউনের জেরে বেহাল দশা সাধারণ মানুষের। হাতে নেই কোনো টাকা এমন সময় পথে নেমে সবজি,ফল,সহ বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করতে শুরু করেছে শিক্ষক থেকে শুরু করে একাধিক ব্যাক্তিত্বরা। 

করোনা ভাইরাস মোকাবিলায় বারবার লকডাউনের জেরে সাধারণ মানুষ পড়েছেন মহাবিপদে। একে তো এই করোনা পরিস্থিতিতে বহু মানুষ কাজ হারাচ্ছেন। তার উপর নতুন করে লকডাউন ঘোষণা এবার ছোট ও মাঝারি ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতির মুখে ফেলছে। তাঁদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ছে। এই সব বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে সমালোচনা করছেন একজন মহিলা সবজি বিক্রেতা। তাও আবার ইংরেজিতে। এই সবজি বিক্রেতা ঝরঝরে ইংরেজিতে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করছেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। সবজি ওয়ালার ওই সমালোচনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, ওই মহিলা লকডাউনে ফল আর সবজি বিক্রি করতে বাধ্য হয়েছেন। তাঁর পকেটে রয়েছে পিএইচডি ডিগ্রি। তবুও তিনা চাকরি পাননি। এই দুঃসময়ে সংসার চালাতে সবজি বিক্রি করতে বাধ্য হয়েছেন। 

কিন্তু সবজি বিক্রিতেও বাধা। স্থানীয় প্রশাসন এসে তাঁকে সবজির গাড়ি তুলে নিতে বলেছে। সেই সবজি বিক্রেতা জানিয়েছেন, এমনিতেই করোনার জন্য বাজারে ভিড় নেই। তাঁর দোকানের সামনে লোকজনের ভিড় নেই। সবাই দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে সবজি কিনছেন। তবুও প্রশাসন তাঁকে তুলে দিতে চাইছে। পুলিশের সঙ্গে ইংরেজিতেই তর্কবিতর্ক করে চলেছেন। ওই মহিলার নাম রায়সা আন্সারি। তিনি পদার্থবিদ্যায় মাস্টার অফ সায়েন্স করেছেন। এরপরে ২০১১ সালে দেবী অহল্যা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় পিএইচডি করেছেন। তার পরও চাকরি পাননি। ”বেসরকারি চাকরি করতে চাইনি। কিন্তু সরকারি চাকরি আমাকে কে দেবে! আমি তো মুসলিম। এমনিতেই মুসলিমরা করোনা ছড়াচ্ছে বলে চারিদিকে গুজব রটছে। আমিও মুসলিম। আর এটা জানার পরই কোনও কলেজ, বিশ্ববিদ্যালয় আমাকে চাকরি দিতে চায় না। 
Reporter Aniruddha Benerjee

লাঠি হাতে পুরনো ফর্মে পুলিশ, রাজ্য জুড়ে কার্যকর লকডাউন

Web Desk: গোটা রাজ্য জুড়ে সপ্তাহে দুই দিনের লকডাউনের আজ প্রথম দিন। প্রথম দিনেই পুরো ফর্মে দেখা গেল পুলিশকে। এদিন সকাল থেকেই শুনশান উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সব জেলা। নেই কোনো যানবাহন। পুরনো ধাঁচেই লকডাউন জারি রইল। 

লকডাউনের নিয়ম অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বন্ধ বাজার-দোকানপাট । কিন্তু সকাল থেকে লকডাউনের নির্দেশিকা অমান্য করে অনেককেই রাস্তায় বেরোতে দেখা গেছে। দোকানও খুলেছেন কয়েকজন। কলকাতায় নাকা চেকিং চলেছে। কোনো জরুরি কারণ ছাড়া যারা বাইরে বেরিয়েছে তাদেরকে আটক করা হয়েছে। গোটা রাজ্যের বিভিন্ন থানায় কমপক্ষে ১০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করেছে লকডাউন ভাঙার অপরাধে।
Reporter Aniruddha Benerjee

নজরে হাওড়া, রাজীবের তত্ত্বে শিলমোহর মমতার

Web Desk: ২১ এর বিধানসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল তৃণমূলের অন্দরে। উঁচু তলা থেকে নিচু তলা সর্বত্রই ঝাড়াইবাছাই করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দলনেত্রীর ঘোষণা অনুযায়ী দল থেকে তুলে দেওয়া হল জেলা পর্যবেক্ষকের পদ। পরিবর্তে তৈরী করা হল চেয়ারম্যান পদ।

আগে থেকেই ইঙ্গিত মিলেছিল এদিনের বৈঠকে জেলায় সাংগাঠনিক স্তরে বেশ কিছু রদবদল হতে পারে। তবে বিশেষ নজর ছিল হাওড়া জেলার দিকে। কারণ কয়েকদিন আগেই আমফানের দুর্নীতিগ্রস্থ নেতাদের শোকজ নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বনাম অরুপ রায়ের বেনজির তরজায় চরম অস্বস্তিতে পড়েছিল দল।

তবে শেষ পর্যন্ত রাজীবের তত্ত্বেই শিলোমহর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া জেলা(শহর) সভাপতির পদ থেকে অপসারিত অরুপ রায়। পরিবর্তে দায়িত্ব পেলেন লক্ষ্মীরতন শুক্ল। হাওড়া গ্রামীণের জেলা সভাপতি হলেন পুলক রায়। অন্যদিকে রাজ্য কমিটিতে জায়গা পেলেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ রাজীব বন্দ্যোপাধ্য়ায়।

প্রসঙ্গত, আমফানে স্বজনপোষণের অভিযোগে সম্প্রতি হাওড়া জেলায় তিন তৃণমূল নেতাকে সাসপেন্ড করে দল। এরা হলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সদস্য জয়ন্ত ঘোষ, পাতিহাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেচারাম বসু ও উত্তর ঝাপরদহের পঞ্চায়েত প্রধানের স্বামী সুমন ঘোষাল। খবর পাওয়া মাত্রই ক্ষোভে ফেটে পড়েছিলেন হাওড়া জেলার তৃণমূল কো-অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায়।
হাওড়া তৃণমূল জেলা সভাপতি অরুপ রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বনমন্ত্রী বলেছিলেন দুর্নীতিগ্রস্থ রাঘব বোয়ালদের বাঁচাচ্ছেন জেলা সভাপতি।
রাজীব বাবুর কথায়, দল জানিয়েছিল জেলার কো-অর্ডিনেটর ও জেলা সভাপতি দুজনে মিলিত ভাবে সিদ্ধান্ত নেবে। কিন্তু এক্ষেত্রে আমি কিছুই জানতে পারলাম না। আমাকে অন্ধকারে রেখে কয়েকজন চুনোপুঁটিকে ধরে কাছের লোক হিসাবে রাঘব বোয়াল, রুই, কাতলা, ইলিশকে বাঁচানোর চেষ্টা চলছে।

তিনি সেদিন প্রশ্ন তুলে দেন কয়েকজন চুনোপুঁটি ধরে কী হবে? যাদের দুর্নীতিবাজ বলে গোটা জেলার মানুষ চেনে কেন তাদের বিরুদ্ধে অ্যকশন নেওয়া হবে না?
বলাই বাহুল্য ২৩ জুলাইয়ের বৈঠকে হাওড়া জেলার কোঅর্ডিনেটর ওরফে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সে প্রশ্নেরই উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Reporter Aniruddha Benerjee

লকডাউন ভাঙলে ২ বছর জেল,মাস্ক না পরলে জরিমানা ১ লাখ টাকা, ঘোষণা ঝাড়খণ্ড সরকারের!

Web Desk: মারন ভাইরাস করোনা সংক্রমণের প্রকোপ থেকে বাঁচার একমাত্র ভরসা লখডাউন। আর এই লকডাউনের জেরে আক্রান্তের সংখ্যা কমবে। এবার ভাইরাসের প্রকোপ রুখতে কঠোর পদক্ষেপ করলেন ঝাড়খণ্ডের সোরেন সরকার। মাস্ক না-পরলে ১ লাখ টাকা জরিমানা ও লকডাউন না-মানলে ২ বছরের জেল হবে বলে ঘোষণা  করেছেন। 

এক দৈনিক সংবাদ পত্রের প্রতিবেদন অনুযায়ীজানা গেছে, সংক্রামক রোগ অধ্যাদেশ ২০২০-কে পাশ করে দিয়েছে ঝাড়খণ্ড সরকার। এই অধ্যাদেশের আইনে এবার থেকে লকডাউনের বেশ কিছু নয়া নিয়ম চালু হবে।  ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বন্না গুপ্তা জানিয়েছেন, ‘এখনও অধ্যাদেশ পূর্ণরূপে বলবত্‍‌ শুরু হয়নি। কাউকে জরিমানা করা হলে, তার উপর চলা মামলায় তিনি দোষী প্রমাণিত হলে তবে তাঁকে এক লাখ টাকা জরিমানা দিতে হবে। এমনটা নয় যে, স্পট চেকিং-এর সময় মাস্ক না-পরা অবস্থায় কেউ ধরা পড়লে তখনই তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হবে। আমাদের সরকার সবরকমভাবে করোনার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে।’নয়া নির্দেশে লকডাউনের নিয়মকে কঠোরভাবে পালনের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। তিনি আরও জানিয়েছেন, লকডাউনের নিয়ম ভেঙে দোষী প্রমাণিত হলে ২ বছরের পর্যন্ত জেল হতে পারে।
Reporter Aniruddha Benerjee

কড়াকড় লকডাউন! শুধু নদিয়ায় গ্রেপ্তার ৩০

Web Desk: গোটা রাজ্য জুড়ে সাপ্তাহিক দুই দিনের লকডাউনের প্রথম দিনেই শুধু নদীয়া জেলাতে গ্রেফতার ৩০ জন। এদিন সকাল থেকেই শুনশান উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সব জেলা। নেই কোনো যানবাহন। পুরনো ধাঁচেই লকডাউন জারি রইল। 

লকডাউনের নিয়ম অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বন্ধ বাজার-দোকানপাট । কিন্তু সকাল থেকে লকডাউনের নির্দেশিকা অমান্য করে অনেককেই রাস্তায় বেরোতে দেখা গেছে। দোকানও খুলেছেন কয়েকজন। লকডাউন ভাঙায় নদীয়া জেলার বিভিন্ন থানা এলাকায় ৩০ জনকে আজ গ্রেপ্তার করল পুলিশ। 
Reporter Aniruddha Benerjee

মোদীর উপস্থিতেই রামমন্দিরের ভূমিপুজো, আমন্ত্রিত সব মুখ্যমন্ত্রী

Web Desk: আগামী ৫’ই আগষ্ট আযোধ্যায় ভূমিপুজো করে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার একথা জানালেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দদেব গিরি।করোনাভাইরাস পরিস্থিতিতে আমন্ত্রণের তালিকা বেশি দীর্ঘ করা হচ্ছে না। অনুষ্ঠানে সর্বোচ্চ ২০০ জন উপস্থিত থাকবেন। 

এদিন তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছে যে অনুষ্ঠানে ২০০ জনের বেশি উপস্থিত থাকবেন না। ১৫০ জন আমন্ত্রিত থাকবেন।’ ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে সব মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে। তবে কোন কোন মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। Reporter Aniruddha Benerjee

লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নাকা চেকিং পুলিশের

Web Desk: করোনা সতর্কতায় সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজ্যজুড়ে চলছে লকডাউন। মালদা জেলার ইংরেজবাজার জুড়ে সকাল থেকেই চলছে ইংরেজবাজার থানা পুলিশের নাকাচেকিং। মালদা শহরে ঢোকার মুখ কমলাবাড়ি ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং করে একাধিক গাড়ি আটকে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। মাস্ক বিহীন মানুষদের বিনা কারনে দেখলেই পুলিশের তরফে কড়া ধমক দেওয়া হচ্ছে। তার পাশাপাশি বিনা কারণে রাস্তায় বের হওয়া সাধারণ মানুষকে আটক করে বাড়ি ফেরানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
Reporter Aniruddha Benerjee

ড্রোন উড়িয়ে লকডাউনে নজরদারি মধ্যমগ্রামের আইসির

Web Desk: ড্রোন উড়িয়ে মধ্যমগ্রাম শহর অঞ্চলে নজরদারি চালালো মধ্যমগ্রাম পুলিশ।আজ লক ডাউন সফল করতে মধ্যমগ্রাম জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। সকাল থেকেই মধ্যমগ্রাম চৌমাথায় বেরিকেড দিয়ে সকল গাড়িকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।উপযুক্ত নথি দেখাতে পারলেই মিলছে ছাড়পত্র।না দেখাতে পারলে আইনআনুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

মধ্যমগ্রাম থানার আইসি পিনাকী রায় চৌমাথা সংলগ্ন এলাকা থেকে ড্রোন উড়িয়ে নজরদারি চালালেন।লক ডাউন সফল করতে সরজমিনে খতিয়ে দেখলেন মধ্যমগ্রাম শহর অঞ্চল।
Reporter Aniruddha Benerjee