ডিজিটাল ইন্ডিয়া খাতে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে গুগল! বৈঠকে নরেন্দ্র মোদী ও সুন্দর পিচাই‌

Web Desk: ভারতকে ডিজিটাল দুনিয়ায় আরও আপডেট করতে এবার বিনিয়োগ করবে গুগল। আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে  ৭৫ হাজার কোটি টাকা খরচ করবে। আজ সোমবার এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে  জানালেন গুগলের সিইও সুন্দর পিচাই। এদিন গুগল ফর ইন্ডিয়া কনফারেন্সে এই ঘোষণা করেন তিনি।  

এদিন ভার্চুয়াল বৈঠকে ভারতকে নিয়ে গুগলের ভবিষ্যত পরিকল্পনার কথা বলেন পিচাই। গুগল পে-র মাধ্যমে ডিজিটাল পেমেন্টকে আরও জনসাধারণের কাছে নিয়ে যাওয়া ও কম খরচে  স্মার্টফোন বানাবে গুগল বলে জানান তিনি। বৈঠকে কথা  ট্যুইট করে জানিয়েছেন।  তিনি বলেন যে খুব ভালো কথা হল। কীভাবে প্রযুক্তিকে ব্যবহার করে ভারতের চাষী, ব্যবসায়ী ও তরুণ প্রজন্মের জীবন বদলে যেতে পারে, সেই নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সুন্দর পিচাই।
Reporter Aniruddha Benerjee

রাজস্থানে পাল্লা ভারী কংগ্রেসের, অশোক গেহলটের মসনদ সুরক্ষিত

Web Desk: রাজনৈতিক তরজা শুরু হলেও তাঁর দিকে যে দল ভারী‌ ভিকট্রি সাইন দেখিয়ে স্পষ্ট করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এদিনের বৈঠকে পরিষ্কার যে তার সরকার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের বিদ্রোহের ফলে টালমাটাল কংগ্রেস সরকার। এরপরেই রবিবার মধ্যরাতে সাংবাদিক বৈঠক করে সংখ্যা গরিষ্ঠতার কথা জানান। এরপরে আজ ভিকট্রি সাইন দেখিয়ে তা কার্যত নিশ্চিত করলেন।

২০০ সদস্যের বিধানসভায় এখনও তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে বলেই দাবি গেহলট গোষ্ঠীর। অন্যদিকে সচিন পাইলটের দাবি গেহলট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন কারণ তাঁর সঙ্গে ৩০ জন বিধায়ক আছেন। কিন্তু এদিনের ফোটো-অপের মাধ্যমে গেহলট বোঝানোর চেষ্টা করলেন যে তাঁর কাছে এখনও ম্যাজিক ফিগার আছে।  তবে ১০৭ জন বিধায়কের উপস্থিতির কথা গেহলট ক্যাম্প বললেও মুখ্যমন্ত্রী নিবাসে সবাই উপস্থিত ছিলেন না। গেহলট শিবিরের দাবি অনেকে রাস্তায় আছে। দফায় দফায় এদিন বৈঠকের শুরু হওয়ার সময় পিছিয়ে যায় আরও বিধায়ক আসবে, এই আশায়। এই মুহূর্তে রাজস্থানে  মোট ১২৫ জন বিধায়কের সমর্থন আছে গেহলট সরকারের প্রতি। এর মধ্যে ১০৭জন কংগ্রেসের, বাকিরা বিএসপি সহ অন্যান্য ছোটো দলের। কিন্তু ৩০ জন যদি সচিনের সঙ্গে থাকেন, তাহলে অঙ্কের বিচারে ১০০-র নিচে চলে যাবে শাসক
Reporter Aniruddha Benerjee

টলিউডের অভিনেত্রী ধর্ষণ কান্ডে আত্মসমর্পণ অভিযুক্ত যুবকের

Web Desk:  টলিউডের অভিনেত্রী ধর্ষণ কান্ডের পাঁচ দিনের মধ্যে আত্মসমর্পণ করলেন অভিযুক্ত যুবক। যাদবপুর থানায় এসে নিজের দোষ স্বীকার করে আত্মসমর্পণ করেন। এরপরেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ধৃতের নাম সুমন পালং (৩২) জানা গেছে অভিযুক্তের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের বিবেকানন্দ নগরে।

গত 8 জুলাই যাদবপুর থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই অভিনেত্রী। অভিযোগপত্রে অভিনেত্রী লেখেন, ৫’ই জুলাই ফ্ল্যাটে টাকা নিতে এসে তাকে জোর করে ধর্ষণ করে। ধর্ষণের পাশাপাশি অশ্লীলতার ভিড়িও মোবাইলে তুলে রাখেন। এরপরে মুখ খুললে ভিডিও ফুটেজ ছড়িয়ে দেওয়া হুমকি দেয়। অভিযোগের সূত্র ধরে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫০৬ ধারায় মামলা শুরু করে পুলিশ। শুরু হয় অভিযুক্তের খোঁজ। এরই মাঝে রবিবার রাতে যাদবপুর থানায় এসে আত্মসমর্পণ করে অভিযুক্ত যুবক।
Reporter Aniruddha Benerjee

মাস্ক ছাড়া বাইরে বের হলেই গাঁটের কড়ি গুনতে হবে ৫০০ টাকা!

Web Desk: মাস্ক ছাড়া বাইরে বের হলেই ফাইন ৫০০ টাকা। করোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠেছে। এমন সময় যাঁরা মাস্ক না পরে নিজের এবং অন্যের বিপদের কারণ হয়ে উঠছেন, তাঁদের জন্য জরিমানার দাবি তুলেছিলেন অনেকেই। এবার সেই পথেই হেঁটেছে প্রশাসন।‌ মাস্ক ছাড়া বাইরে বের হলেই গাঁটের কড়ি গুনতে হবে ৫০০ টাকা।

 সম্প্রতি, এমনটাই কড়া পদক্ষেপ গ্রহণ করলেন গুজরাটের আহমেদাবাদ পুরসভা। মাস্ক ছাড়া রাস্তায় বের হলেই ৫০০ টাকা জরিমানার নিদান দিয়েছে পুরসভা। সংক্রমণ রুখতে মহামারি আইনের অধীনে এই নিদান দেওয়া হয়েছে বলে খবর। অহমদাবাদ পুরসভা অঞ্চলে সকাল ছ’টার পর থেকে রাস্তায় বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক। অন্যথায় ৫০০ টাকা জরিমানা দিতে হবে। আমজনতার পাশাপাশি দোকানদার, সবজি বিক্রেতা সকলকেই এই নিয়ম মানতে হবে।  
Reporter Aniruddha Benerjee

করোনায় প্রান হারালেন চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেটের দেবদত্তা

Web Desk: মারন ভাইরাস করোনার থাবায় ‌রাজ্যে প্রথম কোনো ম্যাজিস্ট্রেট প্রান হারালেন। শোকের ছায়া নেমে এসেছে প্রশাসনিক স্তরে। মৃত ওই আধিকারিকের নাম দেবদত্তা রায়। তিনি হুগলি জেলার চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন। মাত্র ৩৮ বছর বয়সেই করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন। জানা গেছে ‌ওই আধিকারিকের একটি চার বছরের ছেলে রয়েছেন।

জানা গেছে, বিগত কয়েকদিনে ধরেই জ্বর ও সর্দিকাশিতে ভুগছিলেন। রবিবার তাঁকে শ্রীরামপুরের এক হাসপাতালে ভরতি করা হয়। সোমবার সকাল ন’টা নাগাদ সেখানেই মৃত্যু হয়। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, ওই আধিকারিকের ইতিমধ্যেই করোনা ভাইরাসের রিপোর্ট পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত তিনি আক্রান্ত হয়েছেন কি না তার স্পষ্ট নয়। তবে উপসর্গ দেখে অনুমান তিনি করোনা ভাইরাস সংক্রমিত হয়েছেন। তাঁর মৃত্যুতে প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দেবদত্তার সঙ্গে যাঁরা কাজ করেছেন, তাঁরা তরুণী আধিকারিকের নেতৃত্ব প্রদান এবং কর্মদক্ষতায় বরাবর মুগ্ধ হয়েছেন। বাড়ি ফেরা পরিযায়ী শ্রমিকদের যাবতীয় বিষয়ের তত্ত্বাবধান করছিলেন বলে জানিয়েছেন অনেকে
Reporter Aniruddha Benerjee

বেবি ফুডের আড়ালে রমরমিয়ে চলছে ব্যবসা অভিযোগ তুলে সরব ব্যবসায়ী মহল

Web Desk: কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এই লক ডাউনে ক্ষমতার অপব্যবহার করে দিব্যি চালিয়ে যাচ্ছেন নিজের ব্যবসা। বেবি ফুডের আড়ালে প্রকাশ্য দিবালোকে প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে লোডিং এবং আনলোডিং করা হচ্ছে চকলেট সহ বিভিন্ন সামগ্রী বলে অভিযোগ। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডুর গোডাউনের সামনে তথা মালদা শহরের রথবাড়ি এলাকার একটি ভিডিও এখন সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল। ভাইরাল হওয়া ছবিতে দেখাও গিয়েছে সম্পাদক জয়ন্ত কুন্ডুকে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হওয়ার পরই আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন ব্যবসায়ী মহল। মালদা ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বপন বারুহী অভিযোগ করে বলেন, জেলার মানুষের সাথে জেলা প্রশাসন এবং মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সিদ্ধান্ত মেনে দোকানপাট বন্ধ রেখেছেন তারা। কিন্তু এই সুযোগে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের পদাধিকারীরা নিজেদের ব্যবসা চালু রেখেছেন। মার্চেন্টের অনেক পদাধিকারী ডিস্ট্রিবিউশন ব্যবসার সাথে জড়িত। তিনি আরো অভিযোগ করেন প্রশাসন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে চুটিয়ে ব্যবসা করছেন তিনি।
Reporter Aniruddha Benerjee

করোনায় আক্রান্ত কলকাতা পুলিশের SI সহ-৭ পুলিশ কর্মী

Web Desk: মারন ভাইরাস করোনায় আক্রান্ত হলেন কলকাতা পুলিশের আরও সাত পুলিশকর্মী। পুলিশ সূত্রে খবর,কসবা থানার এক এসআই, তিন এএসাই , দুই কনস্টেবল ও এক সিভিক ভলেন্টিয়ার।

শনিবার সকাল থেকে স্যানিটাইজ করা হয় গোটা পুলিশ স্টেশন।‌ আক্রান্তদের মধ্যে ৪ জনকে ইতোমধ্যেই কেপিসি হাসপাতালে ভরতি করা হয়েছে। বাকি ৩ জনকে শনিহার হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে। এর আগে কলকাতা পুলিশের প্রায় ২৫০ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে ৬০ জন যাদবপুরের কোভিড হাসপাতালে ভরতি ছিলেন। Reporter Aniruddha Benerjee

ট্রাম্পের মুখে মাস্ক! সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু

Web Desk: গুঁতোয় পড়লে উট পাহাড়ের নীচে নেমে আসে। আবারো কেউ বলছে ঠেলায় পড়লে বাঘ ও বিড়াল হয়। কিন্তু করোনার রোষানলে এতদিন মার্কিং প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের মুখে মাস্ক দেখা যায়নি। এতদিন‌ পর ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্পের মাস্ক পরা ফটো সামনে আসতেই সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে।

জানা গেছে,তীব্র আপত্তি থাকা সত্ত্বেও করোনা সংক্রমণ রোধের উদ্দেশে চিকিৎসকদের পরামর্শ মেনে শেষ পর্যন্ত মাস্ক উঠল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে। শনিবার এক সামরিক হাসপাতালে সফরের সময় ট্রাম্পকে মাস্ক পরা অবস্থায় দেখা যায়।  হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের প্রেসিডেন্ট বলেন, ‘হাসপাতালে যাওয়ার সময় বিশেষ করে মাস্ক পরার ব্যাপারটা, আমার মনে হয় বেশ ভালো।’
Reporter Aniruddha Benerjee

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকার হিসেব কোথায়, নরেন্দ্র মোদী কে প্রশ্ন সূর্যকান্তর

Web Desk: করোনা পরিস্থিতিতে তৈরি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের হিসাব নিয়ে প্রশ্ন তুললেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল কারও পৈতৃক সম্পত্তি নয়। এর গোপনীয়তা নিয়ে প্রধানমন্ত্রী এত মরিয়া কেন ? এমন প্রশ্নে ছুড়ে দিলেন CPI(M)-এর রাজ্য সম্পাদক। 

আজ রবিবার এক বিবৃতিতে সূর্যকান্ত মিশ্র বলেন, ”প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকার হিসেব নেই কেন? করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীর কেয়ার্স তহবিলে প্রচুর টাকা এসেছে। সেই টাকার কোনও হিসেব নেই। আমরা এই হিসেবের দাবি জানাচ্ছি ।”কার স্বার্থে কোরোনা জনিত বিপর্যয় মোকাবিলায় এই তহবিল থেকে অর্থ বরাদ্দ করতে অস্বীকার করা হচ্ছে ? কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল নিয়ে সংসদে আলোচনা চায় না BJP। রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ত্রাণ তহবিলের টাকা আত্মসাৎ করেছেন, ঠিক সেভাবেই কেন্দ্রের যিনি প্রধান তিনিও অর্থ আত্মসাৎ করতে চাইছেন । দেশের মানুষ এর জবাব চায়।
Reporter Aniruddha Benerjee

রাজস্থানে সরকার বাঁচাতে রাত ২.৩০ মিনিটে সাংবাদিক বৈঠক! গেহলটের সমর্থনে ১০৯ বিধায়ক

Web Desk: রাজনৈতিক সমর্থন স্পষ্ট করতে ভোর রাতে বৈঠক করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাজনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ মতে শুধুমাত্র আত্মবিশ্বাসের উপর নির্ভর করেই সরকার বাঁচাতে এই বৈঠক করলেন গেহলট। বৈঠকে জানিয়েছেন গেহলটের সমর্থনে রয়েছেন ১০৯ জন বিধায়ক। এমনটাই জানিয়েছেন কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত অবিনাশ পাণ্ডে।

এদিন জয়পুরে মুখ্যমন্ত্রীর বাসভবনে দলীয় বিধায়কদের বৈঠকের পর রাজস্থান কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত অবিনাশ পাণ্ডে বলেন, ‘মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নেতৃত্বাধীন সরকার এবং সোনিয়া ও রাহুল গান্ধীর নেতৃত্বের প্রতি আস্থা ও সমর্থন জানিয়েছে মোট ১০৯ জন বিধায়ক চিঠিতে স্বাক্ষর করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন কয়েকজন বিধায়ক এবং সকালের মধ্যে তাঁরাও সমর্থনের চিঠিতে স্বাক্ষর করবেন।’
Reporter Aniruddha Benerjee