বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, দুষ্কৃতীর গুলিতে মৃত্যু কলেজ ছাত্রের

Web Desk: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসার জেরে প্রাণ হারালেন এক যুবক। গতকাল রাতে উত্তর ২৪ পরগনার টিটাগড়ের ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম তৌফিক হোসেন। সে ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের আর্টস বিভাগের সেকেন্ড ইয়ারের পড়ুয়া। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিটাগড় পৌরসভার 19 নম্বর ওর্য়াডের উড়ানপাড়া এলাকায়  

গতকাল বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে

ছোটু নামে স্থানীয় এক যুবকের সঙ্গে তৌফিকের বচসা বাঁধে। এরপর স্থানীয়দের চেষ্টায় সেই গোলমাল তখনকার মতো মিটে যায়। গতকাল রাতে বাড়ির সামনেই  তৌফিক দাঁড়িয়ে ছিল। অভিযোগ, সে সময় ছোটু বাড়ির সামনে এসে তৌফিককে লক্ষ্য করে গুলি চালায়৷ ছোটুর ছোড়া গুলির আঘাতে  রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে তৌফিককে৷ প্রতিবেশীরা পৌঁছতেই এলাক ছাড়া হয় ছোটু।  গুলিবিদ্ধ তৌফিককে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ছোটুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযুক্তের খোঁজ তল্লাশি শুরু করেছে।
Reporter Aniruddha Benerjee

মুখ থুবড়ে বিমান পরিষেবা, ৯ হাজার কর্মী ছাঁটাই এমিরেটস এয়ারলাইন্সের

Web Desk: করোনা ভাইরাসের মহামারির কারণে যাত্রী চলা চলা কমে যাওয়ায় ক্ষতির মুখে বিমান পরিষেবা সংস্থাগুলি। এর জেরে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিলে এমিরেটস এয়ারলাইন। মোট ৯ হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এ বিষয়ে এমিরেটসের প্রেসিডেন্ট টিম ক্লার্ক জানিয়েছেন, ‘আমাদের প্রায় ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে বাধ্য হচ্ছে। বিমান চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরতে চার বছরের বেশি সময় লেগে যেতে পারে। ফলে কর্মী সংস্থা বাঁচাতে ছাঁটাই ছাড়া আর কোনো উপায় নেই।

এই প্রথম আকাশপথে বিশ্বের সবচেয়ে বড় পরিবহন প্রতিষ্ঠানটি তাদের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করলেন। মোট ৪ হাজার ৩০০ পাইলট ও প্রায় ২২ হাজার কেবিন-ক্রু সহ মোট কর্মীর সংখ্যা ছিল ৬০ হাজারের কাছাকাছি। করোনা সংক্রমণে বিশ্বজুড়ে লকডাউনের জেরে মার্চের শেষ দিক থেকে বিমান চলাচলে ভাড়া পড়ে।এর জেরে আয় তলানিতে ঠেকেছে। ফলে গোটা বিশ্ব জুড়ে ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করলেন। তবে করোনা মহামারি কাটিয়ে আবারো স্বাভাবিক পরিষেবা শুরু হলে সেই সব কর্মীদের প্রাধান্য দেওয়া হবে।
Reporter Aniruddha Benerjee

যৌনাঙ্গ কাটা অবস্থায় বাবা ও মেয়ের মৃতদেহ উদ্ধার, পলাতক জামাই

Web Desk: বাবার যৌনাঙ্গ কাটা ও মেয়ের যৌনাঙ্গ ক্ষত অবস্থায় মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুভাষগ্রামে। মৃতের নাম বাসুদেব পণ্ডিত (৬০) ও সুনীতা পণ্ডিত (২৬)। পুলিশ দেহ দুটি উদ্বার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা ও মেয়ের দেহ উদ্ধারের পর থেকেই পলাতক জামাই রমেশ পন্ডিত। দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের সুকান্ত সরণি এলাকা থেকে পুলিশ সুনীতার গলাকাটা ও বাসুদেবের যৌনাঙ্গ কাটা মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের নাবালিকা মেয়ে জানিয়েছে, শুক্রবার রাতে মা ও ঠাকুরদাকে খুন করে বাবা রমেশ পণ্ডিত। তার পর স্নান করে বাড়ি ছাড়ে সে। তবে কি কারণে খুন করেছে তা স্পষ্ট নয় এখনও।
Reporter Aniruddha Benerjee

করোনা আক্রান্ত ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী

Web Desk: আবারও করোনা আক্রান্ত হলেন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা। স্মিতা স্বাস্থ্য দফতরের ডেপুটি সেক্রেটারি। হোম কোয়ারেন্টিনে রয়েছেন স্মিতা। পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন হোম কোয়ারেন্টিনে। বুধবার তার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। করোনা থেকে রেহায় পেলোনা স্বাস্থ্য দফতরের ডেপুটি সেক্রেটারি নিজেই অবশেষে আক্রান্ত হয়ে পরলেন।
Reporter Aniruddha Benerjee

মাস্ক না পড়লেই ফেরানো হচ্ছে বাড়ি অভিযানে ইংরেজবাজার থানার পুলিশ

Web Desk: লক ডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে ইংরেজ বাজারের কমলাবাড়ী এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং ইংরেজবাজার থানা পুলিশের। মাস্ক না পড়লেই বাড়ি ফেরানো হচ্ছে পথচলতি মানুষদের। তার পাশাপাশি প্রয়োজন ছাড়াই রাস্তায় বেড়ানো যানবাহন গুলি আটক করা হয়।
উল্লেখ্য করোনা সংক্রমণ রুখতে ইংরেজবাজার থানা এলাকায় সাত দিনের জন্য লক ডাউন ঘোষণা করা হয়েছে। আর এই লকডাউন সফল করতে শনিবার সকাল থেকেই ইংরেজবাজার এর কমলাবাড়ী এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে ব্যারিকেড দিয়ে ঘিরে নাকা চেকিং শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ। লক ডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় এদিন।
Reporter Aniruddha Benerjee

এই প্রথম বসিরহাট জেলা হাসপাতালে করোনা হয়ে মৃত্যু প্রৌঢ়ার বসিরহাট জেলা হাসপাতালে আতঙ্ক

Web Desk: বসিরহাট মহকুমা  বাদুড়িয়া থানার ঈশ্বরী গাছা গ্রামের বছর ৬৫ এর দুর্গা মন্ডল এর  করোনা আক্রান্ত হয়ে বসিরহাট জেলা হাসপাতালের প্রৌঢ়ার মৃত্যুকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই প্রথমবার করোনা আক্রান্ত হয়ে বসিরহাট জেলা হাসপাতালে কারও মৃত‍্যু হয়েছে।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়া থানার ঈশ্বরীগাছা গ্রামের বছর ৬৫ এর দুর্গা মন্ডল করোনার নানা উপসর্গ নিয়ে গত কয়েকদিন আগে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি হয়েছিল। লালা রস পরীক্ষা করে এই প্রৌঢ়ার রিপোর্ট করোনার  পজিটিভ আসে।‌ এদিন সকালে ঐ প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। এই ঘটনা জানাজানি পর থেকে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। গ্রামে যেখানে এই মহিলার বাড়ি, সেখানে বাদুড়িয়া ব্লক এর বিডিও ত্রিভুবন নাথ ও বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে বাড়ির চারপাশে বাঁশের ব‍্যারিকেড করে দিয়েছে। জীবাণুমুক্ত করা হয়েছে মৃত দুর্গা মন্ডলের বাড়ি ও বাড়ির চারপাশ। প্রৌঢ়ার স্বামী মধুসূদন মন্ডল সহ পরিবারের ছেলে মেয়ে ও বৌমা রক্তের লাল রস পাঠালে বৌমা ঝিলিক মন্ডল ও শ্বাশুড়ি দুর্গা মন্ডল করোনা পজিটিভ আসে। বাকিদের উপসর্গ থাকলেও এখনো রিপোর্ট আসেনি। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে জেলা হাসপাতাল ও প্রশাসনের তরফে। অন্যদিকে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বসিরহাট হাসপাতাল চত্বরে। যে বেডে ওই প্রৌঢ়া ছিলেন তার আশপাশের রোগীর লালা রস ও রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। ঘটনার জেরে হাসপাতাল এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Reporter Aniruddha Benerjee

পথচলতি সাধারণ মানুষকে মুখে মাস্ক পড়ার আবেদন পুলিশের

Web Desk: দীর্ঘ লকডাউন চললেও করোনার সংক্রমনের মাত্রা দিনে দিনে তীব্র গতিতে বেড়েই চলেছে। জেলার বিভিন্ন প্রান্তে কন্টেনমেন জনের সংখ্যাও ক্রমশ বাড়ছে। কিন্তু সাধারণ মানুষ নিজেদের রুটি-রোজগারের জন্য রাস্তায় বেরোতেই হয়। তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে ও করোনার সংক্রমণ রুখতে সাধারণ মানুষকে মাক্স ব্যবহার করার সচেতনতা নিয়ে রাস্তায় নামল নবদ্বীপ থানার পুলিশ।
শনিবার দুপুরে নবদ্বীপ থানার আরক্ষা বাহিনীর আধিকারিক কল্লোল কুমার ঘোষের নেতৃত্বে থানায় কর্মরত অন্যান্য পুলিশ কর্মীরা নবদ্দীপ শহরের বিভিন্ন জনবহুল রাস্তায় পথচলতি মানুষকে মাক্স ব্যবহার করার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন। সরকারি নির্দেশ অনুযায়ী মাক্স ব্যবহার না করলে আইনি ব্যবস্থার কথা এই দিন জানিয়ে দেওয়া হয় নবদ্বীপ থানার পক্ষ থেকে।
Reporter Aniruddha Benerjee

বিজেপির পার্টি অফিস পড়ানো ঘটনায় নয়া মোড়

Web Desk: বাঁকুড়া জেলার ইন্দাস এর বেতালন গ্রামে পার্টি অফিস পোড়ানোর ঘটনায় নয়া মোড়,
এ যেন কেঁচো খুঁড়তে কেউটে
বেরিয়ে এলো, এদিন ইন্দাস ব্লক ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে অভিযোগ করা হয় ইন্দাস এর বেতানল গ্রামে তাদের দলীয় পার্টি অফিসটি ভেঙে জ্বালিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। আজ সেই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করা হলে এক অন্য ঘটনা সামনে আসে। যে পার্টি অফিস টি বিজেপির পার্টি অফিস বলে দাবি করা হচ্ছে সেটি আসলে ওই গ্রামে কোন এক ব্যক্তির দেওয়া দেবত্ব  জায়গায়। ওই এলাকারই বিজেপি সমর্থিত কিছু কর্মী জোরপূর্বক ওই ব্যক্তির জায়গায় একটি বসার মাচা তৈরি করে এবং কিছুদিন পরে রাতারাতি সেটিকে ছাউনি সহকারে পার্টি অফিস তৈরীর জন্য দলীয় পতাকা লাগিয়ে অধিগ্রহণে চেষ্টা করে, ওই ব্যক্তি তাদের বাধা দিলে তারা ওই জায়গা থেকে তাদের কার্যালয়টি সরাতে চাননা। বাধ্য হয়ে ওই ব্যক্তি কার্যালয়টি ভেঙে ফেলে তারপরই কিছু ব্যক্তি ভাঙ্গা ধ্বংসস্তুপের উপর আগুন লাগিয়ে দেয় এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিজেপির পার্টি অফিস ভেঙে দেয়া হয়েছে বলে মিথ্যাচার করেন বলে অভিযোগ করেছেন ওই জায়গার মালিক। বর্তমানে জায়গাটির মালিকানা দাবি করে ইন্দাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। অপরদিকে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহবায়ক শেখ হামিদ বলেন। বিভিন্ন ভাবে মিথ্যাচারের মাধ্যমে বিজেপি বিভ্রান্ত করছে ইন্দাস  এলাকার মানুষদের। বিজেপির পায়ের নিচে মাটি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তাই রাজনৈতিক দাঙ্গা লাগিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে।
Reporter Aniruddha Benerjee

সোডিয়াম হাইপোক্লোরাইট কণাকে বাতাসে বিস্ফোরিত করবে মিস্ট ক্যানন মেশিন

আজ মাননীয় চেয়ারম্যান, প্রশাসক বোর্ড, শ্রী ফিরহাদ হাকিম একটি মিস্ট ক্যানন মেশিন উদ্বোধন করলেন।

এই মেশিনটি সোডিয়াম হাইপোক্লোরাইট কণাকে বাতাসে বিস্ফোরিত করবে, এবং কেবলমাত্র জীবাণু ও ভাইরাসের দূরীকরণেই সহায়তা করবে না, এমনকি শহরের ধুলাবালি এবং দূষণের মাত্রাও হ্রাস করবে।

কিছুদিনের মধ্যেই আপনার বাড়িতে আসবে আদালতের সমন

Web Desk: আপনি কি মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়েছেন ? বা বিনা মাস্কে গাড়ি চালাচ্ছেন ? সাইকেলে আরাম করে যাচ্ছেন, মাস্ক ঝুলছে আপনার গলায় ? সাবধান ! আজ থেকে কেস দেওয়া শুরু করল পুলিশ। জরিমানা নয়। একদম কেস। আপনার নাম /ঠিকানা। ফোন নম্বর উঠে গেল পুলিশের খাতায়। কিছুদিনের মধ্যেই আপনার বাড়িতে আসবে আদালতের সমন ।আপনাকে সশরীরে হাজিরা দিতে হবে কোর্টে । দিতে হবে মাস্ক না পরার উপযুক্ত ব্যাখ্যা। ব্যাখ্যায় যদি আদালত সন্তুষ্ট হয়, আপনি বেঁচে গেলেন। না হলে আইনত ( মহামারী আইন বিধি ভঙ্গ) শাস্তি অপেক্ষা করছে আপনার জন্য।

আজ বিকেল 4 টে থেকে অতর্কিত অভিযান শুরু করছে পুলিশ বিভিন্ন মোড়ে । রাজ্যের অন্যান্য থানাতেও খুব দ্রুত শুরু করতে চলেছে এই অভিযান।
Reporter Aniruddha Benerjee