
COVID19 মামলার পরিপ্রেক্ষিতে 23 জুলাই রাত 8 টা থেকে 23 জুলাই সকাল 5 টা পর্যন্ত বেঙ্গালুরু নগর ও পল্লী জেলায় সম্পূর্ণ লকডাউন। প্রয়োজনীয় পরিষেবাগুলি ছাড়: কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও)

COVID19 মামলার পরিপ্রেক্ষিতে 23 জুলাই রাত 8 টা থেকে 23 জুলাই সকাল 5 টা পর্যন্ত বেঙ্গালুরু নগর ও পল্লী জেলায় সম্পূর্ণ লকডাউন। প্রয়োজনীয় পরিষেবাগুলি ছাড়: কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও)





Web Desk: রাঘব বোয়ালদের বাদ দিয়ে চুনোপুঁটিদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে৷’ হাওড়া তৃণমূলে তিন নেতাকে সাসপেন্ড করার পরই সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, জেলা তৃণমূলের কোনও সভায় তাঁকে ডাকা হয় না। অন্যদিকে অরূপ রায় জানিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ই নাকি কোনও সভায় উপস্থিত থাকেন না। স্বাভাবিকভাবে দুই শীর্ষ নেতার কাজিয়ায় সরগরম রাজ্য রাজনীতি।

আমফান দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতের তিনজন নেতাকে সাসপেন্ড করেছেন অরূপ রায়৷ তারপরই আমফান দুর্নীতি নিয়ে এবার প্রকাশ্যে একে অপরকে আক্রমণ করলেন রাজ্যেরই দুই মন্ত্রী অরূপ রায় ও রাজীব বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, তৃণমূলের জেলাভিত্তিক শনিবেলার বৈঠকে তাঁদের সতর্ক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী সরাসরি গোষ্ঠীদ্বন্দ্বের আঙুল তোলেন হাওড়া জেলা তৃণমূলের সভাপতি তথা কৃষিবিপণনমন্ত্রী অরূপ রায়ের দিকে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাঘব বোয়ালদের বাদ দিয়ে চুনোপুঁটিদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে৷ তদন্তে পক্ষপাতিত্ব দেখাচ্ছেন জেলা সভাপতি৷ সূত্রের খবর তিনি মূলত অরূপ রায় ঘনিষ্ট প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র, গৌতম চৌধুরী ও বিদায়ী বোরো চেয়ারম্যান গৌতম দত্তকেই ‘রাঘববোয়াল’ বলে কটাক্ষ করেছেন। তিনি আরও বলেন, ‘‘দলের নির্দেশ অনুযায়ী, সব সিদ্ধান্ত নেবে জেলা সভাপতি ও জেলা কো-অর্ডিনেটর৷ আমি জেলা কো-অর্ডিনেটর৷ অথচ আমাকে কোনও মিটিংয়ে ডাকা হয় না৷’’ উত্তরে অরূপ বিশ্বাসের জবাব, ‘‘রাজীববাবু বিজেপি-র সুরে কথা বলছেন৷ দলকে জানিয়েই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁকে অনেকবার মিটিংয়ে ডাকা হয়েছে৷ উনি কোনও মিটিংয়েই আসেননি৷’’
তৃণমূলের অন্দরের এই কাজিয়া নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপিও। সাদ্র পান্ডের পর আরও এক তৃণমূল নেতা দলের বিরুদ্ধে মুখ কুললেন। মন্তব্য দিলীপ ঘোষের। যদিও অরূপ রায় জানিয়েছেন, রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের কাছে অভিযোগ জানাবেন তিনি। এদিকে হওড়া জেলার তৃণমূলের পর্যবেক্ষক ফিরহাদ হাকিমও একই সুরে বলেছেন, ‘রাজীব বন্দ্যোপাধ্যায় এটা ঠিক করেননি। উনি দলের অন্দরেই বলতে পারতেন। অভিযোগ থাকলে আমাকে জানাতে পারতেন।’
Reporter Aniruddha Benerjee

Web Desk: করোনা আক্রান্ত কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। তাঁকে শনিবার সন্ধেবেলা ভর্তি করা হয়েছে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। নিজেই ট্যুইট করে করোনা রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়েছেন এই অভিনেতা।

ট্যুইটে অমিতাভ লিখেছেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ। হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতালবের পক্ষ থেকে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের লোকজন ও কর্মীদেরও করোনা পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার ফল এখনও জানা যায়নি। গত ১০ দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন।’
এর আগে গত বছরের অক্টোবরেও এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ। তখন জানানো হয়েছিল, রুটিন চেক-আপের জন্যই তিনি ভর্তি হন। তাঁর শরীর ঠিক আছে। কিন্তু এবার কী হল, সেটা এখনও স্পষ্ট নয়।
অমিতাভকে শেষবার দেখা গিয়েছে সুজিৎ সরকারের ছবি ‘গুলাবো সিতাবো’-তে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। লকডাউনের জেরে ছবিটি হলে মুক্তি পায়নি। আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে ছবিটি। ‘কউন বনেগা ক্রোড়পতি’-তেও দেখা যাচ্ছে অমিতাভকে। এরপর ‘চেহরে’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ঝুন্ড’-এর মতো ছবিতে দেখা যাবে বলিউডের মেগাস্টারকে।
Reporter Aniruddha Benerjee


সঙ্গরুর জেলায় মালেরকোটলার মুসলিমরা অমৃতসরের স্বর্ণ মন্দিরে ৩৩ টন গম দান করলেন। লঙ্গরখানায় মানুষের খাবার জন্য এই গম তুলে দেওয়া হয় মন্দির কর্তৃপক্ষের হাতে। আনুষ্ঠানিক ভাবে এই গম তুলে দেন ‘শিখ-মুসলিম সাঁঝা মঞ্জ’-এর সভাপতি নাসির আখতার।nullnull
অশোক সিংহ গারচা নামে এক ব্যক্তি গতকাল, শুক্রবার একটি টুইট করেছেন। ছবিটিতে যে তারিখ দেখা যাচ্ছে সেটিও শুক্রবারের। গম নিয়ে আসার প্রতিনিধিদের স্বর্ণ মন্দিরে অভ্যর্থনা জানান সেখানকার চিফ ম্যানেজার মুখতিয়ার সিংহ। তাঁদের হাতে সিরোপা এবং সাম্মানিক পোশাক তুলে দেওয়া হয়।
ছবির সঙ্গে পোস্টে অশোক লিখেছেন এই গম দান করার কথা। আর ছবিতে দেখা যাচ্ছে, এক দল মুসলিম সম্প্রদায়ের মানুষ লঙ্গরখানায় বসে খাচ্ছেন। অশোক জানিয়েছেন, গম দান করতে আসা মুসলিম ভাইরা লঙ্গরখানায় অংশ নিয়েছেন। আর তাঁদের খাবার পরিবেশন করছেন শিখ সেবাদাররা।

অভিনেত্রী রেখার স্প্রিং সি বাংলো সিল করে দিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। পুরসভা সূত্রের খবর, বলিউড ডিভার বাংলোয় এক নিরাপত্তারক্ষীর শরীরে করোনার প্রমাণ মিলেছে। এর পরেই বান্দ্রার ওই বাংলো সিল করে দেওয়া হয়েছে।nullnull
বলিউড সূত্রে জানা গিয়েছে, রেখার ওই বাংলোর দায়িত্বে দু’জন নিরাপত্তারক্ষী রয়েছেন। তাঁদেরই এক জন কোভিড আক্রান্ত। বৃহন্মুম্বই পুরসভা বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডের কাছে রেখার বাংলোটিকে কনটেনমেন্ট জোনের আওতায় নিয়ে এসেছে।
এর আগে আমির খানের বাড়িতে তাঁর সাত কর্মীর শরীরে মিলেছিল কোভিডের নমুনা। বনি কপূরের বাড়িতেও তিন কর্মীর করোনা ধরা পড়ে। তবে এখনও পর্যন্ত কোনও তারকা বা তাঁর পরিবারের কেউ এই ভাইরাসে সংক্রমিত হননি।

তিন বছরে চারবার বড়সড় ঋণ কেলেঙ্কারিতে নাম জড়ালো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank)। এবার সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি ঋণ দিয়ে ফেরত পায়নি ব্যাংকটি। রিজার্ভ ব্যাংকে জমা দেওয়া এক নথিতে ব্যাংকের তরফে জানানো হয়েছে, দেওয়ান হাউজিং ফাইন্যান্স লিমিটেড-কে (DHFL) ৩,৬৮৮.৫৮ কোটি টাকা ঋণ দিয়েছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। উল্লেখ্য, দেওয়ান হাউজিং ফাইন্যান্সকে দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া চলছে। ফলে ঋণের অর্থ ফেরত পাওয়া কার্যত অসম্ভব। এদিকে মোদি সরকারের জমানায় আরও একটি কেলেংকারির ঘটনা সামনে আশায় অস্বস্তিতে পড়েছে কেন্দ্রও। জানা গিয়েছে, মুম্বইয়ের একটি শাখায় একটি নন-পারফর্মিং অ্যাকাউন্টের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই ঘটনায় নিয়ম মেনে ১,২৪৬.৫৮ কোটি টাকার প্রভিসন রাখা হয়েছে বলে জানায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। প্রসঙ্গত, ২০১৮ সালে হিরে ব্যবসায়ী নীরব মোদির ১১,৩০০ কোটি টাকার দুর্নীতিতে বড়সড় ধাক্কা খেয়েছিল এই ব্যাংক। সেই টাকা নিয়ে দেশ ছেড়েছেন নীরব মোদি। এই ঘটনায় দেশজুড়ে সেইসময় হইহই পড়ে গিয়েছিল। সেই টাকা এখনও উদ্ধার করা যায়নি। এর মধ্যেই আবার DHFL-কে ঋণ দিয়ে বিপাকে পড়ল ব্যাংকটি।এদিকে দেশের অন্যতম বৃহৎ নন-ব্যাংকিং ফাইনান্সিয়াল কোম্পানি DHFL-এর ঋণের পরিমাণ প্রায় ১ লক্ষ কোটি টাকার কাছাকাছি। ঋণদাতাদের বকেয়া মেটাতে ব্যর্থ তারা। দুর্নীতির সঙ্গে যুক্ত মূল চক্রের হদিশ পেতে তদন্তে নেমেছে সিবিআই। এ ছাড়া ঋণের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় স্টেট ব্যাংক (SBI) এবং ইউনিয়ন ব্যাংক-এর মতো ব্যাংকে থাকা দেওয়ান হাউজিং ফাইন্যান্সের অ্যাকাউন্ট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঋণের বিষয়টি সামনে এসেছে। যা দেখে অনেকের দাবি, সর্ষের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে।

ঘাটাল: মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর কয়েকটা দিন কাটতে না কাটতেই লকডাউন। পড়াশোনায় ছুটি পেলেও বাড়ি থেকে এক পা বাইরে ফেলাও নিষেধ। তাই বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার মাধ্যম একমাত্র ভিডিও কল। দিব্যি সেভাবেই দিন কাটছিল। কিন্তু আচমকাই কানে এল লাদাখ সীমান্তে উত্তেজনার কথা। বর্বরতার কথা শোনার পর চিনা প্রযুক্তি ব্যবহারে তৈরি হল অনীহা। নিজে কিছু করে দেখানোর জেদও তৈরি হল। সেই জেদকে পুঁজি করেই ‘দৃষ্টি’ অ্যাপ (Drishti App) বানিয়ে ফেলল ঘাটালের রাধানগর গ্রামের অর্ণব মোদক নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী। গুগল প্লে স্টোরেও (Google Play Store) পাওয়া যাচ্ছে অ্যাপটি।ঘাটালের জলসরা রামকৃষ্ণ হাইস্কুলের ছাত্র অর্ণব বলে, “মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর কিছু একটা করার তাগিদ চেপে বসেছিল। একদিন শুনলাম ভারত-চিনের সংঘর্ষের জেরে সমস্ত চিনা অ্যাপগুলি বন্ধ করার দাবি উঠেছে। তখন ভাবলাম একটা যদি অ্যাপ বানানো যায়। তারপরই ভাবনাচিন্তা করতে থাকি। গত আড়াই মাসে দৈনিক ১৬ থেকে ১৮ ঘন্টা সময় ব্যয় করে তৈরি করে ফেলি একটি অ্যাপ। নাম দিয়েছি ‘দৃষ্টি’।বাংলার ছেলের তৈরি ‘দৃষ্টি’ অ্যাপের বিশেষত্ব কী? অধিকাংশ ভিডিও কনফারেন্সের অ্যাপে আধ ঘন্টার বেশি কথা বলা যায় না। একসঙ্গে ১০০ জন কথা বলতে পারবেন। কিন্তু ‘দৃষ্টি’ অ্যাপে যতক্ষণ খুশি কথা বলা যায়। এই অ্যাপ সম্পূর্ণ নিরাপদ। এখান থেকে কোনও তথ্য হ্যাক হওয়ার আশঙ্কাও নেই। অর্ণব বলে, “এই অ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি সুবিধা পাবেন তাঁরা যাঁরা অনলাইনে পড়াশোনা করেন। এমনকি অফিস, আদালতেও এই অ্যাপ খুবই কাজে লাগবে।” মোবাইল অ্যাপের রেটিং সংস্থা ইন্টারন্যাশন্যাল এজ রেটিং কোয়ালিশন এই অ্যাপকে ৩.৫ রেটিং দিয়েছে। গুগল প্লে স্টোরেও পাওয়া যাচ্ছে অ্যাপটি। ভবিষ্যতে সে সফটওয়ার নিয়ে পড়াশোনা করতে চায় অর্ণব। তার কাজে বাধা দিতে চাননি ছাত্রের বাবা হারাধনবাবুও। তিনি বলেন, “ সপ্তম শ্রেণি পর্যন্ত অর্ণব ক্লাসে প্রথম হত। কিন্তু এই মোবাইল নেশায় পড়াশোনায় পিছিয়ে পড়ে। আমার তো খুব ভয় হত। কিন্তু ও কথা দিয়েছে মাধ্যমিকের ফল ভাল হবে। ভবিষ্যতে ও সফটওয়্যার নিয়ে পড়তে চায়। আমরা রাজি হয়েছি । ও যা করেছে তার জন্য আমরা খুবই গর্বিত।