ফায়ার রোবট দিয়ে মুম্বাইয়ের শপিংমলে আগুন নেভানোর চেষ্টা

আগুনের শিখা শপিং সেন্টারের উপরের তলায় ছড়িয়ে পড়েছে। আমাদের দলের পাশাপাশি একটি ফায়ার রোবট মোতায়েন করা হয়েছে। পরের ২৪ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসতে পারে: পিএস রহাংডাল, মুম্বাইয়ের চিফ ফায়ার অফিসার

মহারাষ্ট্র: আজ সকালে মুম্বাইয়ের বোরিভালি পশ্চিমের একটি শপিং মলে চার স্তরের একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে; ১৪ টি ফায়ার ইঞ্জিন ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে। অগ্নিনির্বাপক অভিযান এখনও চলছে।

মুম্বইয়ে শপিংমলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন

Web Desk: মুম্বইয়ে শপিংমলে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন। আজ সকালে মুম্বইয়ের ওই বহুতলের একটি তলায় আগুন লাগে ও পরে তা ছড়িয়ে পড়ে। Reporter Aniruddha Benerjee

বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগে যুব মোর্চা নেতার বিরুদ্ধে!

Web Desk: মাদক মেশানো পানীয় জল খাইয়ে বিজেপি এক নেত্রীকে ধর্ষণের অভিযোগে উঠলো দলেরই যুব মোর্চা নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলায়। অভিযুক্ত নেতার বিরুদ্ধে জলপাইগুড়ি মহিলা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণী ওই মহিলার অভিযোগ, মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করা হয়েছে। তার আরও অভিযোগ “আমার মতো একাধিক মহিলার সঙ্গে বাজে ঘটনা ঘটিয়েছেন ওই নেতা। দলের উচ্চপদস্থ কর্মকর্তাদের বারবার জানিয়েও ফল পাইনি। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি। আমি চাই সত্য সামনে আসুক৷ ভালো নেতার আসল রূপ প্রকাশ্যে আসুক ।” তিনি আরও বলেন, “এই ঘটনার সঙ্গে BJP-র কোনও সম্পর্ক নেই। আমি চাই না দলের ক্ষতি হোক।
Reporter Aniruddha Benerjee

কন্টেইনমেন জনে লকডাউন অমান্য করায় গ্রেফতার ১০ কান ধরে উঠবস করালো পুলিশ

Web Desk: বসিরহাট মহাকুমার বসিরহাট ও টাকি পৌরসভা বসিরহাট এক নম্বর, দুই নম্বর ব্লকে মোট ১২ টা কনটেইনমেন্ট জন রয়েছে। ইতিমধ্যে বসিরহাট জেলা পুলিশ কড়া হাতে পদক্ষেপ নিতে শুরু করেছে। আজ শুক্রবার মাটিয়া থানা এলাকায় টাকি রোড থেকে কনটেইনমেন্ট জনের আইন অমান্যকারী দের মুখে মাক্স না পারার সবার সামনে রোডের উপরে কান ধরে উঠবস করালেন পুলিশ পাশাপাশি অকারণে রাস্তায় বেরোনোর অভিযোগে ১০ জনকে আটক করেছে  পুলিশ। পাশাপাশি মাইকিং প্রচার চলছে, সবমিলিয়ে আনলক ২ রাজ্য প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে তার নিদর্শন চিত্র উঠে আসলো। ইতিমধ্যে রাজ্যে করনা সংখ্যা যেমন বাড়ছে, মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে,তাই লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে বসিরহাট জেলা পুলিশের তরফ থেকে।
Reporter Aniruddha Benerjee

এসবিআই ব্যাংকের দুজন কর্মী করোনা আক্রান্ত ব্যাংক সিল অনির্দিষ্টকালের জন্য

Web Desk: এবার করো না আক্রান্ত হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বসিরহাট শাখার দুজন কর্মী। বসিরহাট স্টেট ব্যাংকের ম্যানেজার ক্যাশিয়ার সহ সাতজনের রক্তের নমুনা লালা রস পরীক্ষা করার জন্য নাই সেডে পাঠানো হয়েছিল। ওই সাত জনের মধ্যে দুজনের রক্তে করোনা পজেটিপ পাওয়া যায়, বাকি পাঁচজন নেগেটিভ। এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে ব্যাংকটি সিল করে দেওয়া হয়েছে।তারা হাসপাতালে চিকিৎসাধীন ।এই দুজন ব্যাংক কর্মীর সংস্পর্শে আসা স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্য এবং তাদের আত্মীয়-স্বজন এমনকি যেসব গ্রাহকরা এই কর্মীর দেশ সংস্পর্শে এসেছিল তাদের সকলকে হোম কয়োরেন্টিন থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে বহু গ্রাহক ব্যাংক খোলার নির্দিষ্ট সময়ে ব্যাংকে টাকা তুলতে আশায়  দেখে ব্যাংকের মূল গেটে তালা দেওয়া  হয়েছে। ব্যাংকের লেনদেন বন্ধ এবং দৈনন্দিন যেসব কাজ সেগুলিকে বন্ধ রাখা হয়েছে। বসিরহাট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখাতে ইতিমধ্যে দমকল কর্মীরা সানিটেশন করেছে। সব মিলিয়ে সাধারণ মানুষ মস্ত বিপাকে পড়েছে।
Reporter Aniruddha Benerjee

ভয়াল পরিস্থিতি,ক্ষুধায় প্রতিদিন ১২ হাজার মানুষের মৃত্যু আশঙ্কা

Web Desk: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যত মানুষের মৃত্যু হভে, তার চেয়ে বেশি মানুষ মারা যাবে ক্ষুধার যন্ত্রণায়। এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত নতুন এক প্রতিবেদনে সংস্থাটি বলছে, চলতি বছর করোনা ভাইরাস মহামারির  প্রভাবের কারণে সৃষ্ট খাদ্যের সংকটে এসব লোক মারা যাবে। প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনের প্রভাবের পরে ব্যাপক বেকারত্ব, আয় হ্রাস, খাদ্য উৎপাদন ব্যাহত এবং মানবিক সহায়তার হ্রাস ঘটার ফলে এই পরিস্থিতি তৈরি হবে।  

প্রতিবেদনে আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন এবং দক্ষিণ সুদান সহ বিশ্বের দশটি দেশকে ক্ষুধার্ত ‘হটস্পটস’ হিসেবে প্রকাশ করেছেন। এরমধ্যে রয়েছেন ভারতও।  দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের মতো মধ্যম আয়ের দেশগুলোতেও লাখ লাখ মানুষের না খেয়ে থাকার মাত্রা বাড়ছে। দেশে ইতিমধ্যেই, বিহার ও উত্তরপ্রদেশে খাদ্যের সংকট দেখা দিয়েছে। খাদ্য সংকটের জেরে শিশুশ্রম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন বিশ্বের সবচেয়ে তীব্র মানবিক সংকটের মুখোমুখি হচ্ছে, যেখানে জনসংখ্যার দুই-তৃতীয়াংশ ক্ষুধার্ত এবং দুই মিলিয়নেরও বেশি শিশু মধ্যম বা মারাত্মক অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে। অক্সফাম জিবির প্রধান ড্যানি শ্রীস্কান্দারাজাহ বলেন, করোনার প্রভাবে বিশ্বের লাখো দরিদ্র মানুষকে ক্ষুধা ও দারিদ্র্যের গভীরে ঠেলে দিয়েছে। ‌
Reporter Aniruddha Benerjee

গ্যাংস্টার ছেলে বিকাশের মরদেহ দেখতে অস্বীকার মায়ের, কোনও সম্পর্ক নেই তার সঙ্গে

Web Desk: গ্যাংস্টার ছেলে বিকাশের মরদেহ দেখতে অস্বীকার করলেন তাঁর মা। বিকাশ দুবের মা সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট জানিয়ে দিলেন ছেলের সঙ্গে কোনও সম্পর্ক নেই। আজ সকালে পুলিশের এনকাউন্টারে পর উত্তর প্রদেশের এক পুলিশ আধিকারিক বিকাশের বাড়ি যান। পরিবার তার মৃতদেহ চায় কি না সেই বিষয়ে জানতে চান। এরপরেই বিকাশের মা পুলিশের কাছে জানিয়ে দেন 

তাঁর ছেলের মরদেহ দেখতে চান না।

 বিকাশের মা সরলা দুবে কানপুর যেতে চাননি । শেষ দেখা দেখতে চাননি বিকাশকেও ।গতকালই ছেলের এনকাউন্টার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন সরলা দুবে । বলেছিলেন, “ভগবানের কৃপায় বিকাশ বেঁচে গেছে। অপরাধের জন্য পুলিশ ওকে লাগাতার খুঁজছিল৷ সবাই জানত যে ওর এনকাউন্টার করা হবে ৷ তবে ভগবান হয়তো তা চাইছিলেন না তাই বিকাশ বেঁচে গেল ৷”কিন্তু শেষরক্ষা হয়নি । আজ সকালে এনকাউন্টারে মৃত্যু হয় বিকাশ দুবের । পুলিশের বয়ান অনুযায়ী, রাস্তায় উলটে যায় স্পেশাল টাস্ক ফোর্সের গাড়ি । সেই সুযোগে পুলিশের থেকে বন্দুক কেড়ে নেয় বিকাশ । পালানোর চেষ্টা করে । পুলিশ বাধা দিলে তাদের লক্ষ্য করে গুলি চালায় সে । গুলি করে পুলিশও । এরপর হাসপাতালে নিয়ে গেলে বিকাশকে মৃত বলে ঘোষণা করা হয়।
Reporter Aniruddha Benerjee

আমফান ত্রাণ নিয়ে দূর্নীতি, বহিষ্কার উপ প্রধান সহ- ৩ তৃনমূল নেতা!

Web Desk: আমফানের ত্রাণ দূর্নীতির অভিযোগ তিন তৃনমূল নেতাকে বহিষ্কার করলেন শাসকদল। আজ শুক্রবার সাংবাদিক বৈঠকে করে একথা জানিয়েছেন হাওড়া জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। রায়বাবু জানিয়েছেন ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ দুর্নীতিতে জড়িত থাকায় দলের ৩ নেতাকে বহিষ্কার করা হল। পাশাপাশি জানিয়েছেন দুর্নীতিতে যুক্ত থাকলে রেয়াত করবে না তৃণমূল।

এদিন সাংবাদিক বৈঠকে করে অরূপবাবু জানিয়েছেন, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সদস্য জয়ন্ত ঘোষ, পতিহাল গ্রাম গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বেচারাম দাস ও উত্তর ঝপড়দহ গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী সুমন ঘোষালকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। ইতিমধ্যে তাঁদের পদত্যাগ করতে নির্দেশ দিয়েছে দল। পদত্যাগ না করলে আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।
Reporter Aniruddha Benerjee